ঢাকা ৩ আষাঢ় ১৪৩৩, বুধবার, ১৭ জুন ২০২৬
ঢাকা ৩ আষাঢ় ১৪৩৩, বুধবার, ১৭ জুন ২০২৬
সর্বশেষ
জুলাই গণঅভ্যুত্থানে ভূমিকা: দুই বছর পর জাবির ১২ শিক্ষককে শাস্তি দিল্লি বিমানবন্দরের অভিজ্ঞতা নিয়ে মুখ খুললেন ডা. জাহেদ উর রহমান ইরান-মার্কিন শান্তি চুক্তি নিয়ে অস্বস্তিতে ইসরায়েল, ট্রাম্প-নেতানিয়াহু সম্পর্কে টানাপোড়েন ব্রাজিলের দুঃসংবাদ: গ্রুপ পর্বে খেলতে পারছেন না নেইমার, অনিশ্চয়তা বাড়ছে বিশ্বকাপ ঘিরেও বিদেশি দক্ষ কর্মীদের জন্য যুক্তরাজ্যের নতুন ভিসা সহায়তা, মিলবে ৫ হাজার পাউন্ড পর্যন্ত প্রধানমন্ত্রীর উপদেষ্টার দিল্লিতে প্রবেশে বাধা: কী পদক্ষেপ নেবে বাংলাদেশ কেমন খেলল ব্রাজিল : মরক্কোর কাছে হোঁচট, ড্র দিয়ে বিশ্বকাপ মিশন শুরু ট্রাম্পের দাবি আজই চুক্তি সই, ইরানের ভিন্ন সুর আর্জেন্টিনার খেলা কখন, কবে, কার সঙ্গে—পূর্ণ সূচি ও সম্ভাব্য পথচিত্র ব্রাজিলের খেলা কখন, কবে, কার সঙ্গে—পূর্ণ সূচি ও সম্ভাব্য পথচিত্র মারা গেছেন পপ আর্টের কিংবদন্তি ব্রিটিশ চিত্রশিল্পী ডেভিড হকনি টরন্টো বাংলা পাড়া টুর্নামেন্ট: টানা দ্বিতীয়বার চ্যাম্পিয়ন বিয়ানীবাজার বিশ্বকাপ ফুটবল ২০২৬ : কোন ম্যাচ কখন ,কোথায় অনুষ্ঠিত হবে? ৩০ বছর পর সালমান শাহর দেহাবশেষ তোলার আদেশ হেলিকপ্টার হারিয়ে ইরানে মার্কিন হামলা, বাহরাইন ও জর্ডানে পাল্টা হামলা ইরানের আওয়ামী লীগ নেতাকর্মীরা স্থানীয় নির্বাচনে অংশ নিতে পারবেন ইসরায়েলে ফের ক্ষেপণাস্ত্র হামলা: ইরানের সঙ্গে যুক্ত হলো হুতিরা বিশ্বকাপ ২০২৬: ফেভারিট কারা, চমক দেখাবে কোন দল? শুরু হচ্ছে ফুটবল বিশ্বকাপ : কোন দেশের খেলা কখন—জেনে নিন রামিসা ধর্ষণ-হত্যার ১৯ দিনের মাথায় সোহেল-স্বপ্না দম্পতির ফাঁসির রায় হোয়াইট হাউসের কাছে ফের গুলি, বন্দুকধারী নিহত ট্রাম্প কি ইরান যুদ্ধে হারছেন? হামে প্রতিদিন গড়ে ৭ শিশুর প্রাণহানি : রাজশাহী থেকে যেভাবে দেশজুড়ে ছড়াল লন্ডনে বাবু-রুপাসহ গ্রেপ্তার সাংবাদিকদের মুক্তির দাবি, অন্তর্বর্তী সরকারের নিন্দা যুক্তরাষ্ট্রের নতুন নিয়ম : গ্রিন কার্ড পেতে বিদেশিদের দেশে ফিরতে হবে হামে শিশু মৃত্যু বাড়ছেই: টিকার ঘাটতি নিয়ে ইউনিসেফের ৫ চিঠিতেও সতর্ক হয়নি ইউনূস সরকার শেখ হাসিনা সাক্ষাৎকার : গণতান্ত্রিক পরিবেশ ফিরিয়ে আনার গর্ব নিয়ে দেশে ফিরব আ.লীগের ব্যাক করা নিয়ে মাহফুজের পোস্ট, যা লিখলেন প্রবাসীকে বাসায় ডেকে হত্যা: প্রেমিকার হাতে ভয়াবহ খণ্ডিত লাশ তনু হত্যা মামলায় নতুন চাঞ্চল্যকর তথ্য: ডিএনএ পরীক্ষায় আরও এক পুরুষের রক্ত শনাক্ত

করোনায় আক্রান্ত ও মৃত্যুবরণকারী  বিসিএ’র নেতৃবৃন্দের  জন্য  দোয়া মাহফিল অনুষ্ঠিত

প্রকাশিত: ১৮ জানুয়ারি ২০২১, ০৯:১৩ পিএম

করোনায় আক্রান্ত ও মৃত্যুবরণকারী  বিসিএ’র নেতৃবৃন্দের  জন্য  দোয়া মাহফিল অনুষ্ঠিত
ব্রিটেনের বিশিষ্ট ক্যাটারার্স, বাংলাদেশ ক্যাটারার্স এসোসিয়েশন ( বিসিএ)’র  সিনিয়র ভাইস প্রেসিডেন্ট, বিশিষ্ট কমিউনিটি কর্মী এনামুল হক চৌধুরী ও সাবেক সেক্রেটারী জেনারেল ওলি খান এমবিই করোনায় আক্রান্ত  হয়ে  চিকিৎসাধীন আছেন। এছাড়াও করোনা সময়ে যুক্তরাজ্যে বিভিন্ন শহরে  সংগঠনের কর্মকতা, সদস্য আক্রান্ত ও  অনেক স্বজন  মৃত্যুবরণ করেছেন। বাংলাদেশ ক্যাটারার্স এসোসিয়েশন  সকলের রোগ মুক্তি ও মৃত্যুবরণকারীদের পরকালীন শান্তি কামনায়  এক দোয়া মাহফিলের আয়োজন করে। গত ১৫ জানুয়ারী শুক্রবার  বেলা ২টায়  ভার্চুয়াল মাধ্যম জুম এ দোয়ায় অংশনেন কমিউনিটির নানা পেশার বিশিষ্টজন সহ বিসিএর কর্মকর্তাবৃন্দ। বিসিএ’র   প্রেসিডেন্ট এম এ মুনিম   এর  সভাপতিত্বে  অনুষ্ঠান সঞ্চালনা করেন  বিসিএ’র সেক্রেটারী জেনারেল মিঠু চৌধুরী ।দোয়া পরিচালনা করেন  মুফতি হাবিব নূর । পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন  ইমাম রায়হান মাহবুব। দোয়া পূর্র্বর্তী আলোচনায় অংশগ্রহনকারীরা বলেছেন, ব্রিটেনের বাংলাদেশী কমিউনিটির  সেবায় নানা ক্ষেত্রে বিসিএ অনুকরণীয়  কাজ করে যাচ্ছেন। বিশেষ করে ব্রিটেনের  কারী ইন্ড্রাষ্ট্রির প্রতিনিধিত্বমূলক সংগঠন বিসিএ  করোনা মহামারী সময়ে ফ্রন্টলাইন ওয়ার্কারদের জন্য বিভিন্ন হাসপাতাল ও ধাতব্য প্রতিষ্ঠানে বিনামূল্যে খাবার বিতরণ এবং কমিউনিটির বিভিন্ন সামাজিক সেবা সংস্থার মাধ্যমে বাংলাদেশের নিডি মানুষদের সহায়তা করে আসছে। ছাড়াও কারী ইন্ড্রাষ্ট্রির বিবদমান নানাবিধ সমস্যা নিয়ে মূলধারায় সংশ্লিষ্ট মন্ত্রণালয়ে সাংগঠনিকভাবে দাবী আদায়ে কাজ করছে। আলোচনায় বক্তারা বলেন, বিসিএ’র কর্মকর্তারা যুক্তরাজ্যব্যাপী  নিজ নিজ  শহরে বিনামূল্যে খাবার বিতরণ ও এনএইচএস ষ্টাফদের ৫০% ডিকাউন্ট সহ বিভিন্ন সেবামূলক কাজে   ডাইভার্স কমিউনিটির পাশে রয়েছে।  সংগঠনের  অনেকে এখন  কোভিড-১৯  এ আক্রান্ত। অনেকে করোনায়  তাদের পরিবারের সদস্য ও স্বজনদের হারিয়েছেন। বক্তারা  মহামারী সময়ে  সকলের সেবামূলক কাজের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা জ্ঞাপন করেন। এবং করোনায় আক্রান্তদের রোগ মুক্তি এবং মৃত্যুবরণকারীদের আত্নার শান্তি ও শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা প্রকাশ করেন। এছাড়াও আলোচনায়  ফ্রন্টলাইন ওয়ার্কার বিশেষ করে, ব্রিটেনের বিভিন্ন হাসপাতালের ডাক্তার, নার্স ও কর্মকর্তা কর্মচারীদের  বিনামূল্যে খাবার বিতরণে  বিসিএ যে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে  তার প্রসংশা করে বক্তারা বলেছেন, লকডাউন সময়ের  বিসিএ‘র  সমন্ধিত  মানবিক কার্যক্রম  মূলধারায়  প্রসংশীত হয়েছে। দোয়ায় ব্রিটেন সহ সকল দেশের মানুষের সুস্থতা,আক্রান্তদের রোগ মুক্তি, মৃত্যুবরণকারীদের আত্নার পরকালীন শান্তি এবং একটি শান্তি ও মানবিক কল্যাণময় বিশ্বের জন্য দোয়া করা হয়। অনুষ্ঠানে অংশনেন  বিসিএ’র সাবেক প্রেসিডেন্ট  যথাক্রমে  পাশা খন্দকার এমবিই, মস্তফা কামাল ইয়াকুব, বিসিএ  চীফ ট্রেজারার সাইদুর রহমান বিপুল, অরগেনাইজিং সেক্রেটারী সাইফুল আলম,মেম্বারশীপ সেক্রেটারী ইয়ামীম দিদার, প্রেস এন্ড পাবলিকেশন সেক্রেটারী   ফরহাদ হোসেন টিপু , সিনিয়র ভাইস প্রেসিডেন্ট  যথাক্রমে জামাল উদ্দিন মকদ্দস, এম এ গণি, মুজাহিদ আলী চৌধুরী, মানিক মিয়া, আব্দুল সোলেমান জেপি, সহ সভাপতি সৈয়দ হাসান ও আব্দুল হান্নান প্রমূখ। এছাড়াও বিশিষ্টজনদের মধ্যে অংশনেন ইউকে বিসিসিআই এর প্রেসিডেন্ট ইকবাল হোসেন ওবিই, ইউকে বিসিসিআই ওয়েস্ট মিডল্যান্ড রিজন এর প্রেসিডেন্ট ড. এম জি গোলাম মাওলা, জালালালাবাদ এসোসিয়েশন ইউকে’র প্রেসিডেন্ট মুহিবুর রহমান মুহিব, ইউকে বিসিসিআই’র ডাইরেক্টর রহিমা মিয়া, সাবেক বিসিএ সদস্য   শাহ নূর খান,  কাউন্সিলার পারভেজ আহমেদ, বিসিএ’র কালচারাল সেক্রেটারী  মো. নাসির উদ্দিন, ডেপুটি সেক্রেটারী জেনারেল মুজিবুর রহমান ঝুনু,  সাংবাদিক আকরাম হোসেন, এনইসি মেম্বার ওহাহিদুর রহমান বুলু ও জাহেদ আলী খুশনু। এছাড়াও অংশ নেন আব্দুল হক, আনোয়ার ইসলাম, কায়ছর উদ্দিন ,আব্দুল চৌধুরী খালিক ও সুরুক মিয়া  প্রমূখ। ভার্চুয়াল দোয়ার আয়োজনটির  কারিগরি ও সার্বিক সহযোগিতায় ছিলেন  অফিস ম্যানেজার আলী বাবর চৌধুরী ।