ঢাকা ৩ আষাঢ় ১৪৩৩, বুধবার, ১৭ জুন ২০২৬
ঢাকা ৩ আষাঢ় ১৪৩৩, বুধবার, ১৭ জুন ২০২৬
সর্বশেষ
নেইমার ফিরলেন অনুশীলনে: ব্রাজিল শিবিরে স্বস্তির হাওয়া মেসির জাদুকরী হ্যাটট্রিকে আর্জেন্টিনার উড়ন্ত শুরু জুলাই গণঅভ্যুত্থানে ভূমিকা: দুই বছর পর জাবির ১২ শিক্ষককে শাস্তি দিল্লি বিমানবন্দরের অভিজ্ঞতা নিয়ে মুখ খুললেন ডা. জাহেদ উর রহমান ইরান-মার্কিন শান্তি চুক্তি নিয়ে অস্বস্তিতে ইসরায়েল, ট্রাম্প-নেতানিয়াহু সম্পর্কে টানাপোড়েন ব্রাজিলের দুঃসংবাদ: গ্রুপ পর্বে খেলতে পারছেন না নেইমার, অনিশ্চয়তা বাড়ছে বিশ্বকাপ ঘিরেও বিদেশি দক্ষ কর্মীদের জন্য যুক্তরাজ্যের নতুন ভিসা সহায়তা, মিলবে ৫ হাজার পাউন্ড পর্যন্ত প্রধানমন্ত্রীর উপদেষ্টার দিল্লিতে প্রবেশে বাধা: কী পদক্ষেপ নেবে বাংলাদেশ কেমন খেলল ব্রাজিল : মরক্কোর কাছে হোঁচট, ড্র দিয়ে বিশ্বকাপ মিশন শুরু ট্রাম্পের দাবি আজই চুক্তি সই, ইরানের ভিন্ন সুর আর্জেন্টিনার খেলা কখন, কবে, কার সঙ্গে—পূর্ণ সূচি ও সম্ভাব্য পথচিত্র ব্রাজিলের খেলা কখন, কবে, কার সঙ্গে—পূর্ণ সূচি ও সম্ভাব্য পথচিত্র মারা গেছেন পপ আর্টের কিংবদন্তি ব্রিটিশ চিত্রশিল্পী ডেভিড হকনি টরন্টো বাংলা পাড়া টুর্নামেন্ট: টানা দ্বিতীয়বার চ্যাম্পিয়ন বিয়ানীবাজার বিশ্বকাপ ফুটবল ২০২৬ : কোন ম্যাচ কখন ,কোথায় অনুষ্ঠিত হবে? ৩০ বছর পর সালমান শাহর দেহাবশেষ তোলার আদেশ হেলিকপ্টার হারিয়ে ইরানে মার্কিন হামলা, বাহরাইন ও জর্ডানে পাল্টা হামলা ইরানের আওয়ামী লীগ নেতাকর্মীরা স্থানীয় নির্বাচনে অংশ নিতে পারবেন ইসরায়েলে ফের ক্ষেপণাস্ত্র হামলা: ইরানের সঙ্গে যুক্ত হলো হুতিরা বিশ্বকাপ ২০২৬: ফেভারিট কারা, চমক দেখাবে কোন দল? শুরু হচ্ছে ফুটবল বিশ্বকাপ : কোন দেশের খেলা কখন—জেনে নিন রামিসা ধর্ষণ-হত্যার ১৯ দিনের মাথায় সোহেল-স্বপ্না দম্পতির ফাঁসির রায় হোয়াইট হাউসের কাছে ফের গুলি, বন্দুকধারী নিহত ট্রাম্প কি ইরান যুদ্ধে হারছেন? হামে প্রতিদিন গড়ে ৭ শিশুর প্রাণহানি : রাজশাহী থেকে যেভাবে দেশজুড়ে ছড়াল লন্ডনে বাবু-রুপাসহ গ্রেপ্তার সাংবাদিকদের মুক্তির দাবি, অন্তর্বর্তী সরকারের নিন্দা যুক্তরাষ্ট্রের নতুন নিয়ম : গ্রিন কার্ড পেতে বিদেশিদের দেশে ফিরতে হবে হামে শিশু মৃত্যু বাড়ছেই: টিকার ঘাটতি নিয়ে ইউনিসেফের ৫ চিঠিতেও সতর্ক হয়নি ইউনূস সরকার শেখ হাসিনা সাক্ষাৎকার : গণতান্ত্রিক পরিবেশ ফিরিয়ে আনার গর্ব নিয়ে দেশে ফিরব আ.লীগের ব্যাক করা নিয়ে মাহফুজের পোস্ট, যা লিখলেন

ইকবাল ব্রাদার্স ফাউন্ডেশনের ঝাকঝমকপূর্ন ঈদ পূনর্মিলনী অনুষ্ঠিত

প্রকাশিত: ১০ মে ২০২২, ০৩:০৭ পিএম

ইকবাল ব্রাদার্স ফাউন্ডেশনের ঝাকঝমকপূর্ন ঈদ পূনর্মিলনী অনুষ্ঠিত
ইকবাল ব্রাদার্স ফাউন্ডেশনের উদ্যোগে এক ঝাকঝমকপূর্ণ ঈদ পূণর্মিলণী অনুষ্টিত হয়ে গেলো ম্যানচেষ্টারে । ইকবাল গ্রুপের নিজস্ব প্রতিষ্ঠান অভিজাত বারমিলিয়ন সুইট্স হলে আয়োজিত এ অনুষ্টানে স্বাগত বক্তব্য রাখেন ব্রিটেনের বিশিষ্ট ব্যাবসায়ী ইকবাল ব্রাদার্স ফাউন্ডেশনের চেয়ারম্যান ড. ইকবাল আহমদ ওবিই, ডিবি । অনুষ্টানে প্রধান অথিতি ছিলেন সিলেট সিটি কর্পোরেশনের মেয়র আরিফুল হক চৌধুরী। এতে অথিতি হিসেবে বক্তব্য রাখেন লেবার দলীয় এমপি শ্যাডো মিনিষ্টার আফজাল খান, ম্যানচেষ্টারস্থ বাংলাদেশের সহকারী হাইকমিশনার কাজী জিয়াউল হাসান ও যুক্তরাজ্য আওয়ামী লীগের সাধারন সম্পাদক সৈয়দ সাজিদুর রহমান ফারুক । এতে অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন ম্যানচেষ্টার সিটি কাউন্সিলের ডেপুটি লীডার লুৎফুর রহমান ও ওল্ডহ্যাম বারা কাউন্সিলের ডেপুটি লীডার আব্দুল জব্বারসহ নর্থওয়েষ্ট ইংল্যান্ডের বিভিন্ন কাউন্সিলের নির্বাচিত বাংলাদেশী বংশদ্ভোত কাউন্সিলারগন। অনুষ্ঠানটি উপস্থাপনায় ছিলেন ব্যরিষ্টার আনোয়ার বাবুল । লন্ডন-বার্মিংহাম-ওয়েলসসহ ব্রিটেনের বিভিন্ন প্রান্ত থেকে বাংলাদেশী কমিউনিটির নেতৃস্থানীয় মানুষেরা এ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন । লন্ডন-ম্যানচেষ্টারের শিল্পী ও কলাকুশলীরা এতে সঙ্গীত ও নৃত্য পরিবেশন করে। অনুষ্ঠানে ব্যাপক মানুষের অংশগ্রহণের জন্য ইকবাল আহমদ ওবিই উপস্থিত সবাইকে ধন্যবাদ জানান । তিনি বাংলা ভাষাকে এদেশে প্রতিষ্ঠিত করতে সকলের ঐক্যবদ্ধ হবার উপর তাঁর আলোচনায় গুরুত্ব আরোপ করেন । প্রধান অথিতি মেয়র আরিফুল হক চৌধুরী তাঁর বক্তৃতায় সিলেটের বিভিন্ন উন্নয়নের চিত্র তোলে ধরেন । এছাড়া তিনি ব্রিটেনে বেড়ে উঠা মেধাবী প্রজন্মকে আহবান করেন, তারা যেন তাদের আইডিয়া নিয়ে নিজ মাতৃভূমি বাংলাদেশকে সাজাতে এগিয়ে আসেন। ব্রিটেনে বেড়ে উঠা নতুন প্রজন্মের কাছে বাংলাদেশের সভ্যতা-সংস্কৃতি পৌছে দিতে এই ধরনের আয়োজন গুরুত্ব রাখবে বলে ম্যানচেষ্টারস্থ সহকারী হাইকমিশনার কাজী জিয়াউল হাসান অভিমত ব্যক্ত করেন ।