ঢাকা ৩১ জ্যৈষ্ঠ ১৪৩৩, রোববার, ১৪ জুন ২০২৬
ঢাকা ৩১ জ্যৈষ্ঠ ১৪৩৩, রোববার, ১৪ জুন ২০২৬
সর্বশেষ
কেমন খেলল ব্রাজিল : মরক্কোর কাছে হোঁচট, ড্র দিয়ে বিশ্বকাপ মিশন শুরু ট্রাম্পের দাবি আজই চুক্তি সই, ইরানের ভিন্ন সুর আর্জেন্টিনার খেলা কখন, কবে, কার সঙ্গে—পূর্ণ সূচি ও সম্ভাব্য পথচিত্র ব্রাজিলের খেলা কখন, কবে, কার সঙ্গে—পূর্ণ সূচি ও সম্ভাব্য পথচিত্র মারা গেছেন পপ আর্টের কিংবদন্তি ব্রিটিশ চিত্রশিল্পী ডেভিড হকনি টরন্টো বাংলা পাড়া টুর্নামেন্ট: টানা দ্বিতীয়বার চ্যাম্পিয়ন বিয়ানীবাজার বিশ্বকাপ ফুটবল ২০২৬ : কোন ম্যাচ কখন ,কোথায় অনুষ্ঠিত হবে? ৩০ বছর পর সালমান শাহর দেহাবশেষ তোলার আদেশ হেলিকপ্টার হারিয়ে ইরানে মার্কিন হামলা, বাহরাইন ও জর্ডানে পাল্টা হামলা ইরানের আওয়ামী লীগ নেতাকর্মীরা স্থানীয় নির্বাচনে অংশ নিতে পারবেন ইসরায়েলে ফের ক্ষেপণাস্ত্র হামলা: ইরানের সঙ্গে যুক্ত হলো হুতিরা বিশ্বকাপ ২০২৬: ফেভারিট কারা, চমক দেখাবে কোন দল? শুরু হচ্ছে ফুটবল বিশ্বকাপ : কোন দেশের খেলা কখন—জেনে নিন রামিসা ধর্ষণ-হত্যার ১৯ দিনের মাথায় সোহেল-স্বপ্না দম্পতির ফাঁসির রায় হোয়াইট হাউসের কাছে ফের গুলি, বন্দুকধারী নিহত ট্রাম্প কি ইরান যুদ্ধে হারছেন? হামে প্রতিদিন গড়ে ৭ শিশুর প্রাণহানি : রাজশাহী থেকে যেভাবে দেশজুড়ে ছড়াল লন্ডনে বাবু-রুপাসহ গ্রেপ্তার সাংবাদিকদের মুক্তির দাবি, অন্তর্বর্তী সরকারের নিন্দা যুক্তরাষ্ট্রের নতুন নিয়ম : গ্রিন কার্ড পেতে বিদেশিদের দেশে ফিরতে হবে হামে শিশু মৃত্যু বাড়ছেই: টিকার ঘাটতি নিয়ে ইউনিসেফের ৫ চিঠিতেও সতর্ক হয়নি ইউনূস সরকার শেখ হাসিনা সাক্ষাৎকার : গণতান্ত্রিক পরিবেশ ফিরিয়ে আনার গর্ব নিয়ে দেশে ফিরব আ.লীগের ব্যাক করা নিয়ে মাহফুজের পোস্ট, যা লিখলেন প্রবাসীকে বাসায় ডেকে হত্যা: প্রেমিকার হাতে ভয়াবহ খণ্ডিত লাশ তনু হত্যা মামলায় নতুন চাঞ্চল্যকর তথ্য: ডিএনএ পরীক্ষায় আরও এক পুরুষের রক্ত শনাক্ত ছাত্রদল-এনসিপি উত্তেজনা, চট্টগ্রাম নগরীতে মিছিল-মিটিং নিষিদ্ধ কারিনা কায়সার: হাসিমাখা মুখের মেয়েটি নিথর হয়ে গেল ফেসবুকে ‘হা হা’ রিঅ্যাক্ট দেওয়ায় বিএনপি কর্মীদের হামলা: সন্তানকে বাঁচাতে গিয়ে মায়ের মৃত্যু শেষ বিশ্বকাপে মেসি-রোনালদো: কোয়ার্টার ফাইনালেই কি দেখা হচ্ছে দুই মহাতারকার? প্রিন্স উইলিয়ামের কাছ থেকে এমবিই সম্মাননা গ্রহণ করলেন আবু তাহের আরব আমিরাতে ঈদুল আজহা হতে পারে ২৭ মে

পবিত্র ঈদুল আযহা: প্রার্থনা এক নিরাপদ বিশ্ব

প্রকাশিত: ৩১ জুলাই ২০২০, ১২:৩০ এএম

পবিত্র ঈদুল আযহা: প্রার্থনা এক নিরাপদ বিশ্ব
মানুষের এই জনপদ যখন করোনার বদৌলতে মৃত্যুপুরী, বিশ্ব যবে দেখে চলেছে সভ্যতার গগন- বিদারি চিৎকার, বাজছে মানবতার অদৃশ্য রণডঙ্কা, পরাজিত মানুষের মৃত্যুর মিছিল।ঠিক তখনি মানবতার জয়গান গেয়ে, ত্যাগ–তিতিক্ষার, উৎসর্গের মহান ব্রত নিয়ে মুসলিম জাহানে এসে হাজির পবিত্র ঈদুল আযহা। কোরবানির ঈদের আসল শিক্ষার বাস্তব প্রতিফলন ঘটাতে হবে এই উৎসর্গের মাধ্যমে।নিজের সামান্য ইচ্ছাকে ত্যাগ করাও কোরবানি। কিন্তু সবচেয়ে বড় কোরবানি হচ্ছে আত্মজ কিছু ত্যাগ করা। যে জিনিসের সাথে আত্মার সম্পর্ক, তাকে ত্যাগ করা মানে সর্বোচ্চ ত্যাগ। সেই সর্বোচ্চ ত্যাগ করার জন্যই এই ধর্মীয় নির্দেশ এসেছিল। আর যুগে-যুগে যারা যত বিলিয়ে দিতে পেরেছেন, ত্যাগ করতে পেরেছেন তাঁরাই অনন্ত প্রশান্তি ও সম্মান লাভ করেছেন।পশু কোরবানির মধ্য দিয়ে হৃদয়ের অলিন্দে ঘাপটি মেরে থাকা পশুত্বকেও চিরতরে ত্যাগ করতে হবে এবং তাতেই নিহিত ব্যক্তি জীবনে ঈদুল আয্হার স্বার্থকতা। ঈদের আনন্দের দিনে কেউ যাতে অভুক্ত না থাকে-সেদিকে আমাদের সবাইকে খেয়াল রাখতে হবে। সবাইকে ঈদের আনন্দ এক সাথে ভাগ করে নিতে হবে সব ভেদাভেদ ভুলে।উৎসর্গের এ আনন্দ উৎসবের মাধ্যমে নিজেকে আল্লাহর নিকট সমর্পণ করতে হবে। কোরআনের যে ভাষ্য--“আমার নামাজ, আমার কোরবানি, আমার জীবন-মরণ সবই মহাবিশ্ব প্রতিপালকের জন্য।” মক্কা শরীফের হাজীদের প্রার্থনা, সারা বিশ্বের মুসলমানদের হৃদয়ের কাকুতি মহান রাব্বুল আ’লামিন কবুল করে নেবেন, এ দৃঢ় মনোবল চিত্তে ধারণ করি। ঈদুল আয্হার সুমহান শিক্ষা সারা বিশ্বে মানবতাকে সমুন্নত রাখবে, এবং এরই উসিলায় মহান রাব্বুল আ’লামিন আমাদেরকে ক্ষমা করে দেবেন। সকলের জীবন সুন্দর, রোগমুক্ত, নিরাপদ ও সমৃদ্ধশালী হোক, সেই কামনা করি। সবাইকে ঈদুল আয্হার গাম্ভীর্যপূর্ণ শুভেচ্ছা।  সুহেল ইবনে ইসহাক: কবি ও কানাডা প্রতিনিধি;৫২বাংলা।  টরন্টো, কানাডা।