ঢাকা ৩১ জ্যৈষ্ঠ ১৪৩৩, রোববার, ১৪ জুন ২০২৬
ঢাকা ৩১ জ্যৈষ্ঠ ১৪৩৩, রোববার, ১৪ জুন ২০২৬
সর্বশেষ
কেমন খেলল ব্রাজিল : মরক্কোর কাছে হোঁচট, ড্র দিয়ে বিশ্বকাপ মিশন শুরু ট্রাম্পের দাবি আজই চুক্তি সই, ইরানের ভিন্ন সুর আর্জেন্টিনার খেলা কখন, কবে, কার সঙ্গে—পূর্ণ সূচি ও সম্ভাব্য পথচিত্র ব্রাজিলের খেলা কখন, কবে, কার সঙ্গে—পূর্ণ সূচি ও সম্ভাব্য পথচিত্র মারা গেছেন পপ আর্টের কিংবদন্তি ব্রিটিশ চিত্রশিল্পী ডেভিড হকনি টরন্টো বাংলা পাড়া টুর্নামেন্ট: টানা দ্বিতীয়বার চ্যাম্পিয়ন বিয়ানীবাজার বিশ্বকাপ ফুটবল ২০২৬ : কোন ম্যাচ কখন ,কোথায় অনুষ্ঠিত হবে? ৩০ বছর পর সালমান শাহর দেহাবশেষ তোলার আদেশ হেলিকপ্টার হারিয়ে ইরানে মার্কিন হামলা, বাহরাইন ও জর্ডানে পাল্টা হামলা ইরানের আওয়ামী লীগ নেতাকর্মীরা স্থানীয় নির্বাচনে অংশ নিতে পারবেন ইসরায়েলে ফের ক্ষেপণাস্ত্র হামলা: ইরানের সঙ্গে যুক্ত হলো হুতিরা বিশ্বকাপ ২০২৬: ফেভারিট কারা, চমক দেখাবে কোন দল? শুরু হচ্ছে ফুটবল বিশ্বকাপ : কোন দেশের খেলা কখন—জেনে নিন রামিসা ধর্ষণ-হত্যার ১৯ দিনের মাথায় সোহেল-স্বপ্না দম্পতির ফাঁসির রায় হোয়াইট হাউসের কাছে ফের গুলি, বন্দুকধারী নিহত ট্রাম্প কি ইরান যুদ্ধে হারছেন? হামে প্রতিদিন গড়ে ৭ শিশুর প্রাণহানি : রাজশাহী থেকে যেভাবে দেশজুড়ে ছড়াল লন্ডনে বাবু-রুপাসহ গ্রেপ্তার সাংবাদিকদের মুক্তির দাবি, অন্তর্বর্তী সরকারের নিন্দা যুক্তরাষ্ট্রের নতুন নিয়ম : গ্রিন কার্ড পেতে বিদেশিদের দেশে ফিরতে হবে হামে শিশু মৃত্যু বাড়ছেই: টিকার ঘাটতি নিয়ে ইউনিসেফের ৫ চিঠিতেও সতর্ক হয়নি ইউনূস সরকার শেখ হাসিনা সাক্ষাৎকার : গণতান্ত্রিক পরিবেশ ফিরিয়ে আনার গর্ব নিয়ে দেশে ফিরব আ.লীগের ব্যাক করা নিয়ে মাহফুজের পোস্ট, যা লিখলেন প্রবাসীকে বাসায় ডেকে হত্যা: প্রেমিকার হাতে ভয়াবহ খণ্ডিত লাশ তনু হত্যা মামলায় নতুন চাঞ্চল্যকর তথ্য: ডিএনএ পরীক্ষায় আরও এক পুরুষের রক্ত শনাক্ত ছাত্রদল-এনসিপি উত্তেজনা, চট্টগ্রাম নগরীতে মিছিল-মিটিং নিষিদ্ধ কারিনা কায়সার: হাসিমাখা মুখের মেয়েটি নিথর হয়ে গেল ফেসবুকে ‘হা হা’ রিঅ্যাক্ট দেওয়ায় বিএনপি কর্মীদের হামলা: সন্তানকে বাঁচাতে গিয়ে মায়ের মৃত্যু শেষ বিশ্বকাপে মেসি-রোনালদো: কোয়ার্টার ফাইনালেই কি দেখা হচ্ছে দুই মহাতারকার? প্রিন্স উইলিয়ামের কাছ থেকে এমবিই সম্মাননা গ্রহণ করলেন আবু তাহের আরব আমিরাতে ঈদুল আজহা হতে পারে ২৭ মে

বৃটেনের ফাইভ-জি নেটওয়ার্কে থাকছে না হুয়াওয়ে

প্রকাশিত: ১৫ জুলাই ২০২০, ০৪:৩২ এএম

বৃটেনের ফাইভ-জি নেটওয়ার্কে থাকছে না হুয়াওয়ে
২০২৭ সালের মধ্যে বৃটেনের ফাইভ-জি নেটওয়ার্ক থেকে হুয়াওয়ের সকল সরঞ্জাম সম্পূর্ণভাবে সরিয়ে ফেলার নির্দেশ দিয়েছেন দেশটির প্রধানমন্ত্রী বরিস জনসন। বৃটেনের ফাইভ-জি নেটওয়ার্কে হুয়াওয়েকে কাজ করার অনুমোদন দেওয়া নিয়ে চীনের সঙ্গে চলমান বৈরিতার মধ্যে এমন নির্দেশ দিলেন জনসন। তার এ নির্দেশে চীনের সঙ্গে বৈরিতা আরো বৃদ্ধি পাবে বলে আশঙ্কা করা হচ্ছে। তবে খুশি হবেন মার্কিন প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প। তিনি বহুদিন ধরেই হুয়াওয়েকে ফাইভ-জি নেটওয়ার্কের কাজ করার অনুমোদন না দিতে জনসনকে চাপ দিয়ে আসছিলেন। গত জানুয়ারিতে হুয়াওয়েকে বৃটেনের ফাইভ-জি নেটওয়ার্ক নিয়ে সীমিত আকারে কাজ করতে অনুমোদন দেয়ার ঘোষণা দিয়েছিলেন জনসন। এ খবর দিয়েছে বার্তা সংস্থা রয়টার্স। খবরে বলা হয়, সম্প্রতি করোনা ভাইরাস মহামারি নিয়ে তথ্য গোপনের অভিযোগ ও হংকংয়ে নতুন নিরাপত্তা আইন জারি নিয়ে চীনের সঙ্গে বৃটেনের উত্তেজনা তীব্র আকার ধারণ করেছে। এর মধ্যে মঙ্গলবার জাতীয় নিরাপত্তা পরিষদের (এনএইচসি) বৈঠকে হুয়াওয়ে বিষয়ক নির্দেশ দিলেন জনসন। বৃটেনের যোগাযোগ বিষয়ক গোয়েন্দা সংস্থা জিসিএইচকিউ’র আড়িপাতা বিষয়ক সংস্থা জাতীয় সাইবার সিকিউরিটি সেন্টার এদিন মন্ত্রীদের বলেছে, মার্কিন নিষেধাজ্ঞার মুখে হুয়াওয়ের সরঞ্জাম সরবরাহ বিঘ্নিত হতে পারে। বৈঠকে বৃটেনের টেলিকম কোম্পানিগুলোকে দুই বছরের মধ্যে হুয়াওয়ের ফিক্সড-লাইন ফাইবার ব্রডব্যান্ড ব্যবহার না করতে নির্দেশ দেওয়া বিষয়ে সিদ্ধান্ত নেয়া হয়েছে।