ঢাকা ৩ চৈত্র ১৪৩২, মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬
ঢাকা ৩ চৈত্র ১৪৩২, মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬
সর্বশেষ
মধ্যপ্রাচ্যের যুদ্ধে জড়াবে না যুক্তরাজ্য, জার্মানি ও গ্রিস আরব আমিরাতে বাংলাদেশিসহ ৩৫ জন গ্রেপ্তার শব্দের চেয়ে ১৩ গুণ দ্রুত ক্ষেপণাস্ত্র দিয়ে ইসরায়েলে ইরানের হামলা, দুবাই বিমানবন্দরে ফ্লাইট স্থগিত অস্কারে সেরা সিনেমা ডিক্যাপ্রিওর ‘ওয়ান ব্যাটল আফটার অ্যানাদার’ কেন্দ্রীয় শহীদ মিনারে প্রকাশ্যে গুলি: কলেজছাত্রকে হত্যা ৪২ জেলা পরিষদের চেয়ারম্যান পদে প্রশাসক বসালো সরকার মার্কিনীদের মধ্যপ্রাচ্যের ১২ দেশ ছাড়ার আহ্বান, হরমুজ রক্ষায় ট্রাম্পের উদ্যোগে ফ্রান্সের না মব করে পুলিশে দেওয়া পঙ্গু আ.লীগ নেতা মারা গেলেন কারা হেফাজতে ইরানের জ্বালানিসমৃদ্ধ খার্ক দ্বীপে ভয়াবহ মার্কিন হামলা, চরম প্রতিশোধের শঙ্কা এবার স্থল যুদ্ধে আসছে ২,৫০০ মার্কিন সেনা, ‘উভচর’ যুদ্ধজাহাজ : মোজতবাকে ধরিয়ে দিতে কোটি ডলার পুরস্কার সিঙ্গাপুরে নেওয়া হচ্ছে মির্জা আব্বাসকে আকাশযুদ্ধে ইরানি শাসকদের পতন নাও হতে পারে নেতানিয়াহুর আশঙ্কা, ইরানী নেতাকে হত্যার হুমকি প্রথম ভাষণে মোজতবা খামেনির হুঁশিয়ারি : হরমুজ প্রণালি বন্ধ থাকবে, মধ্যপ্রাচ্যের মার্কিন ঘাঁটি সরাতে হবে ইংল্যান্ডের পেশাদার ক্রিকেট টুর্নামেন্টে খেলবেন মোস্তাফিজ, ১ কোটি ৬৪ লাখ টাকায় কিনল বার্মিংহাম হরমুজ প্রণালিতে আরও ৬ জাহাজে হামলা সংসদের প্রথম অধিবেশন শুরু: স্পিকার হলেন হাফিজ উদ্দিন আহমদ, কীভাবে সম্পন্ন হলো নির্বাচন প্রক্রিয়া? মোজতবা খামেনি এখন কোথায়? ইরানের নতুন সর্বোচ্চ নেতাও আক্রান্ত যুদ্ধের আকাশে নতুন মারণাস্ত্র : লেবাননে সাদা ফসফরাস, ইরানে কালো বৃষ্টি ইরান যুদ্ধ কতদিন চলতে পারে? ‘ফ্যামিলি কার্ড’ কর্মসূচির উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী, কত মানুষ এ সুবিধা পাবেন? কমনওয়েলথ সভায় বাংলাদেশ : রোহিঙ্গা সংকট ও জলবায়ু পরিবর্তন ইস্যু তুললেন পররাষ্ট্রমন্ত্রী সৌদিতে প্রাণ গেল আরও এক বাংলাদেশির বুয়েটে আবার নির্যাতনের ঘটনা : সেহরি খেতে যাওয়া ঢাবি শিক্ষার্থীকে পিটিয়ে থানায় হস্তান্তর ইরানের সর্বোচ্চ নেতা হলেন খামেনিপুত্র মোজতোবা খামেনি, ট্রাম্প কী করবেন? লন্ডনে 'লতা দিয়া ফতা': সৌহার্দ্য ও সম্প্রীতির ব্যতিক্রমী সেহরি আয়োজন ইতিহাস গড়ে টি-টোয়েন্টি বিশ্বকাপ জিতলো ভারত সৌদি আরবে ক্ষেপণাস্ত্র হামলায় বাংলাদেশি নিহত অবশেষে ভারত থেকেই গ্রেপ্তার হাদি হত্যার প্রধান আসামী মুশফিকুল ফজলসহ ইউনূস-সরকারের নিয়োগকৃত ৪ রাষ্ট্রদূতকে প্রত্যাহার

ইতালি প্রবাসী নারীদের বিজয় ফুল উৎসব উদযাপন

প্রকাশিত: ১৩ ডিসেম্বর ২০২২, ০৯:৫১ পিএম

ইতালি প্রবাসী নারীদের বিজয় ফুল উৎসব উদযাপন
একাত্তরের বীর সেনাদের প্রতি শ্রদ্ধা জানিয়ে ও মুক্তিযোদ্ধের চেতনা প্রবাসে বেড়ে ওঠা প্রজন্মের মাঝে ছড়িয়ে দিতে বিপুল উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে ইতালিতে বিজয় ফুল উৎসব উদযাপন করেছে প্রবাসী নারী আওয়ামী সমর্থক নেতৃবৃন্দরা। রাজধানীর রোমে রসই রেস্টুরেন্ট হলরুমে আয়োজিত এই বিজয় ফুল অনুষ্ঠানে নারীনেত্রী মেহেনাস তাব্বাসুম শেলির পরিচালনায় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইতালি আওয়ামীলীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মাহতাব হোসেন, সাধারণ সম্পাদক মোঃ আলমগীর হোসেন, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক এম এ রব মিন্টু, বাংলাদেশ সমিতি ইতালি সভাপতি আফতাব বেপারী, বাংলাদেশ ক্রীড়া সংস্থা ইতালি সাধারণ সম্পাদক আব্দুর রশিদ, বিশিষ্ট ব্যবসায়ী ফজলুল হক ভুট্টো সহ ইতালি আওয়ামী লীগ ও অঙ্গ সহযোগী সংগঠনের শীর্ষ স্থানীয় নেতৃবৃন্দ। অনুষ্ঠানের শুরুতেই একে অপরকে লাল সবুজের ব্যাচ পরিয়ে দেবার মধ্যদিয়ে উদ্বোধন করা হয় মহান মুক্তিযুদ্ধের চেতনায় উদ্বুদ্ধ হওয়া বিজয় ফুল কর্মসূচির অনুষ্ঠান। অনুষ্ঠানে নেতৃবৃন্দরা বলেন,বহির্বিশ্বে বসবাসরত বাংলাদেশিদের কাছে বিজয় ফুল হয়ে ওঠেছে মুক্তিযুদ্ধের প্রতীক। আর এই প্রতীক প্রবাসে বেড়ে ওঠা আগামী প্রজন্মের মধ্য ছড়িয়ে দিতে ও মুক্তিযুদ্ধের ইতিহাস বাংলাদেশের সাংস্কৃতিকে পরিচিত করিয়ে দিতে এ বিজয়ফুল কর্মসূচি ইতিবাচক ভূমিকা রাখবে। মুক্তিযোদ্ধা মাহতাব হোসেন মুক্তিযোদ্ধের ইতিহাস তুলে ধরেন এবং বলেন, ‘মুক্তিযোদ্ধারা শুধু মাত্র একটি স্বাধীন বাংলাদেশের স্বপ্ন দেখেছিলো যেখানে এই বাঙালি জাতি মাথা উঁচু করে দাঁড়িয়ে থাকবে। তাই সকলের উচিত এই স্বপ্নকে বাস্তবায়ন করা। মোঃ আলমগীর হোসেন বলেন, আমরা দেশে বা প্রবাসে যেখানেই থাকি না কেন, আমাদের মধ্যে দেশ প্রেম জাগ্রত করতে হবে। আমাদের অনেক ত্যাগের বিনিময়ে এই বিজয়ের ইতিহাস পরিপূর্ণ ও সঠিক ভাবে জানতে ও আগামী প্রজন্ম কে জানাতে হবে। আর তাই এই ধরনের কর্মসূচি ও আয়োজন গুলো আমাদের বেশি বেশি করে করতে হবে। তিনি আরও বলেন, ‘ডিসেম্বরের এই বিজয় আমাদের একটি স্বাধীন দেশ দিয়েছে আর এই স্বাধীনতা যার জন্য আমরা পেয়েছি তিনি হলেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। এসময় প্রবাসী নারী আওয়ামী নেতৃবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন জোবাইদা গুলশান আরা সিমু, সুলতানা নিগার মিতা, শিল্পী চৌধুরী, মলিন তাহের, ছাবেকুন নাহার, রত্না, দিনা ইসলাম, নাসরিন আক্তার, জুহুরা আক্তার ঈশিতা, জাহান রুবি, দিনা ইসলাম, শিল্পী, তাসলিমা বেগম, রুমিতা ঘোষ, রীমা, সুমি, লিজা, ছাড়াও আরও অনেকে। অনুষ্ঠানে সঞ্চারী সংগীতায়নের কর্ণধার সুস্মিতা সুলতানার তত্ত্বাবধায়নে শিশু কিশোরদের গান ও নৃত্য পরিবেশনের মাধ্যমে আনন্দে মাতিয়ে রাখে আমন্ত্রিত অতিথিদের।