ঢাকা ৩ চৈত্র ১৪৩২, মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬
ঢাকা ৩ চৈত্র ১৪৩২, মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬
সর্বশেষ
মধ্যপ্রাচ্যের যুদ্ধে জড়াবে না যুক্তরাজ্য, জার্মানি ও গ্রিস আরব আমিরাতে বাংলাদেশিসহ ৩৫ জন গ্রেপ্তার শব্দের চেয়ে ১৩ গুণ দ্রুত ক্ষেপণাস্ত্র দিয়ে ইসরায়েলে ইরানের হামলা, দুবাই বিমানবন্দরে ফ্লাইট স্থগিত অস্কারে সেরা সিনেমা ডিক্যাপ্রিওর ‘ওয়ান ব্যাটল আফটার অ্যানাদার’ কেন্দ্রীয় শহীদ মিনারে প্রকাশ্যে গুলি: কলেজছাত্রকে হত্যা ৪২ জেলা পরিষদের চেয়ারম্যান পদে প্রশাসক বসালো সরকার মার্কিনীদের মধ্যপ্রাচ্যের ১২ দেশ ছাড়ার আহ্বান, হরমুজ রক্ষায় ট্রাম্পের উদ্যোগে ফ্রান্সের না মব করে পুলিশে দেওয়া পঙ্গু আ.লীগ নেতা মারা গেলেন কারা হেফাজতে ইরানের জ্বালানিসমৃদ্ধ খার্ক দ্বীপে ভয়াবহ মার্কিন হামলা, চরম প্রতিশোধের শঙ্কা এবার স্থল যুদ্ধে আসছে ২,৫০০ মার্কিন সেনা, ‘উভচর’ যুদ্ধজাহাজ : মোজতবাকে ধরিয়ে দিতে কোটি ডলার পুরস্কার সিঙ্গাপুরে নেওয়া হচ্ছে মির্জা আব্বাসকে আকাশযুদ্ধে ইরানি শাসকদের পতন নাও হতে পারে নেতানিয়াহুর আশঙ্কা, ইরানী নেতাকে হত্যার হুমকি প্রথম ভাষণে মোজতবা খামেনির হুঁশিয়ারি : হরমুজ প্রণালি বন্ধ থাকবে, মধ্যপ্রাচ্যের মার্কিন ঘাঁটি সরাতে হবে ইংল্যান্ডের পেশাদার ক্রিকেট টুর্নামেন্টে খেলবেন মোস্তাফিজ, ১ কোটি ৬৪ লাখ টাকায় কিনল বার্মিংহাম হরমুজ প্রণালিতে আরও ৬ জাহাজে হামলা সংসদের প্রথম অধিবেশন শুরু: স্পিকার হলেন হাফিজ উদ্দিন আহমদ, কীভাবে সম্পন্ন হলো নির্বাচন প্রক্রিয়া? মোজতবা খামেনি এখন কোথায়? ইরানের নতুন সর্বোচ্চ নেতাও আক্রান্ত যুদ্ধের আকাশে নতুন মারণাস্ত্র : লেবাননে সাদা ফসফরাস, ইরানে কালো বৃষ্টি ইরান যুদ্ধ কতদিন চলতে পারে? ‘ফ্যামিলি কার্ড’ কর্মসূচির উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী, কত মানুষ এ সুবিধা পাবেন? কমনওয়েলথ সভায় বাংলাদেশ : রোহিঙ্গা সংকট ও জলবায়ু পরিবর্তন ইস্যু তুললেন পররাষ্ট্রমন্ত্রী সৌদিতে প্রাণ গেল আরও এক বাংলাদেশির বুয়েটে আবার নির্যাতনের ঘটনা : সেহরি খেতে যাওয়া ঢাবি শিক্ষার্থীকে পিটিয়ে থানায় হস্তান্তর ইরানের সর্বোচ্চ নেতা হলেন খামেনিপুত্র মোজতোবা খামেনি, ট্রাম্প কী করবেন? লন্ডনে 'লতা দিয়া ফতা': সৌহার্দ্য ও সম্প্রীতির ব্যতিক্রমী সেহরি আয়োজন ইতিহাস গড়ে টি-টোয়েন্টি বিশ্বকাপ জিতলো ভারত সৌদি আরবে ক্ষেপণাস্ত্র হামলায় বাংলাদেশি নিহত অবশেষে ভারত থেকেই গ্রেপ্তার হাদি হত্যার প্রধান আসামী মুশফিকুল ফজলসহ ইউনূস-সরকারের নিয়োগকৃত ৪ রাষ্ট্রদূতকে প্রত্যাহার

২১ এপ্রিল থেকে বিশেষ ফ্লাইটে যুক্তরাজ্যে ফিরবেন ব্রিটিশ নাগরিকরা

প্রকাশিত: ১৮ এপ্রিল ২০২০, ০৪:৪৫ পিএম

২১ এপ্রিল থেকে বিশেষ ফ্লাইটে যুক্তরাজ্যে ফিরবেন ব্রিটিশ নাগরিকরা
করোনাভাইরাসের কারণে সৃষ্ট পরিস্থিতিতে চারটি বিশেষ ফ্লাইটে বাংলাদেশ ত্যাগ করবে ব্রিটিশ নাগরিকরা। আগামী ২১ এপ্রিল থেকে ২৬ এপ্রিলের মধ্যে ঢাকা থেকে লন্ডনের উদ্দেশে এ সব ফ্লাইট ছেড়ে যাবে। শনিবার (১৮ এপ্রিল) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ সব তথ্য জানিয়েছে ব্রিটিশ হাইকমিশন। এতে বলা হয়েছে, ব্রিটিশ পর্যটক, স্বল্পমেয়াদী দর্শনার্থী এবং তাদের ওপর সরাসরি নির্ভরশীলদের যুক্তরাজ্যে ফেরার জন্য ঢাকা থেকে লন্ডন পর্যন্ত চারটি বিশেষ ফ্লাইটের ব্যবস্থা করা হয়েছে। বর্তমানে সিলেটে থাকা ব্রিটিশ দর্শনার্থীর জন্যও এই ফ্লাইটের আগে সিলেট থেকে ঢাকায় ফেরার বিকল্প ব্যবস্থা থাকবে। প্রতিবছর দেড় লক্ষাধিক ব্রিটিশ নাগরিক বাংলাদেশ সফর করেন। বর্তমানে করোনাভাইরাসের কারণে সৃষ্ট পরিস্থিতিতে বিমানের চলাচলে বিধিনিষেধের কারণে বর্তমানে বাংলাদেশ থেকে যুক্তরাজ্যে ফেরার জন্য কোনো বাণিজ্যিক ফ্লাইট নেই। এদিকে, বাংলাদেশে ব্রিটিশ হাই কমিশনার রবার্ট চ্যাটারটন ডিকসন একটি ভিডিও বার্তায় বলেন, ‘আমি ব্রিটিশ নাগরিকদের বাংলাদেশ থেকে যুক্তরাজ্যে ফেরানোর কার্যক্রম শুরু করার ঘোষণা দিতে পেরে খুব আনন্দিত।’ তিনি জানান, তারা এই ফ্লাইটগুলোর ব্যয় যতটা পারে কম রাখতে কঠোর পরিশ্রম করেছেন। তবে কেউ ঢাকা বা সিলেট যেখান থেকেই যাত্রা করুক না কেন যুক্তরাজ্যে ফিরতে মাথাপিছু খরচ হবে ৬০০ পাউন্ড। ফিরতে ইচ্ছুক ব্রিটিশ নাগরিকরা করপোরেট ট্রাভেল ম্যানেজমেন্ট (সিটিএম) বা ট্র্যাভেল ম্যানেজমেন্ট পার্টনারের মাধ্যমে এই বিমানগুলো বুক করতে পারবেন। ডিকসন ব্রিটিশ নাগরিকদের উদ্দেশে বলেন, ‘এই চার্টার্ড প্রোগ্রামটি চালু করতে পেরে আমরা অত্যন্ত খুশি। ধৈর্য রাখার জন্য আপনাদেরকেও ধন্যবাদ। আমি আনন্দিত যে আপনারা খুব শিগগিরই যুক্তরাজ্যে ফেরার সুযোগ পাবেন।’ হাইকমিশন জানায়, এই ফ্লাইট সুবিধা শুধুমাত্র যুক্তরাজ্যের নাগরিকরা নিতে পারবেন। নাগরিকত্ব নিশ্চিত হওয়ার পরেই টিকিট দেয়া হবে। প্রতিটি ফ্লাইটের বুকিং ফ্লাইটটি ছাড়ার ২৪ ঘণ্টা আগে বন্ধ হয়ে যাবে এবং বিমানবন্দরে টিকিট বিক্রয় হবে না। ব্রিটিশ হাইকমিশন বিভিন্ন এয়ারলাইন্স, বাংলাদেশের কর্তৃপক্ষ এবং অন্যান্য সরকারের সঙ্গে যোগাযোগ করছে যাতে যুক্তরাজ্য ফিরতে বিকল্প বাণিজ্যিক ফ্লাইট যত তাড়াতাড়ি সম্ভব নিশ্চিত করা যায়। উল্লেখ্য, বিমান বাংলাদেশ এয়ারলাইন্স যুক্তরাজ্যসহ আভ্যন্তরীণ ও আন্তর্জাতিক সকল ফ্লাইট স্থগিতাদেশ ৩০ এপ্রিল পর্যন্ত বাড়িয়েছে। চায়না সাউদার্ন এবং ইউএস-বাংলা এয়ারলাইন্স এখনও চীনে ফ্লাইট পরিচালনা করছে তবে সেগুলো কেবল চীনা নাগরিকদের জন্য। করোনাভাইরাসের কারণে উদ্ভূত পরিস্থিতিতে এর আগেও বাংলাদেশ থেকে যুক্তরাষ্ট্র, মালয়েশিয়া, ইউরোপীয় ইউনিয়ন, অস্ট্রেলিয়া, জাপানসহ বেশ কয়েকটি দেশের নাগরিকরা বিশেষ ফ্লাইটে ঢাকা ত্যাগ করেন।