ঢাকা ৩ আষাঢ় ১৪৩৩, বুধবার, ১৭ জুন ২০২৬
ঢাকা ৩ আষাঢ় ১৪৩৩, বুধবার, ১৭ জুন ২০২৬
সর্বশেষ
নেইমার ফিরলেন অনুশীলনে: ব্রাজিল শিবিরে স্বস্তির হাওয়া মেসির জাদুকরী হ্যাটট্রিকে আর্জেন্টিনার উড়ন্ত শুরু জুলাই গণঅভ্যুত্থানে ভূমিকা: দুই বছর পর জাবির ১২ শিক্ষককে শাস্তি দিল্লি বিমানবন্দরের অভিজ্ঞতা নিয়ে মুখ খুললেন ডা. জাহেদ উর রহমান ইরান-মার্কিন শান্তি চুক্তি নিয়ে অস্বস্তিতে ইসরায়েল, ট্রাম্প-নেতানিয়াহু সম্পর্কে টানাপোড়েন ব্রাজিলের দুঃসংবাদ: গ্রুপ পর্বে খেলতে পারছেন না নেইমার, অনিশ্চয়তা বাড়ছে বিশ্বকাপ ঘিরেও বিদেশি দক্ষ কর্মীদের জন্য যুক্তরাজ্যের নতুন ভিসা সহায়তা, মিলবে ৫ হাজার পাউন্ড পর্যন্ত প্রধানমন্ত্রীর উপদেষ্টার দিল্লিতে প্রবেশে বাধা: কী পদক্ষেপ নেবে বাংলাদেশ কেমন খেলল ব্রাজিল : মরক্কোর কাছে হোঁচট, ড্র দিয়ে বিশ্বকাপ মিশন শুরু ট্রাম্পের দাবি আজই চুক্তি সই, ইরানের ভিন্ন সুর আর্জেন্টিনার খেলা কখন, কবে, কার সঙ্গে—পূর্ণ সূচি ও সম্ভাব্য পথচিত্র ব্রাজিলের খেলা কখন, কবে, কার সঙ্গে—পূর্ণ সূচি ও সম্ভাব্য পথচিত্র মারা গেছেন পপ আর্টের কিংবদন্তি ব্রিটিশ চিত্রশিল্পী ডেভিড হকনি টরন্টো বাংলা পাড়া টুর্নামেন্ট: টানা দ্বিতীয়বার চ্যাম্পিয়ন বিয়ানীবাজার বিশ্বকাপ ফুটবল ২০২৬ : কোন ম্যাচ কখন ,কোথায় অনুষ্ঠিত হবে? ৩০ বছর পর সালমান শাহর দেহাবশেষ তোলার আদেশ হেলিকপ্টার হারিয়ে ইরানে মার্কিন হামলা, বাহরাইন ও জর্ডানে পাল্টা হামলা ইরানের আওয়ামী লীগ নেতাকর্মীরা স্থানীয় নির্বাচনে অংশ নিতে পারবেন ইসরায়েলে ফের ক্ষেপণাস্ত্র হামলা: ইরানের সঙ্গে যুক্ত হলো হুতিরা বিশ্বকাপ ২০২৬: ফেভারিট কারা, চমক দেখাবে কোন দল? শুরু হচ্ছে ফুটবল বিশ্বকাপ : কোন দেশের খেলা কখন—জেনে নিন রামিসা ধর্ষণ-হত্যার ১৯ দিনের মাথায় সোহেল-স্বপ্না দম্পতির ফাঁসির রায় হোয়াইট হাউসের কাছে ফের গুলি, বন্দুকধারী নিহত ট্রাম্প কি ইরান যুদ্ধে হারছেন? হামে প্রতিদিন গড়ে ৭ শিশুর প্রাণহানি : রাজশাহী থেকে যেভাবে দেশজুড়ে ছড়াল লন্ডনে বাবু-রুপাসহ গ্রেপ্তার সাংবাদিকদের মুক্তির দাবি, অন্তর্বর্তী সরকারের নিন্দা যুক্তরাষ্ট্রের নতুন নিয়ম : গ্রিন কার্ড পেতে বিদেশিদের দেশে ফিরতে হবে হামে শিশু মৃত্যু বাড়ছেই: টিকার ঘাটতি নিয়ে ইউনিসেফের ৫ চিঠিতেও সতর্ক হয়নি ইউনূস সরকার শেখ হাসিনা সাক্ষাৎকার : গণতান্ত্রিক পরিবেশ ফিরিয়ে আনার গর্ব নিয়ে দেশে ফিরব আ.লীগের ব্যাক করা নিয়ে মাহফুজের পোস্ট, যা লিখলেন

গোলাপগঞ্জে ভয়াবহ অগ্নিকান্ড :দেড় কোটি টাকার ক্ষয়ক্ষতি

প্রকাশিত: ২৯ মার্চ ২০২১, ০১:০৪ এএম

গোলাপগঞ্জে ভয়াবহ অগ্নিকান্ড :দেড় কোটি টাকার ক্ষয়ক্ষতি
সিলেটের গোলাপগঞ্জে বসতবাড়িতে ভয়াবহ অগ্নিকান্ডে দেড় কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানা গেছে। রোববার সকাল সাড়ে ৯টার দিকে উপজেলার ঢাকাদক্ষিণ ইউনিয়নের রায়গড় গ্রামের ভটরপাড়াস্থ ইউনিয়ন আ’লীগের সহ সাধারণ সম্পাদক শেখ কামরুজ্জামানের বাড়িতে এ ঘটনা ঘটে। জানা যায়, সকাল সাড়ে ৯টার দিকে হঠাৎ করে ঘরের এক কোণে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুন লাগে। ২-৩মিনিটের মধ্যেই সমস্ত ঘরে আগুন ছড়িয়ে যায়। পরে ফায়ার সার্ভিসের ২ টি ইউনিট এসে আগুন নিভানোর চেষ্টা করলেও আগুনের তীব্রতায় সমস্ত বসতঘর মূহুর্তের মধ্যে ভস্মীভূত হয়ে যায়। বাড়ির মালিক শেখ কামরুজ্জামান জানান, এ ঘটনায় দেড় কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। বাড়ির সবকিছু পুড়ে ছাঁই হয়ে গেছে। ফায়ার সার্ভিস গোলাপগঞ্জের ভারপ্রাপ্ত স্টেশন অফিসার সুনীল কুমার সিংহ জানান, প্রাথমিক ভাবে শর্ট সার্কিট থেকেই আগুনের সূত্রপাত বলে ধারণা করা হচ্ছে। আমাদের ২টি ইউনিটের প্রায় ২ঘন্টার প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়েছি। এদিকে এ ঘটনায় পুড়ে যাওয়া বাড়ি পরিদর্শন করেছেন গোলাপগঞ্জ উপজেলা ভাইস চেয়ারম্যান মনসুর আহমদ, সাবেক ভাইস চেয়ারম্যান নোমান উদ্দিন মুরাদ, ঢাকাদক্ষিণ বাজার বণিক সমিতির সভাপতি বদরুল ইসলাম জামাল, গোলাপগঞ্জ মডেল থানার উপ পরিদর্শক আশীষ চন্দ্র তালুকদার।