ঢাকা ৩ আষাঢ় ১৪৩৩, বুধবার, ১৭ জুন ২০২৬
ঢাকা ৩ আষাঢ় ১৪৩৩, বুধবার, ১৭ জুন ২০২৬
সর্বশেষ
জুলাই গণঅভ্যুত্থানে ভূমিকা: দুই বছর পর জাবির ১২ শিক্ষককে শাস্তি দিল্লি বিমানবন্দরের অভিজ্ঞতা নিয়ে মুখ খুললেন ডা. জাহেদ উর রহমান ইরান-মার্কিন শান্তি চুক্তি নিয়ে অস্বস্তিতে ইসরায়েল, ট্রাম্প-নেতানিয়াহু সম্পর্কে টানাপোড়েন ব্রাজিলের দুঃসংবাদ: গ্রুপ পর্বে খেলতে পারছেন না নেইমার, অনিশ্চয়তা বাড়ছে বিশ্বকাপ ঘিরেও বিদেশি দক্ষ কর্মীদের জন্য যুক্তরাজ্যের নতুন ভিসা সহায়তা, মিলবে ৫ হাজার পাউন্ড পর্যন্ত প্রধানমন্ত্রীর উপদেষ্টার দিল্লিতে প্রবেশে বাধা: কী পদক্ষেপ নেবে বাংলাদেশ কেমন খেলল ব্রাজিল : মরক্কোর কাছে হোঁচট, ড্র দিয়ে বিশ্বকাপ মিশন শুরু ট্রাম্পের দাবি আজই চুক্তি সই, ইরানের ভিন্ন সুর আর্জেন্টিনার খেলা কখন, কবে, কার সঙ্গে—পূর্ণ সূচি ও সম্ভাব্য পথচিত্র ব্রাজিলের খেলা কখন, কবে, কার সঙ্গে—পূর্ণ সূচি ও সম্ভাব্য পথচিত্র মারা গেছেন পপ আর্টের কিংবদন্তি ব্রিটিশ চিত্রশিল্পী ডেভিড হকনি টরন্টো বাংলা পাড়া টুর্নামেন্ট: টানা দ্বিতীয়বার চ্যাম্পিয়ন বিয়ানীবাজার বিশ্বকাপ ফুটবল ২০২৬ : কোন ম্যাচ কখন ,কোথায় অনুষ্ঠিত হবে? ৩০ বছর পর সালমান শাহর দেহাবশেষ তোলার আদেশ হেলিকপ্টার হারিয়ে ইরানে মার্কিন হামলা, বাহরাইন ও জর্ডানে পাল্টা হামলা ইরানের আওয়ামী লীগ নেতাকর্মীরা স্থানীয় নির্বাচনে অংশ নিতে পারবেন ইসরায়েলে ফের ক্ষেপণাস্ত্র হামলা: ইরানের সঙ্গে যুক্ত হলো হুতিরা বিশ্বকাপ ২০২৬: ফেভারিট কারা, চমক দেখাবে কোন দল? শুরু হচ্ছে ফুটবল বিশ্বকাপ : কোন দেশের খেলা কখন—জেনে নিন রামিসা ধর্ষণ-হত্যার ১৯ দিনের মাথায় সোহেল-স্বপ্না দম্পতির ফাঁসির রায় হোয়াইট হাউসের কাছে ফের গুলি, বন্দুকধারী নিহত ট্রাম্প কি ইরান যুদ্ধে হারছেন? হামে প্রতিদিন গড়ে ৭ শিশুর প্রাণহানি : রাজশাহী থেকে যেভাবে দেশজুড়ে ছড়াল লন্ডনে বাবু-রুপাসহ গ্রেপ্তার সাংবাদিকদের মুক্তির দাবি, অন্তর্বর্তী সরকারের নিন্দা যুক্তরাষ্ট্রের নতুন নিয়ম : গ্রিন কার্ড পেতে বিদেশিদের দেশে ফিরতে হবে হামে শিশু মৃত্যু বাড়ছেই: টিকার ঘাটতি নিয়ে ইউনিসেফের ৫ চিঠিতেও সতর্ক হয়নি ইউনূস সরকার শেখ হাসিনা সাক্ষাৎকার : গণতান্ত্রিক পরিবেশ ফিরিয়ে আনার গর্ব নিয়ে দেশে ফিরব আ.লীগের ব্যাক করা নিয়ে মাহফুজের পোস্ট, যা লিখলেন প্রবাসীকে বাসায় ডেকে হত্যা: প্রেমিকার হাতে ভয়াবহ খণ্ডিত লাশ তনু হত্যা মামলায় নতুন চাঞ্চল্যকর তথ্য: ডিএনএ পরীক্ষায় আরও এক পুরুষের রক্ত শনাক্ত

কুলাউড়া থানায় একই দিনে নতুন দুই ওসি’র যোগদান

প্রকাশিত: ০৯ নভেম্বর ২০২০, ০৩:২৯ এএম

কুলাউড়া থানায় একই দিনে নতুন দুই ওসি’র যোগদান
মৌলভীবাজারের কুলাউড়া থানায় রোববার (৮ নভেম্বর) একই দিনে নতুন দুই ওসি যোগদান করেছেন। মৌলভীবাজার জেলা গোয়েন্দা শাখার ওসি বিনয় ভূষণ রায় কুলাউড়া থানার ওসি পদে এবং জুড়ী থানার ওসি (তদন্ত) আমিনুল ইসলাম কুলাউড়া থানার ওসি (তদন্ত) পদে যোগদান করেছেন। হবিগঞ্জ জেলার লাখাই থানা নিবাসী ওসি বিনয় ভূষণ রায় শিক্ষাজীবন শেষ করে ২০০৫ সালে এসআই পদে পুলিশে যোগদান করে বিভিন্ন সময়ে গোলাপগঞ্জ, ছাতক, কানাইঘাট, বড়লেখা ও জৈন্তাপুর থানায় দায়িত্ব পালন করেন। এছাড়া তিনি ইতিপুর্বে কুলাউড়া থানায় ২০১৩-১৪ সালে সেকেন্ড অফিসার ও ২০১৬-২০১৭ সালে ওসি (তদন্ত) পদে দায়িত্ব পালনের পর পদোন্নতি নিয়ে মৌলভীবাজার জেলা গোয়েন্দা শাখার ওসি পদে যোগদান করেন। মৌলভীবাজার জেলা গোয়েন্দা শাখার ওসি পদে ২০১৮-২০২০ সালে দায়িত্বরত অবস্থায় রোববার (৮ নভেম্বর) কুলাউড়া থানায় ওসি পদে যোগদান করেছেন। চাকুরী জীবনে তিনি চৌকস পুলিশ অফিসার হিসাবে দায়িত্বপালনে বিশেষ অবদান রাখায় বাংলাদেশ পুলিশের পক্ষ থেকে ২০১৮ সালে বাংলাদেশ পুলিশের আইজি ব্যাজ পদক লাভ এবং ২০১৬ সালে ও ২০১৯ সালে মৌলভীবাজার জেলার শ্রেষ্ঠ অফিসার হিসেবে অ্যাওয়ার্ড লাভ করেছেন। অপরদিকে ঢাকা বিভাগের গাজীপুর জেলা নিবাসী ওসি (তদন্ত) আমিনুল ইসলাম ২০০৭ সালে জাতীয় বিশ্ববিদ্যালয় থেকে পদার্থ বিজ্ঞানে অনার্স মাষ্টার্স সম্পন্ন করে ২০১০ সালে এসআই পদে পুলিশে যোগদান করে ডিএমপি ও র‌্যাব হেডকোয়ার্টারে দায়িত্ব পালন করেন। পরবর্তীতে ২০১৮ সালে সিলেট রেঞ্জে বদলী হয়ে পদোন্নতি পেয়ে জুড়ী থানার ওসি (তদন্ত) পদে যোগদান করেন। ২০১৮-২০২০ সালে জুড়ী থানায় দায়িত্বরত অবস্থায় (৭ নভেম্বর) শনিবার কুলাউড়া থানায় ওসি (তদন্ত) পদে যোগদান করেছেন। চাকুরী জীবনে তিনি চৌকস পুলিশ অফিসার হিসাবে দায়িত্বপালনে বিশেষ অবদান রাখায় বাংলাদেশ পুলিশের পক্ষ থেকে ২০১৯ সালে মৌলভীবাজার জেলার শ্রেষ্ঠ অফিসার হিসেবে অ্যাওয়ার্ড লাভ করেছেন। উভয় ওসি সুনামের সাথে তাদের দায়িত্ব পালনে সবার দোয়া ও সহযোগিতা কামনা করেছেন।