ঢাকা ৩ চৈত্র ১৪৩২, মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬
ঢাকা ৩ চৈত্র ১৪৩২, মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬
সর্বশেষ
মধ্যপ্রাচ্যের যুদ্ধে জড়াবে না যুক্তরাজ্য, জার্মানি ও গ্রিস আরব আমিরাতে বাংলাদেশিসহ ৩৫ জন গ্রেপ্তার শব্দের চেয়ে ১৩ গুণ দ্রুত ক্ষেপণাস্ত্র দিয়ে ইসরায়েলে ইরানের হামলা, দুবাই বিমানবন্দরে ফ্লাইট স্থগিত অস্কারে সেরা সিনেমা ডিক্যাপ্রিওর ‘ওয়ান ব্যাটল আফটার অ্যানাদার’ কেন্দ্রীয় শহীদ মিনারে প্রকাশ্যে গুলি: কলেজছাত্রকে হত্যা ৪২ জেলা পরিষদের চেয়ারম্যান পদে প্রশাসক বসালো সরকার মার্কিনীদের মধ্যপ্রাচ্যের ১২ দেশ ছাড়ার আহ্বান, হরমুজ রক্ষায় ট্রাম্পের উদ্যোগে ফ্রান্সের না মব করে পুলিশে দেওয়া পঙ্গু আ.লীগ নেতা মারা গেলেন কারা হেফাজতে ইরানের জ্বালানিসমৃদ্ধ খার্ক দ্বীপে ভয়াবহ মার্কিন হামলা, চরম প্রতিশোধের শঙ্কা এবার স্থল যুদ্ধে আসছে ২,৫০০ মার্কিন সেনা, ‘উভচর’ যুদ্ধজাহাজ : মোজতবাকে ধরিয়ে দিতে কোটি ডলার পুরস্কার সিঙ্গাপুরে নেওয়া হচ্ছে মির্জা আব্বাসকে আকাশযুদ্ধে ইরানি শাসকদের পতন নাও হতে পারে নেতানিয়াহুর আশঙ্কা, ইরানী নেতাকে হত্যার হুমকি প্রথম ভাষণে মোজতবা খামেনির হুঁশিয়ারি : হরমুজ প্রণালি বন্ধ থাকবে, মধ্যপ্রাচ্যের মার্কিন ঘাঁটি সরাতে হবে ইংল্যান্ডের পেশাদার ক্রিকেট টুর্নামেন্টে খেলবেন মোস্তাফিজ, ১ কোটি ৬৪ লাখ টাকায় কিনল বার্মিংহাম হরমুজ প্রণালিতে আরও ৬ জাহাজে হামলা সংসদের প্রথম অধিবেশন শুরু: স্পিকার হলেন হাফিজ উদ্দিন আহমদ, কীভাবে সম্পন্ন হলো নির্বাচন প্রক্রিয়া? মোজতবা খামেনি এখন কোথায়? ইরানের নতুন সর্বোচ্চ নেতাও আক্রান্ত যুদ্ধের আকাশে নতুন মারণাস্ত্র : লেবাননে সাদা ফসফরাস, ইরানে কালো বৃষ্টি ইরান যুদ্ধ কতদিন চলতে পারে? ‘ফ্যামিলি কার্ড’ কর্মসূচির উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী, কত মানুষ এ সুবিধা পাবেন? কমনওয়েলথ সভায় বাংলাদেশ : রোহিঙ্গা সংকট ও জলবায়ু পরিবর্তন ইস্যু তুললেন পররাষ্ট্রমন্ত্রী সৌদিতে প্রাণ গেল আরও এক বাংলাদেশির বুয়েটে আবার নির্যাতনের ঘটনা : সেহরি খেতে যাওয়া ঢাবি শিক্ষার্থীকে পিটিয়ে থানায় হস্তান্তর ইরানের সর্বোচ্চ নেতা হলেন খামেনিপুত্র মোজতোবা খামেনি, ট্রাম্প কী করবেন? লন্ডনে 'লতা দিয়া ফতা': সৌহার্দ্য ও সম্প্রীতির ব্যতিক্রমী সেহরি আয়োজন ইতিহাস গড়ে টি-টোয়েন্টি বিশ্বকাপ জিতলো ভারত সৌদি আরবে ক্ষেপণাস্ত্র হামলায় বাংলাদেশি নিহত অবশেষে ভারত থেকেই গ্রেপ্তার হাদি হত্যার প্রধান আসামী মুশফিকুল ফজলসহ ইউনূস-সরকারের নিয়োগকৃত ৪ রাষ্ট্রদূতকে প্রত্যাহার

লন্ডনে ভারতীয় হাইকমিশনের সামনে 'কাশ্মীর ফ্রিডম মার্চ' বিক্ষোভ

প্রকাশিত: ০৪ সেপ্টেম্বর ২০১৯, ০৪:০৯ পিএম

লন্ডনে ভারতীয় হাইকমিশনের সামনে 'কাশ্মীর ফ্রিডম মার্চ' বিক্ষোভ
লন্ডনে ভারতীয় হাইকমিশনের বাইরে বিক্ষোভ হয়েছে। এ সময় বিক্ষোভকারীরা হাইকমিশনের ভবন লক্ষ্য করে ডিম, টমেটো, পাথর, বোতল ছুড়েছে। এতে বেশ কয়েকটি জানালা ক্ষতিগ্রস্ত হয়েছে। কাশ্মীরে স্বায়ত্তশাসন বাতিলের প্রতিবাদে মঙ্গলবার এই বিক্ষোভ হয়। এতে প্রায় ১০ হাজার বৃটিশ নাগরিক অংশ নেন বলে জানিয়েছে টাইমস অব ইন্ডিয়া। কয়েক সপ্তাহের মধ্যে এটি এমন দ্বিতীয় বিক্ষোভ। রিপোর্টে বলা হয়েছে, বৃটেনের বিভিন্ন স্থানে বসবাসকারী শত শত মানুষ বাসে করে রাজধানী লন্ডনে সমবেত হন। এরপর তারা বিক্ষোভ করেন। আয়োজন করে বৃটিশ কাশ্মীরি গ্রুপ। বিক্ষোভের নাম দেয়া হয় ‘কাশ্মীর ফ্রিডম মার্চ’। পার্লামেন্ট চত্বর থেকে তা শুরু হয়ে ডাউনিং স্ট্রিট অতিক্রম করে ভারতীয় হাই কমিশনের সামনে গিয়ে সমবেত হয় ওই বিক্ষোভ। এতে নেতৃত্ব দেন বৃটেনের বিরোধী দল লেবারের কিছু এমপিও। বিক্ষোভকারীদের হাতে ছিল আজাদ কাশ্মীর ও খালিস্তানের পতাকা ও প্লাকার্ড। এতে লেখা ছিল ‘কাশ্মীরে গোলা নিক্ষেপ বন্ধ কর’ ‘দখলদারিত্ব বন্ধ কর’ ‘কাশ্মীর ইস্যুতে এখনই পদক্ষেপ নিতে হবে জাতিসংঘকে’ ‘কাশ্মীরে যুদ্ধাপরাধ বন্ধ কর’। এ ছাড়া ‘আমরা স্বাধীনতা চাই’ এবং ‘আজাদী’ স্লোগান দিতে থাকেন তারা। বিক্ষোভে নেতৃত্বদানকারী বৃটেনের বার্মিংহাম হগ হিলের লেবার দলীয় এমপি লিয়াম বায়ার্ন ভারতকে উদ্দেশ্য করে বলেছেন, আপনারা একটি পার্লামেন্টের কণ্ঠকে স্তব্ধ করার চেষ্টা করতে পারেন। কিন্তু মানুষের কণ্ঠকে স্তব্ধ করতে পারেন না। আমাদের শহরগুলোতে এবং জাতিসংঘে বিক্ষোভ অব্যাহত রাখবো, যতক্ষণ না কাশ্মীরের মানুষের প্রতি ন্যায়বিচার করা হবে। সঙ্কট সমাধানে দ্বিপক্ষীয় সমঝোতার বিষয়টি এখন মৃত। এখন সমাধান হতে হবে বহুপক্ষীয়। এ ছাড়া বায়ার্ন একটি পিটিশনে মানুষের নাম সংগ্রহের পরিকল্পনা করছেন, যা তুলে দেয়া হবে হাউজ অব কমন্সে। তাতে বৃটিশ সরকারকে আহ্বান জানানো হবে কমনওয়েলথ ও জাতিসংঘের মাধ্যমে কাশ্মীরের বিশেষ মর্যাদা, বেসামরিকীকরণ, যোগাযোগ পুনঃস্থাপন করতে। সেখানে অবিলম্বে মানবাধিকারের পর্যবেক্ষকদের প্রবেশের অনুমতি দিতে ভারত সরকারের কাছে জরুরি ভিত্তিতে আহ্বান জানাতে বলা হবে। এই বিক্ষোভ থেকে কোনো ব্যক্তিকে টার্গেট করা হয়নি। তবে বিক্ষোভকারীরা ভারতীয় হাইকমিশনকে লক্ষ্য করে ডিম, টমেটো, জুতা, ইটপাথর, ধোয়া বোমা ও বোতল ছুড়েছে। এতে হাইকমিশনের বেশ কয়েকটি জানালা ক্ষতিগ্রস্ত হয়েছে। টুইটারে এসব জানালার ছবি পোস্ট করেছে হাইকমিশন। লন্ডনের মেট্রোপলিটন পুলিশের মুখপাত্র বলেছে, এ ঘটনায় গ্রেপ্তার করা হয়েছে দু’জনকে। লন্ডনের মেয়র সাদিক খান টুইটে হামলার নিন্দা জানিয়েছেন। তিনি এমন আচরণকে অগ্রহণযোগ্য বলে আখ্যায়িত করেছেন।