ঢাকা ২৭ জ্যৈষ্ঠ ১৪৩৩, বুধবার, ১০ জুন ২০২৬
ঢাকা ২৭ জ্যৈষ্ঠ ১৪৩৩, বুধবার, ১০ জুন ২০২৬
সর্বশেষ
হেলিকপ্টার হারিয়ে ইরানে মার্কিন হামলা, বাহরাইন ও জর্ডানে পাল্টা হামলা ইরানের আওয়ামী লীগ নেতাকর্মীরা স্থানীয় নির্বাচনে অংশ নিতে পারবেন ইসরায়েলে ফের ক্ষেপণাস্ত্র হামলা: ইরানের সঙ্গে যুক্ত হলো হুতিরা বিশ্বকাপ ২০২৬: ফেভারিট কারা, চমক দেখাবে কোন দল? শুরু হচ্ছে ফুটবল বিশ্বকাপ : কোন দেশের খেলা কখন—জেনে নিন রামিসা ধর্ষণ-হত্যার ১৯ দিনের মাথায় সোহেল-স্বপ্না দম্পতির ফাঁসির রায় হোয়াইট হাউসের কাছে ফের গুলি, বন্দুকধারী নিহত ট্রাম্প কি ইরান যুদ্ধে হারছেন? হামে প্রতিদিন গড়ে ৭ শিশুর প্রাণহানি : রাজশাহী থেকে যেভাবে দেশজুড়ে ছড়াল লন্ডনে বাবু-রুপাসহ গ্রেপ্তার সাংবাদিকদের মুক্তির দাবি, অন্তর্বর্তী সরকারের নিন্দা যুক্তরাষ্ট্রের নতুন নিয়ম : গ্রিন কার্ড পেতে বিদেশিদের দেশে ফিরতে হবে হামে শিশু মৃত্যু বাড়ছেই: টিকার ঘাটতি নিয়ে ইউনিসেফের ৫ চিঠিতেও সতর্ক হয়নি ইউনূস সরকার শেখ হাসিনা সাক্ষাৎকার : গণতান্ত্রিক পরিবেশ ফিরিয়ে আনার গর্ব নিয়ে দেশে ফিরব আ.লীগের ব্যাক করা নিয়ে মাহফুজের পোস্ট, যা লিখলেন প্রবাসীকে বাসায় ডেকে হত্যা: প্রেমিকার হাতে ভয়াবহ খণ্ডিত লাশ তনু হত্যা মামলায় নতুন চাঞ্চল্যকর তথ্য: ডিএনএ পরীক্ষায় আরও এক পুরুষের রক্ত শনাক্ত ছাত্রদল-এনসিপি উত্তেজনা, চট্টগ্রাম নগরীতে মিছিল-মিটিং নিষিদ্ধ কারিনা কায়সার: হাসিমাখা মুখের মেয়েটি নিথর হয়ে গেল ফেসবুকে ‘হা হা’ রিঅ্যাক্ট দেওয়ায় বিএনপি কর্মীদের হামলা: সন্তানকে বাঁচাতে গিয়ে মায়ের মৃত্যু শেষ বিশ্বকাপে মেসি-রোনালদো: কোয়ার্টার ফাইনালেই কি দেখা হচ্ছে দুই মহাতারকার? প্রিন্স উইলিয়ামের কাছ থেকে এমবিই সম্মাননা গ্রহণ করলেন আবু তাহের আরব আমিরাতে ঈদুল আজহা হতে পারে ২৭ মে প্রবাসী কার্ড কারা পাবেন, কী কী সুবিধা থাকছে? ওমানে মর্মান্তিক মৃত্যু: বিয়ের কেনাকাটায় গিয়ে প্রাণ হারালেন চট্টগ্রামের ৪ ভাই যুক্তরাজ্যে কেন বারবার প্রধানমন্ত্রী বদলাচ্ছে? স্টারমারের পর কে? ইসরায়েলি ড্রোন হামলায় লেবাননে নিহত বাংলাদেশির মরদেহ উদ্ধার, আরেকজন নিখোঁজ চট্টগ্রামে গুলিবিদ্ধ শিশুর মৃত্যু: রৌফাবাদের ঘটনায় চাঞ্চল্য প্রধানমন্ত্রীর প্রতিশ্রুতির পরও বিরোধীদের অবিশ্বাস কেন? নিউইয়র্কে ইন্তেকাল করেছেন সিলেটের গোলাপগঞ্জের বিশিষ্ট ব্যবসায়ী কামাল আহমদ রোমে বর্ণাঢ্য আয়োজনে বৈশাখী উৎসব

জালালাবাদ এসোসিয়েশন ব্রাজিলের উদ্যোগে সংবর্ধনা ও সাংস্কৃতিক অনুষ্ঠান

প্রকাশিত: ২১ সেপ্টেম্বর ২০১৯, ০৩:০১ এএম

জালালাবাদ এসোসিয়েশন ব্রাজিলের উদ্যোগে সংবর্ধনা ও সাংস্কৃতিক অনুষ্ঠান
জালালাবাদ এসোসিয়েশন ইউকের সভাপতি ও সাধারণ সম্পাদক সহ সংগঠনের ইউকে প্রতিনিধিদলকে সংবর্ধনা দিয়েছে জালালাবাদ এসোসিয়েশন অব ব্রাজিল। এ উপলক্ষে এক  মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। ১৮ সেপ্টেম্বর বুধবার ব্রাজিল শহরে সাও পাওলোতে অনুষ্ঠিত  জালালাবাদ এসোসিয়েশন  ব্রাজিলের উদ্যোগে সংবর্ধনা ও সাংষ্কৃতিক অনুষ্ঠানটি সভাপতিত্ব করেন এসোসিয়েশনের সভাপতি মুস্তাফিজুর রহমান তাপাদার। জালালাবাদ এসোসিয়েশন  ইউকে এর সংবর্ধিত অন্যান্যরা হলেন সহ সাধারণ সম্পাদক মুহিব উদ্দিন চৌধুরী,কার্যনির্বাহী সদস্য  আব্দুল ওদুদ  দিপক,সদস্য বাহার উদ্দিন। জালালাবাদ এসোসিয়েশন ব্রাজিল এর পক্ষ থেকে সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়। স্বাগত বক্তব্য রাখেন সংগঠনের সাধারণ সম্পাদক  মক্তার হোসেন । অনুষ্ঠানটি যৌথ  সঞ্চালনা করেন সংগঠনের সহ- সম্পাদক রুহেল আহমদ ও সহ সাংগঠনিক সম্পাদক আমির হুসেন।  শুভেচ্ছা বক্তব্য রাখেন রাশেদুজ্জামান রাহেল, এবাদুর রহমান শামীম, জামিল আহমদ লস্কর, লায়েছ আহমদ মিনু প্রমুখ। সংবর্ধিত অতিথি  মুহিবুর রহমান মুহিব বলেছেন- জালালাবাদ এসোসিয়েশন অফ ব্রাজিল স্বল্প পরিসরে হলেও  সাংগঠনিক কর্মদক্ষতায়  ব্রাজিলে বাংলাদেশী কমিউনিটিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে বিশ্বাস করি। তিনি ব্রাজিলে  বাংলা স্কুল প্রতিষ্ঠা সহ কমিউনিটির যে কোন কাজে  জালালাবাদ এসোসিয়েশন  ইউকে পাশে থাকার প্রতিশ্রুতি দিয়ে বলেন- জালালাবাদ এসোসিয়েশন একটি গ্লোবাল সামাজিক সংস্থা, যা বাংলাদেশ সহ নানা দেশে বাংলাদেশ এবং এর ইতিহাস ঐতিহ্য তুলে ধরতে  কাজ করছে। সাংস্কৃতিক অনুষ্ঠানে সঙ্গীত পরিবেশন করেন জালালাবাদ শিল্পী গোষ্ঠী ব্রাজিল।  রাতের খাবার আপ্যায়ণের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি হয়।