ঢাকা ৩১ জ্যৈষ্ঠ ১৪৩৩, রোববার, ১৪ জুন ২০২৬
ঢাকা ৩১ জ্যৈষ্ঠ ১৪৩৩, রোববার, ১৪ জুন ২০২৬
সর্বশেষ
কেমন খেলল ব্রাজিল : মরক্কোর কাছে হোঁচট, ড্র দিয়ে বিশ্বকাপ মিশন শুরু ট্রাম্পের দাবি আজই চুক্তি সই, ইরানের ভিন্ন সুর আর্জেন্টিনার খেলা কখন, কবে, কার সঙ্গে—পূর্ণ সূচি ও সম্ভাব্য পথচিত্র ব্রাজিলের খেলা কখন, কবে, কার সঙ্গে—পূর্ণ সূচি ও সম্ভাব্য পথচিত্র মারা গেছেন পপ আর্টের কিংবদন্তি ব্রিটিশ চিত্রশিল্পী ডেভিড হকনি টরন্টো বাংলা পাড়া টুর্নামেন্ট: টানা দ্বিতীয়বার চ্যাম্পিয়ন বিয়ানীবাজার বিশ্বকাপ ফুটবল ২০২৬ : কোন ম্যাচ কখন ,কোথায় অনুষ্ঠিত হবে? ৩০ বছর পর সালমান শাহর দেহাবশেষ তোলার আদেশ হেলিকপ্টার হারিয়ে ইরানে মার্কিন হামলা, বাহরাইন ও জর্ডানে পাল্টা হামলা ইরানের আওয়ামী লীগ নেতাকর্মীরা স্থানীয় নির্বাচনে অংশ নিতে পারবেন ইসরায়েলে ফের ক্ষেপণাস্ত্র হামলা: ইরানের সঙ্গে যুক্ত হলো হুতিরা বিশ্বকাপ ২০২৬: ফেভারিট কারা, চমক দেখাবে কোন দল? শুরু হচ্ছে ফুটবল বিশ্বকাপ : কোন দেশের খেলা কখন—জেনে নিন রামিসা ধর্ষণ-হত্যার ১৯ দিনের মাথায় সোহেল-স্বপ্না দম্পতির ফাঁসির রায় হোয়াইট হাউসের কাছে ফের গুলি, বন্দুকধারী নিহত ট্রাম্প কি ইরান যুদ্ধে হারছেন? হামে প্রতিদিন গড়ে ৭ শিশুর প্রাণহানি : রাজশাহী থেকে যেভাবে দেশজুড়ে ছড়াল লন্ডনে বাবু-রুপাসহ গ্রেপ্তার সাংবাদিকদের মুক্তির দাবি, অন্তর্বর্তী সরকারের নিন্দা যুক্তরাষ্ট্রের নতুন নিয়ম : গ্রিন কার্ড পেতে বিদেশিদের দেশে ফিরতে হবে হামে শিশু মৃত্যু বাড়ছেই: টিকার ঘাটতি নিয়ে ইউনিসেফের ৫ চিঠিতেও সতর্ক হয়নি ইউনূস সরকার শেখ হাসিনা সাক্ষাৎকার : গণতান্ত্রিক পরিবেশ ফিরিয়ে আনার গর্ব নিয়ে দেশে ফিরব আ.লীগের ব্যাক করা নিয়ে মাহফুজের পোস্ট, যা লিখলেন প্রবাসীকে বাসায় ডেকে হত্যা: প্রেমিকার হাতে ভয়াবহ খণ্ডিত লাশ তনু হত্যা মামলায় নতুন চাঞ্চল্যকর তথ্য: ডিএনএ পরীক্ষায় আরও এক পুরুষের রক্ত শনাক্ত ছাত্রদল-এনসিপি উত্তেজনা, চট্টগ্রাম নগরীতে মিছিল-মিটিং নিষিদ্ধ কারিনা কায়সার: হাসিমাখা মুখের মেয়েটি নিথর হয়ে গেল ফেসবুকে ‘হা হা’ রিঅ্যাক্ট দেওয়ায় বিএনপি কর্মীদের হামলা: সন্তানকে বাঁচাতে গিয়ে মায়ের মৃত্যু শেষ বিশ্বকাপে মেসি-রোনালদো: কোয়ার্টার ফাইনালেই কি দেখা হচ্ছে দুই মহাতারকার? প্রিন্স উইলিয়ামের কাছ থেকে এমবিই সম্মাননা গ্রহণ করলেন আবু তাহের আরব আমিরাতে ঈদুল আজহা হতে পারে ২৭ মে

পাসপোর্ট দালালদের পক্ষ নেয়ায় প্রত্যাহার হতে পারেন ইতালির রাষ্ট্রদূত

প্রকাশিত: ২৩ জুন ২০২০, ১০:২৪ পিএম

পাসপোর্ট দালালদের পক্ষ নেয়ায় প্রত্যাহার হতে পারেন ইতালির রাষ্ট্রদূত
একটি সিন্ডিকেট দীর্ঘদিন ধরে ইতালির রাজধানী রোমে প্রতিষ্ঠিত বাংলাদেশ দূতাবাসে পাসপোর্ট দালালি করে যাচ্ছে। আর এসব দালালদের সহযোগিতা করায় ইতালিতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত আবদুস সোবহান সিকদারকে তার মেয়াদপূর্তির আগেই প্রত্যাহার করা হতে পারে বলে জানা গেছে। করোনা ভাইরাসের কারণে ইতালিতে অবৈধ অভিবাসীদের বৈধতার ঘোষণা দেয় ইতালি সরকার। এতে সুযোগ সৃষ্টি হয় অবৈধ বাংলাদেশি অভিবাসীদেরও কিন্তু পাসপোর্ট বা সার্টিফিকেট ছাড়া বৈধতার জন্য আবেদন করতে পারছেন না তারা। এই অবস্থায় বাংলাদেশ সমিতিরসহ কমিউনিটির নেতারা রাষ্ট্রদূতের সাথে বৈঠক করে অ্যাপয়েন্টমেন্ট ছাড়া সনদ দেবার সিদ্ধান্ত গ্রহণ করে। কিন্তু দালালচক্রের স্বার্থ রক্ষায় পাঁচ দিনের মাথায় ওই সিদ্ধান্ত থেকে সরে আসে রাষ্ট্রদূত। বিক্ষুব্ধ হয়ে ওঠে ইতালি প্রবাসী বাংলাদেশিরা। তারা দূতাবাসের সামনে বিক্ষোভ প্রদর্শন করে এবং অবিলম্বে দালালি বন্ধ, রাষ্ট্রদূতকে প্রত্যাহার করে তার দুর্নীতির তদন্ত করার দাবি জানায়। প্রবাসীরা প্রধানমন্ত্রীর বরাবরে রাষ্ট্রদূতকে প্রত্যাহার করার অনুরোধ জানায় এবং প্রবাসীদের বিশেষ করে অবৈধ অভিবাসীদের পাশে দাঁড়ানোর জন্য সরকারের প্রতি আহ্বান জানায়। জানা গেছে, আবেদনের প্রেক্ষিতে মেয়াদ পূর্তির আগেই আবদুস সোবহান সিকদারকে প্রত্যাহার করে নেয়া হচ্ছে। রাষ্ট্রদূত আবদুস সোবহান সিকদার অবসর গ্রহণের পর চুক্তিভিত্তিক নিয়োগে ইতালিতে আসেন। চুক্তির মেয়াদ শেষ হলে তদবির করে আরো দুই বছর বাড়িয়ে নেন তিনি। তার মেয়াদ শেষ হবে আগস্ট মাসে। কিন্তু তার আগেই দুর্নীতি আর দালালদের সহযোগিতার অভিযোগ নিয়ে আব্দুস সোবহান শিকদারকে ফিরে যেতে হচ্ছে বলে ধারণা ইতালি প্রবাসী বাংলাদেশীদের। এ ব্যাপারে রাষ্ট্রদূতের সাথে যোগাযোগ করার চেষ্টা করা হলেও তিনি ফোন রিসিভ করেননি। দূতাবাসের এক কর্মকর্তা জানান, বিষয়টি তারাও শুনেছেন। তবে এ ব্যাপারে তারা কোনো মন্তব্য করতে রাজি হননি। অভিযোগ রয়েছে, দলীয় পরিচয় ব্যবহার করে একজন নেতার নেতৃত্বে এই দালাল চক্র গড়ে ওঠে। দূতাবাসে ওই নেতার দুই নিকটাত্মীয়কে তদবিরের মাধ্যমে চাকরি দেয়া হয়েছে। ফলে দূতাবাস এখন দালালচক্রের তীর্থ ভূমিতে পরিণত হয়েছে। পররাষ্ট্র মন্ত্রণালয়ের একটি সূত্র জানায়, ইতিমধ্যেই ইতালিতে নতুন রাষ্ট্রদূত কে আসবে সেই সিদ্ধান্ত নেয়া হয়েছে। কয়েকদিনের মধ্যেই জানা যাবে বৃহত্তর জনগোষ্ঠীর বাংলাদেশীদের বসবাস ইতালিতে কে হচ্ছেন পরবর্তী রাষ্ট্রদূত।