ঢাকা ৬ চৈত্র ১৪৩২, শুক্রবার, ২০ মার্চ ২০২৬
ঢাকা ৬ চৈত্র ১৪৩২, শুক্রবার, ২০ মার্চ ২০২৬
সর্বশেষ
ইরানের গ্যাসক্ষেত্রে ইসরায়েলি হামলার জবাবে চার দেশের ৭ জ্বালানি স্থাপনায় পাল্টা হামলা : ঝুঁকিতে বাংলাদেশ, ভারত ও পাকিস্তান দেড় বছর পর বাসায় ফিরতেই আওয়ামী লীগ নেতা হাসু গ্রেপ্তার গ্যাসক্ষেত্রে পাল্টাপাল্টি হামলা : বিশ্বজুড়ে লাফিয়ে বাড়ছে তেলের দাম, ব্যয় বৃদ্ধির শঙ্কা সৌদি আরবে চাঁদ দেখা যায়নি, ঈদ ২০ মার্চ : বাংলাদেশে কবে? ঈদের দিন সারা দেশে বৃষ্টির আশঙ্কা ইরান যুদ্ধের প্রতিবাদে পদত্যাগ করলেন মার্কিন শীর্ষ নিরাপত্তা কর্মকর্তা ইরান যুদ্ধ: আরব আমিরাতে নিহতদের মধ্যে বাংলাদেশ ছাড়াও আছেন নেপালি, পাকিস্তানি ব্রাজিল স্কোয়াড থেকে ছিটকে গেলেন নেইমার পুতিনের আমন্ত্রণে মস্কোয় চিকিৎসা নিচ্ছেন মোজতবা খামেনি বাগদাদের মার্কিন দূতাবাসে ড্রোন ও রকেট হামলা সিটি ও জেলা পরিষদ কি বিএনপি নেতাদের পুনর্বাসন কেন্দ্র? মধ্যপ্রাচ্যের যুদ্ধে জড়াবে না যুক্তরাজ্য, জার্মানি ও গ্রিস আরব আমিরাতে বাংলাদেশিসহ ৩৫ জন গ্রেপ্তার শব্দের চেয়ে ১৩ গুণ দ্রুত ক্ষেপণাস্ত্র দিয়ে ইসরায়েলে ইরানের হামলা, দুবাই বিমানবন্দরে ফ্লাইট স্থগিত অস্কারে সেরা সিনেমা ডিক্যাপ্রিওর ‘ওয়ান ব্যাটল আফটার অ্যানাদার’ কেন্দ্রীয় শহীদ মিনারে প্রকাশ্যে গুলি: কলেজছাত্রকে হত্যা ৪২ জেলা পরিষদের চেয়ারম্যান পদে প্রশাসক বসালো সরকার মার্কিনীদের মধ্যপ্রাচ্যের ১২ দেশ ছাড়ার আহ্বান, হরমুজ রক্ষায় ট্রাম্পের উদ্যোগে ফ্রান্সের না মব করে পুলিশে দেওয়া পঙ্গু আ.লীগ নেতা মারা গেলেন কারা হেফাজতে ইরানের জ্বালানিসমৃদ্ধ খার্ক দ্বীপে ভয়াবহ মার্কিন হামলা, চরম প্রতিশোধের শঙ্কা এবার স্থল যুদ্ধে আসছে ২,৫০০ মার্কিন সেনা, ‘উভচর’ যুদ্ধজাহাজ : মোজতবাকে ধরিয়ে দিতে কোটি ডলার পুরস্কার সিঙ্গাপুরে নেওয়া হচ্ছে মির্জা আব্বাসকে আকাশযুদ্ধে ইরানি শাসকদের পতন নাও হতে পারে নেতানিয়াহুর আশঙ্কা, ইরানী নেতাকে হত্যার হুমকি প্রথম ভাষণে মোজতবা খামেনির হুঁশিয়ারি : হরমুজ প্রণালি বন্ধ থাকবে, মধ্যপ্রাচ্যের মার্কিন ঘাঁটি সরাতে হবে ইংল্যান্ডের পেশাদার ক্রিকেট টুর্নামেন্টে খেলবেন মোস্তাফিজ, ১ কোটি ৬৪ লাখ টাকায় কিনল বার্মিংহাম হরমুজ প্রণালিতে আরও ৬ জাহাজে হামলা সংসদের প্রথম অধিবেশন শুরু: স্পিকার হলেন হাফিজ উদ্দিন আহমদ, কীভাবে সম্পন্ন হলো নির্বাচন প্রক্রিয়া? মোজতবা খামেনি এখন কোথায়? ইরানের নতুন সর্বোচ্চ নেতাও আক্রান্ত যুদ্ধের আকাশে নতুন মারণাস্ত্র : লেবাননে সাদা ফসফরাস, ইরানে কালো বৃষ্টি

ছাতকে টানা বর্ষণে বন্যা প্লাবিত বিস্তীর্ণ এলাকা : ঘূর্নিঝড়ে ব্যাপক ক্ষয়ক্ষতি

প্রকাশিত: ২৮ জুন ২০২০, ১২:৪৯ এএম

ছাতকে টানা বর্ষণে বন্যা প্লাবিত বিস্তীর্ণ এলাকা : ঘূর্নিঝড়ে ব্যাপক ক্ষয়ক্ষতি
সুনামগঞ্জের ছাতকে টানা দু’দিনের ভারি বর্ষণ ও পাহাড়ি ঢলে বন্যা প্লাবিত হয়েছে বিস্তীর্ণ এলাকা। সুরমা, চেলা, পিয়াইনসহ উপজেলার সকল নদ-নদীতে পানি বৃদ্ধি অব্যাহত রয়েছে। বন্যার পানি হাওর ও খাল-বিলে থৈ থৈ করছে। টানা বর্ষণ ও পাহাড়ি ঢলে অব্যাহত পানি বৃদ্ধির ফলে প্রবল বন্যার আশংকা করছেন স্থানীয়রা। পানি উন্নয়ন বোর্ড সূত্র অনুযায়ী ছাতক পয়েন্টে সুরমা নদীর পানি বিপদসীমার ১৫০সে.মি. এবং চেলা ও পিয়াইন নদীর পানি বিপদসীমার ১৬৫সে.মি. উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। জানা যায়, দু’দিনের ভারি বর্ষণ ও পাহাড়ি ঢলে সুরমা নদীতে পানি বৃদ্ধির ফলে পৌরসভাসহ উপজেলার ইসলামপুর, কালারুকা, নোয়ারাই, উত্তর খুরমা, চরমহল্লা, ভাতগাঁও, দোলারবাজার, জাউয়া, দক্ষিণ খুরমা, সিংচাপইড়, ছৈলা-আফজালাবাদ ও গোবিন্দগঞ্জ-সৈদেরগাঁও ইউনিয়নের বিভিন্ন গ্রাম ও হাটবাজার বন্যা প্লাবিত হয়ে পড়েছে। গ্রামীণ বিভিন্ন সড়ক বন্যা প্লাবিত হওয়ায় যান চলাচল বন্ধ হয়ে পড়েছে। বন্যার পানিতে তলিয়ে গেছে ছাতক-সিলেট সড়কের একটি অংশ। বন্যায় ভেসে গেছে শতাধিক মৎস্য খামারের মাছ। ক্ষতিগ্রস্ত হয়েছে শাকসবজির বাগান।ইসলামপুর ইউনিয়ন চেয়ারম্যান আবদুল হেকিম জানিয়েছেন, ইতোমধ্যে ইউনিয়নের প্রায় সবক’টি গ্রাম বন্যা প্লাবিত হওয়ায় পানিবন্দী হয়ে পড়েছেন হাজার হাজার মানুষ। উত্তর খুরমা ইউনিয়নের চেয়ারম্যান বিল্লাল আহমদ জানিয়েছেন, ইউনিয়নের বড় বিহাই, গদারমহল, চলিতারবাগ, এলঙ্গি, রসুলপুর, রাজারগাঁও গ্রামের মানুষ পানিবন্দী হয়ে পড়েছেন। এদিকে, শনিবার দুপুরে হঠাৎ করে বয়ে যাওয়া ঘূর্নিঝড়ে উপজেলার গোবিন্দগঞ্জ-সৈদেরগাঁও, দক্ষিণ খুরমা, সিংচাপইড় ইউনিয়নের বিভিন্ন গ্রামে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। গোবিন্দগঞ্জ-সৈদেরগাঁও ইউনিয়নের সৈদেরগাঁও গ্রামের আবাছ আলী, মকতুজ আলী, সেবুল মিয়া, সাধু মিয়া, মনির উদ্দিনসহ ফুরকানচক, শ্রীপুর গ্রামের প্রায় ২৫টি বসতঘর ধসে পড়েছে। ভেঙ্গে পড়েছে মসজিদের মিনার, মাইক ও হুজরা খানা। এসময় সৈদেরগাঁও গ্রামের মকতুজ আলী, সাবিয়া বেগম ও ইব্রাহিম নামের এক শিশু আহত হয়েছে। বড় আকারের কয়েকটি গাছ উপড়ে রাস্তায় পড়ে গেলে সিলেট-সুনামগঞ্জ সড়কে প্রায় একঘন্টা সড়ক যোগাযোগ বন্ধ হয়ে পড়ে। হাইওয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের লোকজন গাছ কেটে রাস্তা থেকে সরিয়ে এখানে সড়ক যোগাযোগ সচল করেছে। ঘুর্ণিঝড়ে দক্ষিন খুরমা ইউনিয়নের ভুইগাঁও, মুর্ঝাইপাড়া, দরারপাড়, কুম্বায়ন, সেনপুর, বড় মায়ের কোল গ্রামের অসংখ্য বাড়ি ঘরের ব্যাপক ক্ষতি হয়েছে। ঘুর্ণিঝড়ে সময় ধারণ এলাকায় ঢাকা থেকে সুনামগঞ্জগামী একটি যাত্রীবাহি বাস ছিটকে পড়ে গাছের সাথে অাটকে যায়। অল্পের জন্য বড় ধরণের দূর্ঘটনা থেকে রক্ষা পায় বাসের যাত্রীরা। উপজেলা নির্বাহী অফিসার মোঃ গোলাম কবির, এএসপি সার্কেল বিল্লাল হোসেন, সহকারী কমিশনার (ভূমি) তাপস শীল, ওসি মোস্তফা কামাল, এসআই হাবিবুর রহমান পিপিএম, গোবিন্দগঞ্জ-সৈদেরগাঁও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আখলাকুর রহমান ঘটনাস্থল পরিদর্শন করেছেন। বিকালে মুহিবুর রহমান মানিক এমপি, উপজেলা ভাইস চেয়ারম্যান আবু সাদাত লাহিন ঘূর্নিঝড় কবলিত এলাকা পরিদর্শন করে ক্ষতিগ্রস্থদের মধ্যে ত্রান বিতরণ করেন। গোবিন্দগঞ্জ-সৈদেরগাও ইউনিয়নের চেয়ারম্যান আখলাকুর রহমান জানান, ঘূর্নিঝড়ে সৈদেরগাঁওসহ এলাকার ৪০টি পরিবার ক্ষতিগ্রস্থ হয়েছে। উপজেলা নির্বাহী অফিসার মোঃ গোলাম কবির জানান, উপজেলা পরিষদ চত্বর, পৌরসভার বিভিন্ন এলাকা এবং উপজেলার বিভিন্ন হাটবাজার ও রাস্তাঘাটে বন্যার পানি ঢুকে পড়েছে। নদ নদীতে পানি বৃদ্ধি অব্যাহত রয়েছে। এখানে প্রবল বন্যার আশংকা করা হচ্ছে। তিনি সবাইকে সতর্ক থাকা এবং দূর্যোগ মোকাবেলায় প্রস্তুত থাকার আহবান জা