ঢাকা ৬ চৈত্র ১৪৩২, শুক্রবার, ২০ মার্চ ২০২৬
ঢাকা ৬ চৈত্র ১৪৩২, শুক্রবার, ২০ মার্চ ২০২৬
সর্বশেষ
ইরানের গ্যাসক্ষেত্রে ইসরায়েলি হামলার জবাবে চার দেশের ৭ জ্বালানি স্থাপনায় পাল্টা হামলা : ঝুঁকিতে বাংলাদেশ, ভারত ও পাকিস্তান দেড় বছর পর বাসায় ফিরতেই আওয়ামী লীগ নেতা হাসু গ্রেপ্তার গ্যাসক্ষেত্রে পাল্টাপাল্টি হামলা : বিশ্বজুড়ে লাফিয়ে বাড়ছে তেলের দাম, ব্যয় বৃদ্ধির শঙ্কা সৌদি আরবে চাঁদ দেখা যায়নি, ঈদ ২০ মার্চ : বাংলাদেশে কবে? ঈদের দিন সারা দেশে বৃষ্টির আশঙ্কা ইরান যুদ্ধের প্রতিবাদে পদত্যাগ করলেন মার্কিন শীর্ষ নিরাপত্তা কর্মকর্তা ইরান যুদ্ধ: আরব আমিরাতে নিহতদের মধ্যে বাংলাদেশ ছাড়াও আছেন নেপালি, পাকিস্তানি ব্রাজিল স্কোয়াড থেকে ছিটকে গেলেন নেইমার পুতিনের আমন্ত্রণে মস্কোয় চিকিৎসা নিচ্ছেন মোজতবা খামেনি বাগদাদের মার্কিন দূতাবাসে ড্রোন ও রকেট হামলা সিটি ও জেলা পরিষদ কি বিএনপি নেতাদের পুনর্বাসন কেন্দ্র? মধ্যপ্রাচ্যের যুদ্ধে জড়াবে না যুক্তরাজ্য, জার্মানি ও গ্রিস আরব আমিরাতে বাংলাদেশিসহ ৩৫ জন গ্রেপ্তার শব্দের চেয়ে ১৩ গুণ দ্রুত ক্ষেপণাস্ত্র দিয়ে ইসরায়েলে ইরানের হামলা, দুবাই বিমানবন্দরে ফ্লাইট স্থগিত অস্কারে সেরা সিনেমা ডিক্যাপ্রিওর ‘ওয়ান ব্যাটল আফটার অ্যানাদার’ কেন্দ্রীয় শহীদ মিনারে প্রকাশ্যে গুলি: কলেজছাত্রকে হত্যা ৪২ জেলা পরিষদের চেয়ারম্যান পদে প্রশাসক বসালো সরকার মার্কিনীদের মধ্যপ্রাচ্যের ১২ দেশ ছাড়ার আহ্বান, হরমুজ রক্ষায় ট্রাম্পের উদ্যোগে ফ্রান্সের না মব করে পুলিশে দেওয়া পঙ্গু আ.লীগ নেতা মারা গেলেন কারা হেফাজতে ইরানের জ্বালানিসমৃদ্ধ খার্ক দ্বীপে ভয়াবহ মার্কিন হামলা, চরম প্রতিশোধের শঙ্কা এবার স্থল যুদ্ধে আসছে ২,৫০০ মার্কিন সেনা, ‘উভচর’ যুদ্ধজাহাজ : মোজতবাকে ধরিয়ে দিতে কোটি ডলার পুরস্কার সিঙ্গাপুরে নেওয়া হচ্ছে মির্জা আব্বাসকে আকাশযুদ্ধে ইরানি শাসকদের পতন নাও হতে পারে নেতানিয়াহুর আশঙ্কা, ইরানী নেতাকে হত্যার হুমকি প্রথম ভাষণে মোজতবা খামেনির হুঁশিয়ারি : হরমুজ প্রণালি বন্ধ থাকবে, মধ্যপ্রাচ্যের মার্কিন ঘাঁটি সরাতে হবে ইংল্যান্ডের পেশাদার ক্রিকেট টুর্নামেন্টে খেলবেন মোস্তাফিজ, ১ কোটি ৬৪ লাখ টাকায় কিনল বার্মিংহাম হরমুজ প্রণালিতে আরও ৬ জাহাজে হামলা সংসদের প্রথম অধিবেশন শুরু: স্পিকার হলেন হাফিজ উদ্দিন আহমদ, কীভাবে সম্পন্ন হলো নির্বাচন প্রক্রিয়া? মোজতবা খামেনি এখন কোথায়? ইরানের নতুন সর্বোচ্চ নেতাও আক্রান্ত যুদ্ধের আকাশে নতুন মারণাস্ত্র : লেবাননে সাদা ফসফরাস, ইরানে কালো বৃষ্টি

অসুস্থ চারখাই ইউপি চেয়ারম্যান হোসেন মুরাদ চৌধুরীর আশু সুস্থতা কামনায় লন্ডনে দোয়া মাহফিল অনুষ্ঠিত

প্রকাশিত: ০৩ ফেব্রুয়ারি ২০২৩, ০৫:২৬ এএম

অসুস্থ চারখাই ইউপি চেয়ারম্যান হোসেন মুরাদ চৌধুরীর আশু সুস্থতা কামনায় লন্ডনে দোয়া মাহফিল অনুষ্ঠিত
সিলেটের চারখাই ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও চারখাই থানা বাস্তবায়ন পরিষদ চারখাই এর  সভাপতি অসুস্থ হোসেন মুরাদ চৌধুরীর আশু-সুস্থতা কামনায়   লন্ডনে এক দোয়া এবং আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। ১ ফেব্রুয়ারি বুধবার, চারখাই থানা বাস্তবায়ন ও উন্নয়ন ট্রাস্ট ইউকে’র উদ্যোগে পূর্ব লন্ডনের লন্ডন বাংলা প্রেসক্লাব কার্যালয়ে অনুষ্ঠিত দোয়া পূর্ব এক আলোচনা সভা সংগঠনের সভাপতি বীর মুক্তিযোদ্ধা ফয়জুর রহমান খানের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আব্দুল কাদির চৌধুরী মুরাদের পরিচালনায় অনুষ্ঠিত হয়। এতে উপস্থিত ছিলেন,সংগঠনের সহ সভাপতি শাহাব উদ্দিন, ট্রেজারার আহাদ কবীর, সাংগঠনিক সম্পাদক আওলাদ চৌধুরী, ওয়াহিদ খাঁ রানা, জামিল আহমদ, মোহাম্মদ রানা, লন্ডনবাংলা প্রেসক্লাবের কার্যনির্বাহী সদস্য আহাদ চৌধুরী বাবু প্রমুখ। সভায় হোসেন মুরাদ চৌধুরীকে একজন  সমাজসেবী, জনদরদি ও সামাজিক উন্নয়নমূলক কর্মকান্ডে অগ্রণী ভূমিকা পালনকারী চেয়ারম্যান হিসেবে উল্লেখ করে, তাঁর দ্রুত সুস্থতায় মহান আল্লাহ রাব্বুল আল-আমীনের কাছে দোয়া প্রার্থনা করা হয়। দোয়া পরিচালনা করেন মাওলানা কামাল উদ্দিন। এ সভায় চারখাই থানা বাস্তবায়নে অতি দ্রুত সম্ভাব্যতার লক্ষ্যে প্রস্তাবিত এলাকার ইতিহাস, ঐতিহ্য সংস্কৃতি,মুক্তিযুদ্ধে অবদান, সর্বোপরি ১৯৪৭ সালে ভারত বিভাগ কালে জনসমর্তন আদায়ে চারখাই হয়ে বিয়ানীবাজার পরিভ্রণে  স্বাধীনতার স্থপতি বঙ্গবন্ধুর পদচারনায় ধন্য পটভূমিসহ ডকুমেন্টরী নির্মাণ, তথ্য সমৃদ্ধ ম্যাগাজিন প্রকাশনা ও সংস্কৃতিক পরিমণ্ডলে আগামী মে মাসে লন্ডনে চারখাই থানা বাস্তবায়নে জনসমর্থ  মেলার উদ্যোগের কথা তুলে ধরা হয়।