ঢাকা ৩১ জ্যৈষ্ঠ ১৪৩৩, রোববার, ১৪ জুন ২০২৬
ঢাকা ৩১ জ্যৈষ্ঠ ১৪৩৩, রোববার, ১৪ জুন ২০২৬
সর্বশেষ
কেমন খেলল ব্রাজিল : মরক্কোর কাছে হোঁচট, ড্র দিয়ে বিশ্বকাপ মিশন শুরু ট্রাম্পের দাবি আজই চুক্তি সই, ইরানের ভিন্ন সুর আর্জেন্টিনার খেলা কখন, কবে, কার সঙ্গে—পূর্ণ সূচি ও সম্ভাব্য পথচিত্র ব্রাজিলের খেলা কখন, কবে, কার সঙ্গে—পূর্ণ সূচি ও সম্ভাব্য পথচিত্র মারা গেছেন পপ আর্টের কিংবদন্তি ব্রিটিশ চিত্রশিল্পী ডেভিড হকনি টরন্টো বাংলা পাড়া টুর্নামেন্ট: টানা দ্বিতীয়বার চ্যাম্পিয়ন বিয়ানীবাজার বিশ্বকাপ ফুটবল ২০২৬ : কোন ম্যাচ কখন ,কোথায় অনুষ্ঠিত হবে? ৩০ বছর পর সালমান শাহর দেহাবশেষ তোলার আদেশ হেলিকপ্টার হারিয়ে ইরানে মার্কিন হামলা, বাহরাইন ও জর্ডানে পাল্টা হামলা ইরানের আওয়ামী লীগ নেতাকর্মীরা স্থানীয় নির্বাচনে অংশ নিতে পারবেন ইসরায়েলে ফের ক্ষেপণাস্ত্র হামলা: ইরানের সঙ্গে যুক্ত হলো হুতিরা বিশ্বকাপ ২০২৬: ফেভারিট কারা, চমক দেখাবে কোন দল? শুরু হচ্ছে ফুটবল বিশ্বকাপ : কোন দেশের খেলা কখন—জেনে নিন রামিসা ধর্ষণ-হত্যার ১৯ দিনের মাথায় সোহেল-স্বপ্না দম্পতির ফাঁসির রায় হোয়াইট হাউসের কাছে ফের গুলি, বন্দুকধারী নিহত ট্রাম্প কি ইরান যুদ্ধে হারছেন? হামে প্রতিদিন গড়ে ৭ শিশুর প্রাণহানি : রাজশাহী থেকে যেভাবে দেশজুড়ে ছড়াল লন্ডনে বাবু-রুপাসহ গ্রেপ্তার সাংবাদিকদের মুক্তির দাবি, অন্তর্বর্তী সরকারের নিন্দা যুক্তরাষ্ট্রের নতুন নিয়ম : গ্রিন কার্ড পেতে বিদেশিদের দেশে ফিরতে হবে হামে শিশু মৃত্যু বাড়ছেই: টিকার ঘাটতি নিয়ে ইউনিসেফের ৫ চিঠিতেও সতর্ক হয়নি ইউনূস সরকার শেখ হাসিনা সাক্ষাৎকার : গণতান্ত্রিক পরিবেশ ফিরিয়ে আনার গর্ব নিয়ে দেশে ফিরব আ.লীগের ব্যাক করা নিয়ে মাহফুজের পোস্ট, যা লিখলেন প্রবাসীকে বাসায় ডেকে হত্যা: প্রেমিকার হাতে ভয়াবহ খণ্ডিত লাশ তনু হত্যা মামলায় নতুন চাঞ্চল্যকর তথ্য: ডিএনএ পরীক্ষায় আরও এক পুরুষের রক্ত শনাক্ত ছাত্রদল-এনসিপি উত্তেজনা, চট্টগ্রাম নগরীতে মিছিল-মিটিং নিষিদ্ধ কারিনা কায়সার: হাসিমাখা মুখের মেয়েটি নিথর হয়ে গেল ফেসবুকে ‘হা হা’ রিঅ্যাক্ট দেওয়ায় বিএনপি কর্মীদের হামলা: সন্তানকে বাঁচাতে গিয়ে মায়ের মৃত্যু শেষ বিশ্বকাপে মেসি-রোনালদো: কোয়ার্টার ফাইনালেই কি দেখা হচ্ছে দুই মহাতারকার? প্রিন্স উইলিয়ামের কাছ থেকে এমবিই সম্মাননা গ্রহণ করলেন আবু তাহের আরব আমিরাতে ঈদুল আজহা হতে পারে ২৭ মে

জালালাবাদ এসোসিয়েশন গ্রীস এর আলোচনা সভা ও দোয়া মাহফিল

প্রকাশিত: ১৭ জুন ২০২০, ০৬:১৪ এএম

জালালাবাদ এসোসিয়েশন গ্রীস এর আলোচনা সভা ও দোয়া মাহফিল
জালালাবাদ এসোসিয়েশন গ্রীস  উদ্যোগে সিলেট সিটি কর্পোরেশনের সাবেক মেয়র বদর উদ্দিন আহমদ কামরান এর মৃত্যুতে এক শোক সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। ১৬ জুন মঙ্গলবার সন্ধ্যা ৯টায়  বাঙ্গালী পাড়া ঢাকা প্লেইস হোটেলে অনুষ্ঠিত সভায় সংগঠনের নেতৃবৃন্দ উপন্থিত ছিলেন। জালালাবাদের সভাপতি,ইউরো-বাংলা প্রেসক্লাব সভাপতি  তাইজুল ফয়েজের সভাপতিত্বে, সাধারণ সম্পাদক মো. মুমিন খানের পরিচালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন গ্রীস আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক লোকমান উদ্দিন। বক্তারা বলেন হাসি- কান্না, আনন্দ- বেদনা নিয়েই মানুষের জীবন। করোনা ভাইরাসে আমাদের দেশের বিভিন্ন শ্রেণী-পেশার মানুষ সহ অসংখ্য জ্ঞানী-গুণী ও জাতীয় নেতাদের প্রতিদিন হারাচ্ছি।এই ক্ষতি পূরণ হওয়ার নয়। বদর উদ্দিন আহমদ কামরান সিলেটের আপময় জনসাধারণের একজন অভিভাবক ছিলেন। তাঁর  মৃত্যুতে আমরা শোকাহত হয়েছি। আল্লাহ যেন তাকে জান্নাতুল ফেরদাউস নসিব করেন। আলোচনা সভা ও দোয়া মাহফিলে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন সহ-সভাপতি মো. নুরুজ্জামান রাজা, সহ- সভাপতি  ও ইউরো বাংলা প্রেসক্লাবের  সাংগঠনিক সম্পাদক জাবের আহমদ, কার্যনির্বাহী সদস্য এমরুল ইসলাম, শামীম আহমদ, মো. রুবেল আহমদ,মুবিন আহমদ,আলমগীর, শহীদ আহমদ, মো. আমিনুর রহমান, মো. শামীম আহমেদ, আশিক আহমদ,ফাহিম আহমদ, সালেহ আহমদ,জমির আলী, নজরুল ইসলাম, মো. উজ্জল হোসেন চৌধুরী, মো. মুহিবুর রহমান, শামসু উদ্দিন, সোহেল আহমদ, মাহফিজুর রশিদ। সভার দ্বিতীয় পর্বে  সংগঠনের সহ-সভাপতি জাবেদ মাহমুদ এর জন্মদিন। ৫২বাংলা টিভি তুরস্ক প্রতিনিধি আবুল কাসেম মোহন এর গ্রীস আগমন উপলক্ষে অভ্যর্থনা দেয়া হয়। সভাপতির  বক্তব্যে জালালাবাদের সভাপতি তাইজুল ফয়েজ  বলেন, জাতীয় নেতৃবৃন্দের মৃত্যুর কারণে জাবেদ মাহমুদ ও আবুল কাসেম মোহন এর জন্য কোন সংবর্ধনার আয়োজন না করে দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে । সভাপতি তাইজুল ফয়েজ আরও বলেন, গ্রীস প্রবাসী বাংলাদেশিদের অনেকে দেশে আটকা পড়েছেন। তারাও যেন বাংলাদেশ দূতাবাস এথেন্স এর সাথে যোগাযোগ করেন। সকলের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে দোয়া পরিচালনা করেন জালালাবাদ এসোসিয়েশন গ্রীস এর সাধারণ সম্পাদক মুমিন খান।