ঢাকা ৩ আষাঢ় ১৪৩৩, বুধবার, ১৭ জুন ২০২৬
ঢাকা ৩ আষাঢ় ১৪৩৩, বুধবার, ১৭ জুন ২০২৬
সর্বশেষ
জুলাই গণঅভ্যুত্থানে ভূমিকা: দুই বছর পর জাবির ১২ শিক্ষককে শাস্তি দিল্লি বিমানবন্দরের অভিজ্ঞতা নিয়ে মুখ খুললেন ডা. জাহেদ উর রহমান ইরান-মার্কিন শান্তি চুক্তি নিয়ে অস্বস্তিতে ইসরায়েল, ট্রাম্প-নেতানিয়াহু সম্পর্কে টানাপোড়েন ব্রাজিলের দুঃসংবাদ: গ্রুপ পর্বে খেলতে পারছেন না নেইমার, অনিশ্চয়তা বাড়ছে বিশ্বকাপ ঘিরেও বিদেশি দক্ষ কর্মীদের জন্য যুক্তরাজ্যের নতুন ভিসা সহায়তা, মিলবে ৫ হাজার পাউন্ড পর্যন্ত প্রধানমন্ত্রীর উপদেষ্টার দিল্লিতে প্রবেশে বাধা: কী পদক্ষেপ নেবে বাংলাদেশ কেমন খেলল ব্রাজিল : মরক্কোর কাছে হোঁচট, ড্র দিয়ে বিশ্বকাপ মিশন শুরু ট্রাম্পের দাবি আজই চুক্তি সই, ইরানের ভিন্ন সুর আর্জেন্টিনার খেলা কখন, কবে, কার সঙ্গে—পূর্ণ সূচি ও সম্ভাব্য পথচিত্র ব্রাজিলের খেলা কখন, কবে, কার সঙ্গে—পূর্ণ সূচি ও সম্ভাব্য পথচিত্র মারা গেছেন পপ আর্টের কিংবদন্তি ব্রিটিশ চিত্রশিল্পী ডেভিড হকনি টরন্টো বাংলা পাড়া টুর্নামেন্ট: টানা দ্বিতীয়বার চ্যাম্পিয়ন বিয়ানীবাজার বিশ্বকাপ ফুটবল ২০২৬ : কোন ম্যাচ কখন ,কোথায় অনুষ্ঠিত হবে? ৩০ বছর পর সালমান শাহর দেহাবশেষ তোলার আদেশ হেলিকপ্টার হারিয়ে ইরানে মার্কিন হামলা, বাহরাইন ও জর্ডানে পাল্টা হামলা ইরানের আওয়ামী লীগ নেতাকর্মীরা স্থানীয় নির্বাচনে অংশ নিতে পারবেন ইসরায়েলে ফের ক্ষেপণাস্ত্র হামলা: ইরানের সঙ্গে যুক্ত হলো হুতিরা বিশ্বকাপ ২০২৬: ফেভারিট কারা, চমক দেখাবে কোন দল? শুরু হচ্ছে ফুটবল বিশ্বকাপ : কোন দেশের খেলা কখন—জেনে নিন রামিসা ধর্ষণ-হত্যার ১৯ দিনের মাথায় সোহেল-স্বপ্না দম্পতির ফাঁসির রায় হোয়াইট হাউসের কাছে ফের গুলি, বন্দুকধারী নিহত ট্রাম্প কি ইরান যুদ্ধে হারছেন? হামে প্রতিদিন গড়ে ৭ শিশুর প্রাণহানি : রাজশাহী থেকে যেভাবে দেশজুড়ে ছড়াল লন্ডনে বাবু-রুপাসহ গ্রেপ্তার সাংবাদিকদের মুক্তির দাবি, অন্তর্বর্তী সরকারের নিন্দা যুক্তরাষ্ট্রের নতুন নিয়ম : গ্রিন কার্ড পেতে বিদেশিদের দেশে ফিরতে হবে হামে শিশু মৃত্যু বাড়ছেই: টিকার ঘাটতি নিয়ে ইউনিসেফের ৫ চিঠিতেও সতর্ক হয়নি ইউনূস সরকার শেখ হাসিনা সাক্ষাৎকার : গণতান্ত্রিক পরিবেশ ফিরিয়ে আনার গর্ব নিয়ে দেশে ফিরব আ.লীগের ব্যাক করা নিয়ে মাহফুজের পোস্ট, যা লিখলেন প্রবাসীকে বাসায় ডেকে হত্যা: প্রেমিকার হাতে ভয়াবহ খণ্ডিত লাশ তনু হত্যা মামলায় নতুন চাঞ্চল্যকর তথ্য: ডিএনএ পরীক্ষায় আরও এক পুরুষের রক্ত শনাক্ত

ইতালিতে নতুন করোনা ভাইরাসের আতঙ্ক, বিভিন্ন শহরে ১৩ জন শনাক্ত

প্রকাশিত: ২৩ ডিসেম্বর ২০২০, ০৫:৫২ এএম

ইতালিতে নতুন করোনা ভাইরাসের আতঙ্ক, বিভিন্ন শহরে ১৩ জন শনাক্ত
 ইংল্যান্ডে শনাক্ত নতুন ধরনের করোনা আতঙ্ক ছড়িয়ে পড়েছে ইতালি জুড়ে। ইতিমধ্যেই ইতালির রাজধানী রোমসহ কয়েকটি শহরে ১৩ জন নতুন ভাইরাস সার্স কোভ-২ (এসএআরএস-সিওভি-২) তে শনাক্ত হয়েছে। ভাইরাস আতঙ্কে এরইমধ্যে সোমবার থেকে আগামী ৬ জানুয়ারি পর্যন্ত ইংল্যান্ডের সঙ্গে সব ধরনের ফ্লাইট স্থগিত করেছে ইতালি। এদিকে সোমবার থেকে ইতালিতে জনসাধারণের চলাচলের ওপর কড়াকড়ি আরোপ করা হয়েছে। এতে এক বিভাগীয় অঞ্চল থেকে অন্য অঞ্চলে দেশটির নাগরিকরা যাতায়াত করতে পারবে না। এ ছাড়া আগামী ২৪ ডিসেম্বর থেকে শুরু হবে দেশব্যাপী লকডাউন। তিন ধাপে এ লকডাউন চলবে ১০ দিন। প্রথম ধাপে ৪ দিন- ২৪, ২৫, ২৬ ও ২৭ ডিসেম্বর, দ্বিতীয় ধাপে ৩১ ডিসেম্বর এবং ১, ২ ও ৩ জানুয়ারি এবং তৃতীয় ধাপে ৫ ও ৬ জানুয়ারি পর্যন্ত পুরো ইতালি লাল জোনের আওতায় থাকবে। জানা যায়, রোববার সন্ধ্যায় দেশটির রাজধানী রোমে একজন ইতালিয়ান বৃটিশ নারীর দেহে প্রথম শনাক্ত হয় নতুন ধরনের এই করোনা ভাইরাস। ওই নারীর সঙ্গীরও একইসময় পরীক্ষা করা হয় এবং দু'জনই পজিটিভ শনাক্ত হয়। সংবাদ মাধ্যমে খবর আসার পরপরই পুরো ইতালিতে আতঙ্ক ছড়িয়ে পড়ে। নড়চড়ে বসে দেশটির স্বাস্থ্য কর্মকর্তারা। সরকারের পক্ষ থেকে কয়েক ঘন্টার মধ্যে ইংল্যান্ডের সঙ্গে আগামী ৬ জানুয়ারি পর্যন্ত ফ্লাইট বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়। সোমবার সকালে দেশটির বারি শহরে আরও এক যুবক এই ভাইরাসে সংক্রমিত বলে জানা যায়। গত বৃহস্পতিবার ঐ যুবক ইংল্যান্ডে ছুটি কাটিয়ে বারি শহরে আসেন। এরপরই সে অসুস্থতা বোধ করে এবং করোনা শনাক্ত হয়। ইতালির গণমাধ্যম জানায়, রোববার সন্ধ্যায় ইতালির পালেরমো শহরে ১৩৪ জন যাত্রী নিয়ে অবতরণ করে লন্ডন থেকে আসা রাইয়ান এয়ারের সর্বশেষ ফ্লাইট। সব যাত্রীদের নমুনা পরীক্ষা করা হয় এবং এ ফ্লাইটে ৩ জন করোনা পজিটিভ শনাক্ত হয়। এ তিন জনই নতুন ধরনের করোনায় আক্রান্ত বলে নিশ্চিত করা হয়েছে। এসময় আরও দুজনকে নিবিড় পর্যবেক্ষণে নেওয়া হয়। কেননা এ দুজনের করোনা নতুন ধরনের ভাইরাস কি না তা নিশ্চিত হওয়া যায়নি।