ঢাকা ৩ চৈত্র ১৪৩২, মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬
ঢাকা ৩ চৈত্র ১৪৩২, মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬
সর্বশেষ
মধ্যপ্রাচ্যের যুদ্ধে জড়াবে না যুক্তরাজ্য, জার্মানি ও গ্রিস আরব আমিরাতে বাংলাদেশিসহ ৩৫ জন গ্রেপ্তার শব্দের চেয়ে ১৩ গুণ দ্রুত ক্ষেপণাস্ত্র দিয়ে ইসরায়েলে ইরানের হামলা, দুবাই বিমানবন্দরে ফ্লাইট স্থগিত অস্কারে সেরা সিনেমা ডিক্যাপ্রিওর ‘ওয়ান ব্যাটল আফটার অ্যানাদার’ কেন্দ্রীয় শহীদ মিনারে প্রকাশ্যে গুলি: কলেজছাত্রকে হত্যা ৪২ জেলা পরিষদের চেয়ারম্যান পদে প্রশাসক বসালো সরকার মার্কিনীদের মধ্যপ্রাচ্যের ১২ দেশ ছাড়ার আহ্বান, হরমুজ রক্ষায় ট্রাম্পের উদ্যোগে ফ্রান্সের না মব করে পুলিশে দেওয়া পঙ্গু আ.লীগ নেতা মারা গেলেন কারা হেফাজতে ইরানের জ্বালানিসমৃদ্ধ খার্ক দ্বীপে ভয়াবহ মার্কিন হামলা, চরম প্রতিশোধের শঙ্কা এবার স্থল যুদ্ধে আসছে ২,৫০০ মার্কিন সেনা, ‘উভচর’ যুদ্ধজাহাজ : মোজতবাকে ধরিয়ে দিতে কোটি ডলার পুরস্কার সিঙ্গাপুরে নেওয়া হচ্ছে মির্জা আব্বাসকে আকাশযুদ্ধে ইরানি শাসকদের পতন নাও হতে পারে নেতানিয়াহুর আশঙ্কা, ইরানী নেতাকে হত্যার হুমকি প্রথম ভাষণে মোজতবা খামেনির হুঁশিয়ারি : হরমুজ প্রণালি বন্ধ থাকবে, মধ্যপ্রাচ্যের মার্কিন ঘাঁটি সরাতে হবে ইংল্যান্ডের পেশাদার ক্রিকেট টুর্নামেন্টে খেলবেন মোস্তাফিজ, ১ কোটি ৬৪ লাখ টাকায় কিনল বার্মিংহাম হরমুজ প্রণালিতে আরও ৬ জাহাজে হামলা সংসদের প্রথম অধিবেশন শুরু: স্পিকার হলেন হাফিজ উদ্দিন আহমদ, কীভাবে সম্পন্ন হলো নির্বাচন প্রক্রিয়া? মোজতবা খামেনি এখন কোথায়? ইরানের নতুন সর্বোচ্চ নেতাও আক্রান্ত যুদ্ধের আকাশে নতুন মারণাস্ত্র : লেবাননে সাদা ফসফরাস, ইরানে কালো বৃষ্টি ইরান যুদ্ধ কতদিন চলতে পারে? ‘ফ্যামিলি কার্ড’ কর্মসূচির উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী, কত মানুষ এ সুবিধা পাবেন? কমনওয়েলথ সভায় বাংলাদেশ : রোহিঙ্গা সংকট ও জলবায়ু পরিবর্তন ইস্যু তুললেন পররাষ্ট্রমন্ত্রী সৌদিতে প্রাণ গেল আরও এক বাংলাদেশির বুয়েটে আবার নির্যাতনের ঘটনা : সেহরি খেতে যাওয়া ঢাবি শিক্ষার্থীকে পিটিয়ে থানায় হস্তান্তর ইরানের সর্বোচ্চ নেতা হলেন খামেনিপুত্র মোজতোবা খামেনি, ট্রাম্প কী করবেন? লন্ডনে 'লতা দিয়া ফতা': সৌহার্দ্য ও সম্প্রীতির ব্যতিক্রমী সেহরি আয়োজন ইতিহাস গড়ে টি-টোয়েন্টি বিশ্বকাপ জিতলো ভারত সৌদি আরবে ক্ষেপণাস্ত্র হামলায় বাংলাদেশি নিহত অবশেষে ভারত থেকেই গ্রেপ্তার হাদি হত্যার প্রধান আসামী মুশফিকুল ফজলসহ ইউনূস-সরকারের নিয়োগকৃত ৪ রাষ্ট্রদূতকে প্রত্যাহার

বাংলাদেশের মহান স্বাধীনতার ৫০ বছর পূর্তি উপলক্ষে হাইকমিশনারের শুভেচ্ছা বাণী

প্রকাশিত: ২৪ মার্চ ২০২১, ১১:০৪ পিএম

বাংলাদেশের মহান স্বাধীনতার ৫০ বছর পূর্তি উপলক্ষে হাইকমিশনারের শুভেচ্ছা বাণী
বাংলাদেশের স্বাধীনতার ৫০তম বার্ষিকী এবং জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশত বার্ষিকী উপলক্ষে যুক্তরাজ্যে নিযুক্ত বাংলাদেশের হাই কমিশনার সাইদা মুনা তাসনিম যুক্তরাজ্য ও আয়ারল্যান্ডে বসবাসকারী বাংলাদেশিদের আন্তরিক শুভেচ্ছা জানিয়ে বিশেষ বার্তা দিয়েছেন। তিনি বলেন- “বাংলাদেশের গৌরবোজ্জ্বল স্বাধীনতার ৫০তম বার্ষিকী এবং জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশত বার্ষিকী উপলক্ষে আমি বাংলাদেশ হাই কমিশন, লন্ডনের পক্ষ থেকে যুক্তরাজ্য ও আয়ারল্যান্ডে বসবাসকারী বাংলাদেশি ভাই ও বোনদের উষ্ণ ও আন্তরিক অভিনন্দন জানাই। আজ থেকে ৫০ বছর আগে ১৯৭১ সালের ২৬ মার্চ জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বাংলাদেশের স্বাধীনতা ঘোষণা করেছিলেন। এই ঐতিহাসিক দিনে আমি তাঁর প্রতি গভীর শ্রদ্ধা জানাই। তাঁর অসাধারণ নেতৃত্ব ছাড়া বাংলাদেশ একটি স্বাধীন রাষ্ট্র হিসেবে আত্মপ্রকাশ করতে পারত না। আমি গভীর শ্রদ্ধা জানাই আমাদের একাত্তরের মুক্তিযুদ্ধের বীর মুক্তিযোদ্ধা, ৩০ লাখ শহীদ বাঙালি, দুই লাখ বীর নারী ও শহীদ বুদ্ধিজীবীদের। তাঁদের সর্বোচ্চ ত্যাগের মাধ্যমে আমরা স্বাধীন জাতিতে পরিণত হয়েছি, পেয়েছি স্বাধীন-সার্বভৌম বাংলাদেশ এবং লাল-সবুজের গর্বিত পতাকা। গভীর শ্রদ্ধা জানাই মুজিব নগরে স্বাধীন বাংলাদেশের প্রথম সরকার গঠনকারী শহীদ জাতীয় চার নেতাকে। আজ এই বিশেষ দিবস উপলক্ষে আমি আমার ব্রিটিশ-বাংলাদেশি ভাই-বোনদের বিশেষ কৃতজ্ঞতা জানাই। তাঁরা একাত্তরের মুক্তিযুদ্ধের সময় অসাধারণ ভূমিকা পালন করেছিলেন। বঙ্গবন্ধুর মুক্তি, বাংলাদেশের স্বীকৃতি এবং গণহত্যা বন্ধের দাবিতে আন্তর্জাতিক পর্যায়ে জনমত গড়ে তোলার জন্য ট্রাফেলগার স্কয়ার, ওয়েস্টমিনস্টার প্যালেস এবং হাইড পার্কে বিশাল সমাবেশ করেছিলেন। তাঁদের অতুলনীয় ত্যাগ চিরস্মরণীয় হয়ে থাকবে। আমি সকল বাংলাদেশি কূটনীতিক ও ব্রিটিশ-বাংলাদেশিদের গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করি, যারা একাত্তরের যুদ্ধের সময় স্বাধীন বাংলাদেশের পতাকা প্রথম লন্ডনের ২৪ পেমব্রিজ গার্ডেনে বাংলাদেশের কূটনৈতিক মিশন উত্তোলন করেছিলেন। বিশেষ কৃতজ্ঞতা জানাই সকল বিদেশী সরকারকে, বিশেষত: ভারত এবং রাশিয়ান ফেডারেশনকে, যারা একাত্তরের মুক্তিযুদ্ধের সময় আমাদের পাশে ছিলেন এবং আমাদের মুক্তিযোদ্ধাদের সাথে তাদের জনগণও রক্ত দিয়েছিলেন। ২০২১ সালে আমরা বাংলাদেশ ও যুক্তরাজ্যের কূটনৈতিক সম্পর্কেরও ৫০ বছর উদযাপন করছি। আমি দৃঢ়ভাবে আশা করি, বাংলাদেশ ও যুক্তরাজ্যের মধ্যে বিরাজমান গভীর সৌহার্দ ও বন্ধুত্বের বিশেষ বন্ধন আগামি ৫০ বছরে উভয় দেশের আরো সমৃদ্ধি ও উন্নতির লক্ষে নতুন উচ্চতায় উন্নীত হবে। বাংলাদেশের স্বাধীনতার সুবর্ণ জয়ন্তীর এই মাহেন্দ্রক্ষণে গভীর শ্রদ্ধা ও কৃতজ্ঞতা জানাই বঙ্গবন্ধুর সুযোগ্য কন্যা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তাঁর অসাধারণ নেতৃত্বে বাংলাদেশে একাত্তরের মুক্তিযুদ্ধের চেতনা, গণতন্ত্র, ধর্মনিরপেক্ষতা, বাঙালি জাতীয়াতাবাদ এবং সামাজিক ন্যায়বিচার সুপ্রতিষ্ঠিত হয়েছে। অভূতপূর্ব প্রবৃদ্ধি ও সমৃদ্ধি অর্জন অব্যাহত রেখে বাংলাদেশকে বঙ্গবন্ধুর ‘সোনার বাংলা’ হিসেবে গড়ে তোলার অপ্রতিরোধ্য অগ্রযাত্রায় অনন্য সফল নেতৃত্বের জন্য আমি মাননীয় প্রধানমন্ত্রীকে বিশেষ অভিবাদন জানাই। আমাদের স্বাধিনতার ৫০ বছর পূর্তি ও জাতির পিতার জন্মশতবার্ষিকী উপলক্ষে বাংলাদেশের সরকার ও জনগণ এবং ব্রিটিশ-বাংলাদেশিদের বিশেষ শুভেচ্ছা বার্তার মাধ্যমে অভিনন্দন জানানোর জন্য আমি রয়্যাল হাইনেস প্রিন্স অব ওয়েলস এবং যুক্তরাজ্যের মাননীয় প্রধানমন্ত্রী বরিস জনসনকে আন্তরিক ধন্যবাদ জানাই। যে সকল সরকার ও রাষ্ট্র প্রধান বাংলাদেশের সরকার ও মানুষের সাথে সংহতি প্রকাশ করে ঢাকায় আমাদের মহান স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী ও জাতির পিতার জন্মশত বার্ষিকী উদযাপনে শামিল হয়েছেন আমি তাঁদের সবাইকে জানাই আন্তরিক ধন্যবাদ । বাংলাদেশ দীর্ঘজীবী হউক। দীর্ঘজীবী হউক বাংলাদেশ-যুক্তরাজ্যের বন্ধুত্ব ও সৌহার্দ ।” [youtube]UiHIDrcTE_4[/youtube]