ঢাকা ৩ আষাঢ় ১৪৩৩, বুধবার, ১৭ জুন ২০২৬
ঢাকা ৩ আষাঢ় ১৪৩৩, বুধবার, ১৭ জুন ২০২৬
সর্বশেষ
‘আজকে সংসদ নাই? সংসদে যান’- সিলেটে পৌঁছে এমপিদের বললেন প্রধানমন্ত্রী রোনালদোর যে দুই রেকর্ড ভাঙলেন মেসি নেইমার ফিরলেন অনুশীলনে: ব্রাজিল শিবিরে স্বস্তির হাওয়া মেসির জাদুকরী হ্যাটট্রিকে আর্জেন্টিনার উড়ন্ত শুরু জুলাই গণঅভ্যুত্থানে ভূমিকা: দুই বছর পর জাবির ১২ শিক্ষককে শাস্তি দিল্লি বিমানবন্দরের অভিজ্ঞতা নিয়ে মুখ খুললেন ডা. জাহেদ উর রহমান ইরান-মার্কিন শান্তি চুক্তি নিয়ে অস্বস্তিতে ইসরায়েল, ট্রাম্প-নেতানিয়াহু সম্পর্কে টানাপোড়েন ব্রাজিলের দুঃসংবাদ: গ্রুপ পর্বে খেলতে পারছেন না নেইমার, অনিশ্চয়তা বাড়ছে বিশ্বকাপ ঘিরেও বিদেশি দক্ষ কর্মীদের জন্য যুক্তরাজ্যের নতুন ভিসা সহায়তা, মিলবে ৫ হাজার পাউন্ড পর্যন্ত প্রধানমন্ত্রীর উপদেষ্টার দিল্লিতে প্রবেশে বাধা: কী পদক্ষেপ নেবে বাংলাদেশ কেমন খেলল ব্রাজিল : মরক্কোর কাছে হোঁচট, ড্র দিয়ে বিশ্বকাপ মিশন শুরু ট্রাম্পের দাবি আজই চুক্তি সই, ইরানের ভিন্ন সুর আর্জেন্টিনার খেলা কখন, কবে, কার সঙ্গে—পূর্ণ সূচি ও সম্ভাব্য পথচিত্র ব্রাজিলের খেলা কখন, কবে, কার সঙ্গে—পূর্ণ সূচি ও সম্ভাব্য পথচিত্র মারা গেছেন পপ আর্টের কিংবদন্তি ব্রিটিশ চিত্রশিল্পী ডেভিড হকনি টরন্টো বাংলা পাড়া টুর্নামেন্ট: টানা দ্বিতীয়বার চ্যাম্পিয়ন বিয়ানীবাজার বিশ্বকাপ ফুটবল ২০২৬ : কোন ম্যাচ কখন ,কোথায় অনুষ্ঠিত হবে? ৩০ বছর পর সালমান শাহর দেহাবশেষ তোলার আদেশ হেলিকপ্টার হারিয়ে ইরানে মার্কিন হামলা, বাহরাইন ও জর্ডানে পাল্টা হামলা ইরানের আওয়ামী লীগ নেতাকর্মীরা স্থানীয় নির্বাচনে অংশ নিতে পারবেন ইসরায়েলে ফের ক্ষেপণাস্ত্র হামলা: ইরানের সঙ্গে যুক্ত হলো হুতিরা বিশ্বকাপ ২০২৬: ফেভারিট কারা, চমক দেখাবে কোন দল? শুরু হচ্ছে ফুটবল বিশ্বকাপ : কোন দেশের খেলা কখন—জেনে নিন রামিসা ধর্ষণ-হত্যার ১৯ দিনের মাথায় সোহেল-স্বপ্না দম্পতির ফাঁসির রায় হোয়াইট হাউসের কাছে ফের গুলি, বন্দুকধারী নিহত ট্রাম্প কি ইরান যুদ্ধে হারছেন? হামে প্রতিদিন গড়ে ৭ শিশুর প্রাণহানি : রাজশাহী থেকে যেভাবে দেশজুড়ে ছড়াল লন্ডনে বাবু-রুপাসহ গ্রেপ্তার সাংবাদিকদের মুক্তির দাবি, অন্তর্বর্তী সরকারের নিন্দা যুক্তরাষ্ট্রের নতুন নিয়ম : গ্রিন কার্ড পেতে বিদেশিদের দেশে ফিরতে হবে হামে শিশু মৃত্যু বাড়ছেই: টিকার ঘাটতি নিয়ে ইউনিসেফের ৫ চিঠিতেও সতর্ক হয়নি ইউনূস সরকার

লন্ডনে বাংলাদেশ-ভারত মৈত্রী দিবস উদযাপন

প্রকাশিত: ০৮ ডিসেম্বর ২০২১, ১২:০৫ এএম

লন্ডনে বাংলাদেশ-ভারত মৈত্রী দিবস উদযাপন
বাংলাদেশ ও ভারতের বন্ধুত্বপূর্ণ কূটনৈতিক সম্পর্কের ৫০ বছর পূর্তি ও মৈত্রী দিবস উদযাপনে যুক্তরাজ্যস্থ বাংলাদেশ হাই কমিশন ও ভরতীয় হাই কমিশন গতকাল সোমবার যৌথভাবে এক বিশেষ অভ্যর্থনা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করে। ১৯৭১ সালের ৬ ডিসেম্বর ভারত বাংলাদেশকে একটি স্বাধীন ও সার্বভৌম রাষ্ট্রের স্বীকৃতি প্রদান করে। ২০২১ সালের মার্চ মাসে বাংলাদেশে এক রাষ্ট্রীয়  সফরের সময় ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর এক প্রস্তাবে এই বিশেষ দিনটিকে প্রতি বছর যৌথভাবে ভারত-বাংলাদেশ মৈত্রী দিবস হিসেবে উদযাপনের সিদ্ধান্ত নেয়া হয়। এ উপলক্ষে সোমবার আয়োজিত বিশেষ অনুষ্ঠানে সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনার আন্তর্জাতিক সম্পর্ক বিষয়ক উপদেষ্টা ড. গওহর রিজভী ও যুক্তরাজ্যের কনজারভেটিব পার্টির কো-চেয়ার ওলিভার ডাউডেন। বক্তব্য রাখেন লর্ড সরাজ পল, লর্ড গাঢিয়া, লর্ড ডীন গডসন ও লর্ড কারেন বিলিমোরিয়া। বাংলাদেশের হাই কমিশনার সাইদা মুনা তাসনীম তাঁর বক্তব্যে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও ৭১-এর মহান মুক্তিযুদ্ধের বীর শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা জ্ঞাপন করেন এবং মুক্তিযুদ্ধের সময়ে ভারতের ঐতিহাসিক সমর্থনের কথা বিশেষভাবে উল্লেখ করেন। তিনি বলেন, ভারত ও বাংলাদেশের সুগভীর বন্ধুত্বপূর্ণ সম্পর্কের ভিত্তি হচ্ছে দুদেশের মাটি ও মানুষের সম্পর্ক। দুদেশের মধ্যে যেমন অভিন্ন চুয়ান্নটি নদী প্রবাহমান, তেমনি অভিন্ন ধারায় প্রবাহমান উভয় দেশের মানুষের পারস্পরিক ভালোবাসা, শ্রদ্ধা ও আবেগ। হাই কমিশনার বলেন, আমাদের জাতির পিতা বঙ্গবন্ধু এবং ভারতের জাতির পিতা মহাত্মা গান্ধী যে শান্তি, অহিংসা ও মানবতার মহান আদর্শে দুদেশের মানুষকে উজ্জীবিত করে গেছেন তা বাংলাদেশ ও ভারতের বন্ধুত্বপূর্ণ সম্পর্ককে আগামী দিনগুলোও আরো সুগভীর করবে ও নতুন উচ্চতায় নিয়ে যাবে। অনুষ্ঠানে স্বাগত বক্তব্যে জাতির পিতা বঙ্গবন্ধুর প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করে ভারতের হাই কমিশনার গায়ত্রি ইসার কুমার বলেন, ১৯৭১ সালে বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামে সহযোগিতা করার জন্য ভারতের সরকার ও জনগণ গর্বিত । তিনি তাঁর বক্তব্যে উভয় দেশের মধ্যে বিরাজমান বহুমাত্রিক ও গভীর সম্পর্কের কথা তুলে ধরে তা আগামী দিনগুলোতেও অব্যাহত থাকবে বলে উল্লেখ করেন। অভ্যর্থনা অনুষ্ঠানের বিশেষ আকর্ষণ ছিলো উপমহাদেশের প্রখ্যাত সংগীত শিল্পী রুনা লায়লার দেশাত্ববোধক সংগীত পরিবেশনা, যা উপস্থিত সবাইকে বিমুগ্ধ করে। এছাড়া ব্রিটিশ-বাংলাদেশি ও ব্রিটিশ-ভারতীয় শিল্পীরা দেশাত্ববোধক গান ও নাচ পরিবেশন করেন। বাংলাদেশ ও ভারতের সম্পর্কের ওপর একটি তথ্যচিত্র প্রদর্শন করা হয়। অনুষ্ঠানের শুরুতে অতিথিরা একাত্তরের মুক্তিযুদ্ধে মহান শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে এক মিনিট নীরবতা পালন করেন।