ঢাকা ৩১ জ্যৈষ্ঠ ১৪৩৩, রোববার, ১৪ জুন ২০২৬
ঢাকা ৩১ জ্যৈষ্ঠ ১৪৩৩, রোববার, ১৪ জুন ২০২৬
সর্বশেষ
আর্জেন্টিনার খেলা কখন, কবে, কার সঙ্গে—পূর্ণ সূচি ও সম্ভাব্য পথচিত্র ব্রাজিলের খেলা কখন, কবে, কার সঙ্গে—পূর্ণ সূচি ও সম্ভাব্য পথচিত্র মারা গেছেন পপ আর্টের কিংবদন্তি ব্রিটিশ চিত্রশিল্পী ডেভিড হকনি টরন্টো বাংলা পাড়া টুর্নামেন্ট: টানা দ্বিতীয়বার চ্যাম্পিয়ন বিয়ানীবাজার বিশ্বকাপ ফুটবল ২০২৬ : কোন ম্যাচ কখন ,কোথায় অনুষ্ঠিত হবে? ৩০ বছর পর সালমান শাহর দেহাবশেষ তোলার আদেশ হেলিকপ্টার হারিয়ে ইরানে মার্কিন হামলা, বাহরাইন ও জর্ডানে পাল্টা হামলা ইরানের আওয়ামী লীগ নেতাকর্মীরা স্থানীয় নির্বাচনে অংশ নিতে পারবেন ইসরায়েলে ফের ক্ষেপণাস্ত্র হামলা: ইরানের সঙ্গে যুক্ত হলো হুতিরা বিশ্বকাপ ২০২৬: ফেভারিট কারা, চমক দেখাবে কোন দল? শুরু হচ্ছে ফুটবল বিশ্বকাপ : কোন দেশের খেলা কখন—জেনে নিন রামিসা ধর্ষণ-হত্যার ১৯ দিনের মাথায় সোহেল-স্বপ্না দম্পতির ফাঁসির রায় হোয়াইট হাউসের কাছে ফের গুলি, বন্দুকধারী নিহত ট্রাম্প কি ইরান যুদ্ধে হারছেন? হামে প্রতিদিন গড়ে ৭ শিশুর প্রাণহানি : রাজশাহী থেকে যেভাবে দেশজুড়ে ছড়াল লন্ডনে বাবু-রুপাসহ গ্রেপ্তার সাংবাদিকদের মুক্তির দাবি, অন্তর্বর্তী সরকারের নিন্দা যুক্তরাষ্ট্রের নতুন নিয়ম : গ্রিন কার্ড পেতে বিদেশিদের দেশে ফিরতে হবে হামে শিশু মৃত্যু বাড়ছেই: টিকার ঘাটতি নিয়ে ইউনিসেফের ৫ চিঠিতেও সতর্ক হয়নি ইউনূস সরকার শেখ হাসিনা সাক্ষাৎকার : গণতান্ত্রিক পরিবেশ ফিরিয়ে আনার গর্ব নিয়ে দেশে ফিরব আ.লীগের ব্যাক করা নিয়ে মাহফুজের পোস্ট, যা লিখলেন প্রবাসীকে বাসায় ডেকে হত্যা: প্রেমিকার হাতে ভয়াবহ খণ্ডিত লাশ তনু হত্যা মামলায় নতুন চাঞ্চল্যকর তথ্য: ডিএনএ পরীক্ষায় আরও এক পুরুষের রক্ত শনাক্ত ছাত্রদল-এনসিপি উত্তেজনা, চট্টগ্রাম নগরীতে মিছিল-মিটিং নিষিদ্ধ কারিনা কায়সার: হাসিমাখা মুখের মেয়েটি নিথর হয়ে গেল ফেসবুকে ‘হা হা’ রিঅ্যাক্ট দেওয়ায় বিএনপি কর্মীদের হামলা: সন্তানকে বাঁচাতে গিয়ে মায়ের মৃত্যু শেষ বিশ্বকাপে মেসি-রোনালদো: কোয়ার্টার ফাইনালেই কি দেখা হচ্ছে দুই মহাতারকার? প্রিন্স উইলিয়ামের কাছ থেকে এমবিই সম্মাননা গ্রহণ করলেন আবু তাহের আরব আমিরাতে ঈদুল আজহা হতে পারে ২৭ মে প্রবাসী কার্ড কারা পাবেন, কী কী সুবিধা থাকছে? ওমানে মর্মান্তিক মৃত্যু: বিয়ের কেনাকাটায় গিয়ে প্রাণ হারালেন চট্টগ্রামের ৪ ভাই

টাওয়ার হ্যামলেটস এ মসজিদ ও ধর্মীয় উপাসনালয়ের ভাড়া মওকুফ

প্রকাশিত: ২৬ এপ্রিল ২০২০, ০৭:৫২ পিএম

টাওয়ার হ্যামলেটস এ মসজিদ ও ধর্মীয় উপাসনালয়ের ভাড়া মওকুফ
কোভিড ১৯-এর মহামারী এই ভয়াবহ দুর্যোগের সময় লন্ডন ব্যুরো অফ টাওয়ার হ্যামলেটস কাউন্সিল করোনা ভাইরাসের সময়কালের জন্য ধর্মপ্রাণ মানুষের কথা বিবেচনা করে, ধর্মীয় প্রতিষ্ঠানগুলির সুবিধার জন্য এবং কাউন্সিল অফ মস্ক টাওয়ার হ্যামলেটস এর আবেদনের পরিপ্রেক্ষেতে ও একাধিকবার যোগাযোগ করার পর টাওয়ার হ্যামলেটস কাউন্সিলের অন্তর্ভুক্ত ( কাউন্সিল মালিকাধীন ) মসজিদ ও অন্যান ধর্মীয় উপাসনালয়গুলির ভাড়া মওকুফ করে দিয়েছে । গত ১৭ এপ্রিল টাওয়ার হ্যামলেটস কাউন্সিল এর ডিভিশনাল ডাইরেক্টর শ্যারন গডম্যান এক রিপোর্টের মাধ্যমে জানিয়েছেন ২০২০ সালের ১লা এপ্রিল থেকে ৩০ শে জুন পর্যন্ত এই তিন মাসের জন্য মসজিদ সহ অন্যান্য ধর্মীয় উপসনালয় গুলোর ভাড়া মওকুফ করতে সম্মত হয়েছে টাওয়ার হ্যামলেটস কাউন্সিল। এখানে উল্লেখ গত ২৪ মার্চ’২০ মঙ্গলবার, করোনা ভাইরাস মহামারী জনিত কারণে টাওয়ার হ্যামলেটস কাউন্সিলের অন্তর্ভুক্ত ৫৫ টি মসজিদের সংগঠন কাউন্সিল অফ মস্ক টাওয়ার হ্যামলেটস, কোভিড ১৯ এর মহামারী ও ভয়াবহতা দুর্যোগের মোকাবিলার জন্য স্থানীয় এবং জাতীয় সরকারের সাম্প্রতিক পরামর্শের সাথে সামঞ্জস্য রেখে, ঈমাম ও স্কলারদের সাথে পরামর্শ করে এবং মুসল্লিদের কথা বিবেচনা করার পাশাপাশি বৃহত্তর জনসাধারণের সুবিধার জন্য বিভিন্ন মসজিদ নেতৃত্বের সাথে একাধিক জরুরি সভা করে। কোভিড ১৯- এর তীব্রতা এবং সরকার প্রদত্ত পরামর্শ কার্যকর করার জন্য গত ২০ মার্চ শুক্রবার থেকে অবিলম্বে মসজিদে জামাত, সকল প্রকার এবাদত, সমাবেশ এবং সমস্ত পাবলিক অ্যাক্সেস স্থগিত করার জন্য টাওয়ার হ্যামলেটসের সমস্ত মসজিদ এবং কেন্দ্রগুলিকে পরামর্শ দেয়া হয়েছিল। স্থানীয় ও জাতীয় সরকারের নির্দেশিকাগুলির আলোকে সিদ্ধান্তগুলি পর্যালোচনা করার জন্য এবং মসজিদগুলির ম্যানেজমেন্ট কমিটির সদস্যরা কাউন্সিল অফ মস্ক এর নেতৃবৃন্দের সাথে আলোচনা করে যখন নিরাপদ মনে করা হবে কেবল তখনই সম্পূর্ণ সেবা পুনরায় চালু করা হবে। এই বন্ধ কালীন সময়ে সমস্ত কার্যক্রম স্থগিত করা মসজিদগুলির ভবিষ্যত এবং তাৎক্ষণিক আর্থিক নিরাপত্তাহীনতা এবং গভীর উদ্বেগ তৈরি করেছে । মসজিদ বন্ধের সাথে সাথে সকল আয়ের উৎসও বন্ধ হয়ে গেছে, বর্তমান অবস্থায় মসজিদগুলি রক্ষণাবেক্ষণ করা খুবই কঠিন হয়ে দাঁড়িয়েছে । এই সব মোকাবেলা করে মসজিদ পরিচালনা করতে হিমশিম খাচ্ছেন মসজিদ কমিটির সদস্যরা । টাওয়ার হ্যামলেটস এর ভিতর অধিকাংশ মসজিদ আছে যা কাউন্সিল অথবা হাউজিং এসোসিয়েশন এর মালিকানা ও তাদের নিয়ন্ত্রণে, সুতরাং এই সংকটময় সময়ে মসজিদের আগামী ছয় মাসের রেন্ট মাফ করে দেয়ার জন্য লন্ডন ব্যারো অফ টাওয়ার হ্যামলেটসের মেয়র মিঃ জন বিগস কাছে আবেদন করা হয়েছিল কাউন্সিল অফ মস্ক টাওয়ার হ্যামলেটস এর পক্ষ থেকে। সেই আবেদন বিবেচনা করে তিন মাসের ভাড়া মওকুফ করা হয়েছে । কাউন্সিল অফ মস্ক টাওয়ার হ্যামলেটস এর চেয়ারম্যান হাফেজ মাওলানা শামসুল হক, সেক্রেটারি হীরা ইসলাম, ট্রেজারার মোঃ আব্দুল মুনিম জাহেদী ক্যারল এক বিবৃতিতে লন্ডন ব্যারো অফ টাওয়ার হ্যামলেটস কাউন্সিলের মেয়র মিঃ জন বিগস এর এই মানবিক সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন এবং তাঁরা আশা প্রকাশ করেছেন যে বর্তমান কোভিড ১৯-এর মহামারীতে টাওয়ার হ্যামলেটস এর এ উদ্যোগ নেয়ায় মসজিদ ট্রাস্টি ও পরিচালনা কমিটি আর্থিক সংকট থেকে মুক্তি পাবে। টাওয়ার হ্যামলেটস ছাড়াও অন্যান এলাকার মসজিদ কমিটির পক্ষ থেকে এ ভাবে স্ব স্ব কাউন্সিলে আবেদন করে মসজিদগুলির সংকট কাটিয়ে উঠতে উদ্যোগ গ্রহণ করার আহবান জানিয়েছেন কাউন্সিল অফ মস্ক টাওয়ার হ্যামলেটস এর নেতৃবৃন্দ ।