ঢাকা ৭ চৈত্র ১৪৩২, শনিবার, ২১ মার্চ ২০২৬
ঢাকা ৭ চৈত্র ১৪৩২, শনিবার, ২১ মার্চ ২০২৬
সর্বশেষ
এক বছর পর ভারতের পররাষ্ট্রমন্ত্রীর সাক্ষাৎ পেলেন বাংলাদেশের হাই কমিশনার আল-আকসায় ঈদের নামাজ হয়নি—ছয় দশকের মধ্যে এক নজিরবিহীন পরিস্থিতি ইরানের গ্যাসক্ষেত্রে ইসরায়েলি হামলার জবাবে চার দেশের ৭ জ্বালানি স্থাপনায় পাল্টা হামলা : ঝুঁকিতে বাংলাদেশ, ভারত ও পাকিস্তান দেড় বছর পর বাসায় ফিরতেই আওয়ামী লীগ নেতা হাসু গ্রেপ্তার গ্যাসক্ষেত্রে পাল্টাপাল্টি হামলা : বিশ্বজুড়ে লাফিয়ে বাড়ছে তেলের দাম, ব্যয় বৃদ্ধির শঙ্কা সৌদি আরবে চাঁদ দেখা যায়নি, ঈদ ২০ মার্চ : বাংলাদেশে কবে? ঈদের দিন সারা দেশে বৃষ্টির আশঙ্কা ইরান যুদ্ধের প্রতিবাদে পদত্যাগ করলেন মার্কিন শীর্ষ নিরাপত্তা কর্মকর্তা ইরান যুদ্ধ: আরব আমিরাতে নিহতদের মধ্যে বাংলাদেশ ছাড়াও আছেন নেপালি, পাকিস্তানি ব্রাজিল স্কোয়াড থেকে ছিটকে গেলেন নেইমার পুতিনের আমন্ত্রণে মস্কোয় চিকিৎসা নিচ্ছেন মোজতবা খামেনি বাগদাদের মার্কিন দূতাবাসে ড্রোন ও রকেট হামলা সিটি ও জেলা পরিষদ কি বিএনপি নেতাদের পুনর্বাসন কেন্দ্র? মধ্যপ্রাচ্যের যুদ্ধে জড়াবে না যুক্তরাজ্য, জার্মানি ও গ্রিস আরব আমিরাতে বাংলাদেশিসহ ৩৫ জন গ্রেপ্তার শব্দের চেয়ে ১৩ গুণ দ্রুত ক্ষেপণাস্ত্র দিয়ে ইসরায়েলে ইরানের হামলা, দুবাই বিমানবন্দরে ফ্লাইট স্থগিত অস্কারে সেরা সিনেমা ডিক্যাপ্রিওর ‘ওয়ান ব্যাটল আফটার অ্যানাদার’ কেন্দ্রীয় শহীদ মিনারে প্রকাশ্যে গুলি: কলেজছাত্রকে হত্যা ৪২ জেলা পরিষদের চেয়ারম্যান পদে প্রশাসক বসালো সরকার মার্কিনীদের মধ্যপ্রাচ্যের ১২ দেশ ছাড়ার আহ্বান, হরমুজ রক্ষায় ট্রাম্পের উদ্যোগে ফ্রান্সের না মব করে পুলিশে দেওয়া পঙ্গু আ.লীগ নেতা মারা গেলেন কারা হেফাজতে ইরানের জ্বালানিসমৃদ্ধ খার্ক দ্বীপে ভয়াবহ মার্কিন হামলা, চরম প্রতিশোধের শঙ্কা এবার স্থল যুদ্ধে আসছে ২,৫০০ মার্কিন সেনা, ‘উভচর’ যুদ্ধজাহাজ : মোজতবাকে ধরিয়ে দিতে কোটি ডলার পুরস্কার সিঙ্গাপুরে নেওয়া হচ্ছে মির্জা আব্বাসকে আকাশযুদ্ধে ইরানি শাসকদের পতন নাও হতে পারে নেতানিয়াহুর আশঙ্কা, ইরানী নেতাকে হত্যার হুমকি প্রথম ভাষণে মোজতবা খামেনির হুঁশিয়ারি : হরমুজ প্রণালি বন্ধ থাকবে, মধ্যপ্রাচ্যের মার্কিন ঘাঁটি সরাতে হবে ইংল্যান্ডের পেশাদার ক্রিকেট টুর্নামেন্টে খেলবেন মোস্তাফিজ, ১ কোটি ৬৪ লাখ টাকায় কিনল বার্মিংহাম হরমুজ প্রণালিতে আরও ৬ জাহাজে হামলা সংসদের প্রথম অধিবেশন শুরু: স্পিকার হলেন হাফিজ উদ্দিন আহমদ, কীভাবে সম্পন্ন হলো নির্বাচন প্রক্রিয়া? মোজতবা খামেনি এখন কোথায়?

মাল্টায় নিরাপদ অভিবাসনে আয়েবার নির্দেশনা

প্রকাশিত: ২৯ অক্টোবর ২০২১, ১২:৩০ এএম

মাল্টায় নিরাপদ অভিবাসনে আয়েবার নির্দেশনা
ইউরোপসহ মাল্টায় নিরাপদ অভিবাসনের লক্ষ্যে অল ইউরোপিয়ান বাংলাদেশ অ্যাসোসিয়েশন ‘আয়েবা’র সাম্প্রতিক সংবাদ সম্মেলনের পর এ ব্যাপারে আমাদের দেশের সর্বস্তরের মানুষের মধ্যে ব্যাপক আগ্রহ লক্ষ করা গেছে, যা খুবই স্বাভাবিক। আমাদের সাথে বাংলাদেশসহ বিশ্বের বিভিন্ন দেশ থেকে বাংলাদেশিরা যোগাযোগ করেছেন এবং মাল্টায় আসার বিষয়ে তাঁদের আগ্রহ প্রকাশ করেছেন। আমরা যথাসম্ভব তথ্য দেয়ার চেষ্টা করেছি, কিন্তু এত বেশি সাড়া পাওয়ার ফলে সবাইকে ব্যক্তিগতভাবে উত্তর দেয়া কঠিন। তাই সর্বসাধারণকে জানাতে চাই- * মাল্টায় আসতে ইচ্ছুক সবারই ইংরেজি ভাষায় যুক্তিসংগত দক্ষতা থাকতে হবে। * ইলেকট্রিশিয়ান, প্লাম্বার, সুইপার, স্বাস্থ্যকর্মী, রেস্টুরেন্ট ও ট্যুরিজমে দক্ষ ব্যক্তিরাই কেবল মাল্টায় আসার সুযোগ পেতে পারেন। * ১০ থেকে ২০ হাজার দক্ষ বাংলাদেশি শ্রমিক তখনই মাল্টায় আসার সুযোগ পাবেন, যখন তাদের দেয়া শর্তগুলো মেনে চলা সম্ভব হবে। মাল্টায় যাঁরা আসবেন, তাঁদের মাল্টাতেই থাকতে হবে এবং যিনি যে কাজে আসবেন, তাঁকে ওই কাজই করতে হবে। প্রবাসে বৃহত্তর বাংলাদেশি কমিউনিটি গঠনের লক্ষ্যে মাল্টা সরকারকে সহযোগিতায় আয়েবা প্রতিশ্রুতিবদ্ধ। * যাঁরা দালালদের বিভিন্ন প্রলোভনে ইউরোপের অন্যান্য দেশে আসার প্রতিশ্রুতিতে মাল্টাকে ব্যবহার করতে চান, তাঁদের এ ধরনের অভিসন্ধিমূলক চিন্তা থেকে দূরে থাকাই উত্তম। কেননা ইউরোপের সেনজেনভুক্ত দেশগুলো ইতোমধ্যে তাদের দেশে বেআইনি বসবাসকারী বাংলাদেশি তথা বিদেশিদের নিজ নিজ দেশে ফেরত পাঠানোর প্রস্তুতি নিচ্ছে। করোনা-উত্তর ইউরোপের নানা অর্থনৈতিক সমস্যা এবং জাতীয়তাবাদী উগ্রপন্থী রাজনৈতিক দলগুলোর ক্রমবর্ধমান জনপ্রিয়তাই এর পেছনে কাজ করছে। * মাল্টা সরকারের এই মহানুভবতাকে ব্যবহার করে অন্য দেশে চলে যাওয়ার কোনো সুযোগ নেই। তার পরও কেউ যদি অনৈতিকভাবে এমন কাজে লিপ্ত হন, তাহলে কিছুসংখ্যক বাংলাদেশি মাল্টায় আসার পর এ প্রক্রিয়া বন্ধ হয়ে যাবে। * বাংলাদেশ থেকে মাল্টায় আসার ওয়ানওয়ে বিমান টিকেট এবং সমস্ত কার্যক্রম বাবদ সর্বোচ্চ ২ লাখ টাকার অধিক খরচ হওয়ার কোনো কারণ নেই। * আয়েবা জনকল্যাণমূলক অলাভজনক সামাজিক একটি সংগঠন। কোনো রকম অর্থনৈতিক কার্যক্রমে আমরা সম্পৃক্ত নই। সুতরাং, যাঁরা মাল্টায় লোক প্রেরণের ব্যাপারে বাংলাদেশে উদ্যোগ নেবেন এবং যাঁরা মাল্টায় আসার এ সুযোগ গ্রহণ করবেন, তাঁদের উদ্দেশ্যেই আমাদের এই পরামর্শ। * মাল্টার এ প্রক্রিয়ার সাফল্যের ওপর নির্ভর করছে ইউরোপের অন্যান্য দেশে আমাদের নিরাপদ আবাসন। মাল্টা সরকারকে সর্বোতভাবে এ প্রক্রিয়ায় সহযোগিতা করার বিষয়ে আয়েবা বদ্ধপরিকর, যাতে প্রায় ২০ হাজার বাংলাদেশিকে দেশটিতে প্রতিষ্ঠা করা সম্ভব হয়। সর্বোপরি বন্ধুপ্রতিম দেশ মাল্টার সাথে বাংলাদেশের সরকার ও জনগণের সম্পর্ক উত্তরোত্তর সমৃদ্ধির লক্ষ্যে আয়েবা সব সময় কাজ করে যাবে।