ঢাকা ৫ চৈত্র ১৪৩২, বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬
ঢাকা ৫ চৈত্র ১৪৩২, বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬
সর্বশেষ
সৌদি আরবে চাঁদ দেখা যায়নি, ঈদ ২০ মার্চ : বাংলাদেশে কবে? ঈদের দিন সারা দেশে বৃষ্টির আশঙ্কা ইরান যুদ্ধের প্রতিবাদে পদত্যাগ করলেন মার্কিন শীর্ষ নিরাপত্তা কর্মকর্তা ইরান যুদ্ধ: আরব আমিরাতে নিহতদের মধ্যে বাংলাদেশ ছাড়াও আছেন নেপালি, পাকিস্তানি ব্রাজিল স্কোয়াড থেকে ছিটকে গেলেন নেইমার পুতিনের আমন্ত্রণে মস্কোয় চিকিৎসা নিচ্ছেন মোজতবা খামেনি বাগদাদের মার্কিন দূতাবাসে ড্রোন ও রকেট হামলা সিটি ও জেলা পরিষদ কি বিএনপি নেতাদের পুনর্বাসন কেন্দ্র? মধ্যপ্রাচ্যের যুদ্ধে জড়াবে না যুক্তরাজ্য, জার্মানি ও গ্রিস আরব আমিরাতে বাংলাদেশিসহ ৩৫ জন গ্রেপ্তার শব্দের চেয়ে ১৩ গুণ দ্রুত ক্ষেপণাস্ত্র দিয়ে ইসরায়েলে ইরানের হামলা, দুবাই বিমানবন্দরে ফ্লাইট স্থগিত অস্কারে সেরা সিনেমা ডিক্যাপ্রিওর ‘ওয়ান ব্যাটল আফটার অ্যানাদার’ কেন্দ্রীয় শহীদ মিনারে প্রকাশ্যে গুলি: কলেজছাত্রকে হত্যা ৪২ জেলা পরিষদের চেয়ারম্যান পদে প্রশাসক বসালো সরকার মার্কিনীদের মধ্যপ্রাচ্যের ১২ দেশ ছাড়ার আহ্বান, হরমুজ রক্ষায় ট্রাম্পের উদ্যোগে ফ্রান্সের না মব করে পুলিশে দেওয়া পঙ্গু আ.লীগ নেতা মারা গেলেন কারা হেফাজতে ইরানের জ্বালানিসমৃদ্ধ খার্ক দ্বীপে ভয়াবহ মার্কিন হামলা, চরম প্রতিশোধের শঙ্কা এবার স্থল যুদ্ধে আসছে ২,৫০০ মার্কিন সেনা, ‘উভচর’ যুদ্ধজাহাজ : মোজতবাকে ধরিয়ে দিতে কোটি ডলার পুরস্কার সিঙ্গাপুরে নেওয়া হচ্ছে মির্জা আব্বাসকে আকাশযুদ্ধে ইরানি শাসকদের পতন নাও হতে পারে নেতানিয়াহুর আশঙ্কা, ইরানী নেতাকে হত্যার হুমকি প্রথম ভাষণে মোজতবা খামেনির হুঁশিয়ারি : হরমুজ প্রণালি বন্ধ থাকবে, মধ্যপ্রাচ্যের মার্কিন ঘাঁটি সরাতে হবে ইংল্যান্ডের পেশাদার ক্রিকেট টুর্নামেন্টে খেলবেন মোস্তাফিজ, ১ কোটি ৬৪ লাখ টাকায় কিনল বার্মিংহাম হরমুজ প্রণালিতে আরও ৬ জাহাজে হামলা সংসদের প্রথম অধিবেশন শুরু: স্পিকার হলেন হাফিজ উদ্দিন আহমদ, কীভাবে সম্পন্ন হলো নির্বাচন প্রক্রিয়া? মোজতবা খামেনি এখন কোথায়? ইরানের নতুন সর্বোচ্চ নেতাও আক্রান্ত যুদ্ধের আকাশে নতুন মারণাস্ত্র : লেবাননে সাদা ফসফরাস, ইরানে কালো বৃষ্টি ইরান যুদ্ধ কতদিন চলতে পারে? ‘ফ্যামিলি কার্ড’ কর্মসূচির উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী, কত মানুষ এ সুবিধা পাবেন? কমনওয়েলথ সভায় বাংলাদেশ : রোহিঙ্গা সংকট ও জলবায়ু পরিবর্তন ইস্যু তুললেন পররাষ্ট্রমন্ত্রী

জকিগঞ্জের ভাইরাল ভিডিওর সুবাদে নির্যাতনকারী মেম্বার সালাম আটক

প্রকাশিত: ২২ নভেম্বর ২০১৯, ০৭:২৬ এএম

জকিগঞ্জের  ভাইরাল ভিডিওর  সুবাদে নির্যাতনকারী মেম্বার সালাম আটক
সিলেটের জকিগঞ্জের কাজলসার ইউনিয়ন পরিষদের ২নং ওয়ার্ড সদস্য আব্দুস সালাম । ২০ নভেম্বর বুধবার থেকে সামাজিক যোগাযোগ মাধ্যমে ঘৃনিতভাবে ভাইরাল হওয়া একটি নাম। মাত্র চব্বিশ সেকেন্ড এর একটি ভিডিও তে দেখা যায়- এক যুবকককে হাত-পা বেঁধে বাশের মধ্যে ঝুলিয়ে মধ্যযুগীয় কায়দায় মারধর করছেন। নির্যাতিত যুবক এর নাম গিয়াস উদ্দিন। তাকে মারধরের ভিডিও বুধবার থেকে ফেসবুকে ছড়িয়েছে গ্লোবালি। এ ভিডিও নিয়ে ব্যাপক সমালোচনার মুখে বৃহস্পতিবার বিকেলে ভারতে পালিয়ে যাওয়ার সময় আব্দুস সালামকে গ্রেপ্তার করে পুলিশ। সেই সাথে বেরিয়ে আসে ইউপি সদস্য আব্দুস সালামের নানা অপকর্মের কাহিনীও। পুলিশ সূত্রে প্রকাশ- মারধরের ঘটনা (ভাইরাল হওয়া ভিডিও দৃশ্য) ঘটেছিলো প্রায় চার মাস আগে। তবে এই ঘটনায় এতোদিন থানায় কোনো অভিযোগ করনেনি নির্যাতনের শিকার হওয়া গিয়াস উদ্দিন। অবশেষে ভিডিও ভাইরাল হওয়ায় হাজার হাজার মানুষের প্রতিবাদ দেখে মনে শক্তি আসে এবং পুলিশের হস্তক্ষেপে ২১ নভেম্বর বৃহস্পতিবার এ ঘটনায় মামলা করেন গিয়াস উদ্দিন। নির্যাতনের শিকার গিয়াস উদ্দিন জানান, স্থানীয় যুবক শাহজান তার কাছ থেকে থেকে ২৫শ টাকা ধার নিয়েছিল। সে টাকা ফেরত না দেওয়ায় শাহজাহানের একটি মোবাইল ফোন নিয়ে নেন গিয়াস। এই মোবাইল নেয়াকে ‘চুরি’ হিসেবে উল্লেখ করে- শাহজাহান ও আনোয়ার গিয়াসকে ধরে এবাদ মেম্বারের বাড়িতে নিয়ে যান। সেখানেই সালাম মেম্বার মধ্যযুগীয় কায়দায় নির্যাতন চালায়। নির্যাতিত গিয়াস জানান, একটানা প্রায় দেড় ঘন্টা তাকে মারধর করা হয়েছে। এ ব্যাপারে জকিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্ম কর্তা (ওসি) মীর মো.আব্দুন নাসের বলেন, ভিডিওটি ভাইরাল হওয়ার পর বৃহস্পতিবার বিকেলে ভারতে পালানোর সময় কানাইঘাট সীমান্ত থেকে সালাম মেম্বারকে গ্রেপ্তার করেছে পুলিশ। এই ঘটনায় জড়িত সন্দেহে ইউপি সদস্য এবাদুর রহমান, আনোয়ার হোসেন ও শাহজাহান নামে আরও তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে। সিলেটের পুলিশ সুপার ফরিদ উদ্দিন বলেন, গিয়াস উদ্দিনকে মারধর ছাড়াও আরও অনেক অভিযোগ আছে আব্দুস সালামের বিরুদ্ধে। পুলিশ এসব অভিযোগের তদন্ত করছে। জিজ্ঞাসাবাদের জন্য সালামকে শুক্রবার আদালতে হা্জির করে রিমান্ডের আবেদন করা হবে। এদিকে স্থানীয়রা জানান- চারিগ্রামের মৃত মহিবুর রহমান ঢালইর পুত্র আব্দুস সালাম- এলাকায় গরীব মানুষদের জুলুম নির্যাতন , দখলবাজি, নারী কেলেঙ্কারীসহ নানা অপরাধে জড়িত। ভয়ে সালাম মেম্বারের বিরুদ্ধে কেউ থানায় অভিযোগ দেয় না । ফেসবুকে ভাইরাল হওয়া ভিডিও দেখে সাধারণ মানুষের প্রতিবাদ দেখে এই অঞ্চলের অনেকে এখন তার অপকর্ম নিয়ে সোচ্চার হতে সাহস পাচ্ছেন