ঢাকা ৩ চৈত্র ১৪৩২, মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬
ঢাকা ৩ চৈত্র ১৪৩২, মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬
সর্বশেষ
মধ্যপ্রাচ্যের যুদ্ধে জড়াবে না যুক্তরাজ্য, জার্মানি ও গ্রিস আরব আমিরাতে বাংলাদেশিসহ ৩৫ জন গ্রেপ্তার শব্দের চেয়ে ১৩ গুণ দ্রুত ক্ষেপণাস্ত্র দিয়ে ইসরায়েলে ইরানের হামলা, দুবাই বিমানবন্দরে ফ্লাইট স্থগিত অস্কারে সেরা সিনেমা ডিক্যাপ্রিওর ‘ওয়ান ব্যাটল আফটার অ্যানাদার’ কেন্দ্রীয় শহীদ মিনারে প্রকাশ্যে গুলি: কলেজছাত্রকে হত্যা ৪২ জেলা পরিষদের চেয়ারম্যান পদে প্রশাসক বসালো সরকার মার্কিনীদের মধ্যপ্রাচ্যের ১২ দেশ ছাড়ার আহ্বান, হরমুজ রক্ষায় ট্রাম্পের উদ্যোগে ফ্রান্সের না মব করে পুলিশে দেওয়া পঙ্গু আ.লীগ নেতা মারা গেলেন কারা হেফাজতে ইরানের জ্বালানিসমৃদ্ধ খার্ক দ্বীপে ভয়াবহ মার্কিন হামলা, চরম প্রতিশোধের শঙ্কা এবার স্থল যুদ্ধে আসছে ২,৫০০ মার্কিন সেনা, ‘উভচর’ যুদ্ধজাহাজ : মোজতবাকে ধরিয়ে দিতে কোটি ডলার পুরস্কার সিঙ্গাপুরে নেওয়া হচ্ছে মির্জা আব্বাসকে আকাশযুদ্ধে ইরানি শাসকদের পতন নাও হতে পারে নেতানিয়াহুর আশঙ্কা, ইরানী নেতাকে হত্যার হুমকি প্রথম ভাষণে মোজতবা খামেনির হুঁশিয়ারি : হরমুজ প্রণালি বন্ধ থাকবে, মধ্যপ্রাচ্যের মার্কিন ঘাঁটি সরাতে হবে ইংল্যান্ডের পেশাদার ক্রিকেট টুর্নামেন্টে খেলবেন মোস্তাফিজ, ১ কোটি ৬৪ লাখ টাকায় কিনল বার্মিংহাম হরমুজ প্রণালিতে আরও ৬ জাহাজে হামলা সংসদের প্রথম অধিবেশন শুরু: স্পিকার হলেন হাফিজ উদ্দিন আহমদ, কীভাবে সম্পন্ন হলো নির্বাচন প্রক্রিয়া? মোজতবা খামেনি এখন কোথায়? ইরানের নতুন সর্বোচ্চ নেতাও আক্রান্ত যুদ্ধের আকাশে নতুন মারণাস্ত্র : লেবাননে সাদা ফসফরাস, ইরানে কালো বৃষ্টি ইরান যুদ্ধ কতদিন চলতে পারে? ‘ফ্যামিলি কার্ড’ কর্মসূচির উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী, কত মানুষ এ সুবিধা পাবেন? কমনওয়েলথ সভায় বাংলাদেশ : রোহিঙ্গা সংকট ও জলবায়ু পরিবর্তন ইস্যু তুললেন পররাষ্ট্রমন্ত্রী সৌদিতে প্রাণ গেল আরও এক বাংলাদেশির বুয়েটে আবার নির্যাতনের ঘটনা : সেহরি খেতে যাওয়া ঢাবি শিক্ষার্থীকে পিটিয়ে থানায় হস্তান্তর ইরানের সর্বোচ্চ নেতা হলেন খামেনিপুত্র মোজতোবা খামেনি, ট্রাম্প কী করবেন? লন্ডনে 'লতা দিয়া ফতা': সৌহার্দ্য ও সম্প্রীতির ব্যতিক্রমী সেহরি আয়োজন ইতিহাস গড়ে টি-টোয়েন্টি বিশ্বকাপ জিতলো ভারত সৌদি আরবে ক্ষেপণাস্ত্র হামলায় বাংলাদেশি নিহত অবশেষে ভারত থেকেই গ্রেপ্তার হাদি হত্যার প্রধান আসামী মুশফিকুল ফজলসহ ইউনূস-সরকারের নিয়োগকৃত ৪ রাষ্ট্রদূতকে প্রত্যাহার

ভূমিকম্পে ভবনের রেলিং ধসে সলিমুল্লাহ মেডিকেল শিক্ষার্থীর মৃত্যু

প্রকাশিত: ২১ নভেম্বর ২০২৫, ০৩:৪৫ পিএম

ভূমিকম্পে ভবনের রেলিং ধসে সলিমুল্লাহ মেডিকেল শিক্ষার্থীর মৃত্যু

রাজধানীর পুরান ঢাকার কসাইটুলিতে ভূমিকম্পের ঘটনায় পাঁচতলা ভবনের রেলিং ধসে স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজের (২০২৩-২৪ শিক্ষাবর্ষ) শিক্ষার্থী রাফিউল ইসলাম (২১) নিহত হয়েছেন। আলাউদ্দিন হলের ২১১ নম্বর কক্ষে তিনি থাকতেন। একই ঘটনায় আরও দুইজনের মৃত্যুর খবর পাওয়া গেছে।

শুক্রবার (২১ নভেম্বর) সকাল ১০টা ৩৮ মিনিটে অনুভূত ৫ দশমিক ৭ মাত্রার ভূমিকম্পের কয়েক মিনিটের মধ্যেই দুর্ঘটনাটি ঘটে।

ভূমিকম্পে হেলে পড়া কসাইটুলির ওই পাঁচতলা ভবনের রেলিং ভেঙে নিচে পড়ে। তখন বাজার করতে মায়ের সঙ্গে বের হওয়া রাফিউল অন্য পথচারীদের মতোই রেলিংয়ের নিচে চাপা পড়েন। দ্রুত তাকে উদ্ধার করে মিডফোর্ড হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়। রাফিউলের মা গুরুতর জখম অবস্থায় মিডফোর্ড হাসপাতালে ভর্তি আছেন; এখনো তার জ্ঞান ফেরেনি।

প্রত্যক্ষদর্শীরা জানান, ভূমিকম্প শুরু হলে পুরো এলাকাজুড়ে কম্পন অনুভূত হয়। কিছু বোঝার আগেই ভবনের রেলিং ধসে পড়লে তিনজন পথচারী মাটিতে লুটিয়ে পড়েন। তাদের একজন ছিলেন রাফিউল।

বংশাল থানার পুলিশ জানায়, রেলিংয়ের নিচে চাপা পড়ে তিনজনই মারাত্মকভাবে আহত হন। পরে হাসপাতালে নেওয়ার পথে রাফিউলসহ দুজনের মৃত্যু ঘটে।

রাফিউলের রুমমেট আব্দুল্লাহ আল মাসুদ বলেন, রাফিউলের বাড়ি বগুড়ায়। তার বাবা স্থানীয় একটি পলিটেকনিক ইনস্টিটিউটের প্রধান এবং বড় বোন ঢাকায় থাকেন। পরিবার চেয়েছিল রাফিউল একদিন ডাক্তার হয়ে তাদের গর্বিত করবে। কিন্তু এক মুহূর্তের ভূমিকম্প সেই স্বপ্ন কেড়ে নিল।

আরও পড়ুন: নরসিংদীতে সৃষ্ট ভূমিকম্পে কাঁপলো দেশ, আতঙ্ক, ৫ জনের মৃত্যুর খবর