সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে দুবাই থেকে আসা বাংলাদেশ বিমানের এক যাত্রীর লাগেজ তল্লাশি করে ৬ কেজি ১৪৮ গ্রাম স্বর্ণ জব্দ করেছে কাস্টমস কর্তৃপক্ষ। এ সময় আটক করা হয়েছে পরেন্দ্র দাস নামে এক যাত্রীকে। তার বাড়ি মৌলভীবাজারে।
সিলেট কাস্টমস বিভাগের উপকমিশনার আল আমিন জানান, দুবাই থেকে আসা বাংলাদেশ বিমানের বিজি-২৪৮ সোমবার সকাল ৮টায় সিলেট আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেন।লাগেজ স্ক্যানিংয়ের সময় সন্দেহ হলে পরেন্দ্র দাস নামে এক যাত্রীর লাগেজ খুলে পরীক্ষা করেন তারা। এ সময় তার সঙ্গে একটি জুসার পাওয়া যায়।
জুসারের ওজন দেখে সন্দেহ হলে তা ভেঙে এটির ভেতর থেকে ৩৮টি স্বর্ণের বার ও ১৫টি বারের সমপরিমাণ একটি স্বর্ণের চাকতি খুঁজে পান তারা। উদ্ধারকৃত স্বর্ণের ওজন ৬ কেজি ১৪৮ গ্রাম, যার আনুমানিক মূল্য সাড়ে তিন কোটি টাকা বলে জানান তিনি।
-
আল-আকসায় ঈদের নামাজ হয়নি—ছয় দশকের মধ্যে এক নজিরবিহীন পরিস্থিতি
-
ইরানের গ্যাসক্ষেত্রে ইসরায়েলি হামলার জবাবে চার দেশের ৭ জ্বালানি স্থাপনায় পাল্টা হামলা : ঝুঁকিতে বাংলাদেশ, ভারত ও পাকিস্তান
-
দেড় বছর পর বাসায় ফিরতেই আওয়ামী লীগ নেতা হাসু গ্রেপ্তার
-
গ্যাসক্ষেত্রে পাল্টাপাল্টি হামলা : বিশ্বজুড়ে লাফিয়ে বাড়ছে তেলের দাম, ব্যয় বৃদ্ধির শঙ্কা
-
সৌদি আরবে চাঁদ দেখা যায়নি, ঈদ ২০ মার্চ : বাংলাদেশে কবে?
আরও পড়ুন: