ঢাকা ৬ চৈত্র ১৪৩২, শুক্রবার, ২০ মার্চ ২০২৬
ঢাকা ৬ চৈত্র ১৪৩২, শুক্রবার, ২০ মার্চ ২০২৬
সর্বশেষ
ইরানের গ্যাসক্ষেত্রে ইসরায়েলি হামলার জবাবে চার দেশের ৭ জ্বালানি স্থাপনায় পাল্টা হামলা : ঝুঁকিতে বাংলাদেশ, ভারত ও পাকিস্তান দেড় বছর পর বাসায় ফিরতেই আওয়ামী লীগ নেতা হাসু গ্রেপ্তার গ্যাসক্ষেত্রে পাল্টাপাল্টি হামলা : বিশ্বজুড়ে লাফিয়ে বাড়ছে তেলের দাম, ব্যয় বৃদ্ধির শঙ্কা সৌদি আরবে চাঁদ দেখা যায়নি, ঈদ ২০ মার্চ : বাংলাদেশে কবে? ঈদের দিন সারা দেশে বৃষ্টির আশঙ্কা ইরান যুদ্ধের প্রতিবাদে পদত্যাগ করলেন মার্কিন শীর্ষ নিরাপত্তা কর্মকর্তা ইরান যুদ্ধ: আরব আমিরাতে নিহতদের মধ্যে বাংলাদেশ ছাড়াও আছেন নেপালি, পাকিস্তানি ব্রাজিল স্কোয়াড থেকে ছিটকে গেলেন নেইমার পুতিনের আমন্ত্রণে মস্কোয় চিকিৎসা নিচ্ছেন মোজতবা খামেনি বাগদাদের মার্কিন দূতাবাসে ড্রোন ও রকেট হামলা সিটি ও জেলা পরিষদ কি বিএনপি নেতাদের পুনর্বাসন কেন্দ্র? মধ্যপ্রাচ্যের যুদ্ধে জড়াবে না যুক্তরাজ্য, জার্মানি ও গ্রিস আরব আমিরাতে বাংলাদেশিসহ ৩৫ জন গ্রেপ্তার শব্দের চেয়ে ১৩ গুণ দ্রুত ক্ষেপণাস্ত্র দিয়ে ইসরায়েলে ইরানের হামলা, দুবাই বিমানবন্দরে ফ্লাইট স্থগিত অস্কারে সেরা সিনেমা ডিক্যাপ্রিওর ‘ওয়ান ব্যাটল আফটার অ্যানাদার’ কেন্দ্রীয় শহীদ মিনারে প্রকাশ্যে গুলি: কলেজছাত্রকে হত্যা ৪২ জেলা পরিষদের চেয়ারম্যান পদে প্রশাসক বসালো সরকার মার্কিনীদের মধ্যপ্রাচ্যের ১২ দেশ ছাড়ার আহ্বান, হরমুজ রক্ষায় ট্রাম্পের উদ্যোগে ফ্রান্সের না মব করে পুলিশে দেওয়া পঙ্গু আ.লীগ নেতা মারা গেলেন কারা হেফাজতে ইরানের জ্বালানিসমৃদ্ধ খার্ক দ্বীপে ভয়াবহ মার্কিন হামলা, চরম প্রতিশোধের শঙ্কা এবার স্থল যুদ্ধে আসছে ২,৫০০ মার্কিন সেনা, ‘উভচর’ যুদ্ধজাহাজ : মোজতবাকে ধরিয়ে দিতে কোটি ডলার পুরস্কার সিঙ্গাপুরে নেওয়া হচ্ছে মির্জা আব্বাসকে আকাশযুদ্ধে ইরানি শাসকদের পতন নাও হতে পারে নেতানিয়াহুর আশঙ্কা, ইরানী নেতাকে হত্যার হুমকি প্রথম ভাষণে মোজতবা খামেনির হুঁশিয়ারি : হরমুজ প্রণালি বন্ধ থাকবে, মধ্যপ্রাচ্যের মার্কিন ঘাঁটি সরাতে হবে ইংল্যান্ডের পেশাদার ক্রিকেট টুর্নামেন্টে খেলবেন মোস্তাফিজ, ১ কোটি ৬৪ লাখ টাকায় কিনল বার্মিংহাম হরমুজ প্রণালিতে আরও ৬ জাহাজে হামলা সংসদের প্রথম অধিবেশন শুরু: স্পিকার হলেন হাফিজ উদ্দিন আহমদ, কীভাবে সম্পন্ন হলো নির্বাচন প্রক্রিয়া? মোজতবা খামেনি এখন কোথায়? ইরানের নতুন সর্বোচ্চ নেতাও আক্রান্ত যুদ্ধের আকাশে নতুন মারণাস্ত্র : লেবাননে সাদা ফসফরাস, ইরানে কালো বৃষ্টি

গাজায় নিহতের সংখ্যা ছাড়ালো ৫১ হাজার

প্রকাশিত: ১৬ এপ্রিল ২০২৫, ০২:৩৪ পিএম

গাজায় নিহতের সংখ্যা ছাড়ালো ৫১ হাজার

গাজা উপত্যকতায় মঙ্গলবার (১৫ এপ্রিল ২০২৫) ভোর থেকে চলমান ইসরায়েলি হামলায় ২৩ জন প্রাণ হারিয়েছেন। বিগত ২৪ ঘণ্টার হত্যাযজ্ঞের মধ্য দিয়ে চলমান যুদ্ধে নিহত ফিলিস্তিনির সংখ্যা ৫১ হাজারে পৌঁছালো। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা এ খবর জানিয়েছে। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, গত দেড় বছরের যুদ্ধে অন্তত ৫১ হাজার ফিলিস্তিনি নিহত হয়েছেন। আর আহত হয়েছেন এক লাখ ১৬ হাজার ৩৪৩ জনের বেশি মানুষ।

গাজার সরকারি সংবাদমাধ্যমের কার্যালয় থেকে জানানো হয়েছে, হাজারো মানুষের মরদের ধ্বংসস্তূপের নিচে চাপা পড়ে থাকতে পারে বলে ধারণা করা হচ্ছে। ফলে মৃতের সংখ্যা ৬১ হাজার ৭০০ ছাড়াতে পারে বলে আশঙ্কা করছে তারা।

২০২৩ সালের ৭ অক্টোবর ইসরায়েলে অনুপ্রবেশ করে হামলা চালায় ফিলিস্তিনি সশস্ত্রগোষ্ঠী হামাস। প্রথম থেকেই তেল আবিবের দাবি, ওই হামলায় ১২০০ ইসরায়েলি নাগরিককে হত্যা এবং ২৫০ জনের বেশি মানুষকে জিম্মি করেছে হামাস। ওই ঘটনার প্রতিক্রিয়ায় গাজা উপত্যকায় হামাসকে পুরোপুরি নিশ্চিহ্ন করার উদ্দেশে সামরিক অভিযান শুরু করে ইসরায়েল।

প্রায় ১৫ মাসের হত্যা ও ধ্বংসযজ্ঞের পর জানুয়ারি ১৯ তারিখে হামাস ও ইসরায়েলের মধ্যে যুদ্ধবিরতি কার্যকর হয়। তবে প্রথম থেকেই নড়বড়ে এই চুক্তি ভেঙে পড়তে দুমাস সময় লাগে। হামাসের বিরুদ্ধে চুক্তির শর্ত ভঙ্গের অভিযোগ এনে ১৮ মার্চ থেকে আবারও গাজায় হামলা শুরু করে ইসরায়েলি সেনাবাহিনী।

স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুসারে, গত ১৮ মার্চ থেকে গাজায় নতুন করে শুরু হওয়া ইসরায়েলি বিমান হামলায় এখন পর্যন্ত এক হাজার ৬৩০ জন ফিলিস্তিনি নিহত এবং আরও চার হাজার ৩০০ জনেরও বেশি মানুষ আহত হয়েছেন।