ঢাকা ৩১ জ্যৈষ্ঠ ১৪৩৩, রোববার, ১৪ জুন ২০২৬
ঢাকা ৩১ জ্যৈষ্ঠ ১৪৩৩, রোববার, ১৪ জুন ২০২৬
সর্বশেষ
কেমন খেলল ব্রাজিল : মরক্কোর কাছে হোঁচট, ড্র দিয়ে বিশ্বকাপ মিশন শুরু ট্রাম্পের দাবি আজই চুক্তি সই, ইরানের ভিন্ন সুর আর্জেন্টিনার খেলা কখন, কবে, কার সঙ্গে—পূর্ণ সূচি ও সম্ভাব্য পথচিত্র ব্রাজিলের খেলা কখন, কবে, কার সঙ্গে—পূর্ণ সূচি ও সম্ভাব্য পথচিত্র মারা গেছেন পপ আর্টের কিংবদন্তি ব্রিটিশ চিত্রশিল্পী ডেভিড হকনি টরন্টো বাংলা পাড়া টুর্নামেন্ট: টানা দ্বিতীয়বার চ্যাম্পিয়ন বিয়ানীবাজার বিশ্বকাপ ফুটবল ২০২৬ : কোন ম্যাচ কখন ,কোথায় অনুষ্ঠিত হবে? ৩০ বছর পর সালমান শাহর দেহাবশেষ তোলার আদেশ হেলিকপ্টার হারিয়ে ইরানে মার্কিন হামলা, বাহরাইন ও জর্ডানে পাল্টা হামলা ইরানের আওয়ামী লীগ নেতাকর্মীরা স্থানীয় নির্বাচনে অংশ নিতে পারবেন ইসরায়েলে ফের ক্ষেপণাস্ত্র হামলা: ইরানের সঙ্গে যুক্ত হলো হুতিরা বিশ্বকাপ ২০২৬: ফেভারিট কারা, চমক দেখাবে কোন দল? শুরু হচ্ছে ফুটবল বিশ্বকাপ : কোন দেশের খেলা কখন—জেনে নিন রামিসা ধর্ষণ-হত্যার ১৯ দিনের মাথায় সোহেল-স্বপ্না দম্পতির ফাঁসির রায় হোয়াইট হাউসের কাছে ফের গুলি, বন্দুকধারী নিহত ট্রাম্প কি ইরান যুদ্ধে হারছেন? হামে প্রতিদিন গড়ে ৭ শিশুর প্রাণহানি : রাজশাহী থেকে যেভাবে দেশজুড়ে ছড়াল লন্ডনে বাবু-রুপাসহ গ্রেপ্তার সাংবাদিকদের মুক্তির দাবি, অন্তর্বর্তী সরকারের নিন্দা যুক্তরাষ্ট্রের নতুন নিয়ম : গ্রিন কার্ড পেতে বিদেশিদের দেশে ফিরতে হবে হামে শিশু মৃত্যু বাড়ছেই: টিকার ঘাটতি নিয়ে ইউনিসেফের ৫ চিঠিতেও সতর্ক হয়নি ইউনূস সরকার শেখ হাসিনা সাক্ষাৎকার : গণতান্ত্রিক পরিবেশ ফিরিয়ে আনার গর্ব নিয়ে দেশে ফিরব আ.লীগের ব্যাক করা নিয়ে মাহফুজের পোস্ট, যা লিখলেন প্রবাসীকে বাসায় ডেকে হত্যা: প্রেমিকার হাতে ভয়াবহ খণ্ডিত লাশ তনু হত্যা মামলায় নতুন চাঞ্চল্যকর তথ্য: ডিএনএ পরীক্ষায় আরও এক পুরুষের রক্ত শনাক্ত ছাত্রদল-এনসিপি উত্তেজনা, চট্টগ্রাম নগরীতে মিছিল-মিটিং নিষিদ্ধ কারিনা কায়সার: হাসিমাখা মুখের মেয়েটি নিথর হয়ে গেল ফেসবুকে ‘হা হা’ রিঅ্যাক্ট দেওয়ায় বিএনপি কর্মীদের হামলা: সন্তানকে বাঁচাতে গিয়ে মায়ের মৃত্যু শেষ বিশ্বকাপে মেসি-রোনালদো: কোয়ার্টার ফাইনালেই কি দেখা হচ্ছে দুই মহাতারকার? প্রিন্স উইলিয়ামের কাছ থেকে এমবিই সম্মাননা গ্রহণ করলেন আবু তাহের আরব আমিরাতে ঈদুল আজহা হতে পারে ২৭ মে

ফেসবুকে উপহার পাঠানোর নামে প্রতারণা, ৩ বিদেশি গ্রেফতার

প্রকাশিত: ০২ জুলাই ২০২০, ০৫:৪১ পিএম

ফেসবুকে উপহার পাঠানোর নামে প্রতারণা, ৩ বিদেশি গ্রেফতার
সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে প্রতারণার মাধ্যমে বিপুল পরিমাণ অর্থ হাতিয়ে নেয়ার অপরাধে ৩ বিদেশি নাগরিককে গ্রেফতার করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)। গ্রেফতারদের একজন কেনিয়ার ও দুজন ক্যামেরুনের নাগরিক। তারা হলেন- সোলেমান ওরফে গুইন্যাং টেগোমো বের্টিন, গুইন্যাং তোয়োসের্জ ক্রিশ্চিয়ান ও ইকোনগো ইরনাস্ট ইব্রাহীম। বুধবার (১ জুলাই) রাতে রাজধানীর ভাটারা এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়। বৃহস্পতিবার দুপুরে এক সংবাদ সম্মেলনে সিআইডির অর্গানাইজ ক্রাইম ইউনিটের প্রধান ডিআইজি শেখ মোহাম্মদ রেজাউল হায়দার তাদের গ্রেফতারের বিষয়টি জানান। রেজাউল হায়দার বলেন, তারা ২০১৮ সাল থেকে বাংলাদেশে অবস্থান করে সামাজিক মাধ্যমে বিভিন্ন মানুষের কাছ থেকে বিপুল পরিমাণ অর্থ হাতিয়ে নিয়েছেন। প্রথমে তারা ফেসবুকে ভুয়া আইডি ও নাম ব্যবহার করে বিভিন্ন মানুষের সঙ্গে যোগাযোগ করেন। যারা নিতান্তই সাধারণ তাদের মধ্যে কেউ কেউ বন্ধুত্ব তৈরি করে। এই সুযোগে প্রতারক চক্রের সদস্যরা বিভিন্ন দামি উপহার পাঠান এবং সেটি কাস্টমসে আটকে আছে ছাড়িয়ে আনতে হবে বলে মোটা অঙ্কের টাকা চান। সেক্ষেত্রে বাংলাদেশি কেউ কাস্টমসের কর্মকর্তা অথবা সি অ্যান্ড এফ কর্মকর্তা পরিচয় দিয়ে প্রতারণার কাজে সহায়তা করে। তিনি আরও বলেন, প্রতারক চক্রের গ্রেফতার সদস্যরা জেনেটার নামে একজন নারীর ভুয়া আইডি খুলে ভুক্তভোগী মোহাম্মদ আরিফুল ইসলাম ফয়সালের সঙ্গে বন্ধুত্ব সম্পর্ক গড়ে তোলে। জেনেটার নিজেকে একজন আমেরিকান হিসেবে পরিচয় দেন এবং ভুক্তভোগী আরিফুল ইসলামকে কুরিয়ারের মাধ্যমে উপহার পাঠাবে বলে জানায়। এরপর আরিফুলকে উপহার সামগ্রী পাঠানোর কথা বলে চক্রটি বিভিন্ন সময়ে নগদ ৮ লাখ ৭০ হাজার টাকা এবং ব্যাংকের মাধ্যমে ১৩ লাখ ৯৮ হাজার টাকা হাতিয়ে নেয়। তার কাছ থেকে মোট ২২ লাখ ৬৮ হাজার টাকা প্রতারণা মাধ্যমে নেয় এই চক্রের তিন সদস্য। ভুক্তভোগী আরিফুল ইসলাম ফয়সাল রাজধানীর বিমানবন্দর থানায় একটি প্রতারণার মামলা দায়ের করেছেন। সিআইডির এই কর্মকর্তা বলেন, গ্রেফতার আসামিদের কারো কাছেই পাসপোর্টের কোনো কপি পাওয়া যায়নি। ধারণা করা হচ্ছে, তাদের ভিসার মেয়াদ নেই। অবৈধভাবে তারা বাংলাদেশে অবস্থান করে আসছিলেন। বিষয়টি নিয়ে আমরা পররাষ্ট্র মন্ত্রণালয়ের সঙ্গে আলোচনা করব এবং তাদের চোখে আরো কোনো সদস্য আছে কি-না তা জেনে তাদের গ্রেফতারে অভিযান পরিচালনা করা হবে। রেজাউল হায়দার বলেন, গ্রেফতার আসামিরা আক্রমণাত্মক। অভিযানকালে তারা পুলিশ সদস্যদের ওপর বিভিন্ন ধরনের হামলার চেষ্টা করেছেন।