ঢাকা ৩ আষাঢ় ১৪৩৩, বুধবার, ১৭ জুন ২০২৬
ঢাকা ৩ আষাঢ় ১৪৩৩, বুধবার, ১৭ জুন ২০২৬
সর্বশেষ
জুলাই গণঅভ্যুত্থানে ভূমিকা: দুই বছর পর জাবির ১২ শিক্ষককে শাস্তি দিল্লি বিমানবন্দরের অভিজ্ঞতা নিয়ে মুখ খুললেন ডা. জাহেদ উর রহমান ইরান-মার্কিন শান্তি চুক্তি নিয়ে অস্বস্তিতে ইসরায়েল, ট্রাম্প-নেতানিয়াহু সম্পর্কে টানাপোড়েন ব্রাজিলের দুঃসংবাদ: গ্রুপ পর্বে খেলতে পারছেন না নেইমার, অনিশ্চয়তা বাড়ছে বিশ্বকাপ ঘিরেও বিদেশি দক্ষ কর্মীদের জন্য যুক্তরাজ্যের নতুন ভিসা সহায়তা, মিলবে ৫ হাজার পাউন্ড পর্যন্ত প্রধানমন্ত্রীর উপদেষ্টার দিল্লিতে প্রবেশে বাধা: কী পদক্ষেপ নেবে বাংলাদেশ কেমন খেলল ব্রাজিল : মরক্কোর কাছে হোঁচট, ড্র দিয়ে বিশ্বকাপ মিশন শুরু ট্রাম্পের দাবি আজই চুক্তি সই, ইরানের ভিন্ন সুর আর্জেন্টিনার খেলা কখন, কবে, কার সঙ্গে—পূর্ণ সূচি ও সম্ভাব্য পথচিত্র ব্রাজিলের খেলা কখন, কবে, কার সঙ্গে—পূর্ণ সূচি ও সম্ভাব্য পথচিত্র মারা গেছেন পপ আর্টের কিংবদন্তি ব্রিটিশ চিত্রশিল্পী ডেভিড হকনি টরন্টো বাংলা পাড়া টুর্নামেন্ট: টানা দ্বিতীয়বার চ্যাম্পিয়ন বিয়ানীবাজার বিশ্বকাপ ফুটবল ২০২৬ : কোন ম্যাচ কখন ,কোথায় অনুষ্ঠিত হবে? ৩০ বছর পর সালমান শাহর দেহাবশেষ তোলার আদেশ হেলিকপ্টার হারিয়ে ইরানে মার্কিন হামলা, বাহরাইন ও জর্ডানে পাল্টা হামলা ইরানের আওয়ামী লীগ নেতাকর্মীরা স্থানীয় নির্বাচনে অংশ নিতে পারবেন ইসরায়েলে ফের ক্ষেপণাস্ত্র হামলা: ইরানের সঙ্গে যুক্ত হলো হুতিরা বিশ্বকাপ ২০২৬: ফেভারিট কারা, চমক দেখাবে কোন দল? শুরু হচ্ছে ফুটবল বিশ্বকাপ : কোন দেশের খেলা কখন—জেনে নিন রামিসা ধর্ষণ-হত্যার ১৯ দিনের মাথায় সোহেল-স্বপ্না দম্পতির ফাঁসির রায় হোয়াইট হাউসের কাছে ফের গুলি, বন্দুকধারী নিহত ট্রাম্প কি ইরান যুদ্ধে হারছেন? হামে প্রতিদিন গড়ে ৭ শিশুর প্রাণহানি : রাজশাহী থেকে যেভাবে দেশজুড়ে ছড়াল লন্ডনে বাবু-রুপাসহ গ্রেপ্তার সাংবাদিকদের মুক্তির দাবি, অন্তর্বর্তী সরকারের নিন্দা যুক্তরাষ্ট্রের নতুন নিয়ম : গ্রিন কার্ড পেতে বিদেশিদের দেশে ফিরতে হবে হামে শিশু মৃত্যু বাড়ছেই: টিকার ঘাটতি নিয়ে ইউনিসেফের ৫ চিঠিতেও সতর্ক হয়নি ইউনূস সরকার শেখ হাসিনা সাক্ষাৎকার : গণতান্ত্রিক পরিবেশ ফিরিয়ে আনার গর্ব নিয়ে দেশে ফিরব আ.লীগের ব্যাক করা নিয়ে মাহফুজের পোস্ট, যা লিখলেন প্রবাসীকে বাসায় ডেকে হত্যা: প্রেমিকার হাতে ভয়াবহ খণ্ডিত লাশ তনু হত্যা মামলায় নতুন চাঞ্চল্যকর তথ্য: ডিএনএ পরীক্ষায় আরও এক পুরুষের রক্ত শনাক্ত

নেত্রকোণায় ভ্রাম্যমান আদালতের উপর শ্রমিকদের হামলা, গাড়ী ভাঙচুর, আহত-৬

প্রকাশিত: ১০ ডিসেম্বর ২০২০, ০৫:২৭ এএম

নেত্রকোণায় ভ্রাম্যমান আদালতের উপর শ্রমিকদের হামলা, গাড়ী ভাঙচুর, আহত-৬
নেত্রকোণা জেলার দুর্গাপুর উপজেলায় সোমেশ্বরী নদীতে অবৈধ বাংলা ড্রেজার বন্ধে পরিচালিত ভ্রাম্যমান আদালতের উপর হামলা করেছে বালু শ্রমিকরা। এতে ইটপাটকেল নিক্ষেপে ভ্রাম্যমান আদালতের গাড়ী ভাঙচুর ও পুলিশ সহ ছয়জন আহত হয়েছেন। আহতরা সকলে দুর্গাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছে বলে জানা গেছে। বুধবার(০৯ ডিসেম্বর) দুপুর ২টার দিকে নির্বাহী ম্যাজিস্ট্রেট নারায়ন চন্দ্র বর্মনের নেতৃত্বে ভ্রাম্যমান আদালত সোমেশ্বরী নদীর এক নম্বর বালু ঘাটে অবৈধভাবে বালু উত্তোলনে ব্যবহৃত বাংলা ড্রেজার উচ্ছেদ অভিযান পরিচালনার জন্য যায়। এতে বালু ঘাটের শ্রমিকরা ড্রেজার উচ্ছেদে বিরোধীতার করে ভ্রাম্যমান আদালতের উপর হামলা করে। অতর্কিত এ হামলায় শ্রমিকদের ইটপাটকেল নিক্ষেপে ভ্রাম্যমান আদালতের পিক-আপ গাড়ীটি ভাঙচুরে ক্ষতি সাধিত হয় এবং পুলিশের উপ-পরিদর্শক (এস,আই) সহ তিনজন, ভূমি অফিসের দুইজন ও একজন শ্রমিক আহত হয়েছেন। আহতেরা হলেন, দুর্গাপুর থানার এসআই রুকন উদ্দিন (৪০), কনস্টেবল খলিলুর রহমান (৫৫), কনস্টেবল রুবেল মিয়া (৩০), ভূমি অফিসের কর্মচারী নজরুল ইসলাম (৪৫), এরশাদুল ইসলাম (৩২) ও বালু ঘাটের শ্রমিক রফিক ৩৫)। তারা সকলে দুর্গাপুর হাসপাতালে চিকিৎসাধীন। পরে হামলার খবর পেয়ে বিকেলের দিকে উপজেলা নির্বাহী কর্মকর্তা ফারজানা খানম ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট নারায়ন চন্দ্র বর্মন, দুর্গাপুর সার্কেলের সিনিয়র সহকারি পুলিশ সুপার মাহমুদা শারমিন নেলী, ওসি শাহনুর-এ আলম সহ টাস্কফোর্সের সদস্যগন ঘটনাস্থল পরিদর্শন করে প্রায় ৫০টি অবৈধ বাংলা ড্রেজার ধ্বংস করেন। সেইসাথে পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত বালু ঘাটের সকল কার্যক্রম বন্ধ রাখার নির্দেশনা প্রদান করেন তারা।