নেত্রকোণার কলমাকান্দা শুক্রবার মধ্যরাতে বাজারে আগুন লেগে ১টি বাসাসহ ৫ টি দোকান পুড়ে ছাই হয়ে গেছে। এ আগুনে প্রায় কোটি টাকার ক্ষতি সাধিত হয়েছে। কলমাকান্দা ফায়ার সার্ভিস ও স্থানীয়দের ঘণ্টাব্যাপী চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে । এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হাত থেকে রক্ষা পাই বাজারের লোকজন।
প্রত্যক্ষদর্শীদের সূত্রে জানা যায়, কলমাকান্দা বাজারে শুক্রবার (১৯ ফেব্রুয়ারি) মধ্য রাতে চাউল মহাল সংলগ্ন সুধাংশ সরকার মুদির দোকান গোডাউন থেকে এ আগুনের উৎপত্তি হয়।
খবর পেয়ে কলমাকান্দা ফায়ার সার্ভিস ও স্থানীয়রা আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে । পরে শুক্রবার রাত ২ টায় আগুন নিয়ন্ত্রণে আসে। এতে বাজারের কাজল মাস্টারের বাসা ও সুধাংশ সরকারের মুদির দোকান, গোডাউনসহ ৫টি ব্যবসা প্রতিষ্ঠান পুড়ে ছাই হয়ে যায়। পাশে থাকা ব আরো ৮/১০ টি দোকানঘর আংশিক ক্ষতিগ্রস্থ হয়েছে।
কলমাকান্দা ফায়ার সার্ভিসের ইনচার্জ মো. রফিকুল ইসলাম জানান, প্রাথমিক ধারণা করা হচ্ছে বিদ্যুতের শর্ট সার্কিট থেকে এ অগ্নিকাণ্ড ঘটনা ঘটেছে। এ আগুনে প্রায় কোটি টাকার ক্ষতি হয়েছে ।
-
দিল্লি বিমানবন্দরের অভিজ্ঞতা নিয়ে মুখ খুললেন ডা. জাহেদ উর রহমান
-
ইরান-মার্কিন শান্তি চুক্তি নিয়ে অস্বস্তিতে ইসরায়েল, ট্রাম্প-নেতানিয়াহু সম্পর্কে টানাপোড়েন
-
ব্রাজিলের দুঃসংবাদ: গ্রুপ পর্বে খেলতে পারছেন না নেইমার, অনিশ্চয়তা বাড়ছে বিশ্বকাপ ঘিরেও
-
বিদেশি দক্ষ কর্মীদের জন্য যুক্তরাজ্যের নতুন ভিসা সহায়তা, মিলবে ৫ হাজার পাউন্ড পর্যন্ত
-
প্রধানমন্ত্রীর উপদেষ্টার দিল্লিতে প্রবেশে বাধা: কী পদক্ষেপ নেবে বাংলাদেশ
আরও পড়ুন: