ঢাকা ৩ আষাঢ় ১৪৩৩, বুধবার, ১৭ জুন ২০২৬
ঢাকা ৩ আষাঢ় ১৪৩৩, বুধবার, ১৭ জুন ২০২৬
সর্বশেষ
নেইমার ফিরলেন অনুশীলনে: ব্রাজিল শিবিরে স্বস্তির হাওয়া মেসির জাদুকরী হ্যাটট্রিকে আর্জেন্টিনার উড়ন্ত শুরু জুলাই গণঅভ্যুত্থানে ভূমিকা: দুই বছর পর জাবির ১২ শিক্ষককে শাস্তি দিল্লি বিমানবন্দরের অভিজ্ঞতা নিয়ে মুখ খুললেন ডা. জাহেদ উর রহমান ইরান-মার্কিন শান্তি চুক্তি নিয়ে অস্বস্তিতে ইসরায়েল, ট্রাম্প-নেতানিয়াহু সম্পর্কে টানাপোড়েন ব্রাজিলের দুঃসংবাদ: গ্রুপ পর্বে খেলতে পারছেন না নেইমার, অনিশ্চয়তা বাড়ছে বিশ্বকাপ ঘিরেও বিদেশি দক্ষ কর্মীদের জন্য যুক্তরাজ্যের নতুন ভিসা সহায়তা, মিলবে ৫ হাজার পাউন্ড পর্যন্ত প্রধানমন্ত্রীর উপদেষ্টার দিল্লিতে প্রবেশে বাধা: কী পদক্ষেপ নেবে বাংলাদেশ কেমন খেলল ব্রাজিল : মরক্কোর কাছে হোঁচট, ড্র দিয়ে বিশ্বকাপ মিশন শুরু ট্রাম্পের দাবি আজই চুক্তি সই, ইরানের ভিন্ন সুর আর্জেন্টিনার খেলা কখন, কবে, কার সঙ্গে—পূর্ণ সূচি ও সম্ভাব্য পথচিত্র ব্রাজিলের খেলা কখন, কবে, কার সঙ্গে—পূর্ণ সূচি ও সম্ভাব্য পথচিত্র মারা গেছেন পপ আর্টের কিংবদন্তি ব্রিটিশ চিত্রশিল্পী ডেভিড হকনি টরন্টো বাংলা পাড়া টুর্নামেন্ট: টানা দ্বিতীয়বার চ্যাম্পিয়ন বিয়ানীবাজার বিশ্বকাপ ফুটবল ২০২৬ : কোন ম্যাচ কখন ,কোথায় অনুষ্ঠিত হবে? ৩০ বছর পর সালমান শাহর দেহাবশেষ তোলার আদেশ হেলিকপ্টার হারিয়ে ইরানে মার্কিন হামলা, বাহরাইন ও জর্ডানে পাল্টা হামলা ইরানের আওয়ামী লীগ নেতাকর্মীরা স্থানীয় নির্বাচনে অংশ নিতে পারবেন ইসরায়েলে ফের ক্ষেপণাস্ত্র হামলা: ইরানের সঙ্গে যুক্ত হলো হুতিরা বিশ্বকাপ ২০২৬: ফেভারিট কারা, চমক দেখাবে কোন দল? শুরু হচ্ছে ফুটবল বিশ্বকাপ : কোন দেশের খেলা কখন—জেনে নিন রামিসা ধর্ষণ-হত্যার ১৯ দিনের মাথায় সোহেল-স্বপ্না দম্পতির ফাঁসির রায় হোয়াইট হাউসের কাছে ফের গুলি, বন্দুকধারী নিহত ট্রাম্প কি ইরান যুদ্ধে হারছেন? হামে প্রতিদিন গড়ে ৭ শিশুর প্রাণহানি : রাজশাহী থেকে যেভাবে দেশজুড়ে ছড়াল লন্ডনে বাবু-রুপাসহ গ্রেপ্তার সাংবাদিকদের মুক্তির দাবি, অন্তর্বর্তী সরকারের নিন্দা যুক্তরাষ্ট্রের নতুন নিয়ম : গ্রিন কার্ড পেতে বিদেশিদের দেশে ফিরতে হবে হামে শিশু মৃত্যু বাড়ছেই: টিকার ঘাটতি নিয়ে ইউনিসেফের ৫ চিঠিতেও সতর্ক হয়নি ইউনূস সরকার শেখ হাসিনা সাক্ষাৎকার : গণতান্ত্রিক পরিবেশ ফিরিয়ে আনার গর্ব নিয়ে দেশে ফিরব আ.লীগের ব্যাক করা নিয়ে মাহফুজের পোস্ট, যা লিখলেন

গণসমাবেশ ও গণসংগীতের মাধ্যমে পূর্ব লন্ডনে মহান মে দিবস পালিত

প্রকাশিত: ১১ মে ২০২২, ০৪:২০ এএম

গণসমাবেশ ও গণসংগীতের মাধ্যমে পূর্ব লন্ডনে মহান মে দিবস পালিত
মে দিবসের চেতনায় সারা বিশ্বের শ্রমজীবী মানুষের প্রতি লড়াকু সংহতি জানিয়ে এবং শোষণমুক্ত সমতার বিশ্ব গড়ার আন্দোলনকে এগিয়ে নিয়ে যাওয়ার প্রত্যয় কে সামনে রেখে গত ৯ মে ২০২২ বিকেলে পূর্ব লন্ডনের ইস্টহ্যামের ট্রিনিটি সেন্টারে 'বাংলাদেশী ওয়ার্কার্স কাউন্সিল ইউকে'র উদ্যোগে আন্তর্জাতিক শ্রমিক দিবস উপলক্ষে গণসমাবেশ এবং গণসাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। সমাবেশে বক্তারা বলেন, শ্রমিকই মূলতঃ তাদের শ্রম, মেধা ও আত্মত্যাগের মাধ্যমে পৃথিবীর দেশে দেশে সভ্যতার চাকা এগিয়ে নিয়ে গেছেন, সমাজের সমৃদ্ধি অর্জনের নিয়ামক শক্তি হিসেবে কাজ করছেন। কিন্তু দুর্ভাগ্যের বিষয়- তাদের নিজেদের ভাগ্যের কোন পরিবর্তন ঘটেনি। সত্যিকার অর্থে শ্রমিকের ভাগ্যের পরিবর্তন করতে হলে মালিক ও শাসক শ্রেণীর শোষণ বঞ্চনার অবসান ঘটাতে হবে। এবং তার জন্য প্রয়োজন শ্রমিক-মেহনতি মানুষের অধিকার ও মর্যাদা প্রতিষ্ঠার লক্ষ্যে ঐক্যবদ্ধ সংগ্রাম । সমাবেশে শ্রমিকদের নিরাপদ ও স্বাস্থ্যকর কর্মস্থল নিশ্চিত করা, বিশ্বের বিভিন্ন প্রান্তে কর্মস্থলে হতাহত শ্রমিকদের পুনর্বাসন ও ক্ষতিপুরন প্রদান, স্বীকৃত দৈনিক কর্মঘণ্টা নিশ্চিত করা ও ন্যায্য মজুরি প্রদানের দাবি জানানো হয়। বক্তারা আরো বলেন- সারা বিশ্বের পরিবেশ দূষণ, যুদ্ধ বিগ্রহে সাধারণ শ্রমজীবি মানুষ সবচেয়ে বেশি ক্ষতির সম্মুখীন হচ্ছে। এছাড়া যুক্তরাজ্যসহ বিভিন্ন দেশে অভিবাসী শ্রমিক এবং শরণার্থীদের প্রতি বৈষম্যমূলক আচরণ এবং বর্ণবাদী আইনের বিরুদ্ধে জোরদার জনমত গড়ে তোলার আহবান জানানো হয়। বাংলাদেশী ওয়ার্কার্স কাউন্সিল ইউকে’র চেয়ারপারসন শাহরিয়ার বিন আলী এবং সাধারণ সম্পাদক সুশান্ত দাশের যৌথ সভাপতিত্বে সমাবেশে মে দিবসের লড়াকু ইতিহাস- চেতনা ও বর্তমান পরিস্থিতিতে এর তাৎপর্য ব্যাখ্যা করে বক্তব্য রাখেন - ব্রিটেনের প্রখ্যাত পরিবহন শ্রমিক নেতা আর এম টি ইউনিয়নের সভাপতি এলেকস গর্ডন , নিউহ্যাম কাউন্সিলের নির্বাচিত মেয়র রোকসানা ফায়েজ, ব্রিটিশ কমিউনিস্ট পার্টির সাধারণ সম্পাদক রবার্ট গ্রিফিথ, যুদ্ধ বিরোধী আন্দোলনের নেতা এনড্রু মারি, বাংলাদেশের কমিউনিস্ট পার্টি- যুক্তরাজ্য এবং ইউরোপ শাখার সভাপতি এডভোকেট আবেদ আলী আবিদ, বর্ণবাদ বিরোধী আন্দোলনের নেতা লেখক ডেভিড রোসেনবারগ। গ্রেটার লন্ডন এসেম্বলির প্রাক্তণ সদস্য লেবার পার্টির নেতা মুরাদ কোরেশী, ট্রেড ইউনিয়ন নেতা এবং লিবারেশন সংগঠনের সাধারণ সম্পাদক রজার ম্যাকেনজি, যুক্তরাজ্য উদীচী পক্ষে ডা রফিকুল হাসান খান জিন্নাহ, বামপন্থী আইনজীবি জো ল্যাটিমার, বাংলাদেশী ওয়ার্কার্স কাউন্সিল ইউকে‘র সহ সভাপতি জাহানারা রহমান জলি, সাংগঠনিক সম্পাদক বাবলু খন্দকার প্রমুখ। এছাড়া সভায় উপস্থিত থেকে সংহতি প্রদান করেন লেবার পার্টির নেতাকর্মীবৃন্দ, বিভিন্ন দেশের শ্রমিক সংগঠনের প্রতিনিধিবৃন্দ, ব্রিটেনের মূলধারার ট্রেড ইউনিয়ন ও বামপন্থী রাজনৈতিক দলসমূহ, নির্বাচিত প্রতিনিধি বাংলাদেশের প্রগতিশীল বিভিন্ন রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক সংগঠনের প্রতিনিধিবৃন্দ ও বিভিন্ন সেক্টরে কর্মরত প্রবাসী বাঙালী শ্রমিকবৃন্দ। সমাবেশে গণসংগীত পরিবেশন করেন বাংলাদেশ উদীচী শিল্পী গোষ্ঠী, যুক্তরাজ্য সংসদের শিল্পীবৃন্দ। একক ভাবে সংগীত পরিবেশন করেন গোপাল দাশ, জুবের আক্তার সোহেল। নৃত্য পরিবেশন করেন মোহাম্মদ দীপ। স্বরচিত কবিতা পাঠ করেন শিব শংকর সাহা। উল্লেখ্য, যুক্তরাজ্য প্রবাসী বাংলাদেশী এবং অন্যান্য দেশের শ্রমজীবি মানুষের অধিকার নিয়ে কাজ করার প্রত্যয় নিয়ে ২০১৬ সালের ১৫ মার্চ 'বাংলাদেশী ওয়ার্কার্স কাউন্সিল, যুক্তরাজ্য' গঠিত হয়। বাংলাদেশের প্রগতিশীল শ্রমিক আন্দোলন ও বিশ্বশ্রমিক আন্দোলনকে সক্রিয় সমর্থন করাও এ সংগঠনের অন্যতম লক্ষ্য। https://www.youtube.com/watch?v=K1bxT6s1Rns