ঢাকা ৫ চৈত্র ১৪৩২, বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬
ঢাকা ৫ চৈত্র ১৪৩২, বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬
সর্বশেষ
সৌদি আরবে চাঁদ দেখা যায়নি, ঈদ ২০ মার্চ : বাংলাদেশে কবে? ঈদের দিন সারা দেশে বৃষ্টির আশঙ্কা ইরান যুদ্ধের প্রতিবাদে পদত্যাগ করলেন মার্কিন শীর্ষ নিরাপত্তা কর্মকর্তা ইরান যুদ্ধ: আরব আমিরাতে নিহতদের মধ্যে বাংলাদেশ ছাড়াও আছেন নেপালি, পাকিস্তানি ব্রাজিল স্কোয়াড থেকে ছিটকে গেলেন নেইমার পুতিনের আমন্ত্রণে মস্কোয় চিকিৎসা নিচ্ছেন মোজতবা খামেনি বাগদাদের মার্কিন দূতাবাসে ড্রোন ও রকেট হামলা সিটি ও জেলা পরিষদ কি বিএনপি নেতাদের পুনর্বাসন কেন্দ্র? মধ্যপ্রাচ্যের যুদ্ধে জড়াবে না যুক্তরাজ্য, জার্মানি ও গ্রিস আরব আমিরাতে বাংলাদেশিসহ ৩৫ জন গ্রেপ্তার শব্দের চেয়ে ১৩ গুণ দ্রুত ক্ষেপণাস্ত্র দিয়ে ইসরায়েলে ইরানের হামলা, দুবাই বিমানবন্দরে ফ্লাইট স্থগিত অস্কারে সেরা সিনেমা ডিক্যাপ্রিওর ‘ওয়ান ব্যাটল আফটার অ্যানাদার’ কেন্দ্রীয় শহীদ মিনারে প্রকাশ্যে গুলি: কলেজছাত্রকে হত্যা ৪২ জেলা পরিষদের চেয়ারম্যান পদে প্রশাসক বসালো সরকার মার্কিনীদের মধ্যপ্রাচ্যের ১২ দেশ ছাড়ার আহ্বান, হরমুজ রক্ষায় ট্রাম্পের উদ্যোগে ফ্রান্সের না মব করে পুলিশে দেওয়া পঙ্গু আ.লীগ নেতা মারা গেলেন কারা হেফাজতে ইরানের জ্বালানিসমৃদ্ধ খার্ক দ্বীপে ভয়াবহ মার্কিন হামলা, চরম প্রতিশোধের শঙ্কা এবার স্থল যুদ্ধে আসছে ২,৫০০ মার্কিন সেনা, ‘উভচর’ যুদ্ধজাহাজ : মোজতবাকে ধরিয়ে দিতে কোটি ডলার পুরস্কার সিঙ্গাপুরে নেওয়া হচ্ছে মির্জা আব্বাসকে আকাশযুদ্ধে ইরানি শাসকদের পতন নাও হতে পারে নেতানিয়াহুর আশঙ্কা, ইরানী নেতাকে হত্যার হুমকি প্রথম ভাষণে মোজতবা খামেনির হুঁশিয়ারি : হরমুজ প্রণালি বন্ধ থাকবে, মধ্যপ্রাচ্যের মার্কিন ঘাঁটি সরাতে হবে ইংল্যান্ডের পেশাদার ক্রিকেট টুর্নামেন্টে খেলবেন মোস্তাফিজ, ১ কোটি ৬৪ লাখ টাকায় কিনল বার্মিংহাম হরমুজ প্রণালিতে আরও ৬ জাহাজে হামলা সংসদের প্রথম অধিবেশন শুরু: স্পিকার হলেন হাফিজ উদ্দিন আহমদ, কীভাবে সম্পন্ন হলো নির্বাচন প্রক্রিয়া? মোজতবা খামেনি এখন কোথায়? ইরানের নতুন সর্বোচ্চ নেতাও আক্রান্ত যুদ্ধের আকাশে নতুন মারণাস্ত্র : লেবাননে সাদা ফসফরাস, ইরানে কালো বৃষ্টি ইরান যুদ্ধ কতদিন চলতে পারে? ‘ফ্যামিলি কার্ড’ কর্মসূচির উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী, কত মানুষ এ সুবিধা পাবেন? কমনওয়েলথ সভায় বাংলাদেশ : রোহিঙ্গা সংকট ও জলবায়ু পরিবর্তন ইস্যু তুললেন পররাষ্ট্রমন্ত্রী

ভারত থেকে আরও বিদ্যুৎ আনছে বাংলাদেশ

প্রকাশিত: ১১ সেপ্টেম্বর ২০২৫, ০৮:৪২ পিএম

ভারত থেকে আরও বিদ্যুৎ আনছে বাংলাদেশ

ক্রমবর্ধমান বিদ্যুৎ চাহিদা মেটাতে ভারত থেকে আমদানি বাড়াচ্ছে বাংলাদেশ। পাশাপাশি তেলভিত্তিক বিদ্যুৎ উৎপাদনও বাড়ানো হচ্ছে।

রয়টার্স জানিয়েছে, গ্যাসের ঘাটতি এবং কয়লাভিত্তিক বিদ্যুৎকেন্দ্রগুলোর রক্ষণাবেক্ষণ বা মেরামতের কারণে সরকারকে এ পদক্ষেপ নিতে হচ্ছে বলে জানিয়েছেন খাতসংশ্লিষ্ট কর্মকর্তা ও বিশেষজ্ঞরা।

প্রতিবেদনে বলা হয়েছে, বাংলাদেশে ভারতের বিদ্যুৎ আসছে মূলত আদানি পাওয়ারের কয়লাচালিত কেন্দ্র থেকে। এ বছরের জুলাই পর্যন্ত সাত মাসে ভারতের সঙ্গে বিদ্যুৎ আমদানি ৭০ শতাংশ বেড়েছে। বাড়তি চাহিদার বড় অংশ পূরণ হচ্ছে আদানির বিদ্যুৎ দিয়ে।

দেশে ২০২০ সাল পর্যন্ত এক দশক ধরে বিদ্যুতের প্রায় দুই-তৃতীয়াংশ এসেছে প্রাকৃতিক গ্যাস থেকে। কিন্তু অবকাঠামোগত সীমাবদ্ধতা ও খরচ সাশ্রয়ের বিষয় বিবেচনায় এখন বিদ্যুৎ আমদানি বাড়ানোর পাশাপাশি কয়লাচালিত কেন্দ্রগুলোর উৎপাদন জোরদার করা হচ্ছে।

সামিট পাওয়ারের পরিচালক আদিবা আজিজ খান রয়টার্সকে বলেন, “এটি খরচ সাশ্রয়ের ব্যাপার। সার শিল্পের জন্য গ্যাস প্রয়োজন, আর বিদ্যুৎ উৎপাদনে তেলসহ অন্যান্য উৎসে তুলনামূলক সস্তায় বিদ্যুৎ পাওয়া যাচ্ছে।”

গ্যাস ও তেল ব্যবহার করে সামিট পাওয়ার বর্তমানে এক ডজন বিদ্যুৎকেন্দ্র পরিচালনা করছে। এপেক সম্মেলনের সাইডলাইনে আদিবা বলেন, “বিদ্যুৎ উৎপাদনের জন্য গ্যাস ঘাটতি রয়েছে। ভবিষ্যতে গ্যাস থেকে বিদ্যুৎ উৎপাদন নাও হতে পারে।”

বাংলাদেশ পাওয়ার ডেভেলপমেন্ট বোর্ডের (বিপিডিবি) এক কর্মকর্তার বরাতে রয়টার্স লিখেছে, চাপজনিত কারিগরি সমস্যায় অনেক গ্যাসকেন্দ্র পূর্ণক্ষমতায় চলছে না। একইভাবে রক্ষণাবেক্ষণ বা মেরামতের কারণে কয়লাচালিত কেন্দ্রগুলোর উৎপাদনও কমেছে।

নাম প্রকাশ না করার শর্তে ওই কর্মকর্তা বলেন, সরকারের হাতে তেমন বিকল্প ছিল না। ‘ব্ল্যাকআউট’ এড়াতে আমদানির পথ বেছে নেওয়া হয়েছে এবং আদানির কাছে পর্যাপ্ত বিদ্যুৎ ছিল। তবে এ বিষয়ে মন্তব্য জানতে চাইলে বিপিডিবি কোনো প্রতিক্রিয়া জানায়নি।

সরকারি পরিসংখ্যান অনুযায়ী, চলতি বছরের প্রথম সাত মাসে মোট বিদ্যুতের চাহিদার মধ্যে আমদানির অংশ ৯ দশমিক ৫ শতাংশ থেকে বেড়ে ১৫ দশমিক ৪ শতাংশে দাঁড়িয়েছে। একই সময়ে তেলভিত্তিক উৎপাদন ১১ দশমিক ৯ শতাংশ থেকে বেড়ে ১২ দশমিক ৬ শতাংশ হয়েছে।

‘ইনস্টিটিউট ফর এনার্জি ইকোনমিক্স অ্যান্ড ফাইন্যান্সিয়াল অ্যানালাইসিস’-এর বাংলাদেশভিত্তিক বিশ্লেষক শফিকুল আলম বলেন, “মার্চ থেকে বিদ্যুতের চাহিদা বেড়েছে। তাই সরকারকে আমদানি ও তেলচালিত উৎপাদন বাড়াতে হয়েছে।”

অন্যদিকে, গ্যাসভিত্তিক বিদ্যুৎ উৎপাদন ৪৬ দশমিক ৮ শতাংশ থেকে কমে ৪৩ দশমিক ৯ শতাংশে নেমেছে। কয়লাভিত্তিক উৎপাদনও ৩০ দশমিক ১ শতাংশ থেকে কমে ২৬ দশমিক ২ শতাংশে দাঁড়িয়েছে।

অ্যানালাইটিকস প্রতিষ্ঠান কেপলারের তথ্য অনুযায়ী, জুলাই পর্যন্ত সাত মাসে বাংলাদেশের এলএনজি আমদানি ২৪ শতাংশ বেড়েছে। তবুও সরকারি হিসাবে দেখা যাচ্ছে, গ্যাসভিত্তিক বিদ্যুৎ উৎপাদন কমেছে ১ দশমিক ২ শতাংশ।