ঢাকা ৩ চৈত্র ১৪৩২, মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬
ঢাকা ৩ চৈত্র ১৪৩২, মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬
সর্বশেষ
মধ্যপ্রাচ্যের যুদ্ধে জড়াবে না যুক্তরাজ্য, জার্মানি ও গ্রিস আরব আমিরাতে বাংলাদেশিসহ ৩৫ জন গ্রেপ্তার শব্দের চেয়ে ১৩ গুণ দ্রুত ক্ষেপণাস্ত্র দিয়ে ইসরায়েলে ইরানের হামলা, দুবাই বিমানবন্দরে ফ্লাইট স্থগিত অস্কারে সেরা সিনেমা ডিক্যাপ্রিওর ‘ওয়ান ব্যাটল আফটার অ্যানাদার’ কেন্দ্রীয় শহীদ মিনারে প্রকাশ্যে গুলি: কলেজছাত্রকে হত্যা ৪২ জেলা পরিষদের চেয়ারম্যান পদে প্রশাসক বসালো সরকার মার্কিনীদের মধ্যপ্রাচ্যের ১২ দেশ ছাড়ার আহ্বান, হরমুজ রক্ষায় ট্রাম্পের উদ্যোগে ফ্রান্সের না মব করে পুলিশে দেওয়া পঙ্গু আ.লীগ নেতা মারা গেলেন কারা হেফাজতে ইরানের জ্বালানিসমৃদ্ধ খার্ক দ্বীপে ভয়াবহ মার্কিন হামলা, চরম প্রতিশোধের শঙ্কা এবার স্থল যুদ্ধে আসছে ২,৫০০ মার্কিন সেনা, ‘উভচর’ যুদ্ধজাহাজ : মোজতবাকে ধরিয়ে দিতে কোটি ডলার পুরস্কার সিঙ্গাপুরে নেওয়া হচ্ছে মির্জা আব্বাসকে আকাশযুদ্ধে ইরানি শাসকদের পতন নাও হতে পারে নেতানিয়াহুর আশঙ্কা, ইরানী নেতাকে হত্যার হুমকি প্রথম ভাষণে মোজতবা খামেনির হুঁশিয়ারি : হরমুজ প্রণালি বন্ধ থাকবে, মধ্যপ্রাচ্যের মার্কিন ঘাঁটি সরাতে হবে ইংল্যান্ডের পেশাদার ক্রিকেট টুর্নামেন্টে খেলবেন মোস্তাফিজ, ১ কোটি ৬৪ লাখ টাকায় কিনল বার্মিংহাম হরমুজ প্রণালিতে আরও ৬ জাহাজে হামলা সংসদের প্রথম অধিবেশন শুরু: স্পিকার হলেন হাফিজ উদ্দিন আহমদ, কীভাবে সম্পন্ন হলো নির্বাচন প্রক্রিয়া? মোজতবা খামেনি এখন কোথায়? ইরানের নতুন সর্বোচ্চ নেতাও আক্রান্ত যুদ্ধের আকাশে নতুন মারণাস্ত্র : লেবাননে সাদা ফসফরাস, ইরানে কালো বৃষ্টি ইরান যুদ্ধ কতদিন চলতে পারে? ‘ফ্যামিলি কার্ড’ কর্মসূচির উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী, কত মানুষ এ সুবিধা পাবেন? কমনওয়েলথ সভায় বাংলাদেশ : রোহিঙ্গা সংকট ও জলবায়ু পরিবর্তন ইস্যু তুললেন পররাষ্ট্রমন্ত্রী সৌদিতে প্রাণ গেল আরও এক বাংলাদেশির বুয়েটে আবার নির্যাতনের ঘটনা : সেহরি খেতে যাওয়া ঢাবি শিক্ষার্থীকে পিটিয়ে থানায় হস্তান্তর ইরানের সর্বোচ্চ নেতা হলেন খামেনিপুত্র মোজতোবা খামেনি, ট্রাম্প কী করবেন? লন্ডনে 'লতা দিয়া ফতা': সৌহার্দ্য ও সম্প্রীতির ব্যতিক্রমী সেহরি আয়োজন ইতিহাস গড়ে টি-টোয়েন্টি বিশ্বকাপ জিতলো ভারত সৌদি আরবে ক্ষেপণাস্ত্র হামলায় বাংলাদেশি নিহত অবশেষে ভারত থেকেই গ্রেপ্তার হাদি হত্যার প্রধান আসামী মুশফিকুল ফজলসহ ইউনূস-সরকারের নিয়োগকৃত ৪ রাষ্ট্রদূতকে প্রত্যাহার

বাংলাদেশির হারানো টাকা দেশে পৌঁছে দিলেন আজমান পুলিশ

প্রকাশিত: ২৩ সেপ্টেম্বর ২০২০, ০৯:৪৫ পিএম

বাংলাদেশির হারানো টাকা দেশে পৌঁছে দিলেন আজমান পুলিশ
'পুলিশ' এই শব্দটি এক এক দেশে এক এক রকম চরিত্র নিয়ে এগিয়ে চলেছে জনগণের সেবায় | আরব আমিরাতে পুলিশ শব্দটির যথার্থ ব্যবহারের হাজারো দৃষ্টান্ত খুঁজে পাওয়া যায় | তেমনি একজন সংযুক্ত আরব আমিরাতের আজমান এর আল মদিনা কম্প্রিহেনসিভ পুলিশ স্টেশনের ফার্স্ট অ্যাসিস্ট্যান্ট ওমর মুসাবাহ আল কাবি| তিনি এক বাংলাদেশি মহিলা গৃহকর্মীর হারানো সাতশ দিরহাম ফিরিয়ে দিয়েছেন, যিনি বর্তমানে বাংলাদেশে অবস্থান করছেন। টাকার পরিমাণ যাই হোক না কেন, ওমর তা তার মালিকের কাছে ফিরিয়ে না দেয়া পর্যন্ত যেন স্বস্তিই পাচ্ছিলেন না। টাকার মালিক পৃথিবীর যেকোন প্রান্তেই থাকেন না কেন ,শুরু হয় তার সার্চ মিশন | আজমানের বাংলাদেশি গৃহকর্মী জেসমিন ফকির(৪২) কখনো আশা করেননি  তিনি তার হারানো সাতশ দিরহাম ফিরে পাবেন। জেসমিন তার প্রবাস জীবনের ইতি টেনে দেশে ফেরার পরিকল্পনা করছিলেন। এরই মধ্যে কোভিড ১৯ মহামারীতে আটকে পড়েন, তার ভিসার মেয়াদ উত্তীর্ণ হয়ে যায়। তিনি কর্তৃপক্ষের কাছ থেকে ট্রাভেল ডকুমেন্ট সংগ্রহ করে দেশে ফেরার ঠিক আগেই তার ওয়ালেটটি হারিয়ে যায়। যাতে ছিল ৭শ দিরহাম। কিন্তু এদিকে জেসমিনের দেশে ফেরার সময় হলে তিনি আশাহত হৃদয়ে ফিরে আসেন। এরই মধ্যে একজন সহৃদয় প্রবাসী তার ওয়ালেটটি কুড়িয়ে পেলে তা পুলিশ স্টেশনে জমা দেন। আর সেই ওয়ালেটের বিষয়টা ওমর আল কাবির  নজরে নজরে আসে| এবার শুরু হয় আল ক্বাবি'র সার্চ মিশন। তিনি বলেন , আমার মনে হয়েছে এই ৭শ দিরহাম তার কষ্টার্জিত অর্থ, অন্যের কাছে তা সামান্য হতে পারে কিন্তু মহিলার কাছে না। আমি ওয়ালেটটিতে মহিলার যেটুকু তথ্যসূত্র পেলাম তার মধ্যে ছিল নগদ টাকা, একটি এমিরেটস আইডি এবং জীর্ণশীর্ণ এক টুকরো কাগজ,  এতে এলোমেলোভাবে লেখা ছিল কিছু টেলিফোন নাম্বার। তিনি বলেন , ‘আমার মনে হয়েছে এই ৭শ দিরহাম তার কষ্টার্জিত অর্থ, অন্যের কাছে তা সামান্য হতে পারে কিন্তু ঐ মহিলার কাছে না। আমি ওয়ালেট টিতে মহিলার যেটুকু ক্লু পেলাম তার মধ্যে ছিল নগদ টাকা, একটি এমিরেটস আইডি এবং জীর্ণশীর্ণ এক টুকরো কাগজ, ওতে এলোমেলোভাবে লেখা ছিল কিছু টেলিফোন নাম্বার। আইডির সাথে সংযুক্ত নম্বরতো কাজ করবে না কারণ তিনি দেশের বাইরে। কাগজের টুকরোয় পাওয়া নম্বরের একটিতে ডায়াল করতেই ফোনের মালিক জানালেন তিনি সৌদি আরব থাকেন। কিন্তু সমস্যা হল তিনি না বোঝেন আরবি না জানেন ইংরেজি। আমি আমার বাংলাদেশি ড্রাইভার এর সাহায্য নিলাম। তিনি স্বীকার করলেন যে জেসমিনকে চেনেন। তবে তাকে খুজে বের করতে কয়েকদিন সময় লাগবে। একমাস পরে মহিলার এক আত্মিয়ের নম্বর দিলেন তিনি। সে নাম্বারে ফোন করতেই ভদ্রলোক জানান, তিনি জেসমিনদের এলাকা থেকে দূরে থাকেন। তবে তিনি প্রতিশ্রুতি দিলেন যেভাবেই হোক পুলিশ অফিসারের সাথে তিনি জেসমিনকে যোগাযোগ করিয়ে দেবেন।" ওমর আল কাবি একদিন পরপর বাংলাদেশে তাকে ফোন করতে লাগলেন এ ব্যাপারে কোনো অগ্রগতি আছে কিনা জানতে। অবশেষে তিনমাসের নিরলস প্রচেষ্টায় জেসমিনের সাথে যোগাযোগ করা সম্ভব হল। আজমান থেকে পুলিশ অফিসারের ফোন পেয়ে জেসমিন বাকরুদ্ধ হয়ে পড়লেন। তিনি তার হারানো টাকার ব্যাপারে এমনকি যেখানে পুলিশে রিপোর্টও করেন নি সেখানে টাকা ফেরত পাওয়ার আনন্দে আপ্লুত হয়ে গেলেন। এটুকুই যথেষ্ট ছিল অফিসার আল ক্বাবি'র জন্য। জেসমিনের কেবল নয় এর কিছুদিন আগে এই পুলিশ অফিসার নিজ দেশে ফিরে যাওয়া একজন প্রবাসীর হারানো সমুদয় সঞ্চয় ১৪ হাজার দিরহাম দেশে তার ঠিকানায় পৌছে দিয়েছিলেন। আজমান পুলিশ স্টেশন এর পরিচালক লেফটেন্যান্ট কর্নেল গেইথ খালিফা বলেন , ‘আজমান পুলিশ তাদের কমিউনিটিকে যে কোন ধরনের সাহায্য সহযোগিতা দিতে প্রতিশ্রুতিবদ্ধ" । পুলিশ হারানো অর্থ তার মালিককে ফিরিয়ে দেয় কেবল তাদের চাকরীর খাতিরে নয় বরং এজন্য যে তারা অপরের আবেগের প্রতি সহানুভূতিশীল এবং তারা তাদের সামাজিক দায়বদ্ধতা থেকে তা করে থাকেন।’