ঢাকা ৫ চৈত্র ১৪৩২, বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬
ঢাকা ৫ চৈত্র ১৪৩২, বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬
সর্বশেষ
সৌদি আরবে চাঁদ দেখা যায়নি, ঈদ ২০ মার্চ : বাংলাদেশে কবে? ঈদের দিন সারা দেশে বৃষ্টির আশঙ্কা ইরান যুদ্ধের প্রতিবাদে পদত্যাগ করলেন মার্কিন শীর্ষ নিরাপত্তা কর্মকর্তা ইরান যুদ্ধ: আরব আমিরাতে নিহতদের মধ্যে বাংলাদেশ ছাড়াও আছেন নেপালি, পাকিস্তানি ব্রাজিল স্কোয়াড থেকে ছিটকে গেলেন নেইমার পুতিনের আমন্ত্রণে মস্কোয় চিকিৎসা নিচ্ছেন মোজতবা খামেনি বাগদাদের মার্কিন দূতাবাসে ড্রোন ও রকেট হামলা সিটি ও জেলা পরিষদ কি বিএনপি নেতাদের পুনর্বাসন কেন্দ্র? মধ্যপ্রাচ্যের যুদ্ধে জড়াবে না যুক্তরাজ্য, জার্মানি ও গ্রিস আরব আমিরাতে বাংলাদেশিসহ ৩৫ জন গ্রেপ্তার শব্দের চেয়ে ১৩ গুণ দ্রুত ক্ষেপণাস্ত্র দিয়ে ইসরায়েলে ইরানের হামলা, দুবাই বিমানবন্দরে ফ্লাইট স্থগিত অস্কারে সেরা সিনেমা ডিক্যাপ্রিওর ‘ওয়ান ব্যাটল আফটার অ্যানাদার’ কেন্দ্রীয় শহীদ মিনারে প্রকাশ্যে গুলি: কলেজছাত্রকে হত্যা ৪২ জেলা পরিষদের চেয়ারম্যান পদে প্রশাসক বসালো সরকার মার্কিনীদের মধ্যপ্রাচ্যের ১২ দেশ ছাড়ার আহ্বান, হরমুজ রক্ষায় ট্রাম্পের উদ্যোগে ফ্রান্সের না মব করে পুলিশে দেওয়া পঙ্গু আ.লীগ নেতা মারা গেলেন কারা হেফাজতে ইরানের জ্বালানিসমৃদ্ধ খার্ক দ্বীপে ভয়াবহ মার্কিন হামলা, চরম প্রতিশোধের শঙ্কা এবার স্থল যুদ্ধে আসছে ২,৫০০ মার্কিন সেনা, ‘উভচর’ যুদ্ধজাহাজ : মোজতবাকে ধরিয়ে দিতে কোটি ডলার পুরস্কার সিঙ্গাপুরে নেওয়া হচ্ছে মির্জা আব্বাসকে আকাশযুদ্ধে ইরানি শাসকদের পতন নাও হতে পারে নেতানিয়াহুর আশঙ্কা, ইরানী নেতাকে হত্যার হুমকি প্রথম ভাষণে মোজতবা খামেনির হুঁশিয়ারি : হরমুজ প্রণালি বন্ধ থাকবে, মধ্যপ্রাচ্যের মার্কিন ঘাঁটি সরাতে হবে ইংল্যান্ডের পেশাদার ক্রিকেট টুর্নামেন্টে খেলবেন মোস্তাফিজ, ১ কোটি ৬৪ লাখ টাকায় কিনল বার্মিংহাম হরমুজ প্রণালিতে আরও ৬ জাহাজে হামলা সংসদের প্রথম অধিবেশন শুরু: স্পিকার হলেন হাফিজ উদ্দিন আহমদ, কীভাবে সম্পন্ন হলো নির্বাচন প্রক্রিয়া? মোজতবা খামেনি এখন কোথায়? ইরানের নতুন সর্বোচ্চ নেতাও আক্রান্ত যুদ্ধের আকাশে নতুন মারণাস্ত্র : লেবাননে সাদা ফসফরাস, ইরানে কালো বৃষ্টি ইরান যুদ্ধ কতদিন চলতে পারে? ‘ফ্যামিলি কার্ড’ কর্মসূচির উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী, কত মানুষ এ সুবিধা পাবেন? কমনওয়েলথ সভায় বাংলাদেশ : রোহিঙ্গা সংকট ও জলবায়ু পরিবর্তন ইস্যু তুললেন পররাষ্ট্রমন্ত্রী

প্রবাসীরা ডাকযোগে ভোট দেবেন কীভাবে

প্রকাশিত: ২২ সেপ্টেম্বর ২০২৫, ১১:২৬ পিএম

প্রবাসীরা ডাকযোগে ভোট দেবেন কীভাবে

সংসদ নির্বাচনে প্রবাসীদের ভোটদান প্রক্রিয়া ও নিবন্ধন পদ্ধতি প্রকাশ করেছে নির্বাচন কমিশন (ইসি)। পোস্টাল ব্যালটের মাধ্যমে ভোট দেওয়ার জন্য কীভাবে আবেদন করতে হবে, তার বিস্তারিত ইসির ওয়েবসাইটে সোমবার প্রকাশ করা হয়েছে। এ এম এম নাসির উদ্দিনের নেতৃত্বাধীন কমিশনের অনুমোদনের পর এ প্রক্রিয়া প্রকাশিত হয়।

আগেই ইসি সচিব আখতার আহমেদ জানিয়েছিলেন, প্রবাসী ভোটারদের জন্য ‘পোস্টাল ভোট বিডি’ নামে একটি অ্যাপ চালু হবে।

নিবন্ধনের জন্য মোবাইলে গুগল প্লে স্টোর অথবা অ্যাপল প্লে স্টোর থেকে অ্যাপটি ডাউনলোড ও চালু করতে হবে। অনলাইনে কয়েকটি সহজ ধাপে আবেদন সম্পন্ন করা যাবে। অ্যাপ ডাউনলোড থেকে শুরু করে ব্যালট পাওয়ার আগ পর্যন্ত ১১ ধাপের নিবন্ধন প্রক্রিয়া ওয়েবসাইটে প্রকাশ করেছে ইসি (https://www.ecs.gov.bd/page/process-of-postal-voting-it-supported)।

নিবন্ধন প্রক্রিয়ার ধাপসমূহ:

  • অ্যাপ চালু করতে হবে।

  • দেশ (বাংলাদেশ ছাড়া) বেছে নিয়ে মোবাইল নম্বর দিয়ে নতুন অ্যাকাউন্ট খোলা।

  • মোবাইলে পাঠানো ওটিপি দিয়ে নম্বর যাচাই।

  • ভোটারের ছবি তোলা ও লাইভ ফেস ভেরিফিকেশন।

  • জাতীয় পরিচয়পত্র হাতে নিয়ে সেলফি তোলা।

  • এনআইডির ছবি তুলে যাচাই সম্পন্ন।

  • পাসপোর্টের তথ্য স্বয়ংক্রিয়ভাবে যাচাই।

  • বিদেশে বর্তমান ঠিকানা দেওয়া (যেখানে পোস্টাল ব্যালট পাঠানো হবে)।

  • একাউন্ট যাচাই শেষে নিবন্ধন সম্পন্ন।

  • ডাকযোগে পোস্টাল ব্যালট পৌঁছানোর জন্য অপেক্ষা।

ভোটদানের প্রক্রিয়া (আইটি সাপোর্টেড):
ইসি নির্ধারিত খাম পাওয়ার পর ৯টি ধাপে ভোট সম্পন্ন করতে হবে—

  • অ্যাপে দেওয়া ঠিকানায় ব্যালট পেপার পৌঁছবে।

  • ভোটদানের নির্দেশনা পাওয়া যাবে।

  • মোবাইল নম্বর পুনঃনিশ্চিতকরণ।

  • নিজের ছবি তোলা।

  • খামের কিউআর কোড স্ক্যান করা।

  • প্রতীকের পাশে ক্রস বা টিক চিহ্ন দিয়ে ভোট দেওয়া।

  • ঘোষণাপত্রে স্বাক্ষর করা।

  • ভোটকৃত ব্যালট ফেরত খামে রাখা।

  • খাম বন্ধ করে নিকটস্থ পোস্ট অফিসে জমা দেওয়া।

ইসি জানিয়েছে, প্রবাসীরা নিবন্ধন শুরুর সময়, ব্যালট পাঠানো ও ফেরত দেওয়ার সময়সীমা সম্পর্কে আগে থেকেই জানানো হবে। ব্যালট প্রস্তুত, পাঠানো, হাতে পাওয়া, ফেরত পাঠানো, দেশে পৌঁছানো এবং রিটার্নিং কর্মকর্তার হাতে পৌঁছানো—এই ছয়টি ধাপ ট্র্যাক করতে পারবেন ভোটাররা।

এছাড়া, ব্যালট পেপারে কেবল প্রতীক থাকবে, প্রার্থীর নাম নয়। ভোট দেওয়ার আগে ঘোষণাপত্রে স্বাক্ষর করতে হবে এবং নির্দিষ্ট খামে ভোটকৃত ব্যালট রেখে ফেরত পাঠাতে হবে। সংশ্লিষ্ট আসনের রিটার্নিং কর্মকর্তা ভোটের দিন গণনায় প্রবাসীদের ভোটও অন্তর্ভুক্ত করবেন।

নবনিযুক্ত ইসির জনসংযোগ পরিচালক রুহুল আমিন মল্লিক জানান, “প্রবাসী বাংলাদেশিদের ভোট দেওয়ার জন্য অ্যাপ নিবন্ধন ও ভোটের প্রক্রিয়া অনুমোদনের পর সংবাদমাধ্যমে দ্রুত জানানো হবে এবং ব্যাপক প্রচার চালানো হবে।”

ইসি জানিয়েছে, ২০২৬ সালের ফেব্রুয়ারির প্রথমার্ধে ভোট আয়োজনের পরিকল্পনা রয়েছে। সেই হিসেবে ডিসেম্বরের প্রথমার্ধে নির্বাচনের তফসিল ঘোষণা করা হবে।