ঢাকা ৩১ জ্যৈষ্ঠ ১৪৩৩, রোববার, ১৪ জুন ২০২৬
ঢাকা ৩১ জ্যৈষ্ঠ ১৪৩৩, রোববার, ১৪ জুন ২০২৬
সর্বশেষ
কেমন খেলল ব্রাজিল : মরক্কোর কাছে হোঁচট, ড্র দিয়ে বিশ্বকাপ মিশন শুরু ট্রাম্পের দাবি আজই চুক্তি সই, ইরানের ভিন্ন সুর আর্জেন্টিনার খেলা কখন, কবে, কার সঙ্গে—পূর্ণ সূচি ও সম্ভাব্য পথচিত্র ব্রাজিলের খেলা কখন, কবে, কার সঙ্গে—পূর্ণ সূচি ও সম্ভাব্য পথচিত্র মারা গেছেন পপ আর্টের কিংবদন্তি ব্রিটিশ চিত্রশিল্পী ডেভিড হকনি টরন্টো বাংলা পাড়া টুর্নামেন্ট: টানা দ্বিতীয়বার চ্যাম্পিয়ন বিয়ানীবাজার বিশ্বকাপ ফুটবল ২০২৬ : কোন ম্যাচ কখন ,কোথায় অনুষ্ঠিত হবে? ৩০ বছর পর সালমান শাহর দেহাবশেষ তোলার আদেশ হেলিকপ্টার হারিয়ে ইরানে মার্কিন হামলা, বাহরাইন ও জর্ডানে পাল্টা হামলা ইরানের আওয়ামী লীগ নেতাকর্মীরা স্থানীয় নির্বাচনে অংশ নিতে পারবেন ইসরায়েলে ফের ক্ষেপণাস্ত্র হামলা: ইরানের সঙ্গে যুক্ত হলো হুতিরা বিশ্বকাপ ২০২৬: ফেভারিট কারা, চমক দেখাবে কোন দল? শুরু হচ্ছে ফুটবল বিশ্বকাপ : কোন দেশের খেলা কখন—জেনে নিন রামিসা ধর্ষণ-হত্যার ১৯ দিনের মাথায় সোহেল-স্বপ্না দম্পতির ফাঁসির রায় হোয়াইট হাউসের কাছে ফের গুলি, বন্দুকধারী নিহত ট্রাম্প কি ইরান যুদ্ধে হারছেন? হামে প্রতিদিন গড়ে ৭ শিশুর প্রাণহানি : রাজশাহী থেকে যেভাবে দেশজুড়ে ছড়াল লন্ডনে বাবু-রুপাসহ গ্রেপ্তার সাংবাদিকদের মুক্তির দাবি, অন্তর্বর্তী সরকারের নিন্দা যুক্তরাষ্ট্রের নতুন নিয়ম : গ্রিন কার্ড পেতে বিদেশিদের দেশে ফিরতে হবে হামে শিশু মৃত্যু বাড়ছেই: টিকার ঘাটতি নিয়ে ইউনিসেফের ৫ চিঠিতেও সতর্ক হয়নি ইউনূস সরকার শেখ হাসিনা সাক্ষাৎকার : গণতান্ত্রিক পরিবেশ ফিরিয়ে আনার গর্ব নিয়ে দেশে ফিরব আ.লীগের ব্যাক করা নিয়ে মাহফুজের পোস্ট, যা লিখলেন প্রবাসীকে বাসায় ডেকে হত্যা: প্রেমিকার হাতে ভয়াবহ খণ্ডিত লাশ তনু হত্যা মামলায় নতুন চাঞ্চল্যকর তথ্য: ডিএনএ পরীক্ষায় আরও এক পুরুষের রক্ত শনাক্ত ছাত্রদল-এনসিপি উত্তেজনা, চট্টগ্রাম নগরীতে মিছিল-মিটিং নিষিদ্ধ কারিনা কায়সার: হাসিমাখা মুখের মেয়েটি নিথর হয়ে গেল ফেসবুকে ‘হা হা’ রিঅ্যাক্ট দেওয়ায় বিএনপি কর্মীদের হামলা: সন্তানকে বাঁচাতে গিয়ে মায়ের মৃত্যু শেষ বিশ্বকাপে মেসি-রোনালদো: কোয়ার্টার ফাইনালেই কি দেখা হচ্ছে দুই মহাতারকার? প্রিন্স উইলিয়ামের কাছ থেকে এমবিই সম্মাননা গ্রহণ করলেন আবু তাহের আরব আমিরাতে ঈদুল আজহা হতে পারে ২৭ মে

স্পেনে বৈধতার দাবিতে বিক্ষোভ মিছিল অব্যাহত

প্রকাশিত: ২১ জুলাই ২০২০, ০৬:১২ এএম

স্পেনে বৈধতার দাবিতে বিক্ষোভ মিছিল অব্যাহত
স্পেনে অনিয়মিত অভিবাসীদের বৈধকরণের দাবি আদায়ে বিক্ষোভ সমাবেশ অব্যাহত রয়েছে। ১৯ জুলাই দেশটির রাজধানী মাদ্রিদ, পর্যটন নগরী বার্সেলোনাসহ বিভিন্ন জায়গায় বৈধকরণের দাবি আদায়ে একযোগে মিছিল সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বিক্ষোভ সমাবেশগুলোতে বিভিন্ন দেশের অভিবাসীদের সাথে একাত্মতা প্রকাশ করে বাংলাদেশি বিভিন্ন সংগঠনের নেতাকর্মী ও সাধারণ অভিবাসীরা অংশগ্রহণ করেন। মাদ্রিদ অনিয়মিত অভিবাসীদের বৈধতার দাবি নিয়ে স্থানীয় সময় ১৯ জুলাই বিকাল ৬টায় রাজধানী শহর মাদ্রিদের বাঙ্কো দে এস্পানিয়ায় সমবেত হোন নানা শ্রেণী পেশার হাজারো মানুষ। সেখান থেকে মিছিলসহকারে জিরো পয়েন্ট খ্যাত ‘সোল’-এ গিয়ে সবাই সমবেত হোন। এসময় দেশটির বিভিন্ন মানবাধিকার সংগঠনের ব্যানার লক্ষ্য করা গেছে। সকলের কণ্ঠেই উচ্চারিত হয় বৈধতার দাবি। নাচে, গানে, মিছিলে কণ্ঠ কণ্ঠে উচ্চারিত হয় একটি দাবি – ‘সবার জন্য কাগজ চাই’। মাদ্রিদে বাংলাদেশ অ্যাসোসিয়েশন ইন স্পেন ও বাংলাদেশি মানবাধিকার সংস্থা ভালিয়ান্তে বাংলা’র নেতৃবৃন্দ সমাবেশটিতে উপস্থিত ছিলেন। মিছিল সমাবেশে স্থানীয় বাংলাদেশি কমিউনিটি নেতৃবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন বাংলাদেশ অ্যাসোসিয়েশন ইন স্পেন এর সভাপতি কাজী এনায়েতুল করিম তারেক, সিনিয়র সহ সভাপতি আলামীন মিয়া, সাধারণ সম্পাদক কামরুজ্জামান সুন্দর, ভালিয়ান্তে বাংলার সভাপতি মোহাম্মদ ফজলে এলাহী, স্পেন বাংলা প্রেসক্লাবের সদস্য কবির আল মাহমুদ, গ্রেটার সিলেট অ্যাসোসিয়েশনের সদস্য সচিব আবু জাফর রাসেল, বাংলাদেশ অ্যাসোসিয়েশন ইন স্পেনের ক্রীড়া সম্পাদক সায়েক মিয়া, সদস্য আব্দুল মজিদ সুজন, বদরুল হক মিল্লাত, কমিউনিটি নেতা জাহাঙ্গীর আলম ইব্রাহীম, জাহিদ হাসান প্রমূখ। এছাড়াও অনিয়মিত অভিবাসীদের বৈধকরণের দাবিতে সোচ্চার বাংলাদেশি সংগঠন ‘ভালিয়ান্তে বাংলা’র সদস্যদের মধ্যে উপস্থিত ছিলেন মো. হাবীব, জুলহাস উদ্দীন, আল আমীন পালওয়ান, ইমন আসাদ, মানিক আহমদ, মুজিবুর রহমান, শাহ আলম প্রমূখ। বার্সেলোনা অনিয়মিত অভিবাসীদের বৈধতার দাবিতে ১৯ জুলাই পর্যটন নগরী বার্সেলোনায়ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। স্থানীয় সময় বিকাল ৬টায় প্লাজা উনিভার্সিতাত-এ অনুষ্ঠিত বিক্ষোভ সমাবেশ ও মিছিলে বিভিন্ন মানবাধিকার সংগঠনের নেতাকর্মী ও নানা শ্রেণী পেশার মানুষ অংশগ্রহণ করেন। অনিয়মিত অভিবাসীদের বৈধকরণের দাবিতে নানা শ্লোগান দেন সমবেতরা। এসময় তাদের হাতে ছিল ‘সবার জন্য কাগজ’, ‘বিনা শর্তে বৈধতা’সহ নানা প্ল্যাকার্ড, ফ্যাস্টুন। বাংলাদেশি কমিউনিটি নেতা ও মানবাধিকার কর্মী কামরুল মোহামেদ, জাহাঙ্গীর আলম, স্পেন বাংলা প্রেসক্লাব সদস্য মো. ছালাহ উদ্দিনসহ বিক্ষোভ সমাবেশে উল্লেখযোগ্য সংখ্যক প্রবাসী বাংলাদেশিরাও অংশগ্রহণ করেন।