'মুজিব বর্ষের আহ্বান যুব কর্মসংস্থান ' এই শ্লোগানে নেত্রকোনার কলমাকান্দায় বঙ্গবন্ধু জাতীয় যুব দিবস পালিত হয়েছে।
কলমাকান্দায় উপজেলা প্রশাসন ও উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তার কার্যালয়ের উদ্যোগে জাতীয় যুব দিবস পালন করা হয়। আজ রোববার (১ নভেম্বর) সকাল সাড়ে ১০টায় এ উপলক্ষ্যে উপজেলা পরিষদে বিআরডিবি’র হলরুমে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
নেত্রকোণা -১ ( কলমাকান্দা -দুর্গাপুর নির্বাচনী এলাকা ) আসনের সংসদ সদস্য জনাব মানু মজুমদার টেলিকনফারেন্সের মাধ্যমে রেলি ও আলোচনা সভা উদ্বোধন ঘোষণা করেন।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. সোহেল রানার সভাপতিত্বে ও মানিক সরকারের সঞ্চালনায় আলোচনা সভয় বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান মুক্তিযোদ্ধা আলহাজ্ব আব্দুল খালেক তালুকদার।
এ সময় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান আফরোজা বেগম শিমু , উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মুক্তিযোদ্ধা আনোয়ার হোসেন আজাদ, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা সৈয়দা চাঁদ সুলতানা, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা পপি রানী তালুকদার, বড়খাঁপন ইউপির চেয়ারম্যান একেএম হাদিছুজ্জামান হাদিছ ও উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক পলাশ কান্তি বিশ্বাস প্রমুখ।
-
দিল্লি বিমানবন্দরের অভিজ্ঞতা নিয়ে মুখ খুললেন ডা. জাহেদ উর রহমান
-
ইরান-মার্কিন শান্তি চুক্তি নিয়ে অস্বস্তিতে ইসরায়েল, ট্রাম্প-নেতানিয়াহু সম্পর্কে টানাপোড়েন
-
ব্রাজিলের দুঃসংবাদ: গ্রুপ পর্বে খেলতে পারছেন না নেইমার, অনিশ্চয়তা বাড়ছে বিশ্বকাপ ঘিরেও
-
বিদেশি দক্ষ কর্মীদের জন্য যুক্তরাজ্যের নতুন ভিসা সহায়তা, মিলবে ৫ হাজার পাউন্ড পর্যন্ত
-
প্রধানমন্ত্রীর উপদেষ্টার দিল্লিতে প্রবেশে বাধা: কী পদক্ষেপ নেবে বাংলাদেশ
আরও পড়ুন: