ঢাকা ২ চৈত্র ১৪৩২, সোমবার, ১৬ মার্চ ২০২৬
ঢাকা ২ চৈত্র ১৪৩২, সোমবার, ১৬ মার্চ ২০২৬
সর্বশেষ
মধ্যপ্রাচ্যের যুদ্ধে জড়াবে না যুক্তরাজ্য, জার্মানি ও গ্রিস আরব আমিরাতে বাংলাদেশিসহ ৩৫ জন গ্রেপ্তার শব্দের চেয়ে ১৩ গুণ দ্রুত ক্ষেপণাস্ত্র দিয়ে ইসরায়েলে ইরানের হামলা, দুবাই বিমানবন্দরে ফ্লাইট স্থগিত অস্কারে সেরা সিনেমা ডিক্যাপ্রিওর ‘ওয়ান ব্যাটল আফটার অ্যানাদার’ কেন্দ্রীয় শহীদ মিনারে প্রকাশ্যে গুলি: কলেজছাত্রকে হত্যা ৪২ জেলা পরিষদের চেয়ারম্যান পদে প্রশাসক বসালো সরকার মার্কিনীদের মধ্যপ্রাচ্যের ১২ দেশ ছাড়ার আহ্বান, হরমুজ রক্ষায় ট্রাম্পের উদ্যোগে ফ্রান্সের না মব করে পুলিশে দেওয়া পঙ্গু আ.লীগ নেতা মারা গেলেন কারা হেফাজতে ইরানের জ্বালানিসমৃদ্ধ খার্ক দ্বীপে ভয়াবহ মার্কিন হামলা, চরম প্রতিশোধের শঙ্কা এবার স্থল যুদ্ধে আসছে ২,৫০০ মার্কিন সেনা, ‘উভচর’ যুদ্ধজাহাজ : মোজতবাকে ধরিয়ে দিতে কোটি ডলার পুরস্কার সিঙ্গাপুরে নেওয়া হচ্ছে মির্জা আব্বাসকে আকাশযুদ্ধে ইরানি শাসকদের পতন নাও হতে পারে নেতানিয়াহুর আশঙ্কা, ইরানী নেতাকে হত্যার হুমকি প্রথম ভাষণে মোজতবা খামেনির হুঁশিয়ারি : হরমুজ প্রণালি বন্ধ থাকবে, মধ্যপ্রাচ্যের মার্কিন ঘাঁটি সরাতে হবে ইংল্যান্ডের পেশাদার ক্রিকেট টুর্নামেন্টে খেলবেন মোস্তাফিজ, ১ কোটি ৬৪ লাখ টাকায় কিনল বার্মিংহাম হরমুজ প্রণালিতে আরও ৬ জাহাজে হামলা সংসদের প্রথম অধিবেশন শুরু: স্পিকার হলেন হাফিজ উদ্দিন আহমদ, কীভাবে সম্পন্ন হলো নির্বাচন প্রক্রিয়া? মোজতবা খামেনি এখন কোথায়? ইরানের নতুন সর্বোচ্চ নেতাও আক্রান্ত যুদ্ধের আকাশে নতুন মারণাস্ত্র : লেবাননে সাদা ফসফরাস, ইরানে কালো বৃষ্টি ইরান যুদ্ধ কতদিন চলতে পারে? ‘ফ্যামিলি কার্ড’ কর্মসূচির উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী, কত মানুষ এ সুবিধা পাবেন? কমনওয়েলথ সভায় বাংলাদেশ : রোহিঙ্গা সংকট ও জলবায়ু পরিবর্তন ইস্যু তুললেন পররাষ্ট্রমন্ত্রী সৌদিতে প্রাণ গেল আরও এক বাংলাদেশির বুয়েটে আবার নির্যাতনের ঘটনা : সেহরি খেতে যাওয়া ঢাবি শিক্ষার্থীকে পিটিয়ে থানায় হস্তান্তর ইরানের সর্বোচ্চ নেতা হলেন খামেনিপুত্র মোজতোবা খামেনি, ট্রাম্প কী করবেন? লন্ডনে 'লতা দিয়া ফতা': সৌহার্দ্য ও সম্প্রীতির ব্যতিক্রমী সেহরি আয়োজন ইতিহাস গড়ে টি-টোয়েন্টি বিশ্বকাপ জিতলো ভারত সৌদি আরবে ক্ষেপণাস্ত্র হামলায় বাংলাদেশি নিহত অবশেষে ভারত থেকেই গ্রেপ্তার হাদি হত্যার প্রধান আসামী মুশফিকুল ফজলসহ ইউনূস-সরকারের নিয়োগকৃত ৪ রাষ্ট্রদূতকে প্রত্যাহার

বিশ্বনাথকে হারিয়ে বিয়ানীবাজার চ্যাম্পিয়ন

প্রকাশিত: ২৫ আগস্ট ২০২৫, ০৫:২০ পিএম

বিশ্বনাথকে হারিয়ে বিয়ানীবাজার চ্যাম্পিয়ন
ব্রিটেনে বাংলাদেশিদের স্বনামধন্য ফুটবল অর্গানাইজেশন সোনালী অতীতের উদ্যোগে রবিবার (২৫ আগস্ট) ডেগেনহামস্থ ববি মোর স্পোর্টস হাবে অনুষ্ঠিত হয় বহুল প্রতীক্ষিত ১১তম গ্রেটার সিলেট উপজেলা ফুটবল টুর্নামেন্ট। রোমাঞ্চকর এই প্রতিযোগিতার ফাইনালে বিয়ানীবাজার স্পোর্টিং ক্লাব শক্তিশালী বিশ্বনাথকে টাইব্রেকারে হারিয়ে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে। নির্ধারিত সময়ের খেলা গোলশূন্য ড্র হলে ম্যাচ গড়ায় পেনাল্টি শুটআউটে। স্নায়ুচাপের মুহূর্তে বিয়ানীবাজারের গোলরক্ষক ও খেলোয়াড়দের অসাধারণ নৈপুণ্যে জয় নিশ্চিত হয়। খেলা শেষে বিজয়ী দলের হাতে চ্যাম্পিয়ন ট্রফি তুলে দেন প্রধান অতিথি আকবর হোসেন রবিন, বিশেষ অতিথি নিজাম উদ্দিন, টুর্নামেন্ট কমিটির চেয়ারম্যান, টাওয়ার হ্যামলেটস কাউন্সিলের স্পিকার কাউন্সিলর সুলুক আহমেদ ও সাধারণ সম্পাদক জয়নাল আবেদনী মিয়া গুলজার। এ সময় আরো উপস্থিত ছিলেন সাবেক চেয়ারম্যান জামাল উদ্দিন, কাউন্সিলর বদরুল চৌধুরী, সোনালী অতীত ইউকের ট্রেজারার সেলিম উদ্দিন, ভাইস প্রেসিডেন্ট সাইস্তা মিয়া, ভাইস প্রেসিডেন্ট আরজ আলী, নির্বাহী সদস্য আব্দুল কাশেম, হাফিজুর রহমান লাকু, ফুয়াদ আহমেদ, সিরাজ মিয়া প্রমুখ। মাঠে শত শত দর্শক খেলা উপভোগ করেন এবং বিয়ানীবাজারের জয়কে ঘিরে সমর্থকদের মাঝে ব্যাপক উচ্ছ্বাস দেখা যায়। এ সময় আয়োজক কমিটির পক্ষ থেকে ১১তম উপজেলা কাপ সফলভাবে সম্পন্ন হওয়ায় সকল খেলোয়াড়, অতিথি, সমর্থক এবং শুভানুধ্যায়ীদের প্রতি কৃতজ্ঞতা ও ধন্যবাদ জ্ঞাপন করেন সোনালী অতীত ফুটবল অর্গানাইজেশনের  চেয়ারম্যান কাউন্সিলর সুলুক আহমেদ ও সাধারণ সম্পাদক জয়নাল আবেদনী মিয়া গুলজার।