ঢাকা ২৭ জ্যৈষ্ঠ ১৪৩৩, বুধবার, ১০ জুন ২০২৬
ঢাকা ২৭ জ্যৈষ্ঠ ১৪৩৩, বুধবার, ১০ জুন ২০২৬
সর্বশেষ
হেলিকপ্টার হারিয়ে ইরানে মার্কিন হামলা, বাহরাইন ও জর্ডানে পাল্টা হামলা ইরানের আওয়ামী লীগ নেতাকর্মীরা স্থানীয় নির্বাচনে অংশ নিতে পারবেন ইসরায়েলে ফের ক্ষেপণাস্ত্র হামলা: ইরানের সঙ্গে যুক্ত হলো হুতিরা বিশ্বকাপ ২০২৬: ফেভারিট কারা, চমক দেখাবে কোন দল? শুরু হচ্ছে ফুটবল বিশ্বকাপ : কোন দেশের খেলা কখন—জেনে নিন রামিসা ধর্ষণ-হত্যার ১৯ দিনের মাথায় সোহেল-স্বপ্না দম্পতির ফাঁসির রায় হোয়াইট হাউসের কাছে ফের গুলি, বন্দুকধারী নিহত ট্রাম্প কি ইরান যুদ্ধে হারছেন? হামে প্রতিদিন গড়ে ৭ শিশুর প্রাণহানি : রাজশাহী থেকে যেভাবে দেশজুড়ে ছড়াল লন্ডনে বাবু-রুপাসহ গ্রেপ্তার সাংবাদিকদের মুক্তির দাবি, অন্তর্বর্তী সরকারের নিন্দা যুক্তরাষ্ট্রের নতুন নিয়ম : গ্রিন কার্ড পেতে বিদেশিদের দেশে ফিরতে হবে হামে শিশু মৃত্যু বাড়ছেই: টিকার ঘাটতি নিয়ে ইউনিসেফের ৫ চিঠিতেও সতর্ক হয়নি ইউনূস সরকার শেখ হাসিনা সাক্ষাৎকার : গণতান্ত্রিক পরিবেশ ফিরিয়ে আনার গর্ব নিয়ে দেশে ফিরব আ.লীগের ব্যাক করা নিয়ে মাহফুজের পোস্ট, যা লিখলেন প্রবাসীকে বাসায় ডেকে হত্যা: প্রেমিকার হাতে ভয়াবহ খণ্ডিত লাশ তনু হত্যা মামলায় নতুন চাঞ্চল্যকর তথ্য: ডিএনএ পরীক্ষায় আরও এক পুরুষের রক্ত শনাক্ত ছাত্রদল-এনসিপি উত্তেজনা, চট্টগ্রাম নগরীতে মিছিল-মিটিং নিষিদ্ধ কারিনা কায়সার: হাসিমাখা মুখের মেয়েটি নিথর হয়ে গেল ফেসবুকে ‘হা হা’ রিঅ্যাক্ট দেওয়ায় বিএনপি কর্মীদের হামলা: সন্তানকে বাঁচাতে গিয়ে মায়ের মৃত্যু শেষ বিশ্বকাপে মেসি-রোনালদো: কোয়ার্টার ফাইনালেই কি দেখা হচ্ছে দুই মহাতারকার? প্রিন্স উইলিয়ামের কাছ থেকে এমবিই সম্মাননা গ্রহণ করলেন আবু তাহের আরব আমিরাতে ঈদুল আজহা হতে পারে ২৭ মে প্রবাসী কার্ড কারা পাবেন, কী কী সুবিধা থাকছে? ওমানে মর্মান্তিক মৃত্যু: বিয়ের কেনাকাটায় গিয়ে প্রাণ হারালেন চট্টগ্রামের ৪ ভাই যুক্তরাজ্যে কেন বারবার প্রধানমন্ত্রী বদলাচ্ছে? স্টারমারের পর কে? ইসরায়েলি ড্রোন হামলায় লেবাননে নিহত বাংলাদেশির মরদেহ উদ্ধার, আরেকজন নিখোঁজ চট্টগ্রামে গুলিবিদ্ধ শিশুর মৃত্যু: রৌফাবাদের ঘটনায় চাঞ্চল্য প্রধানমন্ত্রীর প্রতিশ্রুতির পরও বিরোধীদের অবিশ্বাস কেন? নিউইয়র্কে ইন্তেকাল করেছেন সিলেটের গোলাপগঞ্জের বিশিষ্ট ব্যবসায়ী কামাল আহমদ রোমে বর্ণাঢ্য আয়োজনে বৈশাখী উৎসব

স্পেনে বাংলাদেশ দূতাবাসের উদ্যোগে ‘আন্তর্জাতিক অভিবাসী দিবস’ পালিত

প্রকাশিত: ২৩ ডিসেম্বর ২০১৮, ০৯:৩৫ পিএম

স্পেনে বাংলাদেশ দূতাবাসের উদ্যোগে ‘আন্তর্জাতিক অভিবাসী দিবস’ পালিত
[youtube]tcviSXnQUsI[/youtube] স্পেনে বাংলাদেশ দূতাবাসের উদ্যোগে ‘আন্তর্জাতিক অভিবাসী দিবস’ পালিত হয়েছে। ১৮ ডিসেম্বর, মঙ্গলবার স্থানীয় সময় সকাল ১১টায় দিবসটি উপলক্ষে মাদ্রিদে দূতাবাস মিলনায়তনে আলোচনা সভার আয়োজন করা হয়। ‘অভিবাসীর অধিকার - মর্যাদা ও ন্যায় বিচার’-এ শ্লোগান সামনে রেখে আয়োজিত এ আলোচনা সভায় আন্তর্জাতিক অভিবাসী দিবস উপলক্ষে বাংলাদেশের রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী এবং প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রীর বাণী পাঠ করে শোনানো হয়। স্পেনে নিযুক্ত বাংলাদেশ দূতাবাসের প্রথম শ্রম সচিব শরিফুল ইসলামের পরিচালনায় অনুষ্ঠিত এ আলোচনা সভায় বক্তব্য দেন দূতালয় প্রধান ও মিনিষ্টার এম হারুণ আল রাশিদ, কমার্শিয়াল কাউন্সিলর নাভিদ শফিউল্লাহ। দূতাবাস কর্মকর্তারা তাদের বক্তব্যে দেশটিতে অবস্থানরত অভিবাসী বাংলাদেশিদের স্পেনের আইন কানুন মেনে ঐক্যবদ্ধভাবে বসবাস করার অনুরোধ জানিয়ে আরো বলেন,স্পেন সরকারের কাছে অভিবাসী বাংলাদেশিদের সুনাম রয়েছে এবং সেটা অক্ষুন্ন রাখতে হবে। এছাড়াও অভিবাসীদেরকে বাংলাদেশ সরকারের ‘ওয়েজ আর্নার্স কল্যাণ বোর্ড’ এর ফরম নিবন্ধন করার অনুরোধ জানিয়ে দূতাবাস কর্মকর্তারা বলেন, এতে করে অভিবাসীদের কেউ মৃত্যুবরণ করলে মরদেহ দেশে পাঠানো, ব্যয় নির্বাহ করার সুযোগ পাবেন। অনুষ্ঠানে বাংলাদেশ দূতাবাসের কর্মকর্তা-কর্মচারীসহ উল্লেখযোগ্য সংখ্যক প্রবাসী বাংলাদেশি উপস্থিত ছিলেন। কণ্ঠ: তিশা সেন