ঢাকা ৯ ভাদ্র ১৪৩৩, সোমবার, ২৪ আগস্ট ২০২৬
ঢাকা ৯ ভাদ্র ১৪৩৩, সোমবার, ২৪ আগস্ট ২০২৬
সর্বশেষ
ছয় মাসের মাথায় মন্ত্রিসভায় রদবদল, কী ইঙ্গিত দিচ্ছে সরকার? কুয়েতে বিশেষ ভিসা সুবিধা বন্ধ, ফিরছে স্বাভাবিক নিয়মে মালয়েশিয়ায় কর্মী পাঠাতে পারবে বাংলাদেশের ২৫ এজেন্সি কুয়েতে ভিজিট ভিসা থেকে ওয়ার্ক পারমিট, দূতাবাসের সতর্কতা মালয়েশিয়ায় অভিযানে আরও ৮৭ বাংলাদেশি আটক কলকাতায় আগুনে কুষ্টিয়ার সাংবাদিক পরিবারের সবার মৃত্যু বিয়ে ভাঙা সেই প্রবাসীর ফের বিয়ে, পাতে পেলেন আস্ত খাসি কাতারে বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী, কর্মসংস্থান নিয়ে আলোচনা ৪ দেশে বসবাসরত প্রবাসীদের সতর্ক বার্তা পূর্ব লন্ডনে গাড়ির ভেতর বাংলাদেশিকে গুলি করে হত্যা নারী বাস সার্ভিস বারবার ব্যর্থ কেন, কী বলছে বিশ্লেষণ ঢাকায় চালু নারী পরিচালিত পিংক বাস সার্ভিস, চালকও নারী ঘোড়ার গাড়িতে শিক্ষকের রাজকীয় বিদায় লিবিয়ার বন্দিশালা থেকে দেশে ফিরলেন আরও ১৭৪ বাংলাদেশি প্রধানমন্ত্রী তারেক রহমানকে সৌদি সফরের আমন্ত্রণ ক্রাউন প্রিন্সের মালয়েশিয়ায় এক দিনে ২৪ বাংলাদেশি অভিবাসী আটক লিবিয়া থেকে গ্রিস যাওয়ার পথে নিখোঁজ ৭ জন সুনামগঞ্জের গ্রিসের পথে ভয়াবহ বিপদ, ভূমধ্যসাগরে ১০ দিন ভাসার পর ২৯ বাংলাদেশি উদ্ধার ওমরাহ ভিসায় নতুন নিয়ম, প্রতিবার প্যাকেজ ও নুসুক অনুমতি বাধ্যতামূলক লিবিয়া থেকে যাত্রা, ভূমধ্যসাগরে ৯ দিন পর ১১ বাংলাদেশির মৃত্যু ফ্রান্সের কর বিভাগে সাইবার হামলা, ৬ লাখের বেশি করদাতার তথ্য চুরি বিগ টিকেটে ৩২ লাখ টাকা করে জিতলেন দুই বাংলাদেশি অবৈধ কর্মী ধরতে কঠোর অবস্থানে রিফর্ম ইউকে, হটলাইনে তথ্য দিলে পুরস্কার! যুক্তরাজ্যে ডিসপোজেবল বারবিকিউ বিক্রি নিষিদ্ধ হুমকির মুখে বিয়েতে বাধ্য হলেন সৌদিপ্রবাসী সিলেটে ট্রিপল মার্ডার: বাদীর সন্দেহ জামায়াত নেতা সিরাজের দিকে স্টোস্টেরন পরীক্ষায় পুরুষ প্রমাণিত: দুই নারী অ্যাথলেটের পদক বাতিল, আজীবন নিষেধাজ্ঞা মালয়েশিয়ায় বেতনহীন ১২৬ বাংলাদেশি শ্রমিক সংকটে পোল্যান্ডে বাংলাদেশিদের জন্য জরুরি নির্দেশনা, সতর্কতা নেতানিয়াহুর ‘ইসলামিক রিপাবলিক অব ব্রিটেন’ মন্তব্যে তুমুল সমালোচনা

নিউইয়র্কে ইন্তেকাল করেছেন সিলেটের গোলাপগঞ্জের বিশিষ্ট ব্যবসায়ী কামাল আহমদ

অনলাইন ডেস্ক

প্রকাশিত: ১২ মে ২০২৬, ০৩:৪২ পিএম

নিউইয়র্কে ইন্তেকাল করেছেন সিলেটের গোলাপগঞ্জের বিশিষ্ট ব্যবসায়ী কামাল আহমদ

সিলেটের গোলাপগঞ্জ উপজেলার ভাদেশ্বর মাইজভাগ গ্রামের সন্তান, বিশিষ্ট ব্যবসায়ী ও যুক্তরাষ্ট্রপ্রবাসী কামাল আহমদ নিউইয়র্কের জ্যামাইকা হাসপাতালে ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। ১২ মে মঙ্গলবার আমেরিকা সময় ভোর ১২টা ১০ মিনিটে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

গত ১০ মে রবিবার হৃদরোগে আক্রান্ত হলে তাঁর মস্তিষ্কে তীব্র রক্তক্ষরণ ঘটে। প্রায় এক বছর আগে তিনি নিউইয়র্কের ওজোন পার্ক এলাকায় স্থায়ীভাবে বসবাস শুরু করেন।

ব্যক্তিজীবনে অত্যন্ত সজ্জন, পরোপকারী ও সমাজসেবামনস্ক মরহুম কামাল আহমদ গ্রোসারি, পরিবহন, রেস্তোরাঁ, রিটেইল এবং গ্যাস সংযোগ কনট্রাকশন ব্যবসায় সফলভাবে জড়িত ছিলেন। বিভিন্ন সামাজিক ও প্রেরণামূলক কর্মকাণ্ডের জন্য তিনি সুপরিচিত ছিলেন।

মরহুমের পিতার নাম রফিক উদ্দিন। তিন ভাই ও এক বোনের মধ্যে তিনি ছিলেন সবার বড়। তাঁর স্ত্রী ফেরদৌসী বেগম ভাদেশ্বর মাইজভাগ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত শিক্ষিকা। তিনি চার সন্তান রেখে গেছেন।

🕌 জানাজা ও দাফনের তথ্য

মরহুমের জানাজার নামাজ মঙ্গলবার, ১২ মে অনুষ্ঠিত হবে।

স্থান: Masjid-Al Aman, 203 Forbell St, Brooklyn, NY 11208

পরে তাঁকে Marlboro Muslim Memorial Cemetery,340 Spring Valley Rd, Morganville, NJ 07751-তে দাফন করা হবে।

মরহুমের রুহের মাগফিরাত কামনায় তাঁর ভাই জামাল উদ্দিন ও জালাল উদ্দিন সকলের কাছে দোয়া কামনা করেছেন।