বিয়ানীবাজারের কসবায় ঐতিহ্যবাহী সংগঠন গোলাবশাহ কিশোর সংঘের প্রতিষ্টাবার্ষিকী পালিত হয়েছে। ৬ আগস্ট বৃহস্পতিবার এ উপলক্ষে সংগঠনের কার্যালয়ে এক আলোচনা সভা ও কেক কর্তন অনুষ্টিত হয়।
গোলাবশাহ কিশোর সংঘের ভারপ্রাপ্ত সভাপতি আবিদ হোসেন জাবেদের সভাপতিত্বে এবং শিক্ষা সম্পাদক সিদ্দিকুর রহমানের পরিচালনায় এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন সিলেট জেলা পরিষদের সদস্য ও গোলাবশাহ সমাজ কল্যাণ সংস্থার সাধারণ সম্পাদক মো. নজরুল হোসেন। আলোচনা সভায় বক্তব্য রাখেন এডভোকেট আবুল কাশেম, গোলাবশাহ কিশোর সংঘের গভর্ণিং বডির চেয়ারম্যান আবু আহমদ সাহেদ, গোলাবশাহ সমাজ কল্যান সংস্থার সহ সাধারণসম্পাদক আব্দুল বাসিত টিপু ও দপ্তর সম্পাদক মোস্তাক আহমদ কাজল।
এতে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন সংগঠনের গভর্নিং বডির সদস্য সাইফ উদ্দিন নোমান, সায়পুল ইসলাম সুয়েল, আব্দুল আমিন, সহ-শিক্ষা সম্পাদক বদরুল ইসলাম, আব্দুল্লাহ অল নোমান প্রমুখ।
সভায় বক্তারা বলেন, গোলাবশাহ কিশোর সংঘের দায়িত্বশীর কর্মকান্ডে এ জনপদ এগিয়ে যাচ্ছে। এই সংগঠনের সামাজিক কার্যক্রম সর্বত্র প্রশংসিত। এ ধারাবহিকতা বজায় রাখতে হবে।
-
দেড় বছর পর বাসায় ফিরতেই আওয়ামী লীগ নেতা হাসু গ্রেপ্তার
-
গ্যাসক্ষেত্রে পাল্টাপাল্টি হামলা : বিশ্বজুড়ে লাফিয়ে বাড়ছে তেলের দাম, ব্যয় বৃদ্ধির শঙ্কা
-
সৌদি আরবে চাঁদ দেখা যায়নি, ঈদ ২০ মার্চ : বাংলাদেশে কবে?
-
ঈদের দিন সারা দেশে বৃষ্টির আশঙ্কা
-
ইরান যুদ্ধের প্রতিবাদে পদত্যাগ করলেন মার্কিন শীর্ষ নিরাপত্তা কর্মকর্তা