ইতালিতে নিযুক্ত বাংলাদেশের নতুন রাষ্ট্রদূত দক্ষ কূটনৈতিক ব্যক্তিত্ব শামীম আহসান শুক্রবার ইতালির রাজধানী রোমে এসে পৌঁছবেন বলে দায়িত্বশীল সূত্রে জানা গেছে। ইতিপূর্বে তিনি বাংলাদেশ দূতাবাস ইতালিতে কর্মরত ছিলেন।
বিদায়ী রাষ্ট্রদূত আবদুস সোবহান সিকদার ইতালি থেকে ইতিমধ্যেই বিদায় হয়েছেন। বর্তমানে তিনি যুক্তরাষ্ট্রে তাঁর নিজস্ব বাড়িতে অবস্থান করছেন বলে জানা গেছে। কিছুদিনের মধ্যেই তার বাংলাদেশ গমনের কথা রয়েছে।
ইতালি প্রবাসী বাংলাদেশী কমিউনিটির নেতারা মনে করছেন, নতুন রাষ্ট্রদূত ইতালির রাষ্ট্রপতি কাছে তার পরিচয় পত্র প্রেসার মধ্য দিয়ে দায়িত্ব গ্রহণ করবেন এবং দূতাবাসকে সকল বিতর্কের ঊর্ধ্বে রেখে প্রবাসীদের স্বার্থ রক্ষায় কাজ করে যাবেন।
আবদুস সোবহান সিকদার দায়িত্ব পালনকালে দূতাবাসের বিরুদ্ধে কমিউনিটির নেতাদের নানা অভিযোগ ছিল। তাকে ইতালি থাকে প্রত্যাহারেরও দাবি জানানো হয়েছিল।
বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে শামীম আহসান ইতালির রাষ্ট্রদূত নিযুক্ত হওয়ায় প্রবাসী বাংলাদেশীরা সন্তোষ প্রকাশ করেছেন। বলেছেন, একজন দক্ষ কূটনৈতিক ব্যক্তি ইতালির রাষ্ট্রদূত হওয়ায় প্রবাসী বাংলাদেশিরা আরো বেশি সেবা লাভে সক্ষম হবেন।
-
দিল্লি বিমানবন্দরের অভিজ্ঞতা নিয়ে মুখ খুললেন ডা. জাহেদ উর রহমান
-
ইরান-মার্কিন শান্তি চুক্তি নিয়ে অস্বস্তিতে ইসরায়েল, ট্রাম্প-নেতানিয়াহু সম্পর্কে টানাপোড়েন
-
ব্রাজিলের দুঃসংবাদ: গ্রুপ পর্বে খেলতে পারছেন না নেইমার, অনিশ্চয়তা বাড়ছে বিশ্বকাপ ঘিরেও
-
বিদেশি দক্ষ কর্মীদের জন্য যুক্তরাজ্যের নতুন ভিসা সহায়তা, মিলবে ৫ হাজার পাউন্ড পর্যন্ত
-
প্রধানমন্ত্রীর উপদেষ্টার দিল্লিতে প্রবেশে বাধা: কী পদক্ষেপ নেবে বাংলাদেশ
আরও পড়ুন: