ঢাকা ২৭ জ্যৈষ্ঠ ১৪৩৩, বুধবার, ১০ জুন ২০২৬
ঢাকা ২৭ জ্যৈষ্ঠ ১৪৩৩, বুধবার, ১০ জুন ২০২৬
সর্বশেষ
৩০ বছর পর সালমান শাহর দেহাবশেষ তোলার আদেশ হেলিকপ্টার হারিয়ে ইরানে মার্কিন হামলা, বাহরাইন ও জর্ডানে পাল্টা হামলা ইরানের আওয়ামী লীগ নেতাকর্মীরা স্থানীয় নির্বাচনে অংশ নিতে পারবেন ইসরায়েলে ফের ক্ষেপণাস্ত্র হামলা: ইরানের সঙ্গে যুক্ত হলো হুতিরা বিশ্বকাপ ২০২৬: ফেভারিট কারা, চমক দেখাবে কোন দল? শুরু হচ্ছে ফুটবল বিশ্বকাপ : কোন দেশের খেলা কখন—জেনে নিন রামিসা ধর্ষণ-হত্যার ১৯ দিনের মাথায় সোহেল-স্বপ্না দম্পতির ফাঁসির রায় হোয়াইট হাউসের কাছে ফের গুলি, বন্দুকধারী নিহত ট্রাম্প কি ইরান যুদ্ধে হারছেন? হামে প্রতিদিন গড়ে ৭ শিশুর প্রাণহানি : রাজশাহী থেকে যেভাবে দেশজুড়ে ছড়াল লন্ডনে বাবু-রুপাসহ গ্রেপ্তার সাংবাদিকদের মুক্তির দাবি, অন্তর্বর্তী সরকারের নিন্দা যুক্তরাষ্ট্রের নতুন নিয়ম : গ্রিন কার্ড পেতে বিদেশিদের দেশে ফিরতে হবে হামে শিশু মৃত্যু বাড়ছেই: টিকার ঘাটতি নিয়ে ইউনিসেফের ৫ চিঠিতেও সতর্ক হয়নি ইউনূস সরকার শেখ হাসিনা সাক্ষাৎকার : গণতান্ত্রিক পরিবেশ ফিরিয়ে আনার গর্ব নিয়ে দেশে ফিরব আ.লীগের ব্যাক করা নিয়ে মাহফুজের পোস্ট, যা লিখলেন প্রবাসীকে বাসায় ডেকে হত্যা: প্রেমিকার হাতে ভয়াবহ খণ্ডিত লাশ তনু হত্যা মামলায় নতুন চাঞ্চল্যকর তথ্য: ডিএনএ পরীক্ষায় আরও এক পুরুষের রক্ত শনাক্ত ছাত্রদল-এনসিপি উত্তেজনা, চট্টগ্রাম নগরীতে মিছিল-মিটিং নিষিদ্ধ কারিনা কায়সার: হাসিমাখা মুখের মেয়েটি নিথর হয়ে গেল ফেসবুকে ‘হা হা’ রিঅ্যাক্ট দেওয়ায় বিএনপি কর্মীদের হামলা: সন্তানকে বাঁচাতে গিয়ে মায়ের মৃত্যু শেষ বিশ্বকাপে মেসি-রোনালদো: কোয়ার্টার ফাইনালেই কি দেখা হচ্ছে দুই মহাতারকার? প্রিন্স উইলিয়ামের কাছ থেকে এমবিই সম্মাননা গ্রহণ করলেন আবু তাহের আরব আমিরাতে ঈদুল আজহা হতে পারে ২৭ মে প্রবাসী কার্ড কারা পাবেন, কী কী সুবিধা থাকছে? ওমানে মর্মান্তিক মৃত্যু: বিয়ের কেনাকাটায় গিয়ে প্রাণ হারালেন চট্টগ্রামের ৪ ভাই যুক্তরাজ্যে কেন বারবার প্রধানমন্ত্রী বদলাচ্ছে? স্টারমারের পর কে? ইসরায়েলি ড্রোন হামলায় লেবাননে নিহত বাংলাদেশির মরদেহ উদ্ধার, আরেকজন নিখোঁজ চট্টগ্রামে গুলিবিদ্ধ শিশুর মৃত্যু: রৌফাবাদের ঘটনায় চাঞ্চল্য প্রধানমন্ত্রীর প্রতিশ্রুতির পরও বিরোধীদের অবিশ্বাস কেন? নিউইয়র্কে ইন্তেকাল করেছেন সিলেটের গোলাপগঞ্জের বিশিষ্ট ব্যবসায়ী কামাল আহমদ

ঢাকা ইউনিভার্সিটি অ্যালামনাই ইন দ্য ইউকে’র দ্বিতীয় দ্বি-বার্ষিক সম্মেলন ও নির্বাচন অনুষ্ঠিত

প্রকাশিত: ২৩ সেপ্টেম্বর ২০২১, ০৩:১৪ পিএম

ঢাকা ইউনিভার্সিটি অ্যালামনাই ইন দ্য ইউকে’র দ্বিতীয় দ্বি-বার্ষিক সম্মেলন ও নির্বাচন অনুষ্ঠিত
প্রাচ্যের অক্সফোর্ড বলে খ্যাত ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিলেতে বসবাসকারী গ্রাজুয়েটদের সংগঠন ঢাকা ইউনিভার্সিটি অ্যালামনাই ইন দ্য ইউকে'র দ্বিতীয় দ্বি-বার্ষিক সম্মেলন ও নির্বাচন আনন্দঘন পরিবেশে অনুষ্ঠিত হয়েছে । গত শনিবার পূর্ব লন্ডনের অট্রিয়াম হলে অনুষ্ঠিত এ সম্মেলনে আগামী দুই বছরের জন্য বীর মুক্তিযোদ্ধা দেওয়ান গৌস সুলতানকে সভাপতি, বিশিষ্ট কমিউনিটি ব্যক্তিত্ব ইসমাইল হোসেনকে সাধারণ সম্পাদক এবং একাউন্টেন্ট সৈয়দ হামিদুল হককে কোষাধ্যক্ষ করে ৩১ সদস্য বিশিষ্ট কার্যকরী কমিটি নির্বাচন করা হয়। কমিটির জ্যেষ্ঠ সহ সভাপতি নির্বাচিত হয়েছেন প্রশান্ত দত্ত পুরকায়স্হ বিইএম। অপর সহ সভাপতি হলেন নিলুফা ইয়াসমীন হাসান, সলিসিটর সহুল আহমেদ মকু ও আ ফ মেসবাহ উদ্দিন ইকো। সৈয়দ আবু আকবর আহমেদ ইকবাল, বারিস্টার ইনামুল হক ও বারিস্টার মাহারুন আহাম্মেদ মালা যুগ্ম সম্পাদক নির্বাচিত হয়েছেন। যুগ্ম কোষাধ্যক্ষ নির্বাচিত হয়েছেন ফখরুল ইসলাম মিসবাহ ও ফয়জুল হক রিপন এফসিসিএ। দপ্তর সম্পাদক হয়েছেন ব‍্যারিস্টার মিজানুর রহমান।  সাংগঠনিক সম্পাদক হলেন ব‍্যারিস্টার মোহাম্মদ কামরুল হাসান, ব‍্যারিস্টার আব্দুস শহীদ এবং সামিনা দেওয়ান। রীপা সুলতানা রাকীব সাংস্কৃতিক সম্পাদক, সৈয়দ এনামুল ইসলাম প্রেস অ্যান্ড পাবলিসিটি সম্পাদক এবং এ‌্যারিনা সিদ্দিকী সুপ্রভা শিক্ষা ও গবেষণা সম্পাদক নির্বাচিত হয়েছেন। কার্যনির্বাহী সদস্য নির্বাচিত হয়েছেন রাজিয়া বেগম, এস এম মোস্তাফিজুর রহমান, শওকত খান, মোহাম্মদ শাব্বির হোসেইন, মীর্জা আসহাব বেগ, ব‍্যারিস্টার এম কিউ হাসান, শাহ আকবর আলী, সৈয়দ জাফর, ডঃ আশরাফ মাহমুদ, সাবিতা সামসাদ, কাজী কল্পনা ও বেলাল রশিদ চৌধুরী। সভার প্রারম্ভে সভাপতি দেওয়ান গৌস সুলতানের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মোহাম্মদ আবদুর রাকীবের সঞ্চালনায় সংগঠনের দুইজন প্রয়াত সদস্য এনামুল হক ও সৈয়দ নাজমুল, করোনায় প্রয়াত জাতির বিশিষ্ট ব্যক্তিবর্গ, বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও অন্যান্য শিক্ষার্থী এবং সদ্য প্রয়াত ডাঃ ফয়জুল ইসলামসহ বৃটেনে বিশিষ্ট বাংলাদেশীদের মৃত্যুতে শোক প্রস্তাব গ্রহণ করা হয়। এ ছাড়াও সংগঠনের সংবিধানের বিভিন্ন সংশোধনী অনুমোদন করা হয়। সাধারণ সম্পাদক বিগত দিনের কার্যক্রমে সমৃদ্ধ বিস্তারিত রিপোর্ট পেশ করেন। জানানো হয় যে সংগঠনের উদ্যোগে ইতোমধ্যে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ১৭ লক্ষ টাকার একটি ট্রাষ্ট ফান্ড গঠন করা হয়েছে যার লভ্যাংশ থেকে প্রত্যেক বছর ছয়জন অস্বচ্ছল শিক্ষার্থীকে বৃত্তি দেয়া হবে । আর এটা চলবে অনাদিকাল। রিপোর্টের উপর আলোচনায় অংশ নেন আবু মুসা হাসান, মেসবাহ উদ্দিন ইকো, নিলুফা ইয়াসমীন হাসান, সৈয়দ এনাম, ব‍্যারিস্টার এমকিউ হাসান, সলিসিটর সৈয়দ ইকবাল, সলিসিটর মোহাম্মদ কালাম, কামাল উদ্দিন মিলন, মারুফ চৌধুরী, এরিনা সিদ্দিকী সুপ্রভা, মাহারুন আহাম্মেদ মালা, কুমকুম আখতার, ফখরুদ্দিন আহমেদ প্রমুখ। সম্মেলন থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শতবর্ষে বাংলাদেশের স্বাধীনতা সংগ্রাম ও দেশে জ্ঞানভিত্তিক সমাজ বিনির্মানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অবদান শ্রদ্ধাভরে স্মরণ করা হয় এবং এর সকল শিক্ষক, কর্মকর্তা  ও ছাত্রছাত্রীদেরকে শুভেচ্ছা জানানো হয়। এ ছাড়াও সদস্যদের অনুদানে এবং কমিউনিটির সহযোগিতায় বিশ্ববিদ্যালয়ের একটি স্থায়ী তহবিল চালু করতে পারায় সন্তুষ্টি প্রকাশ করে এই তহবিলকে আরো বর্ধীত করা এবং বিশ্ববিদ্যালয়ের শিক্ষার মান উন্নয়ন ও সুনাম বৃদ্ধির লক্ষ্যে নিরলসভাবে কাজ করে যাবার প্রত্যয় ব্যক্ত করা হয়। দ্বিতীয় পর্বের মিলনমেলা, মধ্যাহ্ন ভোজ ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানে সদস্যদের পরিবার, বন্ধুবান্ধব এবং বিলেতের বাংলাদেশী কমিউনিটির বিশিষ্ট ব্যক্তিবর্গ যোগদান করেন। বিশেষ অতিথি হিসেবে যোগদান করেন টাওয়ার হ্যামলেটস কাউন্সিল এর স্পিকার আসবাব হোসেন ও ক্রয়োডনের মেয়র শেরওয়ান চৌধুরী। সিরাজুল বাসিত চৌধুরী কামরানের সার্বিক তত্বাবধানে সাংস্কৃতিক অনুষ্ঠান পর্ব যৌথভাবে পরিচালনা করেন মাহারুন আহম্মেদ মালা, এ্যারিনা সিদ্দিকী সুপ্রভা, এমকিউ হাসান ও মোস্তফা কামাল মিলন। এতে নাচ পরিবেশন করেন প্রতিভাবান নৃত্যশিল্পী প্রেরণা মন্ডল। গান পরিবেশন করেন খ্যাতিমান শিল্পীদম্পতি রুবায়েত জাহান ও রাজা কাসেফ, বৃটেনের বাংলা সংগীত জগতে পরিচিত মুখ নাজমুন তন্নী। এছাড়াও অ্যালামনাই সদস্যদের মধ্যে গান পরিবেশন করেন আশির দশকে বাংলাদেশের পপ তারকা সৈয়দ জুবায়ের, সামুয়েল চৌধুরী, রীপা রাকীব, কে জে বি কনক, মোস্তফা কামাল মিলন, কাজী কল্পনা, তামান্না ইকবাল এবং সাইদা চৌধুরী। শ্রুতি নাটক পরিবেশন করেন এমকিউ হাসান ও সাদিয়া গাজী অন্তরা। আবৃত্তি করেন তারিকুল ইসলাম ও মিজানুর রহমান । অনুষ্ঠানের অন্যতম আকর্ষণ ছিলো সদস্যদের অংশগ্রহণে আইলারে নয়া দামান্দ গান ও সে সাথে সদস্যদের নাচ যা ইতোমধ্যেই 'ঢাকা বিশ্ববিদ্যালয় নয়া দামান্দ এক্ট' হিসেবে সোস্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। এ ছাড়াও ফ্যাশন ডিজাইনার ও সংগীতশিল্পী সাইদা চৌধুরীর পরিচালনায় অনুষ্ঠিত কেট ওয়াকে অংশ নেন শাহগীর বখত ফারুক, মোহাম্মদ আব্দুর রাকীব, মারুফ চৌধুরী, সলিসিটর সহুল আহমেদ মকু, রীপা রাকীব এবং ইসমাইল হোসেন। র‍্যাপিড ফায়ার প্রশ্নোত্তর পর্বে অংশ নেন  দেওয়ান গৌস সুলতান, আবু মুসা হাসান, নিলুফা ইয়াসমীন হাসান, সৈয়দ সাজিদুর রহমান ফারুক এবং মারুফ চৌধুরী। এ ছাড়াও বাপ্পী চৌধুরীর সৌজন্যে জমজমাট র‍্যাফেল ড্র অনুষ্ঠিত হয়। অনুষ্ঠান উপলক্ষে মাহারুন আহাম্মেদ মালা, প্রশান্ত পু্রকায়স্থ ও মোস্তফা কামাল মিলনের সম্পাদনায় একটি স্মরনিকা প্রকাশ করা হয়। সবশেষে নব নির্বাচিত সাধারণ সম্পাদক ইসমাইল হোসেন সম্মেলন ও মিলনমেলা সফল করার জন্য সকল সদস্য, শুভানুধ্যায়ী, মিডিয়া প্রতিষ্ঠানের কর্মী, অট্রিয়াম হলের কর্মী, আগত অতিথিবৃন্ধ ও শিল্পীবৃন্ধকে কৃতজ্ঞতা জ্ঞাপন করেন। তিনি আগামী দুই বছর সুষ্ঠুভাবে সংগঠন পরিচালনার জন্য সবার সহযোগিতা কামনা করেন এবং বৃটেনে বসবাসরত ঢাকা বিশ্ববিদ্যালয়ের সকল গ্রাজুয়েটদেরকে  অ্যালামনাই ইন দ্য ইউকের সদস্য হয়ে প্রিয় বিশ্ববিদ্যালয়ের শিক্ষার মান উন্নয়ন ও ভাবমূর্তি বাড়াতে একযোগে কাজ করার আহবান জানান। সংবাদ বিজ্ঞপ্তি।