ঢাকা ৩ চৈত্র ১৪৩২, মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬
ঢাকা ৩ চৈত্র ১৪৩২, মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬
সর্বশেষ
মধ্যপ্রাচ্যের যুদ্ধে জড়াবে না যুক্তরাজ্য, জার্মানি ও গ্রিস আরব আমিরাতে বাংলাদেশিসহ ৩৫ জন গ্রেপ্তার শব্দের চেয়ে ১৩ গুণ দ্রুত ক্ষেপণাস্ত্র দিয়ে ইসরায়েলে ইরানের হামলা, দুবাই বিমানবন্দরে ফ্লাইট স্থগিত অস্কারে সেরা সিনেমা ডিক্যাপ্রিওর ‘ওয়ান ব্যাটল আফটার অ্যানাদার’ কেন্দ্রীয় শহীদ মিনারে প্রকাশ্যে গুলি: কলেজছাত্রকে হত্যা ৪২ জেলা পরিষদের চেয়ারম্যান পদে প্রশাসক বসালো সরকার মার্কিনীদের মধ্যপ্রাচ্যের ১২ দেশ ছাড়ার আহ্বান, হরমুজ রক্ষায় ট্রাম্পের উদ্যোগে ফ্রান্সের না মব করে পুলিশে দেওয়া পঙ্গু আ.লীগ নেতা মারা গেলেন কারা হেফাজতে ইরানের জ্বালানিসমৃদ্ধ খার্ক দ্বীপে ভয়াবহ মার্কিন হামলা, চরম প্রতিশোধের শঙ্কা এবার স্থল যুদ্ধে আসছে ২,৫০০ মার্কিন সেনা, ‘উভচর’ যুদ্ধজাহাজ : মোজতবাকে ধরিয়ে দিতে কোটি ডলার পুরস্কার সিঙ্গাপুরে নেওয়া হচ্ছে মির্জা আব্বাসকে আকাশযুদ্ধে ইরানি শাসকদের পতন নাও হতে পারে নেতানিয়াহুর আশঙ্কা, ইরানী নেতাকে হত্যার হুমকি প্রথম ভাষণে মোজতবা খামেনির হুঁশিয়ারি : হরমুজ প্রণালি বন্ধ থাকবে, মধ্যপ্রাচ্যের মার্কিন ঘাঁটি সরাতে হবে ইংল্যান্ডের পেশাদার ক্রিকেট টুর্নামেন্টে খেলবেন মোস্তাফিজ, ১ কোটি ৬৪ লাখ টাকায় কিনল বার্মিংহাম হরমুজ প্রণালিতে আরও ৬ জাহাজে হামলা সংসদের প্রথম অধিবেশন শুরু: স্পিকার হলেন হাফিজ উদ্দিন আহমদ, কীভাবে সম্পন্ন হলো নির্বাচন প্রক্রিয়া? মোজতবা খামেনি এখন কোথায়? ইরানের নতুন সর্বোচ্চ নেতাও আক্রান্ত যুদ্ধের আকাশে নতুন মারণাস্ত্র : লেবাননে সাদা ফসফরাস, ইরানে কালো বৃষ্টি ইরান যুদ্ধ কতদিন চলতে পারে? ‘ফ্যামিলি কার্ড’ কর্মসূচির উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী, কত মানুষ এ সুবিধা পাবেন? কমনওয়েলথ সভায় বাংলাদেশ : রোহিঙ্গা সংকট ও জলবায়ু পরিবর্তন ইস্যু তুললেন পররাষ্ট্রমন্ত্রী সৌদিতে প্রাণ গেল আরও এক বাংলাদেশির বুয়েটে আবার নির্যাতনের ঘটনা : সেহরি খেতে যাওয়া ঢাবি শিক্ষার্থীকে পিটিয়ে থানায় হস্তান্তর ইরানের সর্বোচ্চ নেতা হলেন খামেনিপুত্র মোজতোবা খামেনি, ট্রাম্প কী করবেন? লন্ডনে 'লতা দিয়া ফতা': সৌহার্দ্য ও সম্প্রীতির ব্যতিক্রমী সেহরি আয়োজন ইতিহাস গড়ে টি-টোয়েন্টি বিশ্বকাপ জিতলো ভারত সৌদি আরবে ক্ষেপণাস্ত্র হামলায় বাংলাদেশি নিহত অবশেষে ভারত থেকেই গ্রেপ্তার হাদি হত্যার প্রধান আসামী মুশফিকুল ফজলসহ ইউনূস-সরকারের নিয়োগকৃত ৪ রাষ্ট্রদূতকে প্রত্যাহার

কসবা-খাসা গ্রামের বীর মুক্তিযোদ্ধা ও শহীদদের সম্মানে নির্মিত হচ্ছে -স্বরণ-৭১

প্রকাশিত: ২৩ ডিসেম্বর ২০২২, ০৩:২৬ এএম

কসবা-খাসা গ্রামের বীর মুক্তিযোদ্ধা ও শহীদদের সম্মানে নির্মিত হচ্ছে -স্বরণ-৭১
কসবা-খাসা ওয়েলফেয়ার ট্রাস্ট ইউকের উদ্যোগে জাতির শ্রেষ্ঠ সন্তান কসবা-খাসা গ্রামের বীর মুক্তিযোদ্ধা ও শহীদদের( ৪৬জন) স্মৃতি অমর করে রাখার প্রত্যয়ে ‘স্বরণ ৭১’   স্মৃতিফলক নির্মাণ করা হচ্ছে।‘স্বরণ ৭১’  বাস্তবায়নের সার্বিক দায়িত্বে আছে গোলাবশাহ্ কিশোর সংঘ। এ উপলক্ষে ১৯ ডিসেম্বর সোমবার সিলেট বিয়ানীবাজার পৌরসভাস্থ  গোলাবশাহ্ কিশোর সংঘের আয়োজনে আনুষ্ঠানিকভাবে ‘স্বরণ ৭১’ এর ভিত্তিপ্রস্থর অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সাবেক শিক্ষামন্ত্রী,বিয়ানীবাজার গোলাপগঞ্জ সংদদীয় আসনের এমপি নুরুল ইসলাম নাহিদ। বিশেষ অতিথি ছিলেন বিয়ানীবাজার পৌরসভার মেয়র জি এস ফারুকুল হক,সাবেক মেয়র আব্দুস শুকুর,বীর মুক্তিযোদ্ধা আব্দুর রাজ্জাক,কসবা-খাসা ওয়েলফেয়ার ট্রাস্ট ইউকের  উপদেষ্টা যুক্তরাজ্যবাসী সাবেক অধ্যাপক এম এ মালিক,বীর মুক্তিযোদ্ধা আব্দুল মুছব্বির, সাবেক  উপজেলা চেয়ারম্যান ও বীর মুক্তিযোদ্ধা আতাউর রহমান খান, বিয়ানীবাজার আদর্শ মহিলা কলেজের অধ্যক্ষ মুজিবুর রহমান, কসবা বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল হান্নান ও পঞ্চখন্ড  গোলাবিয়া পাবলিক লাইব্রেরির সাধারণ সম্পাদক আবু আহমদ সাহেদ। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন বিয়ানীবাজার পৌরসভার প্যানেল মেয়র সাইফুল আলম ঝুনু, পৌর আওয়ামীলীগের সাধারণ সম্পাদক এবাদ আহমদ, কাউন্সিলার আকবর হোসেন লাভলু, উপজেলা মুক্তিযোদ্ধা কামান্ডার কল্যাণ ট্রাস্ট্রের সভাপতি শাহজাহান সিদ্দিক। কসবা ত্রিমুখীবাজারে গোলাবশাহ্ কিশোর সংঘের শিক্ষা বিষয়ক সম্পাদক সিদ্দিক আহমদের   সঞ্চালনায়  অনুষ্ঠানের সভাপতিত্ব করেন গোলাবশাহ্ কিশোর সংঘের ভারপ্রাপ্ত সভাপতি আবিদ হোসেন জাবেদ। প্রধান অতিথি নুরুল ইসলাম নাহিদ এমপি বলেন, জাতির শ্রেষ্ঠ সন্তান বীর শহীদ ও মুক্তিযোদ্ধাদের অবদান ইতিহাসে অমর হয়ে থাকবে।সামাজিকভাবে তাদের স্মৃতি রক্ষা ও তাদের মূল্যায়ণ করলে নতুন প্রজন্ম দেশপ্রেম এবং মুক্তিযুদ্ধের প্রকৃত ইতিহাস জেনে আরও বেশী করে অনুপ্রাণিত হবেন। নুরুল ইসলাম এমপি ‘স্বরণ৭১’এর উদ্যোক্তা সংগঠন কসবা-খাসা ওয়েলফেয়ার ট্রাস্ট ইউকে   ও  এটি বাস্তবায়নের সার্বিক দায়িত্ব পালনকারী সংগঠন  গোলাবশাহ্ কিশোর সংঘ সহ সংশ্লিষ্ট সকলকে ধন্যবাদ জানিয়ে বলেন- এধরণের কাজ সমাজ উন্নয়নে আলোকিত বার্তা বহন করে। বিশেষ অতিথি  বিয়ানীবাজার পৌর মেয়র জি এস ফারুকুল হক বলেন, আমরা গর্বিত যে জাতির শ্রেষ্ঠ সন্তানদের প্রায় ৪৬জন  বীর মুক্তিযোদ্ধা ও শহীদ আমাদের কসবা-খাসা গ্রামের। তাদের সম্মানে প্রতিষ্ঠিত হচ্ছে- ‘স্বরণ ৭১’। এটি শুধু স্মৃতি স্বারক হিসাবে নয়- গ্রামের কৃতি সন্তানদের দেশপ্রেম ও তাদের অবদানকে সর্বসাধারণ আজীবন সম্মানের সুযোগ পাবেন। মেয়র জি এস ফারুকুল হক প্রবাসী সংগঠন কসবা-খাসা ওয়েলফেয়ার ট্রাস্ট ইউকের প্রতি আন্তরিক ধন্যবাদ জানিয়ে বলেন, এই উদ্যোগ প্রবাসীদের অবদানকে আরও উজ্জ্বলভাবে প্রকাশ করল। বিশেষ অতিথি কসবা-খাসা ওয়েলফেয়ার ট্রাস্ট ইউকের  উপদেষ্টা  যুক্তরাজ্যবাসী সাবেক অধ্যাপক এম এ মালিক ‘স্বরণ ৭১’ বাস্তবায়নে সার্বিকভাবে কাজ করা সংগঠন গোলাবশাহ্ কিশোর সংঘ সহ যারা এই কাজে সার্বিকভাবে সহযোগিতা করছেন সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। অনুষ্ঠানে গোলাবশাহ্ কিশোর সংঘের পক্ষ থেকে বর্তমান মেয়র ও সাবেক মেয়র সহ কাউন্সিলরদের সম্মাননা স্মারক প্রদান করা হয়। ভিত্তি প্রস্থর স্থাপন অনুষ্ঠানে গ্রামের মুরুব্বি, যুবক ও কিশোর সংঘের সাবেক ও বর্তমান নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। এদিকে কসবা-খাসা ওয়েলফেয়ার ট্রাস্ট ইউকের সভাপতি আনোয়ার আহমদ মুরাদ, সাধারণ সম্পাদক মোহাম্মদ এনাম উদ্দিন ও কোষাধ্যক্ষ সফিকুল হক এবাদ গোলাবশাহ্ কিশোর সংঘের আয়োজনে আনুষ্ঠানিকভাবে ‘স্বরণ ৭১’ এর ভিত্তিপ্রস্থর সম্পন্ন হওয়ায় প্রধান অতিথিবৃন্দ সহ সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন। ( বিজ্ঞপ্তি )