ঢাকা ২ চৈত্র ১৪৩২, সোমবার, ১৬ মার্চ ২০২৬
ঢাকা ২ চৈত্র ১৪৩২, সোমবার, ১৬ মার্চ ২০২৬
সর্বশেষ
মধ্যপ্রাচ্যের যুদ্ধে জড়াবে না যুক্তরাজ্য, জার্মানি ও গ্রিস আরব আমিরাতে বাংলাদেশিসহ ৩৫ জন গ্রেপ্তার শব্দের চেয়ে ১৩ গুণ দ্রুত ক্ষেপণাস্ত্র দিয়ে ইসরায়েলে ইরানের হামলা, দুবাই বিমানবন্দরে ফ্লাইট স্থগিত অস্কারে সেরা সিনেমা ডিক্যাপ্রিওর ‘ওয়ান ব্যাটল আফটার অ্যানাদার’ কেন্দ্রীয় শহীদ মিনারে প্রকাশ্যে গুলি: কলেজছাত্রকে হত্যা ৪২ জেলা পরিষদের চেয়ারম্যান পদে প্রশাসক বসালো সরকার মার্কিনীদের মধ্যপ্রাচ্যের ১২ দেশ ছাড়ার আহ্বান, হরমুজ রক্ষায় ট্রাম্পের উদ্যোগে ফ্রান্সের না মব করে পুলিশে দেওয়া পঙ্গু আ.লীগ নেতা মারা গেলেন কারা হেফাজতে ইরানের জ্বালানিসমৃদ্ধ খার্ক দ্বীপে ভয়াবহ মার্কিন হামলা, চরম প্রতিশোধের শঙ্কা এবার স্থল যুদ্ধে আসছে ২,৫০০ মার্কিন সেনা, ‘উভচর’ যুদ্ধজাহাজ : মোজতবাকে ধরিয়ে দিতে কোটি ডলার পুরস্কার সিঙ্গাপুরে নেওয়া হচ্ছে মির্জা আব্বাসকে আকাশযুদ্ধে ইরানি শাসকদের পতন নাও হতে পারে নেতানিয়াহুর আশঙ্কা, ইরানী নেতাকে হত্যার হুমকি প্রথম ভাষণে মোজতবা খামেনির হুঁশিয়ারি : হরমুজ প্রণালি বন্ধ থাকবে, মধ্যপ্রাচ্যের মার্কিন ঘাঁটি সরাতে হবে ইংল্যান্ডের পেশাদার ক্রিকেট টুর্নামেন্টে খেলবেন মোস্তাফিজ, ১ কোটি ৬৪ লাখ টাকায় কিনল বার্মিংহাম হরমুজ প্রণালিতে আরও ৬ জাহাজে হামলা সংসদের প্রথম অধিবেশন শুরু: স্পিকার হলেন হাফিজ উদ্দিন আহমদ, কীভাবে সম্পন্ন হলো নির্বাচন প্রক্রিয়া? মোজতবা খামেনি এখন কোথায়? ইরানের নতুন সর্বোচ্চ নেতাও আক্রান্ত যুদ্ধের আকাশে নতুন মারণাস্ত্র : লেবাননে সাদা ফসফরাস, ইরানে কালো বৃষ্টি ইরান যুদ্ধ কতদিন চলতে পারে? ‘ফ্যামিলি কার্ড’ কর্মসূচির উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী, কত মানুষ এ সুবিধা পাবেন? কমনওয়েলথ সভায় বাংলাদেশ : রোহিঙ্গা সংকট ও জলবায়ু পরিবর্তন ইস্যু তুললেন পররাষ্ট্রমন্ত্রী সৌদিতে প্রাণ গেল আরও এক বাংলাদেশির বুয়েটে আবার নির্যাতনের ঘটনা : সেহরি খেতে যাওয়া ঢাবি শিক্ষার্থীকে পিটিয়ে থানায় হস্তান্তর ইরানের সর্বোচ্চ নেতা হলেন খামেনিপুত্র মোজতোবা খামেনি, ট্রাম্প কী করবেন? লন্ডনে 'লতা দিয়া ফতা': সৌহার্দ্য ও সম্প্রীতির ব্যতিক্রমী সেহরি আয়োজন ইতিহাস গড়ে টি-টোয়েন্টি বিশ্বকাপ জিতলো ভারত সৌদি আরবে ক্ষেপণাস্ত্র হামলায় বাংলাদেশি নিহত অবশেষে ভারত থেকেই গ্রেপ্তার হাদি হত্যার প্রধান আসামী মুশফিকুল ফজলসহ ইউনূস-সরকারের নিয়োগকৃত ৪ রাষ্ট্রদূতকে প্রত্যাহার

সৌদি আরবে ১ লাখ ২০ হাজার বছর আগের মানুষের পায়ের ছাপ !

প্রকাশিত: ১৩ অক্টোবর ২০২০, ০৫:২২ পিএম

সৌদি আরবে ১ লাখ ২০ হাজার বছর আগের মানুষের পায়ের ছাপ !
সৌদি আরবে ১ লাখ ২০ হাজার বছর আগের মানুষের পায়ের ছাপ খুঁজে পাওয়ার দাবি করেছেন গবেষকেরা। গবেষকেরা বলছেন, উত্তর সৌদি আরবের নেফুদ মরুভূমিতে প্রাচীন পূর্বপুরুষদের ওই পায়ের ছাপের খোঁজ তাঁদের চলাচলের নতুন পথ সম্পর্কে নতুন তথ্য দিতে পারে। যেখানে পায়ের ছাপ মিলেছে, সেখানে একটি অগভীর হ্রদে হোমো সেপিয়েন্সের একটি ছোট্ট দল পানি পান করার জন্য থামত। এএফপির  প্রতিবেদনে এ তথ্য জানানো হয়। সেখানে এখনকার প্রজাতির উট, মহিষ বা হাতির তুলনায় বড় বড় প্রাণীর চারণ বন্ধ করে দেওয়া হয়েছিল। যেসব মানুষের পায়ের ছাপ মিলেছে, তারা বড় বড় স্তন্যপায়ী প্রাণী শিকার করত। তবে তারা এক জায়গায় বেশি দিন থাকত না। তাদের দীর্ঘ যাত্রাপথের নির্দেশক হিসেবে পানির এসব গর্ত ব্যবহার করত। সম্প্রতি  ‘সায়েন্স অ্যাডভান্সেস’ সাময়িকীতে এই  গবেষণাবিষয়ক নিবন্ধ প্রকাশিত হয়। এতে বলা হয়েছে, আফ্রিকা মহাদেশ থেকে বিভিন্ন প্রান্তে পূর্বপুরুষদের ছড়িয়ে পড়ার পথের নতুন তথ্য পাওয়া যাবে। গত দশক  থেকেই গবেষকেরা বলে আসছেন, সৌদি আরবের পরিস্থিতি সব সময় একরকম ছিল না। প্রাকৃতিক জলবায়ু পরিবর্তনের কারণে অনেক সবুজ এবং আর্দ্র অবস্থায় ছিল। শেষ ইন্টারগ্লেসিয়াল যুগে এ অবস্থা সৃষ্টি হয়েছিল। গবেষণা নিবন্ধের সহলেখক রিচার্ড ক্লার্ক-উইলসন ব্যাখ্যা দিয়ে বলেন, ‘যে মরুভূমি এখন আরব উপদ্বীপে বিস্তৃত, তা অতীতের একটি নির্দিষ্ট সময়ে স্থায়ী মিষ্টি জলের হ্রদ এবং নদীসহ বিস্তৃত তৃণভূমিতে রূপ নিয়েছিল।’

                             ছবি :২০০৯ সালে প্রথম আবিস্কৃত হয় ১৯ হাজার বছর আগের মানুষের পায়ের ছাপ

জার্মানির ম্যাক্স প্ল্যাংক ইনস্টিটিউট ফর কেমিক্যাল ইকোলজির গবেষক ম্যাথু স্টুয়ার্ট বার্তা সংস্থা এএফপিকে বলেন, তিনি যখন ২০১৭ সালের গবেষণার মাঠপর্যায়ে কাজ করছিলেন, তখন ওই পায়ের ছাপের খোঁজ পান। আলাথার নামের প্রাচীন এক হ্রদে ওই ছাপ পাওয়া যায়। আবিষ্কার করা শত শত ছাপের মধ্যে সাতটি হোমিনিন হিসেবে চিহ্নিত করা হয়, যার মধ্যে চারটির ক্ষেত্রে অনুরূপ, একে অপরের থেকে দূরত্ব এবং আকারের পার্থক্য দেখা যায়। এ থেকে বোঝা যায়, গবেষকেরা বলেন, তারা যে পায়ের ছাপ পেয়েছেন, তা অপেক্ষাকৃত আধুনিক মানুষের। বুঝা যাচ্ছে,  দুই বা তিনজন একত্রে ভ্রমণ করেছিল। গবেষক স্টুয়ার্ট বলেন, ‘আমরা জানি, ওই হ্রদে মানুষের পাশাপাশি প্রাণীরা আসত। অঞ্চলটিতে কোনো পাথরের সরঞ্জাম মেলেনি। অর্থাৎ, পশুদের কাছ থেকে দূরত্ব বজায় রাখত তারা। মানুষের পায়ের ছাপের সঙ্গে ২৩৩ জীবাশ্ম উদ্ধার করেছেন গবেষকেরা। এ থেকে বোঝা যায়, এখানকার তৃণভোজীরা মাংসাশী প্রাণীর শিকার হয়েছিল। প্রসঙ্গত  ২০০৯ সালে প্রথম আবিস্কৃত হয় ১৯ হাজার বছর আগের মানুষের পায়ের ছাপ। তানজানিয়ার দক্ষিণাঞ্চলের এঙ্গার সেরো এলাকায় ওইসব পায়ের ছাপ এর সন্ধান মিলে। বিশেষজ্ঞদের ধারণা, ৫০০০ থেকে ১৯০০০ বছর আগের অন্তত চারশ পায়ের ছাপ রয়েছে সেখানে।সেখানে প্রথমে মাত্র ৫৬ টি পায়ের ছাপ পাওয়া যায়। পরে মোট চারশ ছাপ পাওয়া যায়। বিজ্ঞানীরা বলছেন, হাজার হাজার বছর আগে তানজানিয়ায় একদল লোক বিচরণ করেছিলেন। তাদের পায়ের ছাপ এখনো রয়েছে। ছাথাম ইউনিভার্সিটির সহকারী অধ্যাপক কেভিন হাতালা বলেছেন, ওই সময় মানুষ কীভাবে চলাচল করতো এবং খাদ্যের জন্য কী ধরনের কৌশল অবলম্বন করতো, তা জানা যাবে। এছাড়াও বিভিন্ন ধরনের জীবাশ্ম, আগ্নেগিরির পাশে চারশ পায়ের ছাপ ওই সময়ের মানুষের আচরণ সম্পর্কে আমাদেরকে জানতে সাহায্য করেছে। [youtube]rVWhHVHD8xY[/youtube]