ঢাকা ৩ আষাঢ় ১৪৩৩, বুধবার, ১৭ জুন ২০২৬
ঢাকা ৩ আষাঢ় ১৪৩৩, বুধবার, ১৭ জুন ২০২৬
সর্বশেষ
নেইমার ফিরলেন অনুশীলনে: ব্রাজিল শিবিরে স্বস্তির হাওয়া মেসির জাদুকরী হ্যাটট্রিকে আর্জেন্টিনার উড়ন্ত শুরু জুলাই গণঅভ্যুত্থানে ভূমিকা: দুই বছর পর জাবির ১২ শিক্ষককে শাস্তি দিল্লি বিমানবন্দরের অভিজ্ঞতা নিয়ে মুখ খুললেন ডা. জাহেদ উর রহমান ইরান-মার্কিন শান্তি চুক্তি নিয়ে অস্বস্তিতে ইসরায়েল, ট্রাম্প-নেতানিয়াহু সম্পর্কে টানাপোড়েন ব্রাজিলের দুঃসংবাদ: গ্রুপ পর্বে খেলতে পারছেন না নেইমার, অনিশ্চয়তা বাড়ছে বিশ্বকাপ ঘিরেও বিদেশি দক্ষ কর্মীদের জন্য যুক্তরাজ্যের নতুন ভিসা সহায়তা, মিলবে ৫ হাজার পাউন্ড পর্যন্ত প্রধানমন্ত্রীর উপদেষ্টার দিল্লিতে প্রবেশে বাধা: কী পদক্ষেপ নেবে বাংলাদেশ কেমন খেলল ব্রাজিল : মরক্কোর কাছে হোঁচট, ড্র দিয়ে বিশ্বকাপ মিশন শুরু ট্রাম্পের দাবি আজই চুক্তি সই, ইরানের ভিন্ন সুর আর্জেন্টিনার খেলা কখন, কবে, কার সঙ্গে—পূর্ণ সূচি ও সম্ভাব্য পথচিত্র ব্রাজিলের খেলা কখন, কবে, কার সঙ্গে—পূর্ণ সূচি ও সম্ভাব্য পথচিত্র মারা গেছেন পপ আর্টের কিংবদন্তি ব্রিটিশ চিত্রশিল্পী ডেভিড হকনি টরন্টো বাংলা পাড়া টুর্নামেন্ট: টানা দ্বিতীয়বার চ্যাম্পিয়ন বিয়ানীবাজার বিশ্বকাপ ফুটবল ২০২৬ : কোন ম্যাচ কখন ,কোথায় অনুষ্ঠিত হবে? ৩০ বছর পর সালমান শাহর দেহাবশেষ তোলার আদেশ হেলিকপ্টার হারিয়ে ইরানে মার্কিন হামলা, বাহরাইন ও জর্ডানে পাল্টা হামলা ইরানের আওয়ামী লীগ নেতাকর্মীরা স্থানীয় নির্বাচনে অংশ নিতে পারবেন ইসরায়েলে ফের ক্ষেপণাস্ত্র হামলা: ইরানের সঙ্গে যুক্ত হলো হুতিরা বিশ্বকাপ ২০২৬: ফেভারিট কারা, চমক দেখাবে কোন দল? শুরু হচ্ছে ফুটবল বিশ্বকাপ : কোন দেশের খেলা কখন—জেনে নিন রামিসা ধর্ষণ-হত্যার ১৯ দিনের মাথায় সোহেল-স্বপ্না দম্পতির ফাঁসির রায় হোয়াইট হাউসের কাছে ফের গুলি, বন্দুকধারী নিহত ট্রাম্প কি ইরান যুদ্ধে হারছেন? হামে প্রতিদিন গড়ে ৭ শিশুর প্রাণহানি : রাজশাহী থেকে যেভাবে দেশজুড়ে ছড়াল লন্ডনে বাবু-রুপাসহ গ্রেপ্তার সাংবাদিকদের মুক্তির দাবি, অন্তর্বর্তী সরকারের নিন্দা যুক্তরাষ্ট্রের নতুন নিয়ম : গ্রিন কার্ড পেতে বিদেশিদের দেশে ফিরতে হবে হামে শিশু মৃত্যু বাড়ছেই: টিকার ঘাটতি নিয়ে ইউনিসেফের ৫ চিঠিতেও সতর্ক হয়নি ইউনূস সরকার শেখ হাসিনা সাক্ষাৎকার : গণতান্ত্রিক পরিবেশ ফিরিয়ে আনার গর্ব নিয়ে দেশে ফিরব আ.লীগের ব্যাক করা নিয়ে মাহফুজের পোস্ট, যা লিখলেন

কলমাকান্দায় এমপি মানু মজুমদারকে প্রাথমিক শিক্ষক সমিতির সংবর্ধনা

প্রকাশিত: ১৯ মার্চ ২০২১, ০৪:৩৫ এএম

কলমাকান্দায় এমপি মানু মজুমদারকে প্রাথমিক শিক্ষক সমিতির সংবর্ধনা
নেত্রকোণা -১ আসনের এমপি মানু মজুমদার কে সংবর্ধনা দিয়েছেন কলমাকান্দা উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতি। আজ বৃহস্পতিবার (১৮ মার্চ) সকাল ১১টায় উপজেলার জেলা পরিষদের অডিটরিয়াম হল রুমে কলমাকান্দা উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতি'র আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি নবীন চন্দ্র তালুকদার। সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নেত্রকোণা -১ আসনের ( কলমাকান্দা - দুর্গাপুর নির্বাচনী এলাকা ) এমপি মানু মজুমদার । অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কলমাকান্দা উপজেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা চন্দন বিশ্বাস ও এমপির সহধর্মিণী নারী নেত্রী ক্যামেলিয়া মজুমদার এবং উপজেলা শিক্ষা অফিসার জাহানারা খাতুন । সংবর্ধনা অনুষ্ঠানে ওই সমিতির সাধারণ সম্পাদক মুহাম্মদ বাবুল হোসেনের সঞ্চালনায় সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা মো. আনোয়ার হোসেন আজাদ , মহিলা ভাইস চেয়ারম্যান আফরোজা বেগম শিমু, জেলা পরিষদের সদস্য ইদ্দিস আলী তালুকদার, উপজেলা কৃষকলীগের সভাপতি আবুল কালাম আজাদ, কলমাকান্দা সরকারি কলেজ এর অধ্যক্ষ সুকুমার চন্দ্র বনিক, উপজেলা আওয়ামী যুবলীগের সভাপতি মো. মিজানুর রহমান সেলিম ও সাধারণ সম্পাদক পলাশ কান্তি বিশ্বাস,কলমাকান্দা প্রেসক্লাব সভাপতি রাজ্জাক আহম্মেদ রাজুসহ উপজেলা ও ইউনিয়নের শিক্ষক সমিতি’র নেতৃবৃন্দ । ওই সংবর্ধনা অনুষ্ঠানে উপজেলার শিক্ষক- শিক্ষিকাসহ রাজনৈতিক ও গন্যমান্য ব্যক্তিবর্গসহ সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানের প্রধান অতিথি এমপি মানু মজুমদার বলেন, শিক্ষক সমাজে আপনারা কেউ কোন ভেদাভেদ সৃষ্টি করবেন না। শিক্ষকদের ভিতর কোন ভেদাভেদ আমি দেখতে চাই না, শুনতেও চাই না, সব এক, শিক্ষকরা একটা জাতি, শিক্ষকদের কোন দল নাই, এখানে সব এক, এক জাতি , শিক্ষকরা হচ্ছেন মানুষ করার কারিগর, আপনারা সবাই ঐক্যবদ্ধ থাকবেন। আমি আপনাদের পাশে আছি, থাকবো। আমি আপনাদের সহযোগিতা নিয়ে এগিয়ে যেতে চাই।