মধ্যপ্রাচ্যের দেশ সৌদি আরবের মতো সংযুক্ত আরব আমিরাত, কুয়েত, ওমান, মিসর, মালয়েশিয়া, যুক্তরাজ্য, যুক্তরাষ্ট্র, অস্ট্রেলিয়া এবং সিঙ্গাপুরেও মঙ্গলবার থেকে রোজা শুরু হবে।
সাধারণত সৌদি আরবসহ মধ্যপ্রাচ্যের দেশগুলোর একদিন পর বাংলাদেশের আকাশে চাঁদ দেখা যায়। ফলে বাংলাদেশে রোজা ও ঈদ পালন হয় মধ্যপ্রাচ্যের দেশগুলোর পরদিন।
ব্রিটেন ও ইউরোপে পবিত্র রোজা শুরু হচ্ছে ১৩ এপ্রিল মঙ্গলবার থেকে। আগামী কাল সোমবার প্রথম তারাবিহ।
সৌদি আরবের সঙ্গে মিল রেখে সংযুক্ত আরব আমিরাত, কুয়েত, ওমান, মিসর, মালয়েশিয়া, যুক্তরাষ্ট্র, কানাডা, অস্ট্রেলিয়া এবং সিঙ্গাপুরেও মঙ্গলবার থেকে রোজা শুরু হবে।
আজ রবিবার মধ্যপ্রাচ্যের কোন দেশে চাঁদ দেখা না যাওয়ায় আগামীকাল ৩০ দিন পূর্ণ হবে শাবান মাসের অর্থাৎ মঙ্গলবার থেকে সৌদি আরবসহ মধ্যপ্রাচ্য, ইউরোপ আমেরিকাসহ অনেক দেশে রোজা রাখবেন মুসলিম ধর্মালম্বী কোটি কোটি মুসলমান।
ব্রিটেনে ১৩ এপ্রিল মঙ্গলবার থেকে রোজার খবর নিশ্চিত করেছেন লন্ডনের হেলাল কমিটি। প্রথম রোজার সেহরির শেষ সময় ৪টা ৩৬ মিনিটে আর ইফতার ৭ টা ৫৬ মিনিটে।
এদিকে করোনা ভাইরাসের প্রাদুর্ভাবের কারণে পবিত্র রমজান মাসে সীমিত পরিসরে এবং অল্প সময়ের জন্য প্রতি ওয়াক্তে খোলা থাকবে মসজিদ সমূহ। সীমিত পরিসরে পড়া হবে তারাবিহ নামাজ।
এদিকে দুর্দশাগ্রস্থ মুসল্লিদের বিশেষ ব্যবস্থায় ইফতার বিতরণ করবে ইস্ট লন্ডন মসজিদ।
-
আরব আমিরাতে বাংলাদেশিসহ ৩৫ জন গ্রেপ্তার
-
শব্দের চেয়ে ১৩ গুণ দ্রুত ক্ষেপণাস্ত্র দিয়ে ইসরায়েলে ইরানের হামলা, দুবাই বিমানবন্দরে ফ্লাইট স্থগিত
-
অস্কারে সেরা সিনেমা ডিক্যাপ্রিওর ‘ওয়ান ব্যাটল আফটার অ্যানাদার’
-
কেন্দ্রীয় শহীদ মিনারে প্রকাশ্যে গুলি: কলেজছাত্রকে হত্যা
-
৪২ জেলা পরিষদের চেয়ারম্যান পদে প্রশাসক বসালো সরকার