ঢাকা ৩০ জ্যৈষ্ঠ ১৪৩৩, শনিবার, ১৩ জুন ২০২৬
ঢাকা ৩০ জ্যৈষ্ঠ ১৪৩৩, শনিবার, ১৩ জুন ২০২৬
সর্বশেষ
আর্জেন্টিনার খেলা কখন, কবে, কার সঙ্গে—পূর্ণ সূচি ও সম্ভাব্য পথচিত্র ব্রাজিলের খেলা কখন, কবে, কার সঙ্গে—পূর্ণ সূচি ও সম্ভাব্য পথচিত্র মারা গেছেন পপ আর্টের কিংবদন্তি ব্রিটিশ চিত্রশিল্পী ডেভিড হকনি টরন্টো বাংলা পাড়া টুর্নামেন্ট: টানা দ্বিতীয়বার চ্যাম্পিয়ন বিয়ানীবাজার বিশ্বকাপ ফুটবল ২০২৬ : কোন ম্যাচ কখন ,কোথায় অনুষ্ঠিত হবে? ৩০ বছর পর সালমান শাহর দেহাবশেষ তোলার আদেশ হেলিকপ্টার হারিয়ে ইরানে মার্কিন হামলা, বাহরাইন ও জর্ডানে পাল্টা হামলা ইরানের আওয়ামী লীগ নেতাকর্মীরা স্থানীয় নির্বাচনে অংশ নিতে পারবেন ইসরায়েলে ফের ক্ষেপণাস্ত্র হামলা: ইরানের সঙ্গে যুক্ত হলো হুতিরা বিশ্বকাপ ২০২৬: ফেভারিট কারা, চমক দেখাবে কোন দল? শুরু হচ্ছে ফুটবল বিশ্বকাপ : কোন দেশের খেলা কখন—জেনে নিন রামিসা ধর্ষণ-হত্যার ১৯ দিনের মাথায় সোহেল-স্বপ্না দম্পতির ফাঁসির রায় হোয়াইট হাউসের কাছে ফের গুলি, বন্দুকধারী নিহত ট্রাম্প কি ইরান যুদ্ধে হারছেন? হামে প্রতিদিন গড়ে ৭ শিশুর প্রাণহানি : রাজশাহী থেকে যেভাবে দেশজুড়ে ছড়াল লন্ডনে বাবু-রুপাসহ গ্রেপ্তার সাংবাদিকদের মুক্তির দাবি, অন্তর্বর্তী সরকারের নিন্দা যুক্তরাষ্ট্রের নতুন নিয়ম : গ্রিন কার্ড পেতে বিদেশিদের দেশে ফিরতে হবে হামে শিশু মৃত্যু বাড়ছেই: টিকার ঘাটতি নিয়ে ইউনিসেফের ৫ চিঠিতেও সতর্ক হয়নি ইউনূস সরকার শেখ হাসিনা সাক্ষাৎকার : গণতান্ত্রিক পরিবেশ ফিরিয়ে আনার গর্ব নিয়ে দেশে ফিরব আ.লীগের ব্যাক করা নিয়ে মাহফুজের পোস্ট, যা লিখলেন প্রবাসীকে বাসায় ডেকে হত্যা: প্রেমিকার হাতে ভয়াবহ খণ্ডিত লাশ তনু হত্যা মামলায় নতুন চাঞ্চল্যকর তথ্য: ডিএনএ পরীক্ষায় আরও এক পুরুষের রক্ত শনাক্ত ছাত্রদল-এনসিপি উত্তেজনা, চট্টগ্রাম নগরীতে মিছিল-মিটিং নিষিদ্ধ কারিনা কায়সার: হাসিমাখা মুখের মেয়েটি নিথর হয়ে গেল ফেসবুকে ‘হা হা’ রিঅ্যাক্ট দেওয়ায় বিএনপি কর্মীদের হামলা: সন্তানকে বাঁচাতে গিয়ে মায়ের মৃত্যু শেষ বিশ্বকাপে মেসি-রোনালদো: কোয়ার্টার ফাইনালেই কি দেখা হচ্ছে দুই মহাতারকার? প্রিন্স উইলিয়ামের কাছ থেকে এমবিই সম্মাননা গ্রহণ করলেন আবু তাহের আরব আমিরাতে ঈদুল আজহা হতে পারে ২৭ মে প্রবাসী কার্ড কারা পাবেন, কী কী সুবিধা থাকছে? ওমানে মর্মান্তিক মৃত্যু: বিয়ের কেনাকাটায় গিয়ে প্রাণ হারালেন চট্টগ্রামের ৪ ভাই

লন্ডনে ইলিয়াস কাঞ্চনের বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদে সভা

প্রকাশিত: ৩০ নভেম্বর ২০১৯, ১১:৪৭ পিএম

লন্ডনে ইলিয়াস কাঞ্চনের বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদে সভা
নিরাপদ সড়ক চাই আন্দোলনের প্রতিষ্ঠাতা  ইলিয়াস কাঞ্চনের বিরুদ্ধে সম্প্রতি কতিপয়  স্বার্থন্নেষী ও অসাধু পরিবহন মালিক, নেতা, ব্যবসায়ী, শ্রমিক ও মধ্যসত্বভোগী তার ছবিতে জুতোর মালা পরিয়ে কুশপুত্তলিকা দাহ ও মিথ্যা অপপ্রচারের প্রতিবাদে নিরাপদ সড়ক চাই (নিসচা) যুক্তরাজ্য শাখা ২৬ নভেম্বর মঙ্গলবার লন্ডনের স্থানীয় একটি রেস্টুরেন্টে এক প্রতিবাদ সভার আয়োজন করে । নিসচা যুক্তরাজ্যের সভাপতি আব্দুল হেলাল চৌধুরী সেলিম এর সভাপতিত্বে ও মোহাম্মদ শাহজাহান এর পরিচালনায় অনুষ্ঠানে অতিথি ছিলেন বিশিষ্ট ব্যবসায়ী ও কমিউনিটি নেতা  হীরা মিয়া, জালালাবাদ এসোসিয়েশন ইউকে ও জি এস সি সাউথ ইস্ট রিজিওনের সহ সাধারণ সম্পাদক কমিউনিটি অ্যাক্টিভিস্ট মুহিব উদ্দিন চৌধুরী, বিশিষ্ট ব্যবসায়ী কমিউনিটি নেতা আনছার মিয়া । আশেক বক্স এর কোরআন তেলাওয়াতের মাধ্যমে অনুষ্ঠিত সভায় আরো বক্তব্য রাখেন, বিশিষ্ট মুক্তিযোদ্ধা মজুমদার আলী,আছাওর আলী, শেখ মোহাম্মদ আলী, সোহেল আহমদ, মো. আব্দুর রহিম, আব্দুল আজাদ, কাজী তাজ উদ্দীন আকমল, মো. শরিফ রানা, তোফায়েল আহমেদ, শাহাব উদ্দীন,ইমরান আলী,সোহেল খান, আশিক বক্স, হাসান চৌধুরী, মো: তাইফ সরওয়ার, জুয়েলুর রহমান চৌধুরী, রুমেল খান, সৈয়দ হুসেইন প্রমুখ । সভায় বক্তারা বলেন ۔ যারা রাষ্ট্র ও আইনের প্রতি শ্রদ্ধাশীল নয় এবং দেশের মঙ্গল চায় না- তারাই ইলিয়াস কাঞ্চনের কুশপত্তলিকা দাহ করেছে এবং অপপ্রচার চালাচ্ছে l সভায় বক্তারা যেকোনো প্রয়োজনে ইলিয়াস কাঞ্চনের পাশে থাকার প্রতিশ্রুতি ব্যক্ত করে বলেন, ইলিয়াস কাঞ্চন নিরাপদ সড়ক চাই আইন বাস্তবায়নের লক্ষ্যে দীর্ঘদিন ধরে সরকারকে প্রস্তাব করে আসছেন । সম্প্রতি সরকার  ইলিয়াছ কাঞ্চন এর প্রস্তাবিত অনেক শর্তই আইনের আওতায় এনে সড়ক আইন পাস করেছে এবং সেই আইনে কঠোর শাস্তির ব্যবস্থা রয়েছে । দেশের জনগণ ও ইলিয়াস কাঞ্চন সেই আইনের প্রতি সমর্থন করেছেন। কিন্ত কতিপয় কিছু অসাধু শ্রমিক-মালিক এসব আইন কে মেনে নিতে পারছেন না এবং ঈর্ষান্বিত হয়ে ইলিয়াছ কাঞ্চনের বিরূদ্ধে বিভিন্ন ধরনের মিথ্যা অপপ্রচার চালাচ্ছে ।এবং তাঁর কুশপত্তলিকা দাহ করেছে । এই অপপ্রচার আইন ও রাষ্ট্রের বিরুদ্ধে । নিরাপদ সড়ক চাই আন্দোলনের প্রতিষ্ঠাতা ইলিয়াছ কাঞ্চন দীর্ঘ ২৬ বছর ধরে ১৯৯৩ সাল থেকে আজ অব্দি ‘জীবনের আগে জীবিকা নয়,সড়ক দুর্ঘটনা আর নয়,পথ যেন হয় শান্তির, মৃত্যুর নয়’- এই সত্যকে বাস্তবায়ন করতে দিনরাত পরিশ্রম করে যাচ্ছেন। বাংলাদেশের একজন সেলেব্রেটি, একুশে পদকপ্রাপ্ত হয়েও রাস্তায় মাইকিং করে চালক ও পথচারী মানুষদেরকে বুঝাচ্ছেন- কীভাবে সড়কের বিভিন্ন দুর্ঘটনা থেকে বাঁচতে হবে। সভায় বক্তারা, ইলিয়াস কাঞ্চনের নামে অপপ্রচারে প্রতিবাদ অপপ্রচারকারীদের শাস্তির দাবী এবং ওইসব লোকদের যারা দেশ ও জনগণের কল্যাণে বানানো আইন প্রয়োগে বাধা প্রদান করছে এবং ইলিয়াস কাঞ্চনের বিরুদ্ধে মিথ্যা অপপ্রচার চালাচ্ছে তাদের বিরুদ্ধে শাস্তির দাবি করেন।