ঢাকা ৩ আষাঢ় ১৪৩৩, বুধবার, ১৭ জুন ২০২৬
ঢাকা ৩ আষাঢ় ১৪৩৩, বুধবার, ১৭ জুন ২০২৬
সর্বশেষ
জুলাই গণঅভ্যুত্থানে ভূমিকা: দুই বছর পর জাবির ১২ শিক্ষককে শাস্তি দিল্লি বিমানবন্দরের অভিজ্ঞতা নিয়ে মুখ খুললেন ডা. জাহেদ উর রহমান ইরান-মার্কিন শান্তি চুক্তি নিয়ে অস্বস্তিতে ইসরায়েল, ট্রাম্প-নেতানিয়াহু সম্পর্কে টানাপোড়েন ব্রাজিলের দুঃসংবাদ: গ্রুপ পর্বে খেলতে পারছেন না নেইমার, অনিশ্চয়তা বাড়ছে বিশ্বকাপ ঘিরেও বিদেশি দক্ষ কর্মীদের জন্য যুক্তরাজ্যের নতুন ভিসা সহায়তা, মিলবে ৫ হাজার পাউন্ড পর্যন্ত প্রধানমন্ত্রীর উপদেষ্টার দিল্লিতে প্রবেশে বাধা: কী পদক্ষেপ নেবে বাংলাদেশ কেমন খেলল ব্রাজিল : মরক্কোর কাছে হোঁচট, ড্র দিয়ে বিশ্বকাপ মিশন শুরু ট্রাম্পের দাবি আজই চুক্তি সই, ইরানের ভিন্ন সুর আর্জেন্টিনার খেলা কখন, কবে, কার সঙ্গে—পূর্ণ সূচি ও সম্ভাব্য পথচিত্র ব্রাজিলের খেলা কখন, কবে, কার সঙ্গে—পূর্ণ সূচি ও সম্ভাব্য পথচিত্র মারা গেছেন পপ আর্টের কিংবদন্তি ব্রিটিশ চিত্রশিল্পী ডেভিড হকনি টরন্টো বাংলা পাড়া টুর্নামেন্ট: টানা দ্বিতীয়বার চ্যাম্পিয়ন বিয়ানীবাজার বিশ্বকাপ ফুটবল ২০২৬ : কোন ম্যাচ কখন ,কোথায় অনুষ্ঠিত হবে? ৩০ বছর পর সালমান শাহর দেহাবশেষ তোলার আদেশ হেলিকপ্টার হারিয়ে ইরানে মার্কিন হামলা, বাহরাইন ও জর্ডানে পাল্টা হামলা ইরানের আওয়ামী লীগ নেতাকর্মীরা স্থানীয় নির্বাচনে অংশ নিতে পারবেন ইসরায়েলে ফের ক্ষেপণাস্ত্র হামলা: ইরানের সঙ্গে যুক্ত হলো হুতিরা বিশ্বকাপ ২০২৬: ফেভারিট কারা, চমক দেখাবে কোন দল? শুরু হচ্ছে ফুটবল বিশ্বকাপ : কোন দেশের খেলা কখন—জেনে নিন রামিসা ধর্ষণ-হত্যার ১৯ দিনের মাথায় সোহেল-স্বপ্না দম্পতির ফাঁসির রায় হোয়াইট হাউসের কাছে ফের গুলি, বন্দুকধারী নিহত ট্রাম্প কি ইরান যুদ্ধে হারছেন? হামে প্রতিদিন গড়ে ৭ শিশুর প্রাণহানি : রাজশাহী থেকে যেভাবে দেশজুড়ে ছড়াল লন্ডনে বাবু-রুপাসহ গ্রেপ্তার সাংবাদিকদের মুক্তির দাবি, অন্তর্বর্তী সরকারের নিন্দা যুক্তরাষ্ট্রের নতুন নিয়ম : গ্রিন কার্ড পেতে বিদেশিদের দেশে ফিরতে হবে হামে শিশু মৃত্যু বাড়ছেই: টিকার ঘাটতি নিয়ে ইউনিসেফের ৫ চিঠিতেও সতর্ক হয়নি ইউনূস সরকার শেখ হাসিনা সাক্ষাৎকার : গণতান্ত্রিক পরিবেশ ফিরিয়ে আনার গর্ব নিয়ে দেশে ফিরব আ.লীগের ব্যাক করা নিয়ে মাহফুজের পোস্ট, যা লিখলেন প্রবাসীকে বাসায় ডেকে হত্যা: প্রেমিকার হাতে ভয়াবহ খণ্ডিত লাশ তনু হত্যা মামলায় নতুন চাঞ্চল্যকর তথ্য: ডিএনএ পরীক্ষায় আরও এক পুরুষের রক্ত শনাক্ত

জলঢুপ ওয়েলফেয়ার ট্রাস্ট  ইউকের মতবিনিময় সভা অনুষ্ঠিত

প্রকাশিত: ১২ ফেব্রুয়ারি ২০২৪, ০১:৫৬ এএম

জলঢুপ ওয়েলফেয়ার ট্রাস্ট  ইউকের মতবিনিময় সভা অনুষ্ঠিত
যুক্তরাজ্যে বসবাসরত জলঢুপ গ্রামের প্রবাসীদের প্রথম সামাজিক ও সেবামূলক সংগঠন  জলঢুপ ওয়েলফেয়ার ট্রাস্ট  ইউকে গ্রামের বাসিন্দাদের নিয়ে এক  মতবিনিময় সভার আয়োজন করেছে। গত ৭ ফেব্রুয়ারী বুধবার পূর্ব লন্ডনের একটি হলে সভা সভাপতিত্ব করেন ট্রাস্ট্রের সিনিয়র উপদেষ্টা  আজাদ হেসেন। ট্রাস্ট্রের সদস্য  সচিব ফয়ছল আহমদ রুহেল এর পরিচালনায়  বিগত দিনের কার্যক্রম  ও দিক নির্দেশনামূলক বক্তব্য রাখেন ট্রাস্টের প্রধান উপদেষ্টা  মো. এনামুল হক ছালাম। বিগত দিনে ট্রাস্টের  গৃহীত শিক্ষা, মানবিক ও সেবামূলক বিভিন্ন কাজের প্রশংসা  করে বক্তব্য রাখেন- ট্রাস্টে উপদেষ্টা  মো. নজরুল ইসলাম ও মো.ফয়জুর রহমান। মতবিনিময় সভায় ট্রাস্টের প্রতিষ্ঠাকালীন কার্যকরী কমিটির  বিভিন্ন সামাজিক ও উন্নয়নমূলক কাজ , তহবিল সংগ্রহ ও ট্রাস্টিশিপ  ইত্যাদি বিষয়ে বিস্তারিত তুলে ধরেন সাবেক সভাপতি সিরাজুল ইসলাম, সাবেক সাধারণ সম্পাদক আনোয়ারুল ইসলাম অভি ও সাবেক কোষাধ্যক্ষ শরিফুল ইসলাম রবিন। এছাড়াও মতবিনিময় সভায় জলঢুপ ওয়েলফেয়ার ট্রাস্ট ইউকে কর্তৃক পরিচালিত   বাংলাদেশে চ্যারিটি কার্যক্রমের আলোকিত দিক এবং আগামী দিনে এর পরিধি আরও বৃদ্ধির নানা প্রস্তাবনামূলক বক্তব্য রাখেন- ট্রাস্টি টিপু সুলতান, সালেমান হোসাইন, দেলওয়ার হোসেন,  খালেদ আহমদ ও মো. মাহিদুল ইসলাম সাজু। সভায় আরও উপস্থিত ছিলেন ছাব্বির আহমদ,শহীদুল ইসলাম সুমন, সাইদুল হোসেন, সাইদুল হক কানন,জাহাঙ্গীর আলম জনি,জাহিরুল ইসলাম তানিম, জহরুল হক অসীম,ইসহাক ইসলাম , হোসাইন আলী মুন্না ও মুরাদ হোসেন প্রমুখ। মতবিনিময় সভায় সকলের পরামর্শক্রমে  আগামী ৬ মার্চ বুধবার পূর্ব  লন্ডনে ট্রাস্ট্রের পক্ষ থেকে পরবর্তি মতবিনিময় সভা আহবানের সিদ্ধান্ত গৃহিত হয়। সভাপতি আজাদ হোসেন সমাপনী বক্তব্যে প্রতিষ্ঠাকালীন কার্যকরী কমিটির মেয়াদে বহুমুখী মানবিক ও সেবামূলক কাজগুলো সফলভাবে বাস্তবায়ন করায়  উপদেষ্টা পরিষদের পক্ষ থেকে ধন্যবাদ জানিয়ে বলেন, সকলের সহযোগিতায় জলঢুপ ওয়েলফেয়ার ট্রাস্ট ইউকে মানবকল্যাণে এই পর্যায়ে এসে পৌছেছে। রাতের প্রীতিভোজের মাধ্যমে মতবিনিময় সভার সমাপ্তি হয়।