ঢাকা ৩১ জ্যৈষ্ঠ ১৪৩৩, রোববার, ১৪ জুন ২০২৬
ঢাকা ৩১ জ্যৈষ্ঠ ১৪৩৩, রোববার, ১৪ জুন ২০২৬
সর্বশেষ
আর্জেন্টিনার খেলা কখন, কবে, কার সঙ্গে—পূর্ণ সূচি ও সম্ভাব্য পথচিত্র ব্রাজিলের খেলা কখন, কবে, কার সঙ্গে—পূর্ণ সূচি ও সম্ভাব্য পথচিত্র মারা গেছেন পপ আর্টের কিংবদন্তি ব্রিটিশ চিত্রশিল্পী ডেভিড হকনি টরন্টো বাংলা পাড়া টুর্নামেন্ট: টানা দ্বিতীয়বার চ্যাম্পিয়ন বিয়ানীবাজার বিশ্বকাপ ফুটবল ২০২৬ : কোন ম্যাচ কখন ,কোথায় অনুষ্ঠিত হবে? ৩০ বছর পর সালমান শাহর দেহাবশেষ তোলার আদেশ হেলিকপ্টার হারিয়ে ইরানে মার্কিন হামলা, বাহরাইন ও জর্ডানে পাল্টা হামলা ইরানের আওয়ামী লীগ নেতাকর্মীরা স্থানীয় নির্বাচনে অংশ নিতে পারবেন ইসরায়েলে ফের ক্ষেপণাস্ত্র হামলা: ইরানের সঙ্গে যুক্ত হলো হুতিরা বিশ্বকাপ ২০২৬: ফেভারিট কারা, চমক দেখাবে কোন দল? শুরু হচ্ছে ফুটবল বিশ্বকাপ : কোন দেশের খেলা কখন—জেনে নিন রামিসা ধর্ষণ-হত্যার ১৯ দিনের মাথায় সোহেল-স্বপ্না দম্পতির ফাঁসির রায় হোয়াইট হাউসের কাছে ফের গুলি, বন্দুকধারী নিহত ট্রাম্প কি ইরান যুদ্ধে হারছেন? হামে প্রতিদিন গড়ে ৭ শিশুর প্রাণহানি : রাজশাহী থেকে যেভাবে দেশজুড়ে ছড়াল লন্ডনে বাবু-রুপাসহ গ্রেপ্তার সাংবাদিকদের মুক্তির দাবি, অন্তর্বর্তী সরকারের নিন্দা যুক্তরাষ্ট্রের নতুন নিয়ম : গ্রিন কার্ড পেতে বিদেশিদের দেশে ফিরতে হবে হামে শিশু মৃত্যু বাড়ছেই: টিকার ঘাটতি নিয়ে ইউনিসেফের ৫ চিঠিতেও সতর্ক হয়নি ইউনূস সরকার শেখ হাসিনা সাক্ষাৎকার : গণতান্ত্রিক পরিবেশ ফিরিয়ে আনার গর্ব নিয়ে দেশে ফিরব আ.লীগের ব্যাক করা নিয়ে মাহফুজের পোস্ট, যা লিখলেন প্রবাসীকে বাসায় ডেকে হত্যা: প্রেমিকার হাতে ভয়াবহ খণ্ডিত লাশ তনু হত্যা মামলায় নতুন চাঞ্চল্যকর তথ্য: ডিএনএ পরীক্ষায় আরও এক পুরুষের রক্ত শনাক্ত ছাত্রদল-এনসিপি উত্তেজনা, চট্টগ্রাম নগরীতে মিছিল-মিটিং নিষিদ্ধ কারিনা কায়সার: হাসিমাখা মুখের মেয়েটি নিথর হয়ে গেল ফেসবুকে ‘হা হা’ রিঅ্যাক্ট দেওয়ায় বিএনপি কর্মীদের হামলা: সন্তানকে বাঁচাতে গিয়ে মায়ের মৃত্যু শেষ বিশ্বকাপে মেসি-রোনালদো: কোয়ার্টার ফাইনালেই কি দেখা হচ্ছে দুই মহাতারকার? প্রিন্স উইলিয়ামের কাছ থেকে এমবিই সম্মাননা গ্রহণ করলেন আবু তাহের আরব আমিরাতে ঈদুল আজহা হতে পারে ২৭ মে প্রবাসী কার্ড কারা পাবেন, কী কী সুবিধা থাকছে? ওমানে মর্মান্তিক মৃত্যু: বিয়ের কেনাকাটায় গিয়ে প্রাণ হারালেন চট্টগ্রামের ৪ ভাই

গ্রেটার সিলেট কাউন্সিলের আনন্দ সভা

প্রকাশিত: ১৭ ফেব্রুয়ারি ২০২০, ০৬:৩৫ এএম

গ্রেটার সিলেট কাউন্সিলের আনন্দ সভা
যুক্তরাজ্যে বসবাসরত বাংলাদেশিদের ভোটার তালিকায় নাম অর্ন্তভূক্তি ও জাতীয় পরিচয় পত্র নিবন্ধনের প্রক্রিয়া গত ১২ই ফ্রেব্রুয়ারী বুধবার থেকে শুরু হয়েছে। গ্রেটার সিলেট ডেভেলাপমেন্ট এন্ড ওয়েলফেয়ার কাউন্সিল ইন ইউকের ২৫ বছরের আন্দোলনে ফসল এটি। এ উপলক্ষে জিএসসি লন্ডনস্থ কেন্দ্রীয় কার্যালয়ে এক আনন্দ সভার আয়োজন করা হয়। সংগঠনের চেয়ারপার্সন ব্যারিস্টার আতাউর রহমানের সভাপতিত্বে ও সহ সভাপতি মির্জা আসহাব বেগের পরিচালনায় অনুষ্ঠিত আনন্দ সভায় নির্বাচন কমিশন ও বাংলাদেশ হাই কমিশনকে ধন্যবাদ জানিয়ে বক্তব্য রাখেন জিএসসির পেট্রন ডক্টর হাসনাত এম হোসাইন এমবিই ও কে এম আবু তাহের চৌধুরী, জিএসসি সাউথ ইস্ট রিজিওনের চেয়ারপার্সন মোহাম্মদ ইছবাহ উদ্দিন, কেন্দ্রিয় সহ সভাপতি বীর মুক্তিযুদ্ধা এম এ আজিজ, সাংবাদিক রহমত আলী, কেন্দ্রিয় জয়েন্ট ট্রেজারার এম এ কালাম, সাউথ ইস্ট রিজিওনের ট্রেজারার সুফী সুহেল আহমেদ, সাউথ ইস্ট রিজিওনের সহ সভাপতি মাওলানা রফিক আহমদ রফিক ও এম গফুর, সাবেক কাউন্সিলর মামুনুর রশিদ,জিএসসি সাউথ ইস্ট রিজিওনের মেম্বারশীপ সেক্রেটারী আখলাকুর রহমান, বাদিক ছমির উদ্দিন, ফারুক মিয়া, শিক্ষক মিছবাহ উদ্দিন আহমেদ, আজম আলী, জগম্বর আলি, এনাম চৌধুরী, ফরিদ আহমদ, করিম উদ্দিন প্রমুখ । সভায় বক্তারা প্রবাসীদের এই ন্যায় সংগত দাবী আদায়ে জিএসসির অবদানকে স্মরণ করা হয়। সভায় বাংলাদেশ সরকার, পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মুবিন, সাবেক নির্বাচন কমিশনার ছহুল হোসেইনসহ বর্তমান নির্বাচন কমিশনার, যুক্তরাজ্যস্থ হাইকমিশনারসহ সংশ্লিষ্ট সকলকে ধন্যবাদ জানানো হয়। এছাড়া আবেদন প্রক্রিয়া আরো সহজতর করার জন্য নির্বাচন কমিশনের প্রতি আহবান জানানো হয়। সভায় সাংবাদিক ইসহাক কাজলের মৃত্যুতে গভির শোক প্রকাশ এবং মরহুমের পরিবার বর্গের প্রতি সমবেদনা জানানো হয়। সভায় মরহুমের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করে দোয়া করা হয়। দোয়া পরিচালনা করেন মাওলানা আব্দুল কুদ্দুছ।