ঢাকা ৩ আষাঢ় ১৪৩৩, বুধবার, ১৭ জুন ২০২৬
ঢাকা ৩ আষাঢ় ১৪৩৩, বুধবার, ১৭ জুন ২০২৬
সর্বশেষ
‘আজকে সংসদ নাই? সংসদে যান’- সিলেটে পৌঁছে এমপিদের বললেন প্রধানমন্ত্রী রোনালদোর যে দুই রেকর্ড ভাঙলেন মেসি নেইমার ফিরলেন অনুশীলনে: ব্রাজিল শিবিরে স্বস্তির হাওয়া মেসির জাদুকরী হ্যাটট্রিকে আর্জেন্টিনার উড়ন্ত শুরু জুলাই গণঅভ্যুত্থানে ভূমিকা: দুই বছর পর জাবির ১২ শিক্ষককে শাস্তি দিল্লি বিমানবন্দরের অভিজ্ঞতা নিয়ে মুখ খুললেন ডা. জাহেদ উর রহমান ইরান-মার্কিন শান্তি চুক্তি নিয়ে অস্বস্তিতে ইসরায়েল, ট্রাম্প-নেতানিয়াহু সম্পর্কে টানাপোড়েন ব্রাজিলের দুঃসংবাদ: গ্রুপ পর্বে খেলতে পারছেন না নেইমার, অনিশ্চয়তা বাড়ছে বিশ্বকাপ ঘিরেও বিদেশি দক্ষ কর্মীদের জন্য যুক্তরাজ্যের নতুন ভিসা সহায়তা, মিলবে ৫ হাজার পাউন্ড পর্যন্ত প্রধানমন্ত্রীর উপদেষ্টার দিল্লিতে প্রবেশে বাধা: কী পদক্ষেপ নেবে বাংলাদেশ কেমন খেলল ব্রাজিল : মরক্কোর কাছে হোঁচট, ড্র দিয়ে বিশ্বকাপ মিশন শুরু ট্রাম্পের দাবি আজই চুক্তি সই, ইরানের ভিন্ন সুর আর্জেন্টিনার খেলা কখন, কবে, কার সঙ্গে—পূর্ণ সূচি ও সম্ভাব্য পথচিত্র ব্রাজিলের খেলা কখন, কবে, কার সঙ্গে—পূর্ণ সূচি ও সম্ভাব্য পথচিত্র মারা গেছেন পপ আর্টের কিংবদন্তি ব্রিটিশ চিত্রশিল্পী ডেভিড হকনি টরন্টো বাংলা পাড়া টুর্নামেন্ট: টানা দ্বিতীয়বার চ্যাম্পিয়ন বিয়ানীবাজার বিশ্বকাপ ফুটবল ২০২৬ : কোন ম্যাচ কখন ,কোথায় অনুষ্ঠিত হবে? ৩০ বছর পর সালমান শাহর দেহাবশেষ তোলার আদেশ হেলিকপ্টার হারিয়ে ইরানে মার্কিন হামলা, বাহরাইন ও জর্ডানে পাল্টা হামলা ইরানের আওয়ামী লীগ নেতাকর্মীরা স্থানীয় নির্বাচনে অংশ নিতে পারবেন ইসরায়েলে ফের ক্ষেপণাস্ত্র হামলা: ইরানের সঙ্গে যুক্ত হলো হুতিরা বিশ্বকাপ ২০২৬: ফেভারিট কারা, চমক দেখাবে কোন দল? শুরু হচ্ছে ফুটবল বিশ্বকাপ : কোন দেশের খেলা কখন—জেনে নিন রামিসা ধর্ষণ-হত্যার ১৯ দিনের মাথায় সোহেল-স্বপ্না দম্পতির ফাঁসির রায় হোয়াইট হাউসের কাছে ফের গুলি, বন্দুকধারী নিহত ট্রাম্প কি ইরান যুদ্ধে হারছেন? হামে প্রতিদিন গড়ে ৭ শিশুর প্রাণহানি : রাজশাহী থেকে যেভাবে দেশজুড়ে ছড়াল লন্ডনে বাবু-রুপাসহ গ্রেপ্তার সাংবাদিকদের মুক্তির দাবি, অন্তর্বর্তী সরকারের নিন্দা যুক্তরাষ্ট্রের নতুন নিয়ম : গ্রিন কার্ড পেতে বিদেশিদের দেশে ফিরতে হবে হামে শিশু মৃত্যু বাড়ছেই: টিকার ঘাটতি নিয়ে ইউনিসেফের ৫ চিঠিতেও সতর্ক হয়নি ইউনূস সরকার

লন্ডনে মন্তব্য :গোলাপগঞ্জ পৌর মেয়র রাবেল বরখাস্ত

প্রকাশিত: ০৭ ডিসেম্বর ২০২১, ০৫:৫৯ এএম

লন্ডনে মন্তব্য :গোলাপগঞ্জ পৌর মেয়র রাবেল বরখাস্ত
সিলেটের গোলাপগঞ্জ পৌরসভার মেয়র মো. আমিনুল ইসলাম রাবেলকে সাময়িক বরখাস্ত করেছে স্থানীয় সরকার বিভাগ। আজ সোমবার উপ সচিব মোহাম্মদ ফারুক হোসেন স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ আদেশ জারি করা হয়। তার বিরুদ্ধে ছুটি নিয়ে বিদেশে গিয়ে গ্রেটার সিলেট ডেভেলপমেন্ট ফোরাম আয়োজিত মতবিনিময় সভায় সরকার ও স্থানীয় সরকার বিভাগের বিরুদ্ধে জনহানিকর বক্তব্য দেওয়ার অভিযোগ রয়েছে। প্রজ্ঞাপনে বলা হয়েছে, এ ধরনের জনহানিকর বক্তব্য স্থানীয় সরকার (পৌরসভা) আইন, ২০০৯ এর ধারা ৩২ এর (খ) ও (ঘ) অনুযায়ী মেয়র পদ থেকে অপসারণযোগ্য অপরাধ। এ আদেশ যথাযথ কর্তৃপক্ষের অনুমোদনক্রমে জারি করা হয়েছে এবং তা দ্রুত কার্যকর হবে বলেও জানানো হয়েছে প্রজ্ঞাপনে। গোলাপগঞ্জ পৌরসভার উপ-নির্বাচনে মেয়র পদে আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী হিসেবে জয়ী হয়েছিলেন আমিনুল ইসলাম। তিনি যুক্তরাজ্য যুবলীগের যুগ্ম সম্পাদক। গোলাপগঞ্জ পৌরসভার মেয়র আমিনুল ইসলাম রাবেল বর্তমানে যুক্তরাজ্য সফরে রয়েছেন। গত ২৪ নভেম্বর প্রবাসীদের সংগঠন গ্রেটার সিলেট ডেভলপমেন্ট অ্যান্ড ওয়েলফেয়ার কাউন্সিল আয়োজিত মতবিনিময় সভায় দেওয়া বক্তব্যে তিনি স্থানীয় সরকার মন্ত্রণালয়, আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরকে নিয়ে বিতর্কিত মন্তব্য করেন। এসময় তিনি মন্ত্রী ও সচিবদের নিয়ে বিরুদ্ধে ৫ পার্সেন্ট দিয়ে ‘ফান্ডিং’ আনার অভিযোগ তুলেন। তার এ বক্তব্য দেশ বিদেশে আলোচনার ঝড় তুলে। দেশে প্রচুর পরিমাণ দুর্নীতি হচ্ছে অভিযোগ করে তিনি আরো বলেন, ‘দেশে এখনও প্রচুর পরিমাণে দুর্নীতি চলছে। প্রচুর। আমরা যারা জনপ্রতিনিধি তারা বরাদ্দ আনতে মন্ত্রণালয়ে যাই। সচিবের সঙ্গে সভা করি, এলজিআরডি মন্ত্রীর সঙ্গে সভা করি। তাদের কাছ থেকে বরাদ্দ আনতে হয়। এক্ষেত্রে বিরাট পার্সেন্টেজ দিয়ে আনতে হয়। আপনি ১০০ কোটি আনলেন, ৫ ভাগ দিয়ে আসলেন। এ বিষয়গুলা বাস্তব।’ এরপর তিনি বলেন, ‘তিনজন মন্ত্রী, তিনজন সচিব তাদের একটা গ্রæপ আছে। তাদের ৫ শতাংশ দিয়ে বরাদ্দ আনতে হয়। ৫ শতাংশ দিয়ে আনলে এই টাকা আপনি বের করবেন কোথা থেকে।