ঢাকা ২৭ জ্যৈষ্ঠ ১৪৩৩, বুধবার, ১০ জুন ২০২৬
ঢাকা ২৭ জ্যৈষ্ঠ ১৪৩৩, বুধবার, ১০ জুন ২০২৬
সর্বশেষ
৩০ বছর পর সালমান শাহর দেহাবশেষ তোলার আদেশ হেলিকপ্টার হারিয়ে ইরানে মার্কিন হামলা, বাহরাইন ও জর্ডানে পাল্টা হামলা ইরানের আওয়ামী লীগ নেতাকর্মীরা স্থানীয় নির্বাচনে অংশ নিতে পারবেন ইসরায়েলে ফের ক্ষেপণাস্ত্র হামলা: ইরানের সঙ্গে যুক্ত হলো হুতিরা বিশ্বকাপ ২০২৬: ফেভারিট কারা, চমক দেখাবে কোন দল? শুরু হচ্ছে ফুটবল বিশ্বকাপ : কোন দেশের খেলা কখন—জেনে নিন রামিসা ধর্ষণ-হত্যার ১৯ দিনের মাথায় সোহেল-স্বপ্না দম্পতির ফাঁসির রায় হোয়াইট হাউসের কাছে ফের গুলি, বন্দুকধারী নিহত ট্রাম্প কি ইরান যুদ্ধে হারছেন? হামে প্রতিদিন গড়ে ৭ শিশুর প্রাণহানি : রাজশাহী থেকে যেভাবে দেশজুড়ে ছড়াল লন্ডনে বাবু-রুপাসহ গ্রেপ্তার সাংবাদিকদের মুক্তির দাবি, অন্তর্বর্তী সরকারের নিন্দা যুক্তরাষ্ট্রের নতুন নিয়ম : গ্রিন কার্ড পেতে বিদেশিদের দেশে ফিরতে হবে হামে শিশু মৃত্যু বাড়ছেই: টিকার ঘাটতি নিয়ে ইউনিসেফের ৫ চিঠিতেও সতর্ক হয়নি ইউনূস সরকার শেখ হাসিনা সাক্ষাৎকার : গণতান্ত্রিক পরিবেশ ফিরিয়ে আনার গর্ব নিয়ে দেশে ফিরব আ.লীগের ব্যাক করা নিয়ে মাহফুজের পোস্ট, যা লিখলেন প্রবাসীকে বাসায় ডেকে হত্যা: প্রেমিকার হাতে ভয়াবহ খণ্ডিত লাশ তনু হত্যা মামলায় নতুন চাঞ্চল্যকর তথ্য: ডিএনএ পরীক্ষায় আরও এক পুরুষের রক্ত শনাক্ত ছাত্রদল-এনসিপি উত্তেজনা, চট্টগ্রাম নগরীতে মিছিল-মিটিং নিষিদ্ধ কারিনা কায়সার: হাসিমাখা মুখের মেয়েটি নিথর হয়ে গেল ফেসবুকে ‘হা হা’ রিঅ্যাক্ট দেওয়ায় বিএনপি কর্মীদের হামলা: সন্তানকে বাঁচাতে গিয়ে মায়ের মৃত্যু শেষ বিশ্বকাপে মেসি-রোনালদো: কোয়ার্টার ফাইনালেই কি দেখা হচ্ছে দুই মহাতারকার? প্রিন্স উইলিয়ামের কাছ থেকে এমবিই সম্মাননা গ্রহণ করলেন আবু তাহের আরব আমিরাতে ঈদুল আজহা হতে পারে ২৭ মে প্রবাসী কার্ড কারা পাবেন, কী কী সুবিধা থাকছে? ওমানে মর্মান্তিক মৃত্যু: বিয়ের কেনাকাটায় গিয়ে প্রাণ হারালেন চট্টগ্রামের ৪ ভাই যুক্তরাজ্যে কেন বারবার প্রধানমন্ত্রী বদলাচ্ছে? স্টারমারের পর কে? ইসরায়েলি ড্রোন হামলায় লেবাননে নিহত বাংলাদেশির মরদেহ উদ্ধার, আরেকজন নিখোঁজ চট্টগ্রামে গুলিবিদ্ধ শিশুর মৃত্যু: রৌফাবাদের ঘটনায় চাঞ্চল্য প্রধানমন্ত্রীর প্রতিশ্রুতির পরও বিরোধীদের অবিশ্বাস কেন? নিউইয়র্কে ইন্তেকাল করেছেন সিলেটের গোলাপগঞ্জের বিশিষ্ট ব্যবসায়ী কামাল আহমদ

ডিম আগে না মুরগি আগে?

প্রকাশিত: ০৯ জানুয়ারি ২০২২, ১২:৩৮ এএম

ডিম আগে না মুরগি আগে?
https://www.youtube.com/watch?v=xQ_xSMAD2lk মুরগি আগে, না ডিম আগে? যুগ যুগ ধরে এই তর্ক চলেছে। কিন্তু কোনটি আগে, তা নিয়ে সন্দেহ থেকেই গিয়েছে। পৃথিবীর একটা অংশের দাবি- মুরগি আগে এসেছে। আবার উল্লেখযোগ্য একটা অংশের দাবি, মুরগি নয়, ডিমই আগে। একটা দার্শনিক মীমাংসা দিয়ে  প্রায় শত বছর আগ থেকে  পালন করা হচ্ছে বিশ্ব ডিম দিবস। অষ্ট্রিয়ার রাজধানী ভিনায় (Vienna) , ১৯৯৬ সালে শুরু হওয়া ওয়ার্ল্ড এগ ডে  (World Egg Day)২০২১ সালের ৮ অক্টোবর পৃথিবীর ১০০টি দেশ একযোগে আনুষ্ঠানিকভাবে পালন করেছে । WorldEggDay হেসট্যাগ নিয়ে এবার ১৮০ মিলিয়ন মানুষ উপভোগ করেছে। সামাজিক যোগাযোগে অনেকে  ‘ডিম দিবস’ বন্দনা  করে যুক্তি দেখিয়েছেন - মুরগী নয়, ডিমই আগে।  তাদের যুক্তি হলো, পৃথিবী প্রকৃতপক্ষে কমলার মত নয়। ডিমের মত। ত্রিভুবনের সৃষ্টিকর্তা  সব কিছুর আগে মহাশূন্যে অসংখ্য ডিমই তৈরি করছিলেন। এবং পৃথিবীটাও ডিমাকৃতির। যদিও তারা বিজ্ঞাননির্ভর কোন প্রামানিক তথ্য দিয়ে এই যৌক্তির সারতা প্রমান করতে  পারেননি বলে- মনে করা হয়। তথ্য বলছে , ডিম আগে না মুরগি আগে - তা নিয়ে বছরের পর বছর ধরে গবেষণা চলেছে। সম্প্রতি সেই রহস্যের সমাধান করেছেন এক দল গবেষক। তাঁদের দাবি- ডিম নয়, মুরগি-ই আগে। এবং সেটা প্রমাণ সহ প্রকাশ্যে এনেছেন তাঁরা। ব্রিটেনের শেফিল্ড এবং ওয়ারউইক বিশ্ববিদ্যালয়ের গবেষকরা  দীর্ঘ দিন ধরে গবেষণা চালানোর পর সেই ধাঁধার উত্তর খুঁজে পেয়েছেন তাঁরা। গবেষকদের দাবি- ডিমের মধ্যে যে সাদা অংশটি থাকে ,তাতে ওভোক্লিডিন  অর্থাৎ (ওসি-১৭) নামে প্রোটিন থাকে। ডিমের সৃষ্টিতে এই প্রোটিনের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। আর এই ওভোক্লিডিন প্রোটিন মুরগির গর্ভাশয়ে পাওয়া যায়। গবেষকদের দাবি, এর থেকে প্রমাণিত যে, প্রথমে মুরগি এসেছে। তারপর তার গর্ভাশয়ে ওভোক্লিডিন প্রোটিন তৈরি হয়েছে। সেই প্রোটিন থেকেই ডিমের সৃষ্টি। তবে এনিয়েও  ‘ডিম আগে‘- এই  যুক্তির অনেক সমালোচক সামাজিক যোগাযোগে চটে আছেন!  তারা বলছেন, গবেষণা থেকে জানা গেল--- মুরগি  আগে এসেছে। কিন্তু সেই মুরগি পৃথিবীতে প্রথম কী ভাবে এল ? তা নিয়ে কোনও জবাব দিতে পারেননি-   গবেষকরা।