ঢাকা ২৭ জ্যৈষ্ঠ ১৪৩৩, বুধবার, ১০ জুন ২০২৬
ঢাকা ২৭ জ্যৈষ্ঠ ১৪৩৩, বুধবার, ১০ জুন ২০২৬
সর্বশেষ
৩০ বছর পর সালমান শাহর দেহাবশেষ তোলার আদেশ হেলিকপ্টার হারিয়ে ইরানে মার্কিন হামলা, বাহরাইন ও জর্ডানে পাল্টা হামলা ইরানের আওয়ামী লীগ নেতাকর্মীরা স্থানীয় নির্বাচনে অংশ নিতে পারবেন ইসরায়েলে ফের ক্ষেপণাস্ত্র হামলা: ইরানের সঙ্গে যুক্ত হলো হুতিরা বিশ্বকাপ ২০২৬: ফেভারিট কারা, চমক দেখাবে কোন দল? শুরু হচ্ছে ফুটবল বিশ্বকাপ : কোন দেশের খেলা কখন—জেনে নিন রামিসা ধর্ষণ-হত্যার ১৯ দিনের মাথায় সোহেল-স্বপ্না দম্পতির ফাঁসির রায় হোয়াইট হাউসের কাছে ফের গুলি, বন্দুকধারী নিহত ট্রাম্প কি ইরান যুদ্ধে হারছেন? হামে প্রতিদিন গড়ে ৭ শিশুর প্রাণহানি : রাজশাহী থেকে যেভাবে দেশজুড়ে ছড়াল লন্ডনে বাবু-রুপাসহ গ্রেপ্তার সাংবাদিকদের মুক্তির দাবি, অন্তর্বর্তী সরকারের নিন্দা যুক্তরাষ্ট্রের নতুন নিয়ম : গ্রিন কার্ড পেতে বিদেশিদের দেশে ফিরতে হবে হামে শিশু মৃত্যু বাড়ছেই: টিকার ঘাটতি নিয়ে ইউনিসেফের ৫ চিঠিতেও সতর্ক হয়নি ইউনূস সরকার শেখ হাসিনা সাক্ষাৎকার : গণতান্ত্রিক পরিবেশ ফিরিয়ে আনার গর্ব নিয়ে দেশে ফিরব আ.লীগের ব্যাক করা নিয়ে মাহফুজের পোস্ট, যা লিখলেন প্রবাসীকে বাসায় ডেকে হত্যা: প্রেমিকার হাতে ভয়াবহ খণ্ডিত লাশ তনু হত্যা মামলায় নতুন চাঞ্চল্যকর তথ্য: ডিএনএ পরীক্ষায় আরও এক পুরুষের রক্ত শনাক্ত ছাত্রদল-এনসিপি উত্তেজনা, চট্টগ্রাম নগরীতে মিছিল-মিটিং নিষিদ্ধ কারিনা কায়সার: হাসিমাখা মুখের মেয়েটি নিথর হয়ে গেল ফেসবুকে ‘হা হা’ রিঅ্যাক্ট দেওয়ায় বিএনপি কর্মীদের হামলা: সন্তানকে বাঁচাতে গিয়ে মায়ের মৃত্যু শেষ বিশ্বকাপে মেসি-রোনালদো: কোয়ার্টার ফাইনালেই কি দেখা হচ্ছে দুই মহাতারকার? প্রিন্স উইলিয়ামের কাছ থেকে এমবিই সম্মাননা গ্রহণ করলেন আবু তাহের আরব আমিরাতে ঈদুল আজহা হতে পারে ২৭ মে প্রবাসী কার্ড কারা পাবেন, কী কী সুবিধা থাকছে? ওমানে মর্মান্তিক মৃত্যু: বিয়ের কেনাকাটায় গিয়ে প্রাণ হারালেন চট্টগ্রামের ৪ ভাই যুক্তরাজ্যে কেন বারবার প্রধানমন্ত্রী বদলাচ্ছে? স্টারমারের পর কে? ইসরায়েলি ড্রোন হামলায় লেবাননে নিহত বাংলাদেশির মরদেহ উদ্ধার, আরেকজন নিখোঁজ চট্টগ্রামে গুলিবিদ্ধ শিশুর মৃত্যু: রৌফাবাদের ঘটনায় চাঞ্চল্য প্রধানমন্ত্রীর প্রতিশ্রুতির পরও বিরোধীদের অবিশ্বাস কেন? নিউইয়র্কে ইন্তেকাল করেছেন সিলেটের গোলাপগঞ্জের বিশিষ্ট ব্যবসায়ী কামাল আহমদ

ফ্রান্সের মসজিদে আবারও হামলা:৮৪ বছর বয়সি প্রবীণ আটক

প্রকাশিত: ২৯ অক্টোবর ২০১৯, ০৫:০৫ পিএম

ফ্রান্সের মসজিদে আবারও হামলা:৮৪ বছর বয়সি প্রবীণ আটক
ফ্রান্সের দক্ষিণ পশ্চিমাঞ্চলীয় এক মসজিদে বন্দুক হামলা হয়েছে। স্থানীয় সময় সোমবার বিকেলে বেয়োন্নে এলাকায় সংঘটিত হামলায় আহত দুই ব্যক্তিকে হাসপাতালে নেওয়া হয়েছে। এই ঘটনায় সন্দেহভাজন হামলাকারী হিসেবে ৮৪ বছর বয়সী এক ব্যক্তিকে আটক করেছে ফরাসী পুলিশ। দক্ষিণ-পশ্চিম শহর বায়োন্নে একটি মসজিদের বাইরে গুলি চালানোর অভিযোগে এ প্রবীণ ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে। আটক ব্যক্তি ডানপন্থী প্রার্থী হিসেবে স্থানীয় নির্বাচনে অংশ নিয়েছিলেন বলে জানা যায় । ২০১৫ সালে ব্যাঙ্গাত্মক ম্যাগাজিন শার্লে হেব্দোতে উগ্র ইসলামপন্থী হামলায় ১২ জন নিহত হওয়ার পর ফ্রান্সে মসজিদকে একাধিকবার লক্ষ্যবস্তু বানানো হয়েছে। আগুন, গ্রেনেড কিংবা বন্দুক হামলার শিকার হয়েছে বেশকিছু মসজিদ।সোমবারের হামলা প্রসঙ্গে ফ্রান্সের পুলিশ জানিয়েছে, হামলাকারী ব্যক্তি মসজিদের দরজায় আগুন দেওয়ার চেষ্টা করে। তখন তাকে থামানোর চেষ্টা করলে গুলিবর্ষণ শুরু করে। পুলিশের দাবি, পালানোর আগে ওই ব্যক্তি একটি গাড়িতে আগুন দেয়। পরে দশ মাইল দূরে তার বাড়ির কাছ থেকে তাকে আটক করা হয়। আহত দুই ব্যক্তির বয়সই ৭০ বছরের বেশি। তারা মসজিদে আসা মুসলিম বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, সন্দেহভাজন হামলাকারী ২০১৫ সালে লান্দিসের একটি স্থানীয় নির্বাচনে প্রার্থী হয়েছিলেন। দক্ষিণপন্থী দল মেরিন লা পেন-এর হয়ে প্রথম রাউন্ডে ১৮ শতাংশ ভোট পেয়েছিলেন। পরে এই দলটি ন্যাশনাল র‍্যালি নামে আত্মপ্রকাশ করে। ন্যাশনাল র‍্যালির নেতা নিকোলাস বে একটি টিভি চ্যানেলকে ওই ব্যক্তির প্রার্থী হওয়ার খবর নিশ্চিত করেছেন। তবে তিনি জানান, দলের মতাদর্শ পছন্দ না হওয়ায় পরে ওই ব্যক্তি দল ছেড়ে যায়। নিকোলাস বে বলেন, সে একজন উগ্রবাদী যার স্থান আমাদের দলে নেই। সে দল ছেড়ে গেছে। এ দিকে ফ্রান্সের স্বরাষ্ট্রমন্ত্রী ক্রিস্টোফ কাস্টানার তাঁর টুইটারে বার্তা দিযেছেন, সন্দেহভাজন আক্রমণকারীকে জাতীয় পুলিশ তাৎক্ষণিকভাবে গ্রেপ্তার করতে সক্ষম হয়েছে ।আক্রমণের শিকার ব্যক্তি এবং তাদের পরিবারের প্রতি সহমর্মিতা প্রকাশ করেছেন তিনি। ইতিমধ্যে ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাঁক্রোন এই মসজিদে হামলাটিকে “উদ্ভট” হামলা বলে বর্ণনা করেছেন এবং তীব্র নিন্দা জানিয়েছেন।'প্রজাতন্ত্র কখনই বিদ্বেষ সহ্য করবে না,' তিনি বলেছনে।এরকমরে অপরাধ কিংবা ঘৃণা ছড়ানোকে রাষ্ট্র কোনভাবেই সগহ্য করবে না বলে তিনি উল্লেখ করেন।'ফ্রান্সে বসবাসরত ইসলাম ধর্মে বিশ্বাসীদের সুরক্ষা দেয়ার জন্য সবকিছু করা হবে বলে তিনি তাঁর বিবৃতিতে প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেন ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাঁক্রোন।