ঢাকা ৩ চৈত্র ১৪৩২, মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬
ঢাকা ৩ চৈত্র ১৪৩২, মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬
সর্বশেষ
মধ্যপ্রাচ্যের যুদ্ধে জড়াবে না যুক্তরাজ্য, জার্মানি ও গ্রিস আরব আমিরাতে বাংলাদেশিসহ ৩৫ জন গ্রেপ্তার শব্দের চেয়ে ১৩ গুণ দ্রুত ক্ষেপণাস্ত্র দিয়ে ইসরায়েলে ইরানের হামলা, দুবাই বিমানবন্দরে ফ্লাইট স্থগিত অস্কারে সেরা সিনেমা ডিক্যাপ্রিওর ‘ওয়ান ব্যাটল আফটার অ্যানাদার’ কেন্দ্রীয় শহীদ মিনারে প্রকাশ্যে গুলি: কলেজছাত্রকে হত্যা ৪২ জেলা পরিষদের চেয়ারম্যান পদে প্রশাসক বসালো সরকার মার্কিনীদের মধ্যপ্রাচ্যের ১২ দেশ ছাড়ার আহ্বান, হরমুজ রক্ষায় ট্রাম্পের উদ্যোগে ফ্রান্সের না মব করে পুলিশে দেওয়া পঙ্গু আ.লীগ নেতা মারা গেলেন কারা হেফাজতে ইরানের জ্বালানিসমৃদ্ধ খার্ক দ্বীপে ভয়াবহ মার্কিন হামলা, চরম প্রতিশোধের শঙ্কা এবার স্থল যুদ্ধে আসছে ২,৫০০ মার্কিন সেনা, ‘উভচর’ যুদ্ধজাহাজ : মোজতবাকে ধরিয়ে দিতে কোটি ডলার পুরস্কার সিঙ্গাপুরে নেওয়া হচ্ছে মির্জা আব্বাসকে আকাশযুদ্ধে ইরানি শাসকদের পতন নাও হতে পারে নেতানিয়াহুর আশঙ্কা, ইরানী নেতাকে হত্যার হুমকি প্রথম ভাষণে মোজতবা খামেনির হুঁশিয়ারি : হরমুজ প্রণালি বন্ধ থাকবে, মধ্যপ্রাচ্যের মার্কিন ঘাঁটি সরাতে হবে ইংল্যান্ডের পেশাদার ক্রিকেট টুর্নামেন্টে খেলবেন মোস্তাফিজ, ১ কোটি ৬৪ লাখ টাকায় কিনল বার্মিংহাম হরমুজ প্রণালিতে আরও ৬ জাহাজে হামলা সংসদের প্রথম অধিবেশন শুরু: স্পিকার হলেন হাফিজ উদ্দিন আহমদ, কীভাবে সম্পন্ন হলো নির্বাচন প্রক্রিয়া? মোজতবা খামেনি এখন কোথায়? ইরানের নতুন সর্বোচ্চ নেতাও আক্রান্ত যুদ্ধের আকাশে নতুন মারণাস্ত্র : লেবাননে সাদা ফসফরাস, ইরানে কালো বৃষ্টি ইরান যুদ্ধ কতদিন চলতে পারে? ‘ফ্যামিলি কার্ড’ কর্মসূচির উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী, কত মানুষ এ সুবিধা পাবেন? কমনওয়েলথ সভায় বাংলাদেশ : রোহিঙ্গা সংকট ও জলবায়ু পরিবর্তন ইস্যু তুললেন পররাষ্ট্রমন্ত্রী সৌদিতে প্রাণ গেল আরও এক বাংলাদেশির বুয়েটে আবার নির্যাতনের ঘটনা : সেহরি খেতে যাওয়া ঢাবি শিক্ষার্থীকে পিটিয়ে থানায় হস্তান্তর ইরানের সর্বোচ্চ নেতা হলেন খামেনিপুত্র মোজতোবা খামেনি, ট্রাম্প কী করবেন? লন্ডনে 'লতা দিয়া ফতা': সৌহার্দ্য ও সম্প্রীতির ব্যতিক্রমী সেহরি আয়োজন ইতিহাস গড়ে টি-টোয়েন্টি বিশ্বকাপ জিতলো ভারত সৌদি আরবে ক্ষেপণাস্ত্র হামলায় বাংলাদেশি নিহত অবশেষে ভারত থেকেই গ্রেপ্তার হাদি হত্যার প্রধান আসামী মুশফিকুল ফজলসহ ইউনূস-সরকারের নিয়োগকৃত ৪ রাষ্ট্রদূতকে প্রত্যাহার

৮ দফা দাবিতে সিলেটে রেলপথ অবরোধ-বিক্ষোভ

প্রকাশিত: ০১ নভেম্বর ২০২৫, ০৬:১৯ পিএম

৮ দফা দাবিতে সিলেটে রেলপথ অবরোধ-বিক্ষোভ

সিলেট-ঢাকা ও সিলেট-কক্সবাজার রেলপথে দুটি নতুন ট্রেন চালুসহ আট দফা দাবিতে মৌলভীবাজারের কুলাউড়া জংশন স্টেশনে রেলপথ অবরোধ কর্মসূচি পালন করেছে স্থানীয়রা। শনিবার সকাল ১০টার দিকে শুরু হওয়া এই কর্মসূচি সংশ্লিষ্ট কর্তৃপক্ষের আশ্বাসের পর বেলা ২টার দিকে প্রত্যাহার করা হয়।

এর আগে আন্দোলনকারীদের প্রতিনিধি দলের সঙ্গে রেলওয়ের ঊর্ধ্বতন কর্মকর্তাদের বৈঠক হয়। অবরোধের কারণে বিভিন্ন স্টেশনে কয়েকটি ট্রেন আটকা পড়ে।

‘আট দফা দাবি বাস্তবায়ন আন্দোলন’ সংগঠনের মুখ্য সমন্বয়ক ও কুলাউড়া ব্যবসায়ী কল্যাণ সমিতির সাধারণ সম্পাদক এম আতিকুর রহমান বলেন, “বৈঠকে রেল কর্মকর্তারা সব আন্তনগর ট্রেনে দুটি করে অতিরিক্ত বগি সংযোজন ও উন্নত ইঞ্জিন ব্যবহারের প্রতিশ্রুতি দিয়েছেন। আজমপুরের পর আন্তনগর পারাবত ও কালনী এক্সপ্রেসের অন্য কোনো স্টেশনে যাত্রাবিরতি না রাখার বিষয়েও তারা ঊর্ধ্বতন পর্যায়ে আলোচনা করবেন।”

তিনি আরও জানান, কর্মকর্তারা বলেছেন, ডিসেম্বরের মধ্যে বন্ধ রেলস্টেশনগুলো চালু করা হবে এবং সিলেট-আখাউড়া সেকশনে দুটি লোকাল ট্রেন চালু হবে। এছাড়া ৭২ ঘণ্টার মধ্যে কুলাউড়া থেকে সিলেট পর্যন্ত পারাবত, উপবন ও কালনী এক্সপ্রেসে ৪০ আসনবিশিষ্ট একটি করে বগি যুক্ত করা হবে।

রেল কর্মকর্তাদের উদ্ধৃতি দিয়ে তিনি বলেন, “সিলেট-আখাউড়া রেলপথ সংস্কারে ১ হাজার ৭৩৯ কোটি টাকার প্রকল্প নেওয়া হয়েছে। নভেম্বরেই দরপত্র আহ্বান করা হবে। আর ২০২৬ সালের জানুয়ারির মধ্যে সিলেট-ঢাকা ও সিলেট-কক্সবাজার রুটে দুটি নতুন ট্রেন চালু করা হবে।”

আন্দোলনকারীদের সূত্রে জানা যায়, সকালে লাল পতাকা হাতে নিয়ে লোকজন কুলাউড়া স্টেশনে জড়ো হন। বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও শ্রমিক সংগঠনের ব্যানারে তারা মিছিল নিয়ে সেখানে আসেন।

এ সময় ‘আট দফা দাবি বাস্তবায়ন আন্দোলন’-এর যুগ্ম আহ্বায়ক এম আতিকুর রহমানের সঞ্চালনায় বক্তব্য দেন মৌলভীবাজার-২ আসনের বিএনপি মনোনয়নপ্রত্যাশী আবেদ রাজা, জামায়াতে ইসলামীর প্রার্থী সাহেদ আলীসহ অনেকে।

পরে ভার্চ্যুয়ালি যুক্ত হয়ে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও সিলেট সিটি করপোরেশনের সাবেক মেয়র আরিফুল হক চৌধুরী কর্মসূচির প্রতি সংহতি জানান। তিনি বলেন, “সিলেট বিভাগ রেল ও সড়ক যোগাযোগসহ নানা ক্ষেত্রে বৈষম্যের শিকার। এ বৈষম্যের বিরুদ্ধে কুলাউড়ার মানুষ যেমন জেগেছে, সিলেটের মানুষও জেগে উঠেছে। রেলের আট দফা দাবি যৌক্তিক—দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যেতে হবে।”

আট দফা দাবিগুলো হলো—ঢাকা-সিলেট রুটে অনুমোদিত টাঙ্গুয়ার এক্সপ্রেস দ্রুত চালু, সিলেট-ঢাকা ও সিলেট-কক্সবাজার রুটে দুটি স্পেশাল ট্রেন চালু, আখাউড়া-সিলেট রেলপথ সংস্কার ও ডুয়েলগেজ ডাবল লাইন করা, ওই সেকশনে একটি লোকাল ট্রেন চালু, সব বন্ধ স্টেশন পুনরায় খোলা, কুলাউড়া ও শ্রীমঙ্গল স্টেশনে আসনসংখ্যা বৃদ্ধি, আযমপুরের পর ঢাকা অভিমুখী পারাবত ও কালনী এক্সপ্রেসের সব যাত্রাবিরতি বাতিল, ত্রুটিমুক্ত ইঞ্জিন সংযোজন এবং যাত্রী চাহিদা অনুযায়ী অতিরিক্ত বগি যুক্ত করা।

কুলাউড়া স্টেশনের স্টেশনমাস্টার রোমান আহমদ বলেন, “অবরোধের কারণে ঢাকা থেকে সিলেটগামী পারাবত এক্সপ্রেস শায়েস্তাগঞ্জ ও শ্রীমঙ্গলে কিছু সময় আটকা পড়ে। এর আগে সকাল সাড়ে সাতটায় সিলেট থেকে ঢাকাগামী কালনী এক্সপ্রেস কুলাউড়া ছাড়ে।”

এদিকে, শ্রীমঙ্গলে একই দাবিতে স্থানীয়রা দুপুর ১২টার দিকে পারাবত এক্সপ্রেস ট্রেন আটকে বিক্ষোভ করেন। তারা ‘সিলেট বিভাগের রেল যোগাযোগ উন্নয়ন চাই’, ‘নতুন ট্রেন চালু করো’, ‘টিকিট সংকটের সমাধান করো’সহ নানা স্লোগান দেন। পরে অবরোধ প্রত্যাহার করলে ট্রেনটি সিলেটের উদ্দেশে রওনা দেয়।

কর্মসূচিতে বক্তব্য দেন আহ্বায়ক কাওসার ইকবাল ও সদস্যসচিব মো. সাইফুল ইসলাম।

বক্তারা বলেন, “সিলেট-ঢাকা রেলপথে দ্রুতগামী ট্রেনের অভাব, টিকিট সংকট, পুরোনো বগি ও শিডিউল বিপর্যয়ের কারণে যাত্রীরা ভোগান্তিতে পড়ছেন। অনেক স্থানে রেললাইন বেহাল, দুর্ঘটনা বাড়ছে, ট্রেন লাইনচ্যুত হচ্ছে। সংস্কার না হলে একসময় এই অঞ্চল যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়বে।”