ঢাকা ৩ আষাঢ় ১৪৩৩, বুধবার, ১৭ জুন ২০২৬
ঢাকা ৩ আষাঢ় ১৪৩৩, বুধবার, ১৭ জুন ২০২৬
সর্বশেষ
‘আজকে সংসদ নাই? সংসদে যান’- সিলেটে পৌঁছে এমপিদের বললেন প্রধানমন্ত্রী রোনালদোর যে দুই রেকর্ড ভাঙলেন মেসি নেইমার ফিরলেন অনুশীলনে: ব্রাজিল শিবিরে স্বস্তির হাওয়া মেসির জাদুকরী হ্যাটট্রিকে আর্জেন্টিনার উড়ন্ত শুরু জুলাই গণঅভ্যুত্থানে ভূমিকা: দুই বছর পর জাবির ১২ শিক্ষককে শাস্তি দিল্লি বিমানবন্দরের অভিজ্ঞতা নিয়ে মুখ খুললেন ডা. জাহেদ উর রহমান ইরান-মার্কিন শান্তি চুক্তি নিয়ে অস্বস্তিতে ইসরায়েল, ট্রাম্প-নেতানিয়াহু সম্পর্কে টানাপোড়েন ব্রাজিলের দুঃসংবাদ: গ্রুপ পর্বে খেলতে পারছেন না নেইমার, অনিশ্চয়তা বাড়ছে বিশ্বকাপ ঘিরেও বিদেশি দক্ষ কর্মীদের জন্য যুক্তরাজ্যের নতুন ভিসা সহায়তা, মিলবে ৫ হাজার পাউন্ড পর্যন্ত প্রধানমন্ত্রীর উপদেষ্টার দিল্লিতে প্রবেশে বাধা: কী পদক্ষেপ নেবে বাংলাদেশ কেমন খেলল ব্রাজিল : মরক্কোর কাছে হোঁচট, ড্র দিয়ে বিশ্বকাপ মিশন শুরু ট্রাম্পের দাবি আজই চুক্তি সই, ইরানের ভিন্ন সুর আর্জেন্টিনার খেলা কখন, কবে, কার সঙ্গে—পূর্ণ সূচি ও সম্ভাব্য পথচিত্র ব্রাজিলের খেলা কখন, কবে, কার সঙ্গে—পূর্ণ সূচি ও সম্ভাব্য পথচিত্র মারা গেছেন পপ আর্টের কিংবদন্তি ব্রিটিশ চিত্রশিল্পী ডেভিড হকনি টরন্টো বাংলা পাড়া টুর্নামেন্ট: টানা দ্বিতীয়বার চ্যাম্পিয়ন বিয়ানীবাজার বিশ্বকাপ ফুটবল ২০২৬ : কোন ম্যাচ কখন ,কোথায় অনুষ্ঠিত হবে? ৩০ বছর পর সালমান শাহর দেহাবশেষ তোলার আদেশ হেলিকপ্টার হারিয়ে ইরানে মার্কিন হামলা, বাহরাইন ও জর্ডানে পাল্টা হামলা ইরানের আওয়ামী লীগ নেতাকর্মীরা স্থানীয় নির্বাচনে অংশ নিতে পারবেন ইসরায়েলে ফের ক্ষেপণাস্ত্র হামলা: ইরানের সঙ্গে যুক্ত হলো হুতিরা বিশ্বকাপ ২০২৬: ফেভারিট কারা, চমক দেখাবে কোন দল? শুরু হচ্ছে ফুটবল বিশ্বকাপ : কোন দেশের খেলা কখন—জেনে নিন রামিসা ধর্ষণ-হত্যার ১৯ দিনের মাথায় সোহেল-স্বপ্না দম্পতির ফাঁসির রায় হোয়াইট হাউসের কাছে ফের গুলি, বন্দুকধারী নিহত ট্রাম্প কি ইরান যুদ্ধে হারছেন? হামে প্রতিদিন গড়ে ৭ শিশুর প্রাণহানি : রাজশাহী থেকে যেভাবে দেশজুড়ে ছড়াল লন্ডনে বাবু-রুপাসহ গ্রেপ্তার সাংবাদিকদের মুক্তির দাবি, অন্তর্বর্তী সরকারের নিন্দা যুক্তরাষ্ট্রের নতুন নিয়ম : গ্রিন কার্ড পেতে বিদেশিদের দেশে ফিরতে হবে হামে শিশু মৃত্যু বাড়ছেই: টিকার ঘাটতি নিয়ে ইউনিসেফের ৫ চিঠিতেও সতর্ক হয়নি ইউনূস সরকার

প্রবাসীদের কথা বলার অঙ্গীকার নিয়ে মাসিক বিলেত ও বিলেত টিভির যাত্রা শুরু

প্রকাশিত: ১২ সেপ্টেম্বর ২০২১, ০৪:২১ এএম

প্রবাসীদের কথা বলার অঙ্গীকার নিয়ে মাসিক বিলেত ও বিলেত টিভির যাত্রা শুরু
বিলেতের ১০৬ বছরের বাংলা সংবাদপত্রের পথচলার ইতিহাসে সর্বশেষ সংযোজন মাসিক বিলেত ও অনলাইন টেলিভিশন বিলেত টিভি। শুক্রবার লন্ডন বাংলা প্রেস ক্লাবে মাসিক বিলেত পত্রিকা ভার্চুয়াল উদ্বোধন করেন একুশে গানের রচয়িতা বরণ্যে সাংবাদিক আব্দুল গাফফার চৌধুরী। এ সময় তিনি প্রকাশনাটির সার্বিক সাফল্য কামনা করে বলেন, বিলেতের লেখাগুলো তরুণ প্রজন্মকে বিশেষভাবে টানবে এবং এরমাধ্যমে তারা দেশ ও বিলেত সম্পর্কে আরো বেশি জানতে আগ্রহী হবে। বিলেত সাময়িকীর নির্বাহী সম্পাদক এমরান আহমদের সূচনা বক্তব্যে বিলেত মিডিয়ার অগ্রযাত্রায় কমিউনিটির সহায়তা প্রত্যাশা করেন। মোড়ক উন্মোচনী অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন বিশেষ প্রতিনিধি, বিলেত মিডিয়ার ডিরেক্টর আ স ম মাসুম। তিনি মাসিক বিলেত ও বিলেত টিভির উদ্বোধনী এই আয়োজনে উপস্থিতি সকলের প্রতি ধন্যবাদ জানিয়ে বলেন, কমিউনিটিকে পাশে নিয়েই পথ চলবে বিলেত। সম্পাদক সাঈম চৌধুরীর সঞ্চালনায় উদ্বোধনী সংখ্যার মোড়ক উন্মোচন করেন টাওয়ার হ্যামলেটস কাউন্সিলের স্পিকার আহবাব হোসেন, লন্ডন বাংলা প্রেসক্লাবের সাধারন সম্পাদক মুহাম্মদ জুবায়ের, টাওয়ার হ্যামলেটস কাউন্সিলের মিডিয়া এডভাইজার সৈয়দ মনসুর উদ্দিন। এসময় আরো উপস্থিত ছিলেন এটিএন বাংলার মোস্তাক বাবুল, অধুনালুপ্ত সাপ্তাহিক বাংলাদেশ এর সম্পাদক মোজাম্মেল হক কামাল ও দর্পন সম্পাদক রহমত আলী। মোড়ক উন্মোচন পরবর্তী বক্তব্যে স্পিকার কাউন্সিলার আহবাব হোসেন আশা প্রকাশ করে বলেন, বিলেত কমিউনিটির একান্ত মুখপত্র হয়ে উঠবে। সংবাদ পরিবেশনের গুণে যুক্তরাজ্যে বাংলা মিডিয়ার জগতে এই সাময়িকীটি নিজস্ব একটি স্থান করে নিতে পারবে। সম্পাদক সাঈম চৌধুরী বলেন, বিলেতের অভিবাসী বাঙালির জীবনের সুখ-দুঃখ, প্রাপ্তি কিংবা অপ্রাপ্তিকে বিশ্বস্ত বর্ণনায় তুলে ধরবে বিলেত। সাময়িকীটির সঙ্গে যুক্ত রয়েছেন একদল অভিজ্ঞ সাংবাদিক, যারা নিজেদের মেধা ও দক্ষতায় বিলেতের বাংলা মিডিয়ার অঙ্গনে নিজের আলাদা পরিচিতি গড়ে তুলে নিতে সক্ষম হয়েছেন। অনুষ্ঠানের দ্বিতীয় পর্বে বিলেত টিভির ম্যানেজিং ডিরেক্টর আলাউর রহমান শাহীনের পরিচালনায় বিলেত টিভির আনুষ্ঠানিক উদ্বোধন ঘোষণা করেন খ্যাতিমান সাংবাদিক, একাত্তরের রণাঙ্গনের বীর মুক্তিযোদ্ধা আবু মুসা হাসান। তিনি বলেন, আমি আশা করি বিলেত টিভি কিংবা বিলেত পত্রিকা মুক্তিযুদ্ধের চেতনাকে ধারণ করবে। প্রবাসে মুক্তবুদ্ধির চর্চায় ইতিবাচক ভূমিকা রাখবে। বিলেত টিভির প্রথম সম্প্রচারে প্রথমবারের মতো প্রকাশ পায় বাংলাদেশের জনপ্রিয় শিল্পী কুমার বিশ্বজিতের একটি গান। যার সঙ্গীতায়োজনে ছিলেন বিলেত সাময়িকীর বিজনেস এডিটর হাবিবুর রহমান। এছাড়া মরিচ বাগান নিয়ে আলাউর রহমান শাহিনের একটি বিশেষ রিপোর্টও প্রকাশ পায় এদিন। কয়েক খন্ডে বিভক্ত অনুষ্ঠানের একটি পর্বে ম্যানেজিং এডিটর মিজানুর রহমান মীরু জানান, বিলেত টিভি কেবল সংবাদ প্রকাশ নয়, কমিউনিটি বিভিন্ন ইভেন্ট সরাসরি সম্প্রচার করবে পাশাপাশি নিয়মিতভাবে টক শো‘র আয়োজন করবে। বিজনেস এডিটর হাবিবুর রহমান তাঁর বক্তব্যে বিলেত মিডিয়ার মাধ্যমে কমিউনিটির ব্যবসা-বাণিজ্যকে বিশেষভাবে প্রমোট করা হবে বলে জানান। সমাপনী বক্তব্যে ক্রিয়েটিভ এডিটর অপু রায় উপস্থিত সবাইকে ধন্যবাদ জানিয়ে মাসিক বিলেত ও বিলেত টিভি নিয়ে আরো বহু দূর যাবার আশাবাদ ব্যক্ত করেন। অনুষ্ঠানে সাংবাদিকসহ কমিউনিটির বিশিষ্টজনেরা অংশগ্রহণ করেন।